The Cafe Table

The Cafe Table Let the world read the unread books!! The Cafe Table...There is hardly anyone out there. Who doesn't have a STORY TO SHARE.

Stories of college days, of love or of those secret crush,
Stories of your dreams, that u have long back dumped in the trash,
Stories of classroom, campus & canteen,
In short, all the common stories of a TEEN..! If you have a story down in your heart or your very own torn out diary,
May be a poem, a short story, a novel, a travelogue or just a few liner SHAYRI,

Then what r you waiting for? Get connected to the One Stop Booking World-
THE CAFE TABLE. We will get your stories published and branding like no other book publishing house does. From book designing to printing, publishing to distribution, our experienced & efficient team will help your books get read out & spread out. In brief, The Cafe Table takes care of the 'Book Bug' living in YOU. Book MAKING to Book MARKETING, you will get every flavor with us.
'Coz with the Cafe Table, it’s not just a Book Publishing, it’s a Book Branding..!!

10/10/2026
দ্য কাফে টেবল প্রকাশিত--- 'কথার কথা' গ্রন্থটির লেখক, বিশিষ্ট চিত্রশিল্পী অনিকেত মিত্রের জন্মদিন আজ। টিম দ্য কাফে টেবলের ...
08/10/2026

দ্য কাফে টেবল প্রকাশিত--- 'কথার কথা' গ্রন্থটির লেখক, বিশিষ্ট চিত্রশিল্পী অনিকেত মিত্রের জন্মদিন আজ।
টিম দ্য কাফে টেবলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুকে।

প্রকাশিতব্য শারদ পত্রিকা:আড্ডা নিউ জার্সির নিবেদন: অভিব্যক্তি: শারদীয়া ১৪৩৩সম্পাদনা: অভিব্যক্তি নিউ জার্সি সম্পাদকমণ্ডলী...
06/10/2026

প্রকাশিতব্য শারদ পত্রিকা:

আড্ডা নিউ জার্সির নিবেদন:
অভিব্যক্তি: শারদীয়া ১৪৩৩
সম্পাদনা:
অভিব্যক্তি নিউ জার্সি সম্পাদকমণ্ডলী:
অদিতি ঘোষ দস্তিদার। অমিত চক্রবর্তী।সংগ্রামী লাহিড়ী
পৃষ্ঠা সংখ্যা- ৬৭৬
ব‌ইটির‌ মুদ্রিত ‌মূল্য‌: ৪০০.০০

শুরু‌ হয়ে‌ গেছে‌ অভিব্যক্তি শারদীয়া ১৪৩৩-এর প্রি-বুকিং‌ অফার। প্রি-অর্ডার‌ মূল্য‌ ৩০০.০০
প্রি-বুকিং‌ চলবে‌ আগামী ৫ নভেম্বর, ২০২৬ পর্যন্ত।

(পোস্টের‌ মাধ্যমে‌ নিলে‌ পিনকোডের‌ দূরত্ব অনুসারে ডেলিভারি চার্জ যুক্ত হবে।)

নীচের দেওয়া লিংকে করতে‌ পারবেন প্রি-অর্ডার
https://thecafetable.com/product/abhibyakti-sharodiya-1433/

৬ নভেম্বর, ২০২৬ থেকে দ্য‌ কাফে টেবল-এর‌ কার্য‌নির্বাহি‌ দপ্তর থেকে সমগ্র কলেজ স্ট্রিটে‌ ব‌ইটি‌ পাওয়া যাবে।

অভিব্যক্তি শারদীয়া ১৪৩৩-এর প্রচ্ছদের মূল বিষয়বস্তু হল--- প্রকৃতিকে রক্ষা করা। মূলত গাছ বাঁচানোই এখন মূল লক্ষ্য হওয়া উচিত! জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সব মানুষ হাতে হাতে ধরে এগিয়ে আসুক, হাসি ফুটুক মেপলে-শিউলিতে-কাশে!
প্রচ্ছদ ভাবনা: অদিতি ঘোষ দস্তিদার
অঙ্কন: ওঙ্কারনাথ ভট্টাচার্য
সম্পূর্ণীকরণ: দিশারী ঘোষ দস্তিদার

