Amar Storyline

Directions

Amar Storyline A travel vlogger, nature lover n explorer. Love to visit different places n try their own cuisine.

ফিরোজা নীল রঙের নদী ইনকে (River Inn)ঘিরে গড়ে ওঠা শহর ইনসব্রুক। অস্ট্রিয়ার পাহাড়ের গায়ে নদীর গা ঘেঁষে থাকা রঙবেরঙের স...
24/08/2026

ফিরোজা নীল রঙের নদী ইনকে (River Inn)ঘিরে গড়ে ওঠা শহর ইনসব্রুক। অস্ট্রিয়ার পাহাড়ের গায়ে নদীর গা ঘেঁষে থাকা রঙবেরঙের সমান মাপের বাড়িগুলো দেখলে মনে হবে শিল্পীর আঁকা কোনো ছবি। নদীর অন্য পাড়ে শহরের ব্যস্ততার মাঝে সাপের মত শরীর দুলিয়ে চলেছে ট্রাম বাস আর ইওরোপের সবচেয়ে প্রিয় যান সাইকেল। চওড়া রাস্তা থেকে গলি ঢুকে গেছে ইনসব্রুকের প্রধান আকর্ষণ গোল্ডেন রুফ প্যালেসের দিকে। গলির দুপাশে পাঁচ ছশো বছরের প্রাচীন বিল্ডিংগুলো তার নিজস্ব অস্তিত্ব নিয়ে আজও দাঁড়িয়ে একই রকম। শুধু তার চাকচিক্যে আধুনিকতার ছোঁয়া। সব চলছে সময়ের দাবী মেনে। পুরোনোকে সরিয়ে ফেলে নয় বরং আরো যত্ন করে সাজিয়ে। সুন্দর সাজানো পার্কের পাশে বহু প্রাচীন ইনসব্রুক ক্যাথিড্রাল যার গঠনগত বিশেষত্ব বিশেষ ভাবে চোখ টানে। নদী পাহাড় ঘর বাড়ি সব মিলিয়ে শান্ত সুন্দর একটা শহর এই ইনসব্রুকে হেমন্তের রঙে রঙিন দিনের গল্প নিয়ে এবারের ভিডিও এসে গেছে চ্যানেলে গত পরশুই। লিঙ্ক দেওয়া রইলো....👇

এই ভিডিওটি প্রধাণত অস্ট্রিয়ার অসাধারণ শহর ইনসব্রুকের ওপর তৈরি। রিভ...

ইওরোপ সিরিজের মাঝেই শুনিয়েছিলাম পুরীর অসাধারণ জগন্নাথ দর্শনের কথা। গতকাল আবার চ্যানেলে এসে গেছে ইওরোপের নতুন আরেকটি দেশ ...
18/08/2026

ইওরোপ সিরিজের মাঝেই শুনিয়েছিলাম পুরীর অসাধারণ জগন্নাথ দর্শনের কথা। গতকাল আবার চ্যানেলে এসে গেছে ইওরোপের নতুন আরেকটি দেশ অস্ট্রিয়ার সমস্ত গল্প। পৃথিবীর সর্ববৃহৎ সোয়ারভস্কি ক্রিস্টাল মিউজিয়াম থেকে "দ্য সাউন্ড অফ মিউজিক" এর শ্যুটিং স্পট সালজবার্গ শহর যেখানে জন্মেছিলেন সুরের যাদুকর মোজার্ট। শহরের পরতে পরতে সুর আর ভালোবাসার মেলবন্ধন। অপূর্ব প্রকৃতি যা সুইজারল্যান্ডের থেকে কিছু কম নয়। প্রাচীন ইওরোপের সমস্ত সৌন্দর্য নিয়ে তৈরি এই ভিডিওটির লিঙ্ক দেওয়া রইলো নীচে.... 👇

https://youtu.be/6313h_PsP9w

গত পরশু রাত ঠিক আটটায় পুরীর দ্বিতীয় পর্ব এসে গেছে   ইউটিউব চ্যানেলে। রথের পরদিন নীলাদ্রি বিজয় উৎসবের পরে এবারে থাকছে ...
10/08/2026

