Journey with JAAR

Directions Website

Journey with JAAR Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Journey with JAAR, Digital creator, DumDum, KOLKATA.

this is the page where you will get all the details about travelling very specific and very useful for your next journey....
এই পেজে আপনি দেখতে পাবেন বেড়ানোর বিভিন্ন রকম তথ্য যা আপনাদের ভবিষ্যতে বেড়াতে গেলে চোখ বন্ধ করে ভরসা করতে সাহায্য করবে।

17/04/2026

Valley of HEAVEN..... হেলিকপ্টার করে চলেছি স্বর্গের পথে অমরনাথের উদ্দেশ্যে পেহেলগাম থেকে হেলিকপ্টার যাত্রা করে চন্দন বাড়িতে গিয়ে থামে ১০ মিনিটের এই যাত্রায় আপনি স্বর্গ এবং প্রকৃতিকে এক অন্যরূপে দেখতে পাবেন কিছু সময়ের জন্য মনে হবে আপনি কৈলাসে পৌঁছে গেছেন

17/04/2026

Amarnath ....... চলেছি অমরনাথের পথে আকাশ পথে মনে হবে স্বয়ং মহাদেবের কৈলাসে যেন আপনি এসে উপস্থিত হয়েছেন এমন তার দৃশ্য যা ভাষায় বর্ণনা করা অসম্ভব এক অপার্থিব উপলব্ধি

17/04/2026

Chandanwari helipad helicopter 🚁 landing of Amarnath Yatris... 2024

17/04/2026

Panchatarani landing of Amarnath Yatra 2024

17/04/2026

Amarnath from HELICOPTER.....
This is take off. Scene from Pahelgam to Amarnath Chandanbari....

South Indian balaji temple in अजमेर
17/04/2026

South Indian balaji temple in अजमेर

দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন।পশ্চিমবঙ্গের খুবই কাছে ঝাড়খণ্ডের দেওঘরের চিতাভূমিতে অবস্থিত বাবা বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ ...
31/03/2026

দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন।
পশ্চিমবঙ্গের খুবই কাছে ঝাড়খণ্ডের দেওঘরের চিতাভূমিতে অবস্থিত বাবা বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ দর্শন করে আমার দশম জ্যোতির লিঙ্গ দর্শন সম্পন্ন হল।
সাথে অবশ্যই দেখবেন ন'লাখা বৈষ্ণব মন্দির,
ত্রিকুট পর্বত এবং তপোবন।
দেওঘরে গেলে অবশ্যই বাসকিনাথ দর্শন করতে ভুলবেন না‌ । ওমকারেশ্বর এবং মামলেশ্বর দুই মিলে যেমন এক জ্যোতির্লিঙ্গ তৈরি হয় সেই রকমই বাসুকিনাথ ও বৈদ্যনাথ উভয় দর্শন করলে তবেই বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হয়।

বৈদ্যনাথধামে মহাদেবের জ্যোতির্লিঙ্গের সঙ্গে মন্দিরের সঙ্গে পার্বতী মাতার শক্তিপীঠ ও রয়েছে যা বাবার মন্দিরের সঙ্গে এক সূত্রে বন্ধন করা থাকে।

দেওঘরে গেলে এই মিষ্টি গুলো খেতে একদম ভুলবেন না ছবিগুলো দিয়েছি আর প্যারা তো অবশ্যই খাবেন।

Total cost:
Train fair:180+180
Hotel: 600+600+400
Transport ,fooding :1000(maximum)

 #বেনারসের_দশাশ্বমেধ_ঘাটের_কাছেই_কানাড়া_ব্যাঙ্ক_হলিডে_হোমবেনারস যাওয়ার ইচ্ছা কিন্তু বাজেট যদি একদম কম থাকে অথচ দশাশ্বমেধ...
24/03/2026

#বেনারসের_দশাশ্বমেধ_ঘাটের_কাছেই_কানাড়া_ব্যাঙ্ক_হলিডে_হোম
বেনারস যাওয়ার ইচ্ছা কিন্তু বাজেট যদি একদম কম থাকে অথচ দশাশ্বমেধ ঘাটের কাছেই থাকতে চাইছেন সেক্ষেত্রে আমি বলবো কানাড়া ব্যাঙ্কের হলিডে হোম আপনার জন্য একদম আদর্শ জায়গা। আমরা গিয়েছিলাম ২৮ শে ফেব্রুয়ারী ২০২৬।

১)⭕ #বুকিং_করবেন_কিভাবে?