সরাসরি প্রকাশনা দপ্তরে হোয়াটস্ অ্যাপ করে প্রি-অর্ডার করতে পারেন: 9831767490-তে(১১-৫টা, রবিবার ও অন্যান্য ছুটির দিন ব্যতীত)

 #পাঠ_প্রতিক্রিয়া'দ্য‌ কাফে টেবল' প্রকাশিত, লেখিকা সুনেত্রা সাধু'র‌ থ্রিলারধর্মী‌ 'আভিচি' উপন্যাসটি‌ পড়ে‌ পাঠ প্রতিক্র...
02/10/2026

#পাঠ_প্রতিক্রিয়া
'দ্য‌ কাফে টেবল' প্রকাশিত, লেখিকা সুনেত্রা সাধু'র‌ থ্রিলারধর্মী‌ 'আভিচি' উপন্যাসটি‌ পড়ে‌ পাঠ প্রতিক্রিয়া জানালেন‌, দুর্গাপুর নিবাসী‌ শ্রীমতি‌ শর্মিষ্ঠা দাস। পাঠ‌ প্রতিক্রিয়াটি‌ লেখিকার ফেসবুক টাইমলাইন থেকে তাঁর অনুমতিক্রমে নীচে দেওয়া হল‌।

---- "সুনেত্রার জন্মদিন গেল দুদিন আগে। শুভেচ্ছা জানাতে একটু দেরিই হল। বিলম্বিত শুভকামনা আর অনেক ভালোবাসা নিও।

ওর "আভিচি" বইটা পড়েছি বেশ কয়েকমাস আগে। পাঠ প্রতিক্রিয়া জমিয়ে রেখেছিলাম জন্মদিনে লিখব বলে। চমক লাগানো সুন্দরী মেয়েটির সঙ্গে আলাপ "পুকুরঘাট" এর চাতালে। মুগ্ধতা তো ছিলই। আগে পড়া ওর ছোট গল্প গুলোও মন টেনেছে।
"আভিচি" পড়ে একেবারে সুনেত্রার ফ্যান হয়ে গেছি।
অসাধারণ একটা থ্রিলার ধর্মী উপন্যাস। থ্রিলার জাতীয় লেখাকে চিরকালই একটু খাটো নজরে দেখা হয়, সমকালের রগরগে লেখার কারণে তার মান আরো নেমেছে।।
কিন্তু "আভিচি" সম্পূর্ণ ভিন্নধর্মী।
সত্যি বলছি এমন কাব্যিক থ্রিলার আমি জীবনে পড়িনি। অসম্ভব পরিণত লেখা।
নাট্যজগতের এক নক্ষত্র ব্যক্তিত্ব খুন হওয়া দিয়ে উপন্যাস আরম্ভ হচ্ছে --ধীরে ধীরে কত অলি গলি পথে ঘুরে ঘুরে এক একটা পর্দা উন্মোচন।
প্রথম পাতা খুলে --রাতভর পড়ে বই শেষ না করে উঠতে পারিনি। এমনটা আজকাল খুব কমই ঘটে।
চরিত্রদের চলাফেরা, ঘটনার মধ্যে পুরো সময় জুড়ে টুপটাপ ঝরে পড়ে সুনীল , শক্তি, জীবনানন্দের কবিতা। গুঁড়ো গুঁড়ো কি একটা অজানা বিষন্নতা মনকে আছন্ন করে রাখে পুরো উপন্যাস জুড়ে।
সংস্কৃতি জগতে গ্ল্যামারের পেছনে অন্ধকারের ভাষ্য প্রাসঙ্গিক ভাবে আসে লেখাতে।
কি নিপুণহাতে রহস্যকে ঘনীভূত করে তুলেছেন লেখক --আরো নিপুণ ও অভিনব শেষ পর্দা উন্মোচন --গতানুগতিক ছকের একদম বাইরে।
ভারি সুন্দর ,কাব্যিক জিয়া ও অভিরাজের কথোপকথন গুলি--বার বার পড়তে ইচ্ছে করে।
পাঠশেষে কান্না পায় --
আভিচি এক নরকের কনসেপ্ট। " যারা পরম আকাঙ্খা বা আবেগ সঙ্গে নিয়ে পৃথিবী ছেড়ে পরজন্মের জন্য অপেক্ষায় থাকে তাদের ঠাঁই হয় আভিচি নরকে "
সেখানে কে গেল ? কে ? বড্ড কান্না পায় । এবং রহস্য উপন্যাস এর রহস্যটুকু না বলাই থাক পাঠকের জন্য।
আরো লেখো সুনেত্রা--পড়ার অপেক্ষায় রইলাম।
শর্মিষ্ঠাদি, দুর্গাপুর"
--- প্রকাশনার‌ তরফ‌ থেকে শর্মিষ্ঠা দেবীকে‌ জানাই‌ আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।

