Big barta

Big barta বিগ বার্তা মানে সত্যের সন্ধানে.. Either a hidden talent in a small Colony or a versatile genius hidding in an urban area we will talk about them.

�big Barta means finding the truth.big barta means voice of courage in headlines...
Big Barta is always with Truth courageous and neutral. big barta's camera will say about people, about society, Either a finest Highway following a Metropolitan or an uncommon village with undevelopment road condition- big barta the will raise the pen first.. Either the political issue or the economic structure we are always awake. We are always with you. We are big barta...
8250890057

10/09/2026

◾ আজ কৌশিকী অমাবস্যার রাত্রিকালীন শ্রী শ্রী তারা মায়ের আরতি দর্শন করুন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। জয় মা তারা 🌺🙏🌺

06/09/2026

◾নন্দ উৎসবকে কেন্দ্র করে টালিগঞ্জ হরিদেবপুরে বর্ণাঢ্য সনাতনী শোভাযাত্রা।

ভগবান শ্রীকৃষ্ণের নন্দ উৎসবকে কেন্দ্র করে এই দিন হরিদেবপুরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সনাতনী শোভাযাত্রা ও সাধুসন্ত ও নাগা বাবাদের সমন্বয়ে মহাযাত্রা। বিশ্ব সনাতনী সংস্কৃতি পরিষদের উদ্যোগ ও পরিচালনায় আয়োজিত এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট সাধু-সন্ত ও ধর্মীয় ব্যক্তিত্বদের উপস্থিত ছিলেন।
এই পবিত্র দিনে বিকেল ৪টা নাগাদ কেওড়াপুকুর মিশন মোড় থেকে হরিদেবপুর ৮ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হলো। শোভাযাত্রাকে ঘিরে সনাতন ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে নানা আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথিদের মধ্যে রয়েছেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ পদ্মশ্রী শ্রী প্রদীপ্তানন্দজি মহারাজ (কার্তিক মহারাজ), শ্রীমৎ স্বামী সর্বানন্দ অবধূত।
শ্রী ভবানী প্রসাদ দৈতাপতি, শ্রীজগন্নাথধামের প্রধান পুরোহিত; শ্রীশ্রীমৎ বিষ্ণু মহারাজ, সভাপতি, শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ (অল ইন্ডিয়া); শ্রী থানাপতি মহন্ত নিত্যানন্দ গিরি মহারাজ, শ্রী গায়ত্রী নন্দা গিরি, মহামণ্ডলেশ্বর, জুনা আখড়া ও কিন্নর আখড়া।
অনুষ্ঠানকে সফল করে তুলতে বিশ্ব সনাতনী সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিষদের সভাপতি শ্রী অভিজিৎ বসু, সম্পাদক শ্রী সুবীর রঞ্জন চক্রবর্তী এবং কোষাধ্যক্ষ শ্রী কার্তিক সাহা-সহ সংগঠনের অন্যান্য সদস্য ও সনাতনী সমাজের বহু মানুষ এই আয়োজনে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
আয়োজকদের বক্তব্য, সনাতন ধর্মের ঐতিহ্য, সংস্কৃতি ও আধ্যাত্মিক চেতনাকে সাধারণ মানুষের মধ্যে আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই ধরনের আয়োজন। নন্দ উৎসবকে কেন্দ্র করে আয়োজিত এই শোভাযাত্রায় বিপুল সংখ্যক সনাতনী ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করছেন উদ্যোক্তারা।

বিউরো রিপোর্ট- বিগ বার্তা
#সনাতনী Suvendu Adhikari

04/09/2026

◾ডা. শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠান

ভারত কেশরী ডা. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বিরাটিতে একাধিক সমাজসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিরাটিতে একটি বৃহৎ স্বেচ্ছায় রক্তদান শিবির। পাশাপাশি শ্যামাপ্রসাদ সেবাদলের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ১৭ নম্বর ওয়ার্ডের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
৩০ সে আগস্ট, রবিবার, বিরাটির শরৎ পার্ক ময়দান, শরৎ কলোনি এলাকায় সকাল ১০টা থেকে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রক্তদান শিবিরে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রক্তদান করেন। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো এবং রক্তের সংকট মোকাবিলায় সাধারণ মানুষকে উৎসাহিত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে ডা. শ্যামাপ্রসাদ মুখার্জির সমাজ ও দেশ গঠনে অবদানের কথা স্মরণ করা হয়। তাঁর আদর্শ ও দেশপ্রেমকে সামনে রেখে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং মানবসেবামূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
এদিন একই সঙ্গে শ্যামাপ্রসাদ সেবাদলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ১৭ নম্বর ওয়ার্ডের কৃতি ছাত্রছাত্রীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা তুলে দেওয়া হয়। তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের সাফল্য কামনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবার ক্ষেত্রে আগামী দিনেও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে। রক্তদান শিবির ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার মতো উদ্যোগের মধ্য দিয়ে সমাজের মানুষের মধ্যে মানবিকতা, দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেওয়াই তাঁদের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠান ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
বিউরো রিপোর্ট -বিগ বার্তা

