Darkside

Darkside Hello,
let's explore the beauty of nature�

12/08/2026

“মনের আঙিনায় কিছু মানুষ আসে—
থেকে যাওয়ার প্রতিশ্রুতি নয়,
শুধু স্মৃতির দেয়ালে একটুখানি আলো রেখে যেতে।”

~সোনালী

07/08/2026

আপনি লেখালেখি বা অঙ্কনে পারদর্শী অথবা ছবি তোলার আগ্রহ আছে অথবা খুব সুন্দর কবিতা পাঠ করেন , তাহলে আর দেরি কেনো ???
আমাদের সাথে যুক্ত হতে চাইলে পেজ এর Inbox এ যোগাযোগ করতে পারেন অথবা Comment Section এ জানাতে পারেন অথবা Requirement Poster এ দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন । তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের সাথে যুক্ত হতে ।

Thank you OOTF❤️
18/07/2026

Thank you OOTF❤️

যে বিকেলটা ছবিতে বন্দী,
সেই বিকেলটা আসলে একটা অনুভূতি।
মাটির পথ আজও,
মানুষকে মানুষ হতে শেখায়।

কলমে - Darkside
লেন্সের পেছনে - Bihu Pal







03/07/2026

লেন্সের পেছনে - Kausik Manna





03/07/2026
08/06/2026

— আমাকে কেন দিলি এটা?

— তুই জিতলি, ট্রিট দেবো না?

— তোকে হারিয়ে তো জিততে পারিনি, তুই তো থেমে গিয়েছিলি!

— তুইও তো থামতে পারতিস, কিন্তু তুই একভাবে এগিয়ে গেছিস!

— তুই ছুটলে তো আমি পারতাম না।

— ছাড়তো ওসব কথা, পরের বার আমি জিতলে কিন্তু তুই খাওয়াবি!

কলমে - সুদীপ চ্যাটার্জ্জী
ছবি সৌজন্যে - Chitro-Gupter Khata







06/06/2026

সূর্য: কিরে, এই গরমে লেখালিখি কেমন চলছে?

মানুষ: চলছে কোথায়! মাথার ভিতরটাও তোর রোদের জন্য প্রায় পুড়েই গেছে।

সূর্য: ওহ, কিন্তু আমি তো ভাবছিলাম আর একটু গরম বাড়াবো।

মানুষ: তুই সূয্যিমামা না কংসমামা সেটা কেউ ধরতে পারবেন না।

সূর্য: আরে, আমি তোদের ভালোর জন্যই রোদ্দুর দিচ্ছি। একটু না পুড়লে গরমকালে A.C চালানোর কোনো মজা আছে নাকি?

মানুষ: আমার A.C নিয়ে তোকে চিন্তা করতে হবে না।

সূর্য: কিন্তু পৃথিবীর জন্য তো চিন্তা করাই যায়।

মানুষ: মানে? কী বলতে চাইছিস?

সূর্য: কিছু না। পরে কোনো একটা সময় সবাই বুঝবে।

কলমে - Archisman Pandit
ছবি সৌজন্যে - Chitro-Gupter Khata







06/06/2026

— মামা! একটু অ্যাডজাস্টমেন্টে আসা যায় না? তুমি এই সূর্যকে আর আসতেই দিও না...সারাটা সকাল, দুপুর পুড়ে কাবাব বানিয়ে দিচ্ছে!

— আরে বাপু, আমি কি আর ওকে আটকাতে পারি? দিনের শিফটটা পুরো ওর!

— দুপুরে রাস্তায় ডিম ফেললে অমলেট হয়ে যাবে মনে হচ্ছে! আর দুদিন পরে মানুষ রোদেই রান্না শুরু করবে!

— আহারে! প্রচণ্ড তাপে বেচারার ব্রেনের ফিউজ বোধহয় উড়ে গেছে। তাই কনফিউজড হয়ে আল ফাল বকছে!

— এ গরমে মাথা কাজ করছে না মামা! আজকাল সূর্যকে দেখলে আমার ভয় লাগে। আর দুদিন এই গরম চললে মানুষ বেরোনো বন্ধ করে দেবে!

— তাহলে ঠিক আছে বাপু, এবার থেকে রাতেই অফিস-কাছারি হবে!

কলমে - সুলগ্না
ছবি সৌজন্যে - Bhottobabur page - ভট্টবাবুর Page







🫡
21/05/2026

🫡

স্বামী-স্ত্রী গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাসস্ট্যান্ডে গিয়ে বাসের মধ্যে বসে আছে। হঠাৎ করে শুনতে পেয়েছে, এই বাসে নাকি মেয়েদের ভাড়া লাগে না।

স্বামী: কন্ডাকটার দাদা, এই বাসে নাকি ভাড়া লাগে না শুনলাম।

কন্ডাকটার: ধূর মশাই! খবর-টবর শোনেন না নাকি? সরকারি বাসে মেয়েদের জন্য ভাড়া লাগবে না। আপনার লাগবে, শুধু টাকা না দেওয়ার ধান্দা।

স্বামী: আমি তো বাসে যাবো না। আমার স্ত্রী কে ঠিক জায়গায় নামিয়ে দেবেন। মাথায় একটু ছিট আছে, একটু দেখবেন।

এই কথাটি বলে হনহনিয়ে চলে গেল……!

স্ত্রী: অনেকক্ষণ তো হল, গেল কোথায়? বাস কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। যাই একটু নিচে গিয়ে দেখে আসি।

এদিক ওদিক খোঁজাখুঁজি করে, হঠাৎ দেখে মাথার ওপর...

স্ত্রী: এই, তুমি ওখানে কী করছো? শিগগির নিচে এসো। না হলে, কেলেঙ্কারি হবে কিন্তু।

স্বামী: তোমার তো ভাড়া লাগবে না, তাই আমি নিজের ব্যবস্থা নিজেই করে নিয়েছি গিন্নি, তুমি চিৎকার করো না, সবাই দেখে নেবে আমাকে। আমি কিছুতেই ভাড়া দেবো না। ছেলে বলে, আমাদের কোন সম্মান নেই।

স্ত্রী: এই সব ক'রে তোমার সম্মান যেন অনেক বাড়ছে। তুমি নীচে আসবে নাকি চ্যালাকাঠ আনবো। ভদ্রভাবে বলছি, নিচে নেমে যাও। না হলে, কুরুক্ষেত্র হয়ে যাবে। এই আমি বলে দিলুম।

পুরো বাসস্ট্যান্ড ওদের দুজনকে দেখে, হাসতে হাসতে বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা।

কলমে - Tanushari Ghosh
ছবি সৌজন্যে - Chitro-Gupter Khata





Address

Kolkata
700020

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darkside posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share