আভিচি
(নষ্ট প্রেম, বিষ‌ রহস্য ও‌ অপেক্ষার‌ নরক)
সুনেত্রা সাধু
প্রকাশক: দ্য‌ কাফে টেবল
প্রচ্ছদ: কৃষ্ণেন্দু মন্ডল
মুদ্রিত মূল্য: ৩২৫.০০
হার্ডকভার‌
ব‌ইটি‌ সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লিংকে ক্লিক করুন:
https://thecafetable.com/product/avichi/
এছাড়াও যোগাযোগ করতে পারেন
আমাদের নিজস্ব কার্যনির্বাহী‌ দপ্তর‌:
দ্য‌ কাফে টেবল
১৯, নীলমণি দত্ত লেন‌, কলকাতা: ৭০০০১২
আমহার্স্ট স্ট্রিট ও সূর্য সেন স্ট্রিট ক্রসিং-এ শ্রদ্ধানন্দ পার্কের উল্টোদিকের রাস্তা।
📲 +919831767490 (১১-৬টার‌ মধ্যে, রবি‌বার ও‌ ছুটির‌ দিন ব্যাতীত)

01/10/2026

#কবিতা #অনুবাদকবিতা #পাবলোনেরুদা

গভীর রাতের বন্ধুরাশেখর‌ বসু‌প্রকাশনা‌: দ্য‌ কাফে টেবল প্রচ্ছদ: কৃষ্ণেন্দু মন্ডল মুদ্রিত ‌মূল্য‌:২০০/-হার্ডকভারমরলেই বাঁচ...
30/09/2026

গভীর রাতের বন্ধুরা
শেখর‌ বসু‌
প্রকাশনা‌: দ্য‌ কাফে টেবল
প্রচ্ছদ: কৃষ্ণেন্দু মন্ডল
মুদ্রিত ‌মূল্য‌:২০০/-
হার্ডকভার

মরলেই বাঁচি’- হতাশাগ্রস্ত এক মানুষের মুখে ওই কথাটা শুনে তীব্র আপত্তি তুলেছিল গভীর রাতের ছায়ামূর্তি। বলেছিলঃ ভুল, সম্পূর্ণ ভুল ধারণা। ওই যে কথাটা চালু আছে না- স্বভাব যায় না ম’লে, খুব খাঁটি কথা। জুলুমবাজ, বদ লোকগুলো মরার পরে ভূতের রাজ্যে এসেও দল পাকায়, জুলুম চালাবার অভ্যাস ছাড়ে না। তাদের নিপীড়নের শিকার এই বক্তা-প্রেতাত্মাটি। তবে ভয়ংকর ওই অবস্থা সামাল দেওয়া গিয়েছিল বিচিত্র এক উপায়ে। এই ব্যাপারে তাকে সাহায্য করেছিল একজন মানুষ। সে কিন্তু অসাধারণ কেউ নয়, বরং ঠিক তার উলটো; পদে পদে মার-খাওয়া একজন। তবে এক জায়গায় তারা মিশে গিয়েছিল অদ্ভুত উপায়ে। মিশেছিল ইহকাল আর পরকাল। তারপরেই ঘটতে থাকে অত্যাশ্চর্য নানা ঘটনা। এই সব নিয়েই লেখা হয়েছে ‘গভীর রাতের বন্ধু’ উপন্যাসটি। অন্য ছবি ‘ছায়ার সঙ্গে’ গল্পে। এখানে মাঝরাতে চলন্ত ট্রেনের কুপেতে সব ছাপিয়ে জমাট হয়ে উঠেছে একটুকরো ছায়া। পরিবেশ আগাগোড়া গা-ছমছমে। ‘ফাঁদ’ ও ‘রহস্যের গন্ধ হাওয়ায় ওড়ে’তে আর ধরনের রহস্য। সে রহস্যের সমাধান করেছে গোয়েন্দা কৌশিকের ম্যাজিক।
অনলাইন লিংক:

