Todays Story

Call Directions Website Contact the business

Todays Story Todays Story is one of the leading Bengali News Portal with the aim of reaching millions of people.

• ‘আগুনে ছুড়ে ফেলল তেলের ড্রাম, ঝলসে গেল আমার স্ত্রী’! কী ঘটেছিল? বর্ণনা দার্জিলিঙে অগ্নিদগ্ধ সেই তরুণীর স্বামীর📝 নিজস্...
19/09/2026

• ‘আগুনে ছুড়ে ফেলল তেলের ড্রাম, ঝলসে গেল আমার স্ত্রী’! কী ঘটেছিল? বর্ণনা দার্জিলিঙে অগ্নিদগ্ধ সেই তরুণীর স্বামীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সমীরের অভিযোগ অবশ্য মানতে চাননি হোমস্টে কর্তৃপক্ষ। মালিক নেহাল আইরনের দাবি, সিসি ক্যামেরার ফুটেজে দম্পতির সঙ্গে তৃতীয় যে ব্যক্তিকে দেখা গিয়েছে, তিনি তাঁদের কর্মচারী নন। বার বার সতর্ক করা সত্ত্বেও ওই দম্পতি আগুনের সঙ্গে সেঁটে বসেছিলেন, অভিযোগ কর্তৃপক্ষের। মালিক বলেন, ‘‘বার্বিকিউ চলছিল। তার মধ্যেই ওঁরা রাতের খাবারের অর্ডার দেন। আমাদের কর্মী তার ব্যবস্থা করতে গিয়েছিলেন। ওঁদের বার বার সতর্ক করা হয়েছিল। আগুন থেকে দূরে থাকতে বলা হয়েছিল। আমাদের কর্মী চলে যাওয়ার ১৫ থেকে ২০ সেকেন্ডের মধ্যে তৃতীয় এক জনকে ওঁরা ডাকেন এবং জানান, ঠান্ডা লাগছে। কেরোসিন ঢেলে আগুন বাড়িয়ে দিতে বলেছিলেন ওঁরা। ওই ব্যক্তি আমাদের হোটেলের কেউ নন।’’

তরুণী নাইলনের পোশাক পরেছিলেন বলে দাবি করেছেন হোমস্টে কর্তৃপক্ষ। তার ফলে আগুন আরও দ্রুত তাঁর শরীরে ছড়িয়ে পড়ে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দম্পতি পাশাপাশি বসে আছেন। সামনে বার্বিকিউ চলছে। উল্টো দিক থেকে একজন ড্রাম কাত করে আগুনে কিছু ঢালার চেষ্টা করেন। তখনই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে এবং তরুণী ঝলসে যান। এই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। দার্জিলিঙের পুলিশ সুপার জানান, আগুনে কী ঢালা হয়েছিল, কেন ঢালা হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে।

• নিজের বাবার নামে অযোধ্যায় বিশেষ উদ্যোগ! অমিতাভ বচ্চনের বিরাট ধর্মশালায় থাকছে ক’টি ঘর?📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:...
19/09/2026

• নিজের বাবার নামে অযোধ্যায় বিশেষ উদ্যোগ! অমিতাভ বচ্চনের বিরাট ধর্মশালায় থাকছে ক’টি ঘর?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষের সহ-সভাপতি অনুরাগ জৈন জানান, প্রস্তাবিত ধর্মশালায় ২০টিরও বেশি ঘর থাকতে পারে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় আসা পুণ্যার্থীদের থাকার জন্য সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। সংবাদমাধ্যমকে অনুরাগ বলেন, “অযোধ্যার উন্নয়নে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট মানুষের অবদান রয়েছে। অবদান রয়েছে বিশিষ্ট অভিনেতা অমিতাভ বচ্চনেরও। তিনি ধর্মশালা তৈরির জন্য নকশার অনুমোদনের আবেদন করেছেন। সেখানে ২০টিরও বেশি ঘর থাকবে।”

তিনি আরও জানান, ধর্মশালা তৈরির প্রস্তাবটি প্রকাশ করা হয়েছে যাতে, কারও কোনও আপত্তি থাকলে তা জানানোর সুযোগ থাকে। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পরে প্রস্তাবটি খতিয়ে দেখা হবে। তার পরে নিয়ম মেনে অনুমোদন দেওয়া হবে। অযোধ্যায় অমিতাভের কেনা জমিতেই এই ধর্মশালা তৈরির পরিকল্পনা করা হয়েছে। দূরদূরান্ত থেকে অযোধ্যায় আসা পুণ্যার্থীদের জন্য সুশৃঙ্খল ভাবে থাকার ব্যবস্থা করতে এই উদ্যোগ কাজে আসবে বলে জানিয়েছেন অনুরাগ।

