Prittam

Prittam সহজ সরল চিন্তাধারার একজন সাধারণ মানুষ..!!
অনুভূতির প্রকাশক..!!❤️
(1)

10/08/2026
নিজের প্রতি যত্ন নিও!কারণ সবাই তোমার ভালো থাকার গল্পটা শুনতে চায়, কিন্তু ভেঙে পড়ার কারণটা জানতে চায় খুব কম মানুষ।জীবনে এ...
06/08/2026

নিজের প্রতি যত্ন নিও!

কারণ সবাই তোমার ভালো থাকার গল্পটা শুনতে চায়, কিন্তু ভেঙে পড়ার কারণটা জানতে চায় খুব কম মানুষ।

জীবনে এমন দিন আসবে, যেদিন বুঝবে-যাদের জন্য নিজের ঘুম হারিয়েছ, তারা তোমার এক রাতের অশান্তির খবরও রাখেনি।

কাউকে হারানোর ভয়ে নিজের শান্তি বিসর্জন দিও না; যে সম্পর্ক টিকিয়ে রাখতে তোমাকেই প্রতিদিন ভাঙতে হয়, সেটাকে বাঁচিয়ে রাখার নাম ভালোবাসা নয়।

সবাইকে ক্ষমা করে দিও, কিন্তু এমন জায়গায় বারবার ফিরো না-যেখানে তোমার সরলতাকে বারবার সুযোগ বানিয়ে অসম্মান করা হয়, শাস্তি দেওয়া হয়।

কারণ মানুষ অন্যের অবহেলায় যতটা না ভাঙে,
তার চেয়ে বেশি ভাঙে যখন বুঝতে পারে-নিজেকে ভালো রাখার দায়িত্বটাও সে অন্যের হাতে তুলে দিয়েছিল। তাই পৃথিবীর কেউ তোমাকে আগলে রাখুক বা না রাখুক, নিজের ভাঙা অংশগুলো নিজেই যত্ন করে জোড়া লাগিয়ো।
কারণ শেষ পর্যন্ত মানুষ যত দূরেই চলে যাক, নিজের কাছে ফিরে আসার মতো নিরাপদ শান্তির ঠিকানা আর কোথাও নেই।
✍️Prittam

05/08/2026

সমুদ্র খুবই ভয়ঙ্কর

লোহিত সাগরে ডুবে গেল ভারতীয় জাহাজ

বিস্ফোরক বোঝাই নৌকা ধাক্কা মারে জাহাজে । তখন ইয়েমেন উপকূলে ছিলো জাহাজ । তেরো জন ভারতীয় আর একজন ইয়েমেনি ।

জাহাজ ডুবতে থাকে । ছুটে আসে ইয়েমেন নৌ বাহিনীর বোট । সবাইকেই উদ্ধার করা গিয়েছে ।

যুদ্ধ শুরুর পর অন্তত গোটা চারেক ভারতীয় জাহাজে হামলা হয়েছে । এর মধ্যে ডুবে গিয়েছে দুটো জাহাজ

যে গাড়িতে আমরা চড়ছি, যে গ্যাসে রান্না করছি আরও অসংখ্য ব্যবহারের জিনিস । ভারতীয় নাবিকরা জীবন বিপন্ন করে দেশে নিয়ে আসছেন । পেটের দায় বড় দায়।

সমুদ্র এমনিতেই ভয়ঙ্কর । এবার মানুষ আরও ভয়ঙ্কর করেছে লোনা জল

04/08/2026

আজ সুরসম্রাট কিশোর কুমারের জন্মদিন। 🎂💐🎶

যে কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে ভালোবাসা, আনন্দ, বিরহ আর জীবনের গল্প শোনায়, সেই কিংবদন্তি শিল্পীর প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। ❤️

তাঁরই স্মৃতির উদ্দেশ্যে Dr.Suman Kalyan Sen -এর কণ্ঠে পরিবেশিত একটি হৃদয়ছোঁয়া গান আপনাদের জন্য তুলে ধরলাম।

🎧 গানটি শুনে কেমন লাগল, অবশ্যই কমেন্টে জানান। ভালো লাগলে শেয়ার করে কিশোর কুমারের অমর সুর আরও মানুষের কাছে পৌঁছে দিন। 🙏

"শিল্পী চলে যান, কিন্তু তাঁর সুর চিরকাল বেঁচে থাকে মানুষের হৃদয়ে।" 💐

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prittam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Prittam:

Shortcuts

Share