https://thecafetable.com/product/gobhir-rater-bondhu/
এছাড়াও ব‌ইটি‌ এখন‌ অ্যামাজনেও‌ উপলব্ধ।

সরাসরি প্রকাশনা দপ্তরে হোয়াটস্ অ্যাপ করে অর্ডার করতে পারেন: 9831767490-তে(১১-৬টা, রবিবার ও অন্যান্য ছুটির দিন ব্যতীত)
------------------------------------------
এছাড়াও ব‌ইটি সংগ্রহ করতে‌ পারবেন কলেজ স্ট্রিটের নিজস্ব স্টোর:
♦ ভারতী বুক স্টল
৬বি,রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা: ৭০০০০৯
ইউনিভার্সিটি হলের পাশের রাস্তা।

এছাড়াও কলেজ স্ট্রিটে অর্ডার ভিত্তিতে পাওয়া যাচ্ছে:
♦ দেজ পাবলিশিং
♦ দে বুক স্টোর(দীপু)
♦ আদি দে বুক স্টোর
♦ বলাকা বুক স্টল
♦ জানকী বুক ডিপো
♦ অভিযান বুক ক্যাফে
♦ অরণ্যমন
♦ শব্দ
♦ বৈভাষিক

বাংলাদেশে যোগাযোগ করবেন:
বাতিঘর, ইন্দো-বাংলা বুক শপ, তক্ষশিলা, অক্ষর এক্স ওয়াই জেড, রকমারি।
আমাদের নিজস্ব কার্যনির্বাহী‌ দপ্তর‌:
দ্য‌ কাফে টেবল
১৯, নীলমণি দত্ত লেন‌, কলকাতা: ৭০০০১২
আমহার্স্ট স্ট্রিট ও সূর্য সেন স্ট্রিট ক্রসিং-এ শ্রদ্ধানন্দ পার্কের উল্টোদিকের রাস্তা।

শেষ খেয়ার গল্পসৌরভ মুখোপাধ্যায় প্রকাশক: দ্য কাফে টেবলপ্রচ্ছদশিল্পী: অভিজিৎ চক্রবর্তী মুদ্রিত মূল্য: ৪৭৫/-হার্ডকভারসৌরভ ...
30/09/2026

শেষ খেয়ার গল্প
সৌরভ মুখোপাধ্যায়
প্রকাশক: দ্য কাফে টেবল
প্রচ্ছদশিল্পী: অভিজিৎ চক্রবর্তী
মুদ্রিত মূল্য: ৪৭৫/-
হার্ডকভার

সৌরভ মুখোপাধ্যায়ের চতুর্থ গল্পসংকলন: ‘শেষ খেয়ার গল্প’।

যিনি তিরিশে শুরু করেছিলেন গল্পের খেয়া বাওয়া, পঞ্চাশে পৌঁছে কেন এই নাম দিলেন নিজের সাম্প্রতিকতম বইটির? একটানা দু’দশকের যাত্রাপথের কোন্ সন্ধিক্ষণে পৌঁছে এমন একটা শিরোনাম বাছলেন সেই লেখক— যাঁকে অনেকেই বর্তমান বাংলা কথাসাহিত্য-জগতের অন্যতম শ্রেষ্ঠ কলমের অধিকারী বলে চিহ্নিত করেছেন ইতোমধ্যেই।

