Bijnan-O-Bijnani

Bijnan-O-Bijnani Bengali Webzine on Popular Science

শিক্ষার্থীদের মধ্যে 'গণিতভীতি' বিষয়টি বহুদিন ধরে বহু আলোচিত একটি বিষয়। বলা ভালো বিষয়টি এখনও পর্যন্ত অমীমাংসিতও বটে। এখন ...
07/08/2026

শিক্ষার্থীদের মধ্যে 'গণিতভীতি' বিষয়টি বহুদিন ধরে বহু আলোচিত একটি বিষয়। বলা ভালো বিষয়টি এখনও পর্যন্ত অমীমাংসিতও বটে। এখন প্রশ্ন হল এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কেন?

এই বিষয় নিয়েই এবারের সচিত্র বিশ্লেষণ করে নিবন্ধ লিখেছেন পূর্ব বর্ধমানের পিপিডি হাই স্কুল-এর সহশিক্ষক (গণিত) রামকৃষ্ণ পাল।

শিক্ষার্থীদের মধ্যে 'গণিতভীতি' বিষয়টি বহুদিন ধরে বহু আলোচিত একটি বিষয়। বলা ভাল বিষয়টি এখনও পর্যন্ত অমীমাংসিতও বট...

কেন মানুষ সবচেয়ে কম ঘুমানো প্রাইমেটে পরিণত হলো তার কোনো প্রচলিত ব্যাখ্যা না থাকলেও আজকের আলোচনার বিষয়বস্তু হিসাবে টরন্ট...
27/07/2026

কেন মানুষ সবচেয়ে কম ঘুমানো প্রাইমেটে পরিণত হলো তার কোনো প্রচলিত ব্যাখ্যা না থাকলেও আজকের আলোচনার বিষয়বস্তু হিসাবে টরন্টো বিশ্ববিদ্যালয়ের বিবর্তনীয় নৃবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ডেভিড আর. স্যামসন-এর এই বিবর্তনীয় কাহিনীটি কিন্তু আমাদের জীবনকে উন্নত করতে পারে। লিখেছেন বিশ্ব রঞ্জন গোস্বামী।
Bijnan-O-Bijnani

ঘুম মানুষের স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সূচক। কিন্তু কেন মানুষ সবচেয়ে কম ঘুমানো প্রাইমেটে পরিণত হলো তার কোন.....

প্রিয় লেখক, লেখিকা এবং পাঠক সুধী,আপনাদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সম্প্রতি একটি আকস্মিক দুর্ঘটনার কারণে আমাদের প...
11/06/2026

প্রিয় লেখক, লেখিকা এবং পাঠক সুধী,

আপনাদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, সম্প্রতি একটি আকস্মিক দুর্ঘটনার কারণে আমাদের পত্রিকার সহ-সম্পাদক (Sub-editor) সায়ন্তনী ব্যানার্জী হাতে গুরুতর চোট পেয়েছেন। আমাদের পত্রিকার সমস্ত টেকনিক্যাল ও কারিগরি দায়িত্ব তাঁর ওপরেই ন্যস্ত থাকায়, তাঁর এই শারীরিক অসুস্থতার কারণে আগামী জুলাই মাসের সংখ্যাটি নির্দিষ্ট সময়ে প্রকাশ করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

পরিস্থিতি বিবেচনা করে আমরা একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছি:

🔹যুগ্ম সংখ্যা প্রকাশ: আগামী জুলাই মাসের সংখ্যাটি স্থগিত রেখে, সেটি আগামী অক্টোবর সংখ্যা ২০২৬-এর সাথে যৌথভাবে (Combined Issue) প্রকাশ করা হবে।
🔹একই বিষয়বস্তু: জুলাই মাসের জন্য নির্ধারিত মূল বিষয়বস্তু (পশু-পাখি-কীটপতঙ্গ ও উদ্ভিদের মজার আচরণ) ও ভাবনা অপরিবর্তিত থাকবে এবং অক্টোবর সংