27/03/2026
যাদের নাম Under Adjudication এর আওতায় ছিলো তারা Election Commission এর সাইটে EPIC দিয়ে সার্চ করলে আগে দেখাচ্ছিলো "Elector is under Adjudication"। কিন্তু আজ থেকে দেখাচ্ছে "Individual is under Adjudication"। অর্থাৎ, আগে ছিলো "ভোটার বিচারাধীন" আর এখন পরিবর্তন করে লেখা হচ্ছে "ব্যক্তিটি বিচারাধীন"।
এটা কেনো করলো হঠাৎ? এমনি এমনি? নাহ! একটু সুক্ষভাবে ভাবলেই বোঝা যাবে। আসলে আপনাকে আগে বলা হচ্ছিলো ভোটার। আর এখন বলা হচ্ছে একজন ব্যক্তি। তার মানে যতদিন না আপনার বিচারের নিস্পত্তি হচ্ছে ততদিন ইলেকশন কমিশন আপনাকে আর ভোটার বলে মান্যতা দিচ্ছে না। এখন ওদের কাছে আপনি নিছকই একজন ব্যক্তি!
কিছুদিন আগে এক স্বনামধন্য ব্যক্তির একটা বক্তব্য শুনেছিলাম, "আগে Detect কররো, তারপর Delete করবো, তারপরে Deport করবো"!! তখন সেভাবে গুরুত্ব দিয়ে ভাবিনি। এখন পরিস্কার বোঝা যাচ্ছে পরিকল্পনা মাফিক সেই বক্তব্যের বাস্তবায়নের কাজ তারা শুরু করে দিয়েছে সুনিপুন ভাবে। তাহলে আর কি! ওরা সেই ষড়যন্ত্রের জাল বিস্তার করুক আর আপনি কারোর ভরসায় নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমান। আর কবে নামবেন রাস্তায়? এখনো ভাবছেন সব ঠিক হয়ে যাবে? মুর্খের স্বর্গে বাস করছেন। ভাবুন, ভাব