জানতে হলে আগে পড়তে হবে এ-বইয়ের মুখবন্ধ। সৌরভ মুখোপাধ্যায়ের গল্পসংকলনের দীর্ঘ ভূমিকাগুলিকে অনেকেই এক-একটি আলাদা গল্প হিসেবে উপভোগ করেন— এ-গ্রন্থেও আছে তেমনই একখানি; দীর্ঘ নয়, সংক্ষিপ্ত— কিন্তু যথারীতি অমোঘ, মর্মস্পর্শী, স্মরণীয়।

আর, মুখবন্ধের পর গোটা বই জুড়ে যা থাকে? সে-বস্তুও, যথারীতিই, আগের সংকলনগুলির মতোই মহার্ঘ। মেধা আর আবেগ, শিল্প আর নির্মিতি, উড়ান আর নিয়ন্ত্রণের মণিকাঞ্চন। হাসির গল্প, কান্নার গল্প, প্রেমের গল্প, ঘৃণার গল্প, আলোর গল্প, অন্ধকারের গল্প, রাজনীতির গল্প, মহাকাব্যের গল্প— কী না লিখেছেন সৌরভ, কোথায় না বিচরণ করেছেন, কোন্ লেখাতেই না নিজের পারঙ্গমতার ছাপ রেখেছেন এই কুড়ি বছরে!

নানা রসের, নানা রঙের কুড়িটি গল্পের এই সংকলনও, সৌরভ মুখোপাধ্যায়ের পূর্বতন গল্পগ্রন্থগুলির মতো, সঠিক অর্থেই প্রতিনিধিস্থানীয়; ন্যারেটিভ-বৈচিত্র্যে এবং বিষয়-বহুমুখিনতায়— এক অশেষ পাঠসুখের আকর আর অজস্র নতুন ভাবনা উশকে দেওয়ার চকমকি।

প্রাপ্তিস্থান:
নিজস্ব অনলাইন স্টোর‌।
পাবলিকেশনের‌ অনলাইন লিংক
https://thecafetable.com/product/sesh-kheyar-golpo/
এছাড়াও ব‌ইটি সংগ্রহ করতে‌ পারবেন কলেজ স্ট্রিটের নিজস্ব স্টোর:
♦ ভারতী বুক স্টল
৬বি,রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা: ৭০০০০৯
ইউনিভার্সিটি হলের পাশের রাস্তা।

এছাড়াও কলেজ স্ট্রিটে অর্ডার ভিত্তিতে পাওয়া যাচ্ছে:
♦ দেজ পাবলিশিং
♦ দে বুক স্টোর(দীপু)
♦ আদি দে বুক স্টোর
♦ বলাকা বুক স্টল
♦ জানকী বুক ডিপো
♦ অভিযান বুক ক্যাফে
♦ অরণ্যমন
♦ শব্দ
♦ বৈভাষিক

বাংলাদেশে যোগাযোগ করবেন:
বাতিঘর, ইন্দো-বাংলা বুক শপ, তক্ষশিলা, অক্ষর এক্স ওয়াই জেড, রকমারি।
আমাদের নিজস্ব কার্যনির্বাহী‌ দপ্তর‌:
দ্য‌ কাফে টেবল
১৯, নীলমণি দত্ত লেন‌, কলকাতা: ৭০০০১২
আমহার্স্ট স্ট্রিট ও সূর্য সেন স্ট্রিট ক্রসিং-এ শ্রদ্ধানন্দ পার্কের উল্টোদিকের রাস্তা।
📲 +919831767490 (১১-৫টার‌ মধ্যে, রবি‌বার ও‌ ছুটির‌ দিন ব্যাতীত)

এছাড়াও অনলাইনে বই পাওয়া যায়: দ্য কাফে টেবল, আমাজন, ফ্লিপকার্ট, বইঘর, বইচিত্র, ডোরলিংকসহ বিভিন্ন অনলাইন স্টোরে।

