Bengal Troika Publication

Bengal Troika Publication Bengal Troika Publication is a Book Selling and Publication Agency.

21/09/2026

লেভেল জিরো—একটা নাম, যার ভেতরে লুকিয়ে আছে হাজারো নিষিদ্ধ সত্য। সাকুরা যখন সেই সাদা আলোয় ভরা করিডোরে দাঁড়ায়, তার পায়ের তলায় কেঁপে ওঠে পৃথিবী। এখানে প্রতিটি দরজা খুলে দেয় নতুন ভয়, নতুন রহস্য। অলিম্পাস এনার্জি শুধু শক্তি নয়, মানুষের ভবিষ্যৎও নিয়ন্ত্রণ করে।

এই গল্প আপনাকে ভাবাবে—ভেবে শিউরে উঠবেন যে মানুষ কতদূর নামতে পারে বাঁচার জন্য।


📖 বইয়ের নাম: মহানগর
📖 লেখক: রজত শুভ্র কর্মকার
📖 মূল্য: ₹২৭৫

পাওয়া যাচ্ছে,
আমাদের ওয়েবসাইটে পঁচিশ শতাংশ ছাড়ে।
কলেজ স্ট্রিটে- দে'জ পাবলিশিং, দে বুক স্টোর (দীপুদা), বিমলা বুক এজেন্সি, খোয়াবনামা, শ্রীনাথ লাইব্রেরী



[ bengali books on dystopia, bengali story book, bengali stories, sci fi bengali book ]

20/09/2026

কিছু একটা হবে, বাংলা বইয়ের প্রকাশকের পোস্ট যখন, নিশ্চয়ই সেটা বই সংক্রান্তই হবে, কিন্তু কী হবে? কার্ডটা উলটে দিলে কি সেটা জানা যাবে? চেষ্টা করে দেখুন তো।

হাসিখুশি সাহচর্য, উপকারী বন্ধু আমরা সকলেই ভালোবাসি। না বাসার সেরম কোন কারণই নেই, আজকের আধুনিক যুগে এতো উপরি পাওনা। মেলাম...
19/09/2026

হাসিখুশি সাহচর্য, উপকারী বন্ধু আমরা সকলেই ভালোবাসি। না বাসার সেরম কোন কারণই নেই, আজকের আধুনিক যুগে এতো উপরি পাওনা। মেলামেশা ও কাছাকাছি থাকাও স্বাভাবিক এধরনের মানুষদের সাথে। সুখে দুখে এরাই তো ভরসা। এই প্রসঙ্গে আমাদের পাশের বাড়ির কাকিমার কথা মনে পরে গেল। পাড়ার কেউ অসুস্থ হলে সবার আগে ছুটে যেতেন তিনি, ডাক্তার ডাকা থেকে, ওষুধের ব্যবস্থা করা সবই তার জিম্মায়। কারোর বিয়ে হল, তো গায়ে হলুদ থেকে অষ্টমঙ্গলা হত তার তত্ত্বাবধানে। সবই ঠিক ছিল কিন্তু, রোগীর সেবা করলে রোগী অসুস্থ হয়ে পড়ত বেশী, আর বিয়েতে যত সাহায্য করতেন তত ঝামেলা বাড়ত বেশী। বিষয়টা হাস্যকর তাই না? ক্লাসিক বাংলা কমেডি , তাই না? তাই কি? খালি চোখে যা দেখা যায় তার সবটাই কি সত্যি? নাকি তার আড়ালে রয়েছে কোন আতঙ্কময় বিভীষিকা?

বইয়ের নাম: পাতালকুহেলি
লেখক: অভিষেক চট্টোপাধ্যায়
বিষয়: হরর উপন্যাস (প্যারানরমাল ইনভেস্টিগেটর রম্যাণি সিরিজ ১)
মুদ্রিত মূল্য: ₹৪৫০

পাওয়া যাচ্ছে,
আমাদের ওয়েবসাইটে পঁচিশ শতাংশ ছাড়ে।
কলেজ স্ট্রিটে- দে'জ পাবলিশিং, দে বুক স্টোর (দীপুদা), বিমলা বুক এজেন্সি, খোয়াবনামা, শ্রীনাথ লাইব্রেরী

#বেঙ্গলট্রয়কাপাবলিকেশন

[ bengali horror novel, bengali horror book, bengali book, horror novel book ]