04/09/2026

◾বোলপুর শান্তিনিকেতনে অনুষ্ঠিত হলো 'আর্ট উইন্ড "এর শিল্প কর্মশালা, সহযোগিতায় -রবি রেখা।

লালমাটির দেশের অপার প্রাকৃতিক সৌন্দর্য,
সোনাঝুরির জঙ্গল আর শান্তিনিকেতনের
আপন রূপ ফুটে উঠেছে শিল্পীদের ক্যানভাসে।
শুধু ক্যানভাসেই নয়, শিল্পীরা ঘুরে দেখেন
শান্তিনিকেতনের বিভিন্ন দর্শনীয় স্থানও।
শান্ত প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়ার এই
সৃজনশীল প্রয়াসকে অনেকে জানিয়েছেন আন্তরিক সাধুবাদ।
আগামী দিনে বঙ্গোপসাগর থেকে হিমালয় পর্যন্ত
*আর্ট উইন্ড-এর শিল্প কর্মশালা-এর এই শৈল্পিক যাত্রা আরও বিস্তৃত
হোক, এই শুভকামনা করলেন সকল সদস্য।
অংশগ্রহণকারী শিল্পীরা হলেন প্রদীপ্ত বিশ্বাস , অভিজিৎ মল্লিক, মেঘনাথ কয়েল , অম্বর মাইতি ,তমশিস মুখার্জি প্রভৃতি শিল্পীরা শান্তিনিকেতন কর্মশালায় অংশগ্রহণ করেন ক্যানভাস দিয়ে শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হয় সঙ্গে স্থানীয় যে দর্শনীয় স্থানগুলো ছিল সেগুলোতেও সবাই দর্শন করেন করেন। মোট শিল্পী সংখ্যা ছিল ১৫ জন এর মধ্যে খুদে শিল্পীরাও ছিল অনেকে I শান্তিনিকেতনের সুন্দর প্রকৃতির মধ্যে নিজেদেরকে খুঁজে পাওয়ার ক্যানভাসের মধ্যে এবং আগামী দিনেও আট উইন্ড-এর শৈল্পিক প্রয়াস যেন এগিয়ে চলে তার বার্তা দিলেন প্রতিটি সদস্য ও সদস্য l

বিউরো রিপোর্ট-বিগ বার্তা

04/09/2026

◾ বাঘেশ্বর বাবা কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দুকে??? //“শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে হাওড়ার লিলুয়ায় বাগেশ্বর বাবার দিব্য দরবারে ভক্তদের বাঁধভাঙা উল্লাস।”

Suvendu Adhikari

03/09/2026

◾ঘোষ বাড়ির শান্তি সঞ্চায়ন পূজা ও বিশ্বশান্তি যজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
সেই সাথে বিশ্ববাসীর শান্তি কামনায় তারা ও বগলামুখী পূজা এছাড়াও নারায়ণ ও শিব পূজার আয়োজন হয়েছিল এই দিন।

02/09/2026

◾শ্রীরামপুরের সাগর ভবনে আয়ুষ্মান ভারত-এর বিশেষ অনুষ্ঠান
প্যারামাউন্ট হেলথ কেয়ারের উদ্যোগে জমকালো আয়োজনে উপস্থিত সাধু-সন্ত, মন্ত্রী ও বিশিষ্ট চিকিৎসক।

শ্রীরামপুরের সাগর ভবনে প্যারামাউন্ট হেলথ কেয়ারের পরিচালনায় অনুষ্ঠিত হল আয়ুষ্মান ভারতকে কেন্দ্র করে এক বিশেষ ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান। স্বাস্থ্যসেবা ও জনকল্যাণের বার্তাকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন দেশের ধর্মীয় ও আধ্যাত্মিক জগতের বিশিষ্ট সাধু-সন্ত, জনপ্রতিনিধি, চিকিৎসক এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ গিরি মহারাজ, মহামণ্ডলেশ্বর (অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ)। তাঁর উপস্থিতি অনুষ্ঠানের আধ্যাত্মিক মর্যাদাকে আরও সমৃদ্ধ করে। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী সর্ব্বানন্দ অবধূত মহারাজ।

অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতিমন্ত্রী শ্রী ভাস্কর ভট্টাচার্য। পাশাপাশি উপস্থিত ছিলেন মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী তেজসানন্দ গিরিজা মহারাজ, বিশেষ অতিথি শ্রীমৎ জগদার্তিহা দাস মহারাজ, শ্রীমৎ নির্গুণানন্দ মহারাজ, কামাখ্যার থানাপতি শ্রীমৎ নিত্যানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ বন্ধু গৌরবজী ব্রহ্মচারী, শ্রীমৎ স্বামী সর্বানন্দ অবধূত সহ একাধিক বিশিষ্ট সাধু-সন্ত ও গণ্যমান্য ব্যক্তিত্ব।

