Saptasmita's Fables

Saptasmita's Fables সপ্তর্ষির আলোয় দেবস্মিতার হাসি,
গল্পের ভেলায় আমরা দুজনে ভাসি।
✨ রূপকথা , বাস্তবের শব্দ বুনি।
📖 storyteller

13/07/2026

সৌন্দর্য যদি সত্যিই চাঁদের মতো হতো,
তবে মনে এত অন্ধকার জমত না।
কিছু আলো কেবল চোখ ভোলায়,
মন না🙂

~কিছু প্রশ্নের উত্তর না পাওয়াটাই ভালো। কিছু উত্তর হয়তো জীবন তাকে ওলট পালট করে দিতে পারত। তাই এটাই বেশ আছে।
12/07/2026

~কিছু প্রশ্নের উত্তর না পাওয়াটাই ভালো। কিছু উত্তর হয়তো জীবন তাকে ওলট পালট করে দিতে পারত। তাই এটাই বেশ আছে।

হিন্দুরা গরু খায় না, মুসলিমরা শূকর খায় না।অথচ নারীর শরীরকে শিকার বানাতে অনেকেরই ধর্ম, জাত, বিবেক, সবকিছুই হারিয়ে যায়...
11/07/2026

হিন্দুরা গরু খায় না, মুসলিমরা শূকর খায় না।
অথচ নারীর শরীরকে শিকার বানাতে অনেকেরই ধর্ম, জাত, বিবেক, সবকিছুই হারিয়ে যায়। মেয়েমানুষে কারো কোনো অরুচি নেই। সে ৩মাসের শিশু হোক বা ৯ কিংবা ১২ বা কোনো বৃদ্ধা।
মেয়ে হয়ে জন্মানো মানেই একটা বিশাল বড় অপরাধ।আইন মেয়েদের জন্মানোর লাইন্সেস দিয়েছে।
অত্যাচার হলে তার জন্যে আইনও দিয়েছে।
কিন্তু আপনি সুরক্ষিত থাকবেন কিনা, বেঁচে থাকবেন কিনা তার লাইন্সেস দেয় নি।

আপনি ধর্ষিতা হয়েছেন, বা মলেস্ট হয়েছেন বা ইভটিজিং - র শিকার হয়েছেন। সেটা বড় কথা নয়। আপনি এগুলোর শিকার হয়ে বেঁচে আছেন কিনা সেটা বড় ব্যপার। এগুলো আপনার সাথে হবেই।
মেয়ে হয়ে জন্মেছেন। মেয়েই মরবেন। এই গ্লানি, এই ট্রমা নিয়েই আপনাকে বাঁচতে হবে।

মেয়ে হিসাবে আপনাকে এগুলো বুঝতে হবে।
বছরে একটা দুটো ডমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে মারা যাওয়া পুরুষ নিয়ে সমাজ ভাবে। সমাজ তার জন্যে দু:খ প্রকাশ করে।
কেন? কারণ ওগুলো রেয়ার কেস। কিন্তু আপনি মেয়ে। দিনে ৯২টা ধর্ষণ সরকারিভাবে ফাইল হয়। তাহলে এত স্বাভাবিক একটা ঘটনা নিয়ে সমাজ কেন ভাববে? বুঝুন। আপনি মেয়ে। আপনার স্তন আছে, যোনি আছে এটাই আপনার দোষ।
আপনিই দোষী। মানতে শিখুন।
হ্যাঁ আপনি পলিটক্স করার কাজে আসেন। সরকারও বদলে ফেলেন।
কিন্তু আপনি তারপরেও শুধুই একটা মাংসপিন্ড।




11/07/2026

~আজকে ভাবলাম একটু ‘মিষ্টি বিড়াল’ সেজে সবাইকে কনফিউজড করে দিই! কেমন লাগছে বলো? 🙈💖

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saptasmita's Fables posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share