কানাড়া ব্যাঙ্কের হেয়ার স্ট্রিট শাখায় গিয়ে বুকিং করতে হবে।

২)⭕ #বুকিং_করার_জন্য_কবে_যাবেন_আর_কবে_যাবেন_না?

যে দিন গুলিতে ব্যাঙ্ক খোলা থাকে কেবল মাত্র সেই দিনেই আপনাকে যেতে হবে। ব্যাঙ্ক বন্ধের দিন গুলিতে যাবেন না। এমনকি যে যে শনিবার বন্ধ থাকে সেই শনিবার গুলোও না।

৩)⭕ #ফোন_মারফত_কি_বুকিং_সম্ভব?

হ্যাঁ সম্ভব। হোয়াটস্যাপ দিয়ে করা যায়।

৪)⭕ #বুকিং_করার_জন্য_কিকি_ডকুমেন্ট_নিয়ে_যেতে_হবে?

আধার কার্ড, ভোটার কার্ড ও ঘর বুকিং করার টাকা।

৫)⭕ ুকিং_করতে_কোন_সময়ে_যাবেন?

বিকাল ৪:৩০ - ৫:৩০ এর মধ্যে আসতে হবে

৬)⭕ #কানাড়া_ব্যাঙ্কের_হলিডে_হোম_টি_কোথায়_অবস্থিত?

একদম দশাশ্বমেধ ঘাটের কাছেই। অর্থাৎ বাড়িটির ছাদ থেকে ঘাট পরিষ্কার দেখা যায়। কয়েক সেকেন্ডে পৌঁছে যাবেন ঘাটের কাছে।

৭) ⭕ #হলিডে_হোমের_ঘর_গুলি_কেমন?

👉বাড়িটি বহু বছরের পুরোনো। কথা বলে জেনেছিলাম প্রায় ৩০০ বছরের।

👉তাই ঘর গুলিও পুরোনো স্টাইলেই আছে।
যেমন - লাল মেঝে, অনেক উঁচুতে সিলিং, কড়িবর্গা, মোটা মোটা দেওয়াল, বাড়ির নিচে মন্দির।

👉এই বাড়িতে থেকে হোটেলের মত ফেসিলিটি চাইবেন না।

👉কোনো লাক্সারিও পাবেন না।

৮)⭕ ুলি_ঘর_আছে?

👉টোটাল ঘর আছে ৫ টা।

👉তার মধ্যে ৩ টে ঘরের সিস্টেম হল ঘরের ভিতর দিয়ে ঘর। অর্থাৎ যাকে আমরা বলি Suite room.

👉আর বাকি ২ টো নর্মাল রুম।

৯)⭕ #একটি_Suite_Room_নিলে_কত_জন_থাকতেপারবে?

👉প্রাপ্ত বয়স্ক ৬ থেকে ৭ জন থাকতে পারবেন।

👉তবে আমরা ছিলাম ৬ জন প্রাপ্ত বয়স্ক।

১০)⭕ #আমরা_কত_নম্বর_রুমে_ছিলাম?

👉আমরা ছিলাম ১ নম্বর ঘরে। যেটা Suite Room.

👉আর সব থেকে বড় প্রাপ্তি হল, ঘরের সঙ্গে লাগোয়া ছাদ।

👉 ৫ নম্বর ঘরে থাকলেও এই একই ছাদ ব্যবহার করতে পারবেন।

১১)⭕ ুলোর_ভাড়া_কত?

👉 Suite Room বা ঘরের ভিতর দিয়ে ঘরের ভাড়া হল ১০০০/ প্রতিদিন যেখানে ৬ - ৭ জন থাকতে পারবেন।

👉 নর্মাল ঘরের ভাড়া ৬০০/ এবং ৭০০/ প্রতিদিন যেখানে ৪ জন একসাথে থাকতে পারবেন।

১২)⭕ #ঘরের_মধ্যে_কি_কি_পাবেন?

✅ টিভি আছে। আগেকার দিনের। নির্দিষ্ট কিছু চ্যানেল চলে।

✅ গিজার আছে এবং সেটি কাজও করে।

✅ সুন্দর বড় রান্নাঘর আছে। সমস্ত বাসন রাখা আছে। গ্যাস ও আছে।
রান্না করতে চাইলে সিলেন্ডার নিয়ে আসতে হবে।

✅ বাড়ির নিচেই বাজার বসে। তাই সব কিছু সবজি পেয়ে যাবেন।

✅ ১০১ নম্বর ঘর নিলে ছাদ পাবেন। ঘরের সঙ্গেই।

✅ ঘরে পর্যাপ্ত লাইট ও পাখা আছে।

✅ বহু পুরোনো দিনের বাড়ি হওয়ার জন্য ঘর গুলি খুবই ঠান্ডা। গ্রীষ্ম কালেও A.C লাগবে না। গঙ্গার হাওয়া পাবেন।