সবুজদ্বীপত্রপিতা ঘোষ দস্তিদারথ্রিলার উপন্যাসপ্রকাশনা: দ্য‌ কাফে‌ টেবল‌ প্রচ্ছদশিল্পী: কৃষ্ণেন্দু মণ্ডলমুদ্রিত মূল্য:২৫০....
29/09/2026

সবুজদ্বীপ
ত্রপিতা ঘোষ দস্তিদার
থ্রিলার উপন্যাস
প্রকাশনা: দ্য‌ কাফে‌ টেবল‌
প্রচ্ছদশিল্পী: কৃষ্ণেন্দু মণ্ডল
মুদ্রিত মূল্য:২৫০.০০
পেপারব্যাক

দ্বীপরাজ দত্ত-র জীবনের গল্পে বার বার উঠে এসেছে আর এক ছেলের নাম— সবুজ সান্যাল।
সবুজের সঙ্গে দ্বীপের সম্পর্ক কখনো বন্ধুত্বের, কখনো ঈর্ষার, কখনো আবার এমন এক নিষিদ্ধ অনুরাগের যার সঠিক ব্যাখ্যা দ্বীপের কাছে ছিল না। দু’জনের পৃথিবী আলাদা। একদিকে বক্সিং রিং, জুয়া আর পাপের জটিল গোলকধাঁধায় হারিয়ে যাওয়া সবুজ, অন্যদিকে প্যারিসের আকাশ ছুঁতে মগ্ন, উচ্চাকাঙ্ক্ষী দ্বীপ।ভাগ্যের বিড়ম্বনায় আট বছর পর আবার দেখা। শহর তখন ছারখার হচ্ছে দুর্নীতির ষড়যন্ত্রে, সেই ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে দ্বীপের পরিবার। অথচ এই প্রথম, সবুজ দাঁড়িয়েছে দ্বীপের বিপরীতে। প্রতিপক্ষ যেখানে ভালোবাসা সেখানে হৃদয় ক্ষতবিক্ষত হতে বাধ্য।শেষ পর্যন্ত সবুজ কি মুখোশধারীদের পর্দা ফাঁস করবে, নাকি নিজেই চাপিয়ে নেবে এক নতুন মুখোশ?
------------------------------------------
সবুজদ্বীপ:চেনা মুখ অচেনা আতঙ্ক
ত্রপিতা ঘোষ দস্তিদার
থ্রিলার উপন্যাস
প্রকাশনা:দ্য কাফে‌ টেবল‌
প্রচ্ছদশিল্পী: কৃষ্ণেন্দু মণ্ডল
মুদ্রিত মূল্য ৩৫০.০০
পেপারব্যাক

এই মুহূর্তে দ্বীপরাজ দত্তের জীবনে সবচেয়ে বড় আতঙ্কের নাম অভিমন্যু শর্মা।প্রাক্তন প্রেমিক সবুজ সান্যালের মুখাবয়বের সঙ্গে হুবহু মিল থাকা এই ব্যক্তি কি সত্যিই কোনো নৃশংস সাইকোপ্যাথ? নাকি মৃত সবুজই কোনোভাবে আবার ফিরে এসেছে?খ্রীষ্ট মাসের ছুটিতে ছেলের সঙ্গে নির্জন সেন্ট অ্যাডালাইন আইল্যান্ডে ঘুরতে এসে দ্বীপরাজ বুঝতে পারে, সমুদ্রের নীল জলে নয়, সে পা দিয়েছে এক গভীর ষড়যন্ত্রের ঘূর্ণাবর্তে। বছর পাঁচেক আগে খবরের শিরোনামে সাড়া জাগানো হত্যা কাহিনী - The Silk Murder case;যেখানে খুনি মৃতদেহের চোখে বেঁধে দিত লাল সিল্কের রুমাল। শোনা যাচ্ছে সেই খতরনাক অপরাধী নাকি জেল ভেঙে আশ্রয় নিয়েছে এই আইল্যান্ডে। অবশ্যই ছদ্মবেশে।হোটেল সিম্ফনি উদ্বোধন উপলক্ষে আইল্যান্ডে উপস্থিত হয়েছেন তেরো জন গন্যমান্য অতিথি।তেরোজন অতিথি- তেরোটা মুখোশ এবং মুখোশের আড়ালে লুকিয়ে আছে আসল খুনি। কে সে?
জানতে হলে অবশ্যই পড়তে হবে সবুজদ্বীপের দ্বিতীয় অংশ--- সবুজদ্বীপ, চেনা মুখ অচেনা আতঙ্ক।
-----------------------------
অনলাইন‌ লিংক: সবুজদ্বীপ-এর‌ জন্য
https://thecafetable.com/product/sobuj-dweep/