18/09/2026

একসময় ভরা থাকা ওয়ার্ড আজ ফাঁকা, নিস্তব্ধ, ভয়ঙ্কর। বিছানাগুলো যেন অপেক্ষা করছে পরবর্তী অঘটনের। মারিয়া জানে—এই নীরবতা ঝড়ের আগের নীরবতা।
হাসপাতালের প্রতিটি কোণ আজ প্রশ্ন তোলে—মানুষ কি সত্যিই নিরাপদ? এই গল্প আপনাকে নিয়ে যাবে এক medical‑horror দুনিয়ায়।


📖 বইয়ের নাম: মহানগর
📖 লেখক: রজত শুভ্র কর্মকার
📖 মূল্য: ₹২৭৫

পাওয়া যাচ্ছে,
আমাদের ওয়েবসাইটে পঁচিশ শতাংশ ছাড়ে।
কলেজ স্ট্রিটে- দে'জ পাবলিশিং, দে বুক স্টোর (দীপুদা), বিমলা বুক এজেন্সি, খোয়াবনামা, শ্রীনাথ লাইব্রেরী



[ bengali books on dystopia, bengali story book, bengali stories, sci fi bengali book ]

17/09/2026

"আমাদের বর্তমান গ্রন্থের বিষয় শাক্ত পুরাণ ও তন্ত্রাদিতে বর্ণিত সৃষ্টিতত্ত্ব। শক্তি বা দেবীভাবনাকে কেন্দ্র করে যে সমস্ত উপাসনা ও সাধনধারা রয়েছে, তৎসম্বন্ধীয় গ্রন্থগুলোতে জগতের উৎপত্তি কীভাবে বর্ণিত; এবং সেই জগৎসৃষ্টিপক্রিয়ায় দেবীর স্থান ও ভূমিকা কী এই নিয়েই এখানে আলোচনা করা হবে। শাক্ত ধর্ম সম্বন্ধীয় পৌরাণিক আখ্যান কিংবা দার্শনিক সিদ্ধান্ত, সমস্ত কিছুকে তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে রেখে পর্যবেক্ষণ করা হবে। তবে এই প্রসঙ্গে মনে রাখা উচিত যে শক্তিবিষয়ক হলেই কোনও আখ্যান বা দার্শনিক সিদ্ধান্ত 'শাক্ত' পদবাচ্য হয় না। মূলস্রোতীয় পুরাণে বহুস্থানে দেবী বা শক্তির উপস্থিতি দেখা যায়। কৃষ্ণজন্ম আখ্যানে দেবী নিদ্রা বা যোগমায়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিংবা শিবের দাম্পত্য জীবনমূলক আখ্যানগুলোর সমস্তটাই সতী বা পার্বতীকে ঘিরে‌। বিশেষ করে কালিদাসকৃত কুমারসম্ভবম্-এ পার্বতী কী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তা বলা বাহুল্য। কিন্তু তৎসত্ত্বেও এগুলোকে 'শাক্ত' আখ্যান বলা চলে না। তার কারণ, এখানে শক্তির যাবতীয় কার্য বিষ্ণু কিংবা শিবের অনুগতা দাসী, ভক্ত, সেবিকা, উপাসিকা, প্রেয়সী কিংবা পত্নী রূপে। দার্শনিক সিদ্ধান্তের ক্ষেত্রেও দেখা যায় যে বৈষ্ণব পাঞ্চরাত্র কিংবা শৈবাগমে বর্ণিত সমস্ত সৃষ্টিতত্ত্ব শক্তিবাদভিত্তিক‌। পরবাসুদেব কিংবা পরমশিবের সঙ্গে অভিন্না শক্তিই সমস্ত সৃষ্টির মূল। কিন্তু তবু এগুলো প্রকৃত অর্থে 'শাক্ত' নয়, কারণ পরমকারণরূপী দেবতার সঙ্গে শক্তি অভিন্ন রূপে যুক্ত থাকলেও পরতত্ত্ব এখানে শক্তিবিশিষ্ট বিষ্ণু বা শিব। যদিও আমরা গ্রন্থের অধ্যায়গুলোতে দেখব যে অদ্বৈতবাদী শৈবদর্শনে শিব ও শক্তির অভেদত্বের ভিত্তিতে স্থানবিশেষে শক্তিকেও পরম কারণ বলে স্বীকার করা হয়েছে, তবু শৈবাগমের মৌলিক সিদ্ধান্তে শক্তিযুক্ত শিবই পরতত্ত্ব।"

বইয়ের নাম: ব্রহ্মাণ্ড ছিল না যখন - শাক্ত ভাবনায় সৃষ্টিতত্ত্ব
লেখক: অর্ঘ্য দীপ্ত কর
বিষয়: তথ্যভিত্তিক সাহিত্য
মুদ্রিত মূল্য: ₹৪৫০

#ব্রহ্মাণ্ডছিলনাযখন

পাওয়া যাচ্ছে,
আমাদের ওয়েবসাইটে পঁচিশ শতাংশ ছাড়ে।
কলেজ স্ট্রিটে- দে'জ পাবলিশিং, দে বুক স্টোর (দীপুদা), বিমলা বুক এজেন্সি, খোয়াবনামা, শ্রীনাথ লাইব্রেরী

#বেঙ্গলট্রয়কাপাবলিকেশন

[ bengali book, bengali non fiction book, bengali mythology, bengali book on cosmology ]

স্কুল ও কলেজ জীবনের খুনসুটি, মিষ্টি প্রেম, বন্ধুদের সাথে মজা, তাদের সাথে করা রসিকতা বেশীর ভাগ মানুষের কাছেই সুখদায়ক স্মৃ...
16/09/2026

স্কুল ও কলেজ জীবনের খুনসুটি, মিষ্টি প্রেম, বন্ধুদের সাথে মজা, তাদের সাথে করা রসিকতা বেশীর ভাগ মানুষের কাছেই সুখদায়ক স্মৃতি হিসেবে সারাজীবন থেকে যায়। আর থাকবেই না বা কেন? এই সময় তো আর বার বার ফিরে আসে না, তাই স্মৃতিটুকুই থেকে যাক না কেন। কিন্তু গোলযোগ শুরু হয় তখনই যখন সেই স্মৃতি বিভীষিকা হয়ে ফিরে আসে মানুষের জীবনে। ফেলে আসা মজার ছলে করা কাজ অভিশাপ হয়ে জীবনকে করে তোলে দুর্বিষহ। সুখে শান্তিতে জীবনের পথ চলার রাস্তা বদলে গিয়ে হয়ে ওঠে আতঙ্কের প্রহর। যেখানে এক মুহূর্ত মনে হয় নরকের এক এক বছরের সমান। সেখান থেকে মুক্তি পাওয়ার উপায় আদৌ আছে?

বইয়ের নাম: পাতালকুহেলি
লেখক: অভিষেক চট্টোপাধ্যায়
বিষয়: হরর উপন্যাস (প্যারানরমাল ইনভেস্টিগেটর রম্যাণি সিরিজ ১)
মুদ্রিত মূল্য: ₹৪৫০

পাওয়া যাচ্ছে,
আমাদের ওয়েবসাইটে পঁচিশ শতাংশ ছাড়ে।
কলেজ স্ট্রিটে- দে'জ পাবলিশিং, দে বুক স্টোর (দীপুদা), বিমলা বুক এজেন্সি, খোয়াবনামা, শ্রীনাথ লাইব্রেরী

#বেঙ্গলট্রয়কাপাবলিকেশন

[ bengali horror novel, bengali horror book, bengali book, horror novel book ]

অন্ধকারেরও নিজস্ব ইতিহাস আছে—আর সেই ইতিহাসই চারটি গল্পে ফিরে এসেছে এই বইতে। পাহাড়ি স্টেশনের মাথাহীন সিগন্যালম্যান, রক্তম...
14/09/2026

অন্ধকারেরও নিজস্ব ইতিহাস আছে—আর সেই ইতিহাসই চারটি গল্পে ফিরে এসেছে এই বইতে। পাহাড়ি স্টেশনের মাথাহীন সিগন্যালম্যান, রক্তমাখা হাভেলির ছাদ, অভিশপ্ত কুয়োর কান্না, আর জ্বলন্ত পিট থেকে ভেসে আসা শেষ আর্তি—সব মিলিয়ে এটি ভয়, স্মৃতি ও মানবিকতার এক গভীর যাত্রা। প্রতিটি গল্প আলাদা, অথচ অদ্ভুতভাবে একে অপরের প্রতিধ্বনি—যেন চার দিক থেকে একই অন্ধকারকে দেখা। এখানে ভূত আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে মানুষের দুঃখ, বিশ্বাসঘাতকতা, অসমাপ্ত প্রতিশ্রুতি আর অদৃশ্য টান। যে ভয় চোখে দেখা যায় না, যে কান্না কানে শোনা যায় না—এই বই সেইসব মুহূর্তকে শব্দে ধরে।
আপনি যদি লোককথা, অতিপ্রাকৃত, মনস্তত্ত্ব আর বাস্তবতার সীমানা মিলিয়ে লেখা পছন্দ করেন—এই বই আপনার জন্য