স্বাস্থ্যক্ষেত্রের অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে অনুষ্ঠানে বিশেষভাবে gnikaউপস্থিত ছিলেন প্যারামাউন্ট হসপিটালের অন্যতম প্রধান চিকিৎসক ডা. শংকর প্রসাদ দে (S. P. Dey)। তাঁর উপস্থিতি অনুষ্ঠানকে স্বাস্থ্যসেবার দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।

আয়ুষ্মান ভারত-এর মতো জনকল্যাণমুখী স্বাস্থ্য উদ্যোগকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও সুপরিচিত করে তোলার লক্ষ্যে এই ধরনের উদ্যোগ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, সেই বার্তাই উঠে আসে অনুষ্ঠানের বিভিন্ন পর্বে। ধর্মীয় ও সামাজিক নেতৃত্বের সঙ্গে স্বাস্থ্যসেবার সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠান মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা এবং জনকল্যাণের ভাবনাকে আরও সুদৃঢ় করার একটি ইতিবাচক প্রচেষ্টা বলেই মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা।

সাধু-সন্তদের আশীর্বাদ, জনপ্রতিনিধির উপস্থিতি এবং চিকিৎসা জগতের বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সাগর ভবনের এই অনুষ্ঠান কার্যত পরিণত হয় এক মিলনমেলায়। আধ্যাত্মিকতা, সমাজসেবা এবং জনস্বাস্থ্যের বার্তাকে একসূত্রে গেঁথে প্যারামাউন্ট হেলথ কেয়ারের এই উদ্যোগ উপস্থিত সকলের নজর কেড়েছে।

01/09/2026

রসনায় তৃপ্তি আনে, সবচেয়ে ন্যূনতম দামে। জনপ্রিয় ক্যাটারার।
যোগাযোগ- 8013764659 /8777495622
জন্মদিন ,বিবাহ, ক্লাব পার্টি, অফিস পার্টি, মুখে ভাত, শ্রাদ্ধ.. যে কোন অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন স্কিনে দেওয়া ওই নম্বরে।

28/08/2026

◾আগামী পয়লা সেপ্টেম্বর আয়ুষ্মান ভারত প্রকল্পকে সামনে রেখে এক বিশাল অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে প্যারামাউন্ট হেলথ কেয়ার এর পরিচালনায়।

জাতীয় ও রাজ্য সরকারের স্বপ্নের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতের শরিক হতে প্যারামাউন্ট হেল্প কেয়ার (মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল) এর আয়োজনে আগামী ১লা সেপ্টেম্বর শ্রীরামপুরের সাগর ভবনে অনুষ্ঠিত হতে চলেছে এক বিরাট অনুষ্ঠানের প্রাকমুহুর্তের প্রেস কনফারেন্সে উপস্থিত এই বাংলার বিশিষ্ট ধর্ম গুরু শ্রীমৎ স্বামী সর্বানন্দ অবধূত ও প্যারামাউন্ট হসপিটালে হসপিটালের অন্যতম প্রধান ডাক্তার শংকর প্রসাদ দে( S .P.Dey) সহ আরো বিশিষ্টজন
আগামী এই অনুষ্ঠান অত্যন্ত সুনামের সাথে সাফল্যমন্ডিত হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বিউরো রিপোর্ট - বিগ বার্তা

22/08/2026

◾এই বাংলার নিজস্ব অতি প্রাচীন সংস্কৃতি বাংলা কীর্তন গানের অন্যতম সেরা গায়ক জি বাংলা সারেগামাপা খ্যাত শ্রী পঙ্কজ নট্টের বাড়িতে সাড়ম্বরে পালিত হলো মা মনসা দেবীর আরাধনা।

এই দিন মনসা পূজো উপলক্ষে সকাল থেকেই ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো, সন্ধ্যেবেলা হোম যজ্ঞ সহকারে মায়ের পূজায় ব্রতী হয়েছিলেন নট্ট পরিবারের সকল সদস্য ও সদস্যাবৃন্দ।
বিভিন্ন তাল বাদ্য সহকারে মনসা মায়ের সন্ধ্যা আরতি ও সকলের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত জগত থেকে শুরু করে রাজনৈতিক জগতের বিশিষ্ট মানুষজন, উপস্থিত ছিলেন বাংলার এক প্রসিদ্ধ লোকো ব্যান্ড দোহার এর অন্যতম সদস্য শ্রী সত্যজিৎ সরকার সহ আরো অনেক বিশিষ্ট মানুষ। লোকসংগীত ও বাংলার কীর্তন গেয়ে মানুষের মন জয় করেছিলেন এই পঙ্কজ নট্ট, বর্তমানে তার কন্যা দীপাঞ্জনা বাংলার বিভিন্ন প্রান্তে গান গেয়ে মানুষের হৃদয়ে স্থায়ী ভাবে স্থান অর্জন করার চেষ্টা করে চলেছেন অবিরাম। শাস্ত্রমতে মা মনসা মনষ্কামনা পূরণের দেবী,তাই এই দিন প্রচুর ভক্ত শিব কন্যা মনসার আরাধনায় মগ্ন ছিলেন ও সকলে মা মনসার আশীর্বাদ কামনায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বিউরো রিপোর্ট - বিগ বার্তা

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Big barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category