Dhritarastra Dutta Officials

Dhritarastra Dutta Officials Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dhritarastra Dutta Officials, Media/News Company, A/62; 1no; Azad Hind Nagar; Agarpara; Panihati(m); North 24 Parganas, KOLKATA.

আদর্শ তিতুমীর পত্রিকা মনুষ্যত্বের পক্ষে।
কেননা মনুষ্যত্বই
মানুষকে নিষ্ঠুরতা থেকে দূরে রাখে।
যার হৃদয়ে প্রেম থাকে, আর যাই হোক, সে কখনও সন্ত্রাসবাদী হতে পারে না।
মাথা উঁচু করে বাঁচুন,শিরদাঁড়া শক্ত করে বাঁচুন,সত্যকে সর্বদা উচ্চারণ করুন।

হকারদের দায়িত্ব নিতে হবে নতুন বিজেপি সরকারকেই     ধৃতরাষ্ট্র দত্ত  -------------------বাবার চোখে জল। জীবনে এই প্রথম দেখল...
01/06/2026

হকারদের দায়িত্ব নিতে হবে নতুন বিজেপি সরকারকেই

ধৃতরাষ্ট্র দত্ত
-------------------
বাবার চোখে জল। জীবনে এই প্রথম দেখলাম আমার বাবার চোখে জল। বাবার চোখের জল দেখে আমার চোখেও জল চলে এল। আমার বাবার বয়স এখন পঁচাশি।পেশায় একজন রেল হকার।আগরপাড়া রেলষ্টেশনে প্রায় পঁয়তাল্লিশ বছর ধরে চা বিক্রি করে।এই হকারি করেই নুন আনতে পান্তা ফুরোনো অবস্থাতেই আমাদের চার ভাই বোনকে বাঁচিয়েছে। একসময়ে বাবার হাত ধরে আমিও চায়ের হকারি করেছি। দমদম স্টেশনে হকার উচ্ছেদ প্রতিরোধে রাত পাহারাতে উপস্থিত ছিলেন আমার বাবা। নিজের চোখে দেখেছেন দমদম স্টেশনে রেল হকারদের স্টল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল বুলডোজার দিয়ে।ভোরে বাড়ি ফিরে আমার ঘরে এসে চোখের জল মুছতে মুছতে আমাকে বলল, দমদমের ধ্বংসলীলা চোখে দেখা যায় না।
কি করে বাঁচবে এতগুলো পরিবার।
কি হবে আমাদের। তাহলে কি না খেয়েই মরতে হবে আমাদের।বয়সের ভারে বাবার শীর্ণকায় শরীরে গামছা পড়া অবস্থায় বাবার মুখে এমন দুঃখের কথা শুনে আমি নির্বাক হয়ে গেলাম।লক্ষ করলাম, আমার চোখও ঝাপসা হয়ে আমার দুচোখ বেয়ে গড়িয়ে পরছে জল।
বাবার এই বয়সে এমন ব্যাথা দেখে আমিও বেদনা বিধুর হয়ে উঠলাম। তুলে নিলাম হাতে কলম।যা আমার কাছে তলোয়ারের থেকেও শক্তিশালী।
তাই নিজের মত করে লিখে ফেললাম আমার বাবার মতো আরও বহু মানুষের জীবন - যন্ত্রনার কথা।
মানুষকে পায়ে দলে পিষে মারার আনন্দ খুব বেশি দিন উপভোগ করা যায় না। জনগণের কন্ঠস্বরে ভয়ের শেকল পরিয়ে রাখাও অনন্তকালের জন্য সম্ভব নয়।
গত পনের বছর ধরে যে সব মেধাহীন, চাটুকার নেতারা হকারদের ভোট নিয়ে নিজেরা ফুলে ফেঁপে লাল হয়ে উঠলেন। সেই স্তাবকদের এখন হকারদের দুঃসময়ে খুঁজেও পাওয়া গেল না। হকার উচ্ছেদে প্রতিরোধে তাদের ভূমিকা অযোগ্যতার চরমতম নিদর্শন হয়ে থাকবে চিরকাল।
পশ্চিমবঙ্গে নতুন সকাল। সব পরিবর্তনই যে সুন্দর হয় এমনটা নয় ‌।পুরনো অভিজ্ঞতা তার সাক্ষী।তবু,আশা করতে , স্বপ্ন দেখতে কার না ভালো লাগে! হকারদের বাঁচানোর গুরু দায়িত্ব নিতে হবে নতুন বিজেপি সরকারকেই। অন্যথায় এই পরিবর্তনও নিছকই চমকমাত্র হয়ে ভবিষ্যত জনগণের কাছে আবারও অগ্নিশলাকা হয়ে উঠবে।
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আগে বলেছিলেন, হকারদের পেটে লাথি মারা হবে না।সময় দেওয়া হবে। বিকল্প কিছু ব্যবস্থা হবে। কিন্তু কোথায় বিকল্প ব্যবস্থা।
উল্টে গভীর রাতে একসঙ্গে দলবেঁধে রেল পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী সঙ্গে নিয়ে রেল কর্তৃপক্ষ হকার উচ্ছেদ করছে বুলডোজার চালিয়ে।
আজকের নতুন সকালে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বঙ্গের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের প্রতি আমার আবেদন, রাজ্যের কয়েক লক্ষ্য হকারদের হতদরিদ্র পরিবার গুলিকে বাঁচাতে, যাদের শিরদাঁড়া শক্ত ও ঋজু তাঁরা মুক্ত কন্ঠে আওয়াজ তুলুন, বিকল্প কর্মসংস্থান ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করো।

17/05/2026
https://youtu.be/08_ZacpNwtIজয় শ্রীরাম বলায় বিরাটি সাট্টাডনের চ্যালা অমল বয়স্ক মহিলার উপর নৃসংস হামলা করল
15/05/2026

https://youtu.be/08_ZacpNwtI

জয় শ্রীরাম বলায় বিরাটি সাট্টাডনের চ্যালা অমল বয়স্ক মহিলার উপর নৃসংস হামলা করল

জয় শ্রীরাম বলায় বিরাটি সাট্টাডনের চ্যালা অমল বয়স্ক মহিলার উপর নৃসংস হামলা করল, নিমতা পুলিশের তল্লাশি ...

Address

A/62; 1no; Azad Hind Nagar; Agarpara; Panihati(m); North 24 Parganas
Kolkata
700109

Alerts

Be the first to know and let us send you an email when Dhritarastra Dutta Officials posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhritarastra Dutta Officials:

Share