📖 বইয়ের নাম: ১৩ প্রহর
📖 লেখক: অতনু বন্দ্যোপাধ্যায়
📖 মূল্য: ₹২৭৫

পাওয়া যাচ্ছে,
আমাদের ওয়েবসাইটে পঁচিশ শতাংশ ছাড়ে।
কলেজ স্ট্রিটে- দে'জ পাবলিশিং, দে বুক স্টোর (দীপুদা), বিমলা বুক এজেন্সি, খোয়াবনামা, শ্রীনাথ লাইব্রেরী



[ bengali horror book, bangla horror boi, bengali horror stories, bengali horror storybook ]

অখিলেশ শুধু একজন শিক্ষক নয়, তিনি একজন অসমাপ্ত গল্পের সাক্ষী। অতীতের ভুল তাকে আজও তাড়া করে বেড়ায়। তবুও তিনি থামেন না,...
13/09/2026

অখিলেশ শুধু একজন শিক্ষক নয়, তিনি একজন অসমাপ্ত গল্পের সাক্ষী। অতীতের ভুল তাকে আজও তাড়া করে বেড়ায়। তবুও তিনি থামেন না, কারণ সত্যের পথ কখনো সহজ হয় না। হরিদেবপুরের কুয়াশা ভেদ করে তিনি খুঁজে বেড়ান অন্ধকারের উৎস।

ইচ্ছেডানার প্রতিটি ছায়া তার কাছে একেকটা সূত্র। কিন্তু সত্যের কাছে পৌঁছানো মানেই কি মুক্তি? নাকি আরেকটা গভীর অন্ধকার?


📖 বইয়ের নাম: ইচ্ছেডানা
📖 লেখক: অনিন্দিতা নাথ
📖 মূল্য: ₹৩২৫

পাওয়া যাচ্ছে,
আমাদের ওয়েবসাইটে পঁচিশ শতাংশ ছাড়ে।
কলেজ স্ট্রিটে- দে'জ পাবলিশিং, দে বুক স্টোর (দীপুদা), বিমলা বুক এজেন্সি, খোয়াবনামা, শ্রীনাথ লাইব্রেরী



[ bengali thriller book, bangla thriller novel, bengali thriller novel book ]

'মহিলা' ও 'সিরিয়াল কিলার'—এই দুই শব্দ পাশাপাশি বসাতে আমাদের স্বাভাবিকভাবেই অস্বস্তি হয়।কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছ...
05/09/2026

'মহিলা' ও 'সিরিয়াল কিলার'—এই দুই শব্দ পাশাপাশি বসাতে আমাদের স্বাভাবিকভাবেই অস্বস্তি হয়।
কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে, এই অস্বস্তি ছাপিয়ে লুকিয়ে আছে এক ভয়ংকর বাস্তবতা।
ইউরোপের নানা দেশ ও নানা সময়কালে ছয়জন মহিলা সিরিয়াল কিলার সমাজের বুকে রক্তাক্ত ছাপ রেখে গেছে। কেউ অভিজাত, ধনী পরিবারের অংশ—ক্ষমতা ও প্রভাব যার হাতে; কেউ আবার সমাজের একেবারে নিচুতলার অসহায় মুখ। কারও অপরাধের মূলে অর্থের প্রতি অন্ধ লোভ, কারও ক্ষেত্রে যৌন বিকৃতি, আবার কারও ক্ষেত্রে জীবনে জমে থাকা অবহেলা, নিঃসঙ্গতা ও মানসিক অন্ধকার।
এই নন-ফিকশন বইটিতে ইউরোপের সেই ছয়জন মহিলা সিরিয়াল কিলারের জীবনের আশ্চর্য ও ভয়াবহ 'রূপকথা' তুলে ধরা হয়েছে—
মধ্যযুগের অন্ধকার সময় থেকে শুরু করে ভিক্টোরিয়ান নবজাগরণ, এমনকি দু'টি বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে বদলে যাওয়া ইউরোপের ইতিহাসের সঙ্গে তাদের উত্থান ও পতন অদ্ভুতভাবে জড়িয়ে আছে।

প্রশ্ন এগুলোই—
👉 একজন নারী কেন এবং কীভাবে সিরিয়াল কিলার হয়ে ওঠে?
👉 পুরুষের সহিংসতার সঙ্গে তাদের পার্থক্য কোথায়?
👉 নারীর হিংস্রতা কি আরও নীরব, ধীর এবং বিষাক্ত?

এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা হয়েছে বিস্তৃত পুলিশি নথি, আদালতের জবানবন্দি এবং মনোবিদদের বিশ্লেষণের ভিত্তিতে। সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ছবি ও টীকা, যা এই বইটিকে শুধু অপরাধকাহিনি নয়—বরং অপরাধ ও মনস্তত্ত্বের একটি গুরুত্বপূর্ণ দলিল করে তুলেছে।
যারা True Crime, Serial Killer, Psychology এবং History ভালোবাসেন—
এই বই আপনাকে ভাবাবে, অস্বস্তিতে ফেলবে।
পড়ুন বাস্তবের সেই সব গল্প, যেগুলো কল্পনার থেকেও বেশি ভয়ংকর।


📖 বইয়ের নাম: হত্যা, নারী ও সর্বনাশ (প্রেক্ষাপট ইওরোপ)
📖 লেখক: অমিত দত্ত
📖 প্রচ্ছদ: সুমন সরকার
📖 মূল্য: ₹৪৫০

পাওয়া যাচ্ছে,
আমাদের ওয়েবসাইটে পঁচিশ শতাংশ ছাড়ে।
কলেজ স্ট্রিটে- দে'জ পাবলিশিং, দে বুক স্টোর (দীপুদা), বিমলা বুক এজেন্সি, খোয়াবনামা, শ্রীনাথ লাইব্রেরী

খুবই বিপজ্জনক, তবে এ ছাড়া বিষয়টা পরীক্ষা করার আর কোনও উপায় অন্তত ওর মাথায় আসছে না। উঠে পড়ে সটান ওয়াশরুমে ঢুকল আর্য। একটা...
05/09/2026

খুবই বিপজ্জনক, তবে এ ছাড়া বিষয়টা পরীক্ষা করার আর কোনও উপায় অন্তত ওর মাথায় আসছে না। উঠে পড়ে সটান ওয়াশরুমে ঢুকল আর্য। একটা বালতি কিনে এনেছিল, সেটাতে কানায় কানায় জল ভরল। তারপর মাথার উপর তুলে ধরল বালতিটা। এবার দুটো জিনিস হতে পারে। ওর পা কেটে রক্তারক্তি হতে পারে, সেক্ষেত্রে ও কোনোমতে নীচে নেমে গিয়ে কাউকে বলবে ওকে হসপিটালে নিয়ে যেতে। ফোন আর ব্যাগ নিয়েই নামবে, তারপর আর ফিরে আসবে না। আর যদি তা না হয়...
নাহ, আর ভাবনা না। চোখ বন্ধ করে হাত থেকে বালতিটা ছেড়ে দিল আর্য। একটা মুহূর্ত শুধু। আর্যর মনে হলো, সমুদ্রের বালির মতো কী এক নরম তুলোর মতো পদার্থে ডুবে যাচ্ছে ওর পাদুটো। সশব্দে মাটিতে আছড়ে পড়ে গড়িয়ে গেল বালতিটা, বগবগ করে জল ছড়িয়ে গেল মেঝেতে। লাফিয়ে সরে এলো আর্য, চোখ খুলল তারপর। ভালো করে পা দিয়ে ঘষে ঘষে দেখল, আর কোনো নরম ভাব নেই মাটিতে, অথচ ওর পায়েও যন্ত্রণার চিহ্নমাত্র নেই।

আত্রেয়ী দত্তের লেখা অতিপ্রাকৃত উপন্যাস রই
মুদ্রিত মূল্য : ₹১৯৯

#রই

পাওয়া যাচ্ছে,
আমাদের ওয়েবসাইটে পঁচিশ শতাংশ ছাড়ে।
কলেজ স্ট্রিটে- দে'জ পাবলিশিং, দে বুক স্টোর (দীপুদা), বিমলা বুক এজেন্সি, খোয়াবনামা, শ্রীনাথ লাইব্রেরী

#বেঙ্গলট্রয়কাপাবলিকেশন

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Troika Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengal Troika Publication:

Shortcuts

Share

Category