গত পরশু রাত ঠিক আটটায় পুরীর দ্বিতীয় পর্ব এসে গেছে ইউটিউব চ্যানেলে। রথের পরদিন নীলাদ্রি বিজয় উৎসবের পরে এবারে থাকছে মন্দিরের ধ্বজা পরিবর্তন আর পুরীর সৈকতের অনবদ্য আনন্দের মাঝে এক অদ্ভুত নস্টালজিয়া। থাকছে পুরী থেকে ফেরার সরকারি ভল্ভো স্লিপারের সব তথ্য। যারা দেখতে চান সৈকত নগরী পুরীর বর্তমান রূপ, জানতে চান নানা বিষয় আবহাওয়া থেকে গাড়ি ভাড়া, তাদের জন্য লিঙ্কটা দিয়ে রাখলাম নীচে... 👇

পুরী ভ্রমণের এই পর্বে থাকছে মন্দিরের ধ্বজা পাল্টানো ও সেই প্রসঙ্গে ...

গত সপ্তাহে উল্টোরথের পরে ঘুরে এলাম পুরী থেকে। নীলাদ্রি বিজয় উৎসব সম্পর্কে তেমন ধারণা ছিলো না আমার। কিন্তু গিয়ে রথে যেত...
03/08/2026

গত সপ্তাহে উল্টোরথের পরে ঘুরে এলাম পুরী থেকে। নীলাদ্রি বিজয় উৎসব সম্পর্কে তেমন ধারণা ছিলো না আমার। কিন্তু গিয়ে রথে যেতে না পারার দুঃখ আর রইলো না এমন অপূর্ব জগন্নাথ দর্শন হলো। জগন্নাথদেবের দর্শনের সাথে sea facing room এর দুর্দান্ত এক অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও গতকালই পোস্ট করেছি চ্যানেলে। একেবারে টাটকা অভিজ্ঞতা। লিঙ্কটা দিয়ে রাখলাম.... 👇

আজকের ভিডিওটি পুরীর জগন্নাথধামের ওপর করা। থাকছে শালিমার - পুরী ট্রে...

কাল  #উল্টোরথ। রথে চড়ে জগন্নাথ বলরাম সুভদ্রা ফিরবেন মাসির বাড়ি থেকে। পুরীতে এসময়ে মহা ধূমধাম। তবে গত বছর আমাদের দীঘাত...
23/07/2026

কাল #উল্টোরথ। রথে চড়ে জগন্নাথ বলরাম সুভদ্রা ফিরবেন মাসির বাড়ি থেকে। পুরীতে এসময়ে মহা ধূমধাম। তবে গত বছর আমাদের দীঘাতেও তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। এবছর সেখানে রথযাত্রার দ্বিতীয় বছর। পুরীর নিয়মের অনুকরণে মাসির বাড়িও আছে সমুদ্রের পাশে। দীঘা সৈকত নগরীতে যদি যেতে চান তবে দেখে নিতে পারেন সেখানকার সমস্ত তথ্য। লিঙ্ক নীচে দেওয়া রইলো....
https://youtu.be/IcANKTiBvAQ

সবাইকে উল্টোরথের আগাম শুভেচ্ছা 🙏🚩

ভিডিওটি দীঘার জগন্নাথ মন্দির নিয়ে করা। মন্দিরের নানান বিষয়ের সাথে ...

গতকাল চ্যানেলে এসে গেছে সুইজারল্যান্ড থেকে অস্ট্রিয়ার পথের অনবদ্য অভিজ্ঞতা আর নতুন অজানা দেশের গল্প যেখানে প্রকৃতি আর ই...
19/07/2026

গতকাল চ্যানেলে এসে গেছে সুইজারল্যান্ড থেকে অস্ট্রিয়ার পথের অনবদ্য অভিজ্ঞতা আর নতুন অজানা দেশের গল্প যেখানে প্রকৃতি আর ইতিহাস মিলেমিশে একাকার। নতুন দেশটির সম্পর্কে জানতে ভিডিওটা দেখে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে। আর সাথে থাকছে জার্মানির মিউনিখে দেখা নানান চমকপ্রদ জিনিস। তবে চলুন চট করে মানসভ্রমণ করে আসবেন একবার। আর যারা যাবেন ভাবছেন তাদের জন্য থাকছে সমস্ত খুঁটিনাটি তথ্য..
https://youtu.be/-NyOMHSLrX4..