• ‘ভোটচুরি, সরকারচুরির পর এ বার দলচুরি’! নির্বাচন কমিশন এবং বিজেপিকে বিঁধে প্রতীক খোয়ানো মমতার পাশে রাহুল📝 নিজস্ব সংবাদদ...
19/09/2026

• ‘ভোটচুরি, সরকারচুরির পর এ বার দলচুরি’! নির্বাচন কমিশন এবং বিজেপিকে বিঁধে প্রতীক খোয়ানো মমতার পাশে রাহুল

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পোস্টের শেষে তৃণমূলনেত্রীর পাশে দাঁড়িয়ে রাহুল লেখেন, “এই লড়াই কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। এটা প্রতিটি রাজনৈতিক দল এবং এমন প্রতিটি ভোটারের লড়াই, যাঁরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চান।”

বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী নির্দেশ দিয়ে নির্বাচন কমিশন জানিয়ে দেয় যে, জোড়াফুল প্রতীক আপাতত মমতার কালীঘাট এবং ঋতব্রত— কোনও শিবিরই ব্যবহার করতে পারবে না। ব্যবহার করা যাবে না ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামও। কমিশন জানিয়েছে, তৃণমূলের ‘জোড়াফুল’ আপাতত তাদের সিন্দুকে জমা রাখা হচ্ছে। দল কার, আসল তৃণমূল কে, দলের তহবিলের মালিকানা কোন গোষ্ঠীর— ইত্যাদি চূড়ান্ত হওয়ার পরেই সেই সিন্দুকের তালা খোলা হবে।

আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই কেন্দ্র নন্দীগ্রাম এবং রেজিনগরে বিধানসভার উপনির্বাচন রয়েছে। সব পক্ষই তার জন্য প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। কিন্তু তৃণমূলের দুই শিবির এখনও জানে না, তারা কোন প্রতীকে লড়বে। বৃহস্পতিবার কমিশন জানিয়েছে, আপাতত কোনও পক্ষকেই আসল তৃণমূল হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। দুই শিবিরকে নিজেদের জন্য আলাদা নাম বেছে নিতে হবে। চাইলে সেই নামের সঙ্গে ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’-এর সম্পর্কের উল্লেখ রাখা যাবে। উপনির্বাচনের জন্য দুই পক্ষকে কমিশনের সংরক্ষিত প্রতীকের তালিকা থেকে আলাদা আলাদা প্রতীক বেছে নিতে হবে।

কমিশন জানিয়েছে, তৃণমূলের প্রতীক বা দলীয় নিয়ন্ত্রণ নিয়ে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বিভিন্ন দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে। ১৯৯৮ সালে পথ চলা শুরু করেছিল তৃণমূল। এখন ২০২৬ সাল। অর্থাৎ, দীর্ঘ ২৮ বছর পর পশ্চিমবঙ্গে কোনও ভোট হবে জোড়াফুল প্রতীক ছাড়াই!

কমিশনের নির্দেশ প্রকাশ্যে আসার পর বৃহস্পতিবার রাতেই মমতার পাশে দাঁড়িয়ে সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কেসি বেণুগোপাল। বিজেপি এবং কমিশনকে কটাক্ষ করে তিনি লেখেন, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নাম এবং প্রতীক ফ্রিজ় আসলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের তরফে মোদীজিকে (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) দেওয়া জন্মদিনের উপহার।” একই সঙ্গে তিনি লেখেন, “নির্বাচন কমিশন আরও একবার প্রমাণ করল যে, এরা বিজেপির হাতের পুতুল ছাড়া আর কিছু নয়।”

• নন্দীগ্রামে প্রার্থী হারিয়ে মমতার সমর্থন কংগ্রেসকে, রেজিনগর নিয়ে পরে সিদ্ধান্ত! নাম-প্রতীক খোয়ানোয় কমিশনকে নিশানা📝 নিজ...
18/09/2026

