Charutirtha

Charutirtha We are a small business that handcrafts one-of-a-kind pieces.

Visit our page for more info on how to buy!
হাতের তৈরি জিনিসের একটা ছোট্ট প্রতিষ্ঠান। নানান রকম তথ্য সম্বন্ধে জানতে এবং কেনাকাটি করতে আমাদের পেজ এ যোগাযোগ করুন।

✨ চারুতীর্থ — রঙ, অনুভূতি আর সামান্য বিশৃঙ্খলার গল্প ✨হ্যালো  🌸আমরা স্বাগতা এবং বর্ষা —দু’জন মানুষ, দু’টি আলাদা পথ, কিন্...
18/04/2026

✨ চারুতীর্থ — রঙ, অনুভূতি আর সামান্য বিশৃঙ্খলার গল্প ✨

হ্যালো 🌸
আমরা স্বাগতা এবং বর্ষা —
দু’জন মানুষ, দু’টি আলাদা পথ, কিন্তু একটাই আশ্রয়—শিল্প।

ভাবলাম, আজ নিজেদের নিয়ে একটু আলাপচারিতা করি...
কারণ শুধু ক্যানভাসের আড়ালে লুকিয়ে থাকলে তো গল্পগুলো অসম্পূর্ণ থেকে যায়, তাই না? 👀

প্রথমে স্বাগতা Swagata Das -
বাংলা অনার্সের ছাত্রী, বর্তমানে বি.এড-কোর্সের সাথে যুক্ত সঙ্গে প্রতিদিনের ছোট ছোট যুদ্ধ লড়ে যাচ্ছে।
কবিতা, রং, ক্যানভাস, ছাদ বাগান—এসবই তার নিঃশব্দ আশ্রয়।
ফটোগ্রাফির প্রতি তার আলাদা একটা টান আছে—
মুহূর্তকে থামিয়ে রেখে, আলো-ছায়ার ভেতর অনুভূতিকে ধরে রাখার এক অদ্ভুত ভালোবাসা। আলাদা আলাদা ফ্রেমে নতুন নতুন গল্প লিখতে পছন্দ করে।
তার কাছে একটি ছবি শুধু ছবি নয়,
সেটা এক টুকরো স্মৃতি, এক ফ্রেমে আটকে থাকা অনুভূতি।
একটা তুলি, একটা কলম আর একটা ক্যামেরা, এবং নীরবতা—
এই দিয়েই সে নিজের মতো একটা পৃথিবী গড়ে নিতে পারে।

আর তারপর বর্ষা Barsha Mondal —
ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ছাত্রী এবং বর্তমানে কনসালট্যান্ট সাইকোলজিস্ট।
মানুষের মন বুঝতে বুঝতে সে শিখেছে—
সব অনুভূতির ভাষা শব্দে বলা যায় না,
কিছু অনুভূতি শুধু রঙেই প্রকাশ পায়।
তার কাছে শিল্প মানে শুধু সৃজনশীলতা নয়—
এটা নিরাময়, নিজেকে বোঝা, আর নিজের সঙ্গে একটু সত্যি হওয়া।
রং, নীরবতা আর অনুভূতির ভেতর সে খুঁজে পায় শান্তি।

এই দুইজনের অতিরিক্ত ভাবনা, রাত জাগা পরিকল্পনা, হঠাৎ জন্ম নেওয়া স্বপ্ন, আর “হয়ে যাবে” এই অদ্ভুত সাহস মিলেই তৈরি হয়েছে — চারুতীর্থ ✨

এটা শুধু একটি পেজ নয়,
এটা আমাদের ছোট্ট স্বপ্ন, নীরব আশ্রয়, আর হৃদয়ের খুব কাছের এক টুকরো পৃথিবী।

এখানে শিল্প আছে, অনুভূতি আছে,
অপূর্ণতার মধ্যেও নিজস্ব এক সৌন্দর্য আছে।

আমরা হয়তো খুব নিয়মিত নই, একটু বাঁধন বিহীন ছন্নছাড়া এবং একটু এলোমেলো
কিন্তু আমাদের ভালোবাসা এখনও প্রতিদিন কাজ করে যায়—নিঃশব্দে।

তাই যদি ভালোবাসেন হাতে তৈরি শিল্প,
অনুভূতি দিয়ে গড়া ছোট ছোট সৃষ্টি,
আর একটু নান্দনিক শান্তি—

তাহলে আপনি ঠিক জায়গাতেই এসেছেন 💛

আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন,
আর মাঝে মাঝে এমন অনুভব করুন যেন এই জায়গাটা আপনাদের নিজের, আপনাদের একান্ত কাছের।

Address

Shyamnagar
Kolkata
743127

Opening Hours

Monday 9am - 11pm
Tuesday 9am - 11pm
Wednesday 9am - 11pm
Thursday 9am - 11pm
Friday 9am - 11pm
Saturday 9am - 11pm
Sunday 9am - 11pm

Telephone

+917003378284

Website

Alerts

Be the first to know and let us send you an email when Charutirtha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Charutirtha:

Shortcuts

Share