অনলাইন‌ লিংক সবুজদ্বীপ‌: চেনা মুখ অচেনা আতঙ্ক-এর‌ জন্য।
https://thecafetable.com/product/sobuj-dweepchena-mukh-achena-atonko/

এছাড়াও ব‌ইটি‌ এখন‌ অ্যামাজনেও‌ উপলব্ধ।

সরাসরি প্রকাশনা দপ্তরে হোয়াটস্ অ্যাপ করে অর্ডার করতে পারেন: 9831767490-তে(১১-৬টা, রবিবার ও অন্যান্য ছুটির দিন ব্যতীত)
------------------------------------------

এছাড়াও ব‌ইটি সংগ্রহ করতে‌ পারবেন কলেজ স্ট্রিটের নিজস্ব স্টোর:
♦ ভারতী বুক স্টল
৬বি,রমানাথ মজুমদার স্ট্রিট, কলকাতা: ৭০০০০৯
ইউনিভার্সিটি হলের পাশের রাস্তা।

এছাড়াও কলেজ স্ট্রিটে অর্ডার ভিত্তিতে পাওয়া যাচ্ছে:
♦ দেজ পাবলিশিং
♦ দে বুক স্টোর(দীপু)
♦ আদি দে বুক স্টোর
♦ বলাকা বুক স্টল
♦ জানকী বুক ডিপো
♦ অভিযান বুক ক্যাফে
♦ অরণ্যমন
♦ শব্দ
♦ বৈভাষিক

বাংলাদেশে যোগাযোগ করবেন:
বাতিঘর, ইন্দো-বাংলা বুক শপ, তক্ষশিলা, অক্ষর এক্স ওয়াই জেড, রকমারি।
আমাদের নিজস্ব কার্যনির্বাহী‌ দপ্তর‌:
দ্য‌ কাফে টেবল
১৯, নীলমণি দত্ত লেন‌, কলকাতা: ৭০০০১২
আমহার্স্ট স্ট্রিট ও সূর্য সেন স্ট্রিট ক্রসিং-এ শ্রদ্ধানন্দ পার্কের উল্টোদিকের রাস্তা।

29/09/2026

#বাঙালি #বাংলা #ঘটি #বাঙাল #ইস্টবেঙ্গল #মোহনবাগান #ঘটিবাঙাল #দ্যকাফেটেবল

দ্য কাফে টেবল প্রকাশিত--- 'পরশুদিনের কাগজ' গ্রন্থের লেখক, কবি, সম্পাদক--- সুসাহিত্যিক অদিতি বসু রায়ের জন্মদিন আজ।টিম দ্য...
29/09/2026

দ্য কাফে টেবল প্রকাশিত--- 'পরশুদিনের কাগজ' গ্রন্থের লেখক, কবি, সম্পাদক--- সুসাহিত্যিক অদিতি বসু রায়ের জন্মদিন আজ।
টিম দ্য কাফে টেবলের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভকামনা ও ভালোবাসা আমাদের প্রিয় দিদিকে।

Address

19 Nilmoni Dutta Lane, , Opposite Of Shraddhananda Park Gate. , Near Amherst Street & Surya Sen Street Crossing
Kolkata
700012

Opening Hours

Monday 12pm - 5pm
Tuesday 12pm - 5pm
Wednesday 12pm - 5pm
Thursday 12pm - 5pm
Friday 12pm - 5pm
Saturday 12pm - 5pm

Telephone

9831767490

Alerts

Be the first to know and let us send you an email when The Cafe Table posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Cafe Table:

Shortcuts

Share

Category