• নন্দীগ্রামে প্রার্থী হারিয়ে মমতার সমর্থন কংগ্রেসকে, রেজিনগর নিয়ে পরে সিদ্ধান্ত! নাম-প্রতীক খোয়ানোয় কমিশনকে নিশানা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তবে বিজেপি বা কমিশনের সামনে তিনি মাথানত করবেন না, স্পষ্ট জানিয়েছেন মমতা। তিনি জানিয়েছেন, দীর্ঘ লড়াইয়ের পরে দল গড়েছেন। ২৯ বছর সেই দলের বয়স। তিনি শুধু দলের নেত্রী নন, দলই তাঁর কাছে ‘সব’। তবে আসন্ন নন্দীগ্রাম উপনির্বাচনে তিনি সমর্থন করবেন কংগ্রেসকে। তাঁর কথায়, ‘‘রাহুল গাঁধী বৃহস্পতিবার ফোন করেছিলেন। অরবিন্দও (কেজরীবাল) করেছেন। আমরা একসঙ্গে লড়ব। বিজেপি-কে ছাড়ব না। সিস্টার পার্টিকে সাপোর্ট করব। ন্যাচরাল জোটকে সাপোর্ট করব। বিজেপি-কে না।’’

18/09/2026

গাছ কাটা নয়, আমাদের দায়িত্ব গাছ লাগানো - ছোট ছবিতে বার্তা তরুণ পরিচালকের

18/09/2026

• ডাক্তার কাকু - এর প্রিমিয়ারে হাজির রুদ্রনীল ঘোষ।

#রুদ্রনীল #ঘোষ

• মমতা সমর্থন করবেন ঘোষণা করার পরেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার! পুরনো খুনের মামলায় ধরা হল মিলনকে📝 নিজস্ব সংব...
18/09/2026

• মমতা সমর্থন করবেন ঘোষণা করার পরেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার! পুরনো খুনের মামলায় ধরা হল মিলনকে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মমতার দলের তরফে বিধায়ক কুণাল ঘোষের মন্তব্য, ‘‘অবিশ্বাস্য ঘটনা! এত আত্মবিশ্বাসের অভাব! এত ভয়! একটা ফ্যাসিবাদী, স্বৈরাচারী সরকার চলছে। ভোটের মুখে প্রার্থীকে গ্রেফতার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা এআইটিসি-র পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা করছি। এটা হচ্ছে কী?’’ তিনি জানান, মিলনকে তাঁদের সমর্থন করা রাজনৈতিক সিদ্ধান্ত। ঘটনাচক্রে এই সিদ্ধান্ত নেওয়া সময় তাঁদের প্রার্থীকে বিজেপির সঙ্গে দেখা গিয়েছে এবং তার পর তিনি মনোনয়ন প্রত্যাহার করেন। পাশাপাশি সঞ্চিতার মনোনয়ন প্রত্যাহার নিয়ে কুণালের অভিযোগ, তিনি নিজেই লড়তে চেয়েছিলেন। তার পর থেকে আতঙ্কের মধ্যে ছিলেন। সেই বিষয়টিও তাঁদের জানিয়েছিলেন। তার পর মমতা যেই কংগ্রেস প্রার্থীকে সমর্থন করার কথা বললেন, তখনই তিনি গ্রেফতার হলেন। মমতার দলের মুখপাত্র বলেন, ‘‘মমতাদিও তীব্র সমালোচনা করেছেন। আমরা অবিলম্বে মিলনের মুক্তির দাবি জানাচ্ছি। আমরা রাজ্য সরকার এবং পুলিশকে বলছি, অবিলম্বে কংগ্রেস প্রার্থীকে মুক্তি দেওয়া হোক।’’

18/09/2026

নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী গ্রেফতার,পুরনো খুনের মামলায়

18/09/2026

BIG BREAKING

নন্দী গ্রামের মমতা তৃণমূল কংগ্রেস প্রার্থী গ্রেফতার

18/09/2026

• ঋতব্রতদের প্রতীক নিয়ে নতুন ধোঁয়াশা, খাম নিয়ে উঠছে নয়া বিতর্ক

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এদিকে, উপ নির্বাচনের আগেই এবার 'খাম-ধোঁয়াশা'। ঋতব্রতদের 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস'-এর প্রতীক খাম। নতুন প্রতীকে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ISF-এর প্রতীকও খাম, নন্দীগ্রামে দাঁড়িয়েছেন ISF প্রার্থী। কী হবে ISF-প্রার্থীর প্রতীক ভবিষ্যৎ? উঠছে প্রশ্ন।

Address

Kolkata
700032

Alerts

Be the first to know and let us send you an email when Todays Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Todays Story:

Shortcuts

Share