21/02/2026
এক মায়ের অদম্য লড়াইয়ের গল্প নিয়ে আসছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’। স্বামীর পরিত্যাগের পর তিন মেয়েকে নিয়ে নিজের হোটেল চালিয়ে জীবনযুদ্ধে টিকে থাকার কাহিনি ঘিরেই তৈরি হয়েছে এই নতুন ধারাবাহিক। অন্নপূর্ণার চরিত্রে দেখা যাবে সোমা বন্দ্যোপাধ্যায়কে, যিনি এক সাহসী ও সংগ্রামী মায়ের ভূমিকায় ফিরছেন। তাঁর মেয়ের চরিত্রে থাকছেন স্বস্তিকা ঘোষ, আর তাঁর বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়। জনপ্রিয় দুই মুখকে নতুন জুটিতে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। ইতিমধ্যে প্রকাশিত প্রথম ঝলক দর্শকদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। এখন দেখার, গল্প ও চরিত্র কতটা দর্শকের মনে জায়গা করে নিতে পারে।