Rampurhat Times

Rampurhat Times News T V channel

24/05/2026

রামপুরহাট রেল স্টেশনে ধুমধুমার কান্ড । রামপুরহাট রেল স্টেশনে।

নারীপাচারের সন্দেহে উত্তাল রামপুরহাট রেলস্টেশন, সূত্রের খবর উদ্ধার ২ জন মেয়ে।

শুক্রবার গভীর রাতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তে ধুমধুমার কাণ্ড ঘটে এমনকি হাতাহাতির আকার নেয় রামপুরহাট রেলস্টেশন চত্বরে।। নারীপাচারের সন্দেহে অমৃত ভারত এক্সপ্রেস থামিয়ে দুই মেয়ে কে উদ্ধার করা হয় বলে জানা গিয়েছে। ঘটনাকে ঘিরে রাতভর চাঞ্চল্য ছড়ায় স্টেশন এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, রাত প্রায় ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে ট্রেনটিতে সন্দেহজনকভাবে দুই তরুণীকে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর এবিভিপির সদস্যরা এরপরই ট্রেন থামিয়ে শুরু হয় জিজ্ঞাসাবাদ। অভিযোগ, উত্তর দিনাজপুর দিক থেকে ওই মেয়েগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল।ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি, রেল পুলিশ এবং এবিভিপি-র সদস্যরা। পরিস্থিতি একসময় উত্তপ্ত হয়ে ওঠে এবং হাতাহাতির মতো ঘটনাও ঘটে বলে অভিযোগ। দীর্ঘক্ষণ ধরে স্টেশনে চলে উত্তেজনা।
ট্রেন থেকে নামানো মেয়েদের বক্তব্য তারা নিজেদের ইচ্ছাতেই বাড়ি থেকে বেরিয়ে এসেছে। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাদের পরিবার আগেই সংশ্লিষ্ট থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেছিল।
প্রাথমিকভাবে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। প্রেমের সম্পর্কের জেরে পালিয়ে আসা, নাকি এর পিছনে সক্রিয় রয়েছে বড় কোনও নারীপাচার চক্র—তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

29/04/2026

বাইরে থেকে অবজার্ভার এনে ভোট করানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের পোস্টার ছিড়ে দিয়েছে। যা নয়, তাই শুরু করে দিয়েছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ........... 👇👇👇

29/04/2026

*লড়াই কঠিন, কিন্তু উন্নয়নই শেষ কথা", ভোট দিয়ে আত্মবিশ্বাসী রচনা ব্যানার্জী*

আজ লোকসভা নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দফার ভোটগ্রহণ চলছে। আর এই ভোটের দিনে নজর কাড়লেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জী। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষের মতোই ভোট দিলেন এই টলিউড তারকা। ভোট দেওয়ার পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অভিজ্ঞতা ও লড়াইয়ের কথা ভাগ করে নিলেন।

সকাল সকাল নিজের কেন্দ্রে ভোট দিতে পৌঁছে যান রচনা ব্যানার্জী। চোখে রোদচশমা আর হালকা রঙের সুতির শাড়িতে তাঁকে চেনা মেজাজেই পাওয়া গেল। ভোট দেওয়ার পর রচনার গলায় শোনা গেল লড়াইয়ের আত্মবিশ্বাস। তিনি সরাসরি বলেন, এবারের লড়াইটা বেশ কঠিন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলিই তাঁকে জেতাতে সাহায্য করবে বলে মনে করেন তিনি।

*রচনার বক্তব্য >* "এবারের লড়াই অবশ্যই কঠিন, একে খুব সহজ ভাবার কোনো কারণ নেই। দিদি (মমতা ব্যানার্জী) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে অনেক পরিশ্রম করেছেন। আমরা যারা দলের হয়ে কাজ করছি, প্রতিটি কর্মী ও প্রতিনিধি গত কয়েক মাস ধরে মানুষের কাছে উন্নয়নের বার্তা পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করেছি।"

20/04/2026

মুরারাই খান ক্রিকেট গ্রাউন্ডের জনসভায় | Janasabha at Murarai Khan Cricket Ground | 20 April 2026. | Mamata Banerjee |

20/04/2026

রামপুরহাটের একটি বেসরকারি অনুষ্ঠানের সাংবাদিক বৈঠক করলেন আমজনতা উন্নয়ন পার্টির রামপুরহাটের প্রার্থী অনাস আহমেদ




বক্তব্যের সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় বক্তার বক্তব্য সম্পন্ন নিজস্ব।

18/04/2026

২৮৯ কেন্দ্রে জোর কদমে চলছে প্রচার।
মাঠে সক্রিয় নীলাবতী সাহা।
পাশে #ডেউচা_পাঁচামী এলাকার #ডেউচাপঞ্চায়েতের #অঞ্চল #নেতৃত্ব #শান্তি_গোপাল_ব্যানার্জির স্পষ্ট বার্তা,
জনস্বার্থ ও উন্নয়নই মূল লক্ষ্য।











18/04/2026

রামপুরহাটে সিপিআইএমআইএসএফ কর্মীসভা উপস্থিত থাকবেন নওশাদ সিদ্দিকী |

18/04/2026

ভাঁড়কাটায় মাদলের তালে উৎসবমুখর পরিবেশ, আদিবাসী সংস্কৃতির আবহে বিজেপি প্রার্থী ধ্রুব সাহা

সব সাংবাদিককে ৫ হাজার টাকা ভাতা দেবে বিজেপি, প্রেসক্লাবে প্রতিশ্রুতি শমীকেরভোটের মুখে সাংবাদিকদের জন্য বড় প্রতিশ্রুতি দি...
18/04/2026

সব সাংবাদিককে ৫ হাজার টাকা ভাতা দেবে বিজেপি, প্রেসক্লাবে প্রতিশ্রুতি শমীকের
ভোটের মুখে সাংবাদিকদের জন্য বড় প্রতিশ্রুতি দিল বিজেপি। শনিবার কলকাতার প্রেস ক্লাবে দাঁড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানালেন, ক্ষমতায় এলে রাজ্যের সমস্ত যোগ্য সাংবাদিককে মাসিক ৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে। তাঁর কথায়, 'আমরা-ওরা নয়, সব সাংবাদিকই এই সুবিধা পাবেন

17/04/2026

সেকেড্ডায় ‘গেম চেঞ্জার’!
আরও একধাপ এগিয়ে #রামপুরহাট বিধানসভার তৃণমূল প্রার্থী #আশিস_বন্দ্যোপাধ্যায়???
#বিরোধীদের চাপে ফেলল গণযোগদান






16/04/2026

তারাপীঠে -এর বিজয় সংকল্প জনসভা
বুলডোজার রাজনীতিতে সরগরম রামপুরহাট, ডবল ইঞ্জিনের বার্তা #বিজেপির





Address

Rampurhat
Kolkata

Telephone

+913461222355

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rampurhat Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rampurhat Times:

Shortcuts

Share