26/08/2026
পাহাড়ি নদীর ভয়াল রূপ আর হড়পা বানের ধ্বংসলীলায় লণ্ডভণ্ড নেপাল! 🌧️🌊
পাহাড়ের কোলে এত শান্তি, কিন্তু সেই প্রকৃতিই যে হঠাৎ এমন ভয়াল রূপ নেবে তা কল্পনাও করা যায় না। আকস্মিক হড়পা বানে নেপালের একের পর এক এলাকা আজ লণ্ডভণ্ড।
হঠাৎ আসা এই বিপর্যয়ে যারা স্বজন ও মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন, তাদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ঈশ্বর দিন।
বানের তোড়ে স্বজন হারাদের আর্তনাদ আর সাধারণ মানুষের অসহায়ত্ব সত্যিই বুক কাঁপিয়ে দেওয়ার মতো। নেপালের এই কঠিন পরিস্থিতিতে আমরা সবাই তাদের পাশে আছি। আসুন, সবাই মিলে তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফেরার জন্য প্রার্থনা করি। 🏔️🙏🇳🇵
Devastating flash floods have left Nepal in utter ruin. 🌧️🌊
It is beyond imagination how a place so serene in the lap of the mountains could suddenly witness such a terrifying form of nature. Unprecedented flash floods have shattered communities and ruined countess lives across the region.
May God grant strength and resilience to all those who have lost their loved ones and their homes in this sudden tragedy.
The agony of those who lost their families to the rushing waters and the sheer helplessness of the people are truly heartbreaking. In this dark hour, we stand in solidarity with the people of Nepal. Let us all come together and pray for their swift recovery and healing. 🏔️🙏🇳🇵