✅ দশাশ্বমেধ ঘাটে যাওয়ার সুবিধা পাবেন। এমন কি মন্দির যাওয়ার রাস্তাও সামনেই আছে।

✅গঙ্গায় স্নান করলেও জামা কাপড় শুকনো করার জন্য ভালো বারান্দা আছে এবং দড়িও লাগানো থাকে।

✅ ছাদ থেকেও আরতি দেখতে পারেন।

✅ রোজ ঘর পরিষ্কার করে দেওয়া হয়। তার জন্য ৪০/ টাকার মত দিতে হবে।

✅ পরিষ্কার বিছানার চাদর ও বালিশের কভার দেওয়া হবে আপনি যাওয়ার পরে। তার জন্য ৫০/ টাকার মত দিতে হবে।

✅ বাথরুমে কোমড আছে।

১৩)⭕ #ঘরের_মধ্যে_কি_কি_পাবেন_না?

❌ লাক্সারি ঘর নয়।

❌A.C পাবেন না।

❌ জল বাইরে থেকে কিনে খেতে হবে। একুয়াগার্ড নেই।

❌ বিছানায় আরাম দায়ক গদি পাবেন না।

❌ যেহেতু এইটি বাড়ি তাই রেস্টুরেন্ট এনাদের নেই।।

#মনে_রাখতে_হবে_______________

🟣 যেহেতু বাঁদরের খুবই উপদ্রব তাই ছাদের দরজা ভালো করে বন্ধ করবেন।

🟣 ছাদে যখন বাঁদর থাকবে তখন ছাদে যাবেন না।

🟣 রাত্রি ১০ টার মধ্যে বাড়ি ঢোকার চেষ্টা করবেন।

🟣 সকালে ৫ টার সময় আবার গেট খোলা হয়।

১৪)⭕ #বুকিং_করার_জন্য_কন্টাক্ট_করবেন_কার_সাথে?

👉সৌরভ রায় ( কানাড়া ব্যাঙ্ক কর্মী )

👉8274837098

👉ফোন করে আসতে চাইলে সকাল ১০ টা থেকে বিকালে ৫ টার মধ্যে ফোন করবেন। আর ছুটির দিন ফোন করবেন না।

এই পোস্টটি বেড়ানোর একটি গ্রুপে Shibani পোস্ট করেছিলেন তার অনুমতি নিয়ে আপনাদের সকলের জন্য পোস্টটা করলাম। তাতে সকলের উপকার হয়। ওনার পেজ্ লিঙ্ক্ নিচে দিয়ে দিলাম 👉
https://www.facebook.com/share/1Ajq7KiGUA/

জীবনে একবার হলেও আদি কৈলাস ঘুরে আসবেন। ছোট ছোট গ্রুপ করে নিজেরাই ঘুরতে যাওয়া যায় কোন এজেন্সির দরকার লাগেনা আমরা যাচ্ছি...
20/03/2026

জীবনে একবার হলেও আদি কৈলাস ঘুরে আসবেন।
ছোট ছোট গ্রুপ করে নিজেরাই ঘুরতে যাওয়া যায় কোন এজেন্সির দরকার লাগেনা আমরা যাচ্ছি মে মাসে কেউ যেতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোন টাকা লাগবে না শুধু মানসিকতা এবং ভালোবাসা থাকলেই চলবে।

যারা নায়াগ্রা জলপ্রপাত যাননি, তারা একবার ধুয়াধার জলপ্রপাত ঘুরে আসবেন শক্তিপুঞ্জ এক্সপ্রেসে যাবেন কলকাতা  হাওড়া স্টেশন...
19/03/2026

যারা নায়াগ্রা জলপ্রপাত যাননি, তারা একবার ধুয়াধার জলপ্রপাত ঘুরে আসবেন শক্তিপুঞ্জ এক্সপ্রেসে যাবেন কলকাতা হাওড়া স্টেশন থেকে ছাড়ে। পরেরদিন আপনাকে পৌঁছে দেবে জবলপুর স্টেশনে সেখান থেকে অটো বা বাসে করে মাত্র 40 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান ধুয়াধার জলপ্রপাত চাইলে নর্মদা জলে স্নান করে এক অপার পবিত্র দেহ মনের প্রশান্তি অনুভব গ্রহণ করুন।

Address

DumDum
Kolkata
700052

Alerts

Be the first to know and let us send you an email when Journey with JAAR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share