আজ গ্র্যান্ড ইউরোপ ট্রাভেল সিরিজের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি চ্...

গত পরশু   চ্যানেলে এসে গেছে সুইজারল্যান্ডের দ্বিতীয় পর্ব। এই ভিডিওতে পাবেন ইন্টারলেকেনের অপরূপ সৌন্দর্য, মাউন্ট তিতলিসে...
10/07/2026

গত পরশু চ্যানেলে এসে গেছে সুইজারল্যান্ডের দ্বিতীয় পর্ব। এই ভিডিওতে পাবেন ইন্টারলেকেনের অপরূপ সৌন্দর্য, মাউন্ট তিতলিসের নানান রোমাঞ্চকর অভিযান আর সুইজারল্যান্ডের ঐতিহাসিক শহর লুসার্ণ যাকে "Heart of the country" বলা হয়ে থাকে সেই শহরের নানান বিখ্যাত দ্রষ্টব্য। চলুন বেরিয়ে পড়ি মানসভ্রমণে এর সঙ্গে... আর যদি আগামীতে যেতে চান এরকমই কোনো গ্রূপ ট্যুরে তবে প্রয়োজনীয় ইনফরমেশনও পেয়ে যাবেন ভিডিওতে... লিঙ্ক দেওয়া রইলো 👇

স্বপ্নের দেশ সুইজারল্যান্ডের দ্বিতীয় পর্ব এটি। এই পর্বে থাকছে সুইজ...

স্বপ্নের দেশ বললে সবার প্রথমে যে নামটা মনে আসে তা হলো সুইজারল্যান্ড। আর সেই সুইজারল্যান্ড দেশটার সৌন্দর্য্য সত্যিই ভাষায...
28/06/2026

স্বপ্নের দেশ বললে সবার প্রথমে যে নামটা মনে আসে তা হলো সুইজারল্যান্ড। আর সেই সুইজারল্যান্ড দেশটার সৌন্দর্য্য সত্যিই ভাষায় বর্ণনা করা অসম্ভব। তাই সেই দেশটার সম্পর্কে জানতে তার স্বর্গীয় সৌন্দর্য্য দেখতে চাইলে ঘুরে আসুন চ্যানেলে যেখানে গত পরশুই চলে এসেছে ইওরোপের নতুন একটি ভিডিও। যেখানে আল্পসের মুখোমুখি পাহাড়ের ওপরে আমাদের দুরাতের আস্তানা থেকে ইওরোপের সর্বোচ্চ অংশ য়ুংফ্র তে গ্লেসিয়ারের কাছে পৌঁছে যাওয়ার অনবদ্য সব মুহূর্ত দেখতে পাবেন চোখের সামনে... 💛

লিঙ্ক 👇

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর দেশ সুইজারল্যান্ড ছিলো আমাদের গ্র্যান্ড ...

অনেকদিন পর আবারও   এ ইওরোপের গল্প নিয়ে হাজির হলাম। আজ শোনাবো জার্মানিতে আমাদের ঘোরার অনবদ্য গল্প। দেখাবো ঝরাপাতার মরশুম...
14/06/2026

অনেকদিন পর আবারও এ ইওরোপের গল্প নিয়ে হাজির হলাম। আজ শোনাবো জার্মানিতে আমাদের ঘোরার অনবদ্য গল্প। দেখাবো ঝরাপাতার মরশুমে অসাধারণ রঙে রঙিন জার্মানির প্রকৃতি থেকে সেখানকার ঘরবাড়ি রাস্তা আর পথের দুধারে মনভরানো রঙের মেলা। বিশ্বকাপে আর কিছুক্ষণের মধ্যেই জার্মানি মাঠে নামতে চলেছে আর তার আগেই চ্যানেলে এসে গেলো সেই দেশটার অপূর্ব সব দৃশ্য আমার স্টোরিলাইন চ্যানেলে। ঘরে বসেই হয়ে যাক চমৎকার মানস ভ্রমণ... ❤️💛🧡
লিঙ্ক 👇
https://youtu.be/bTCNGy-tHTU

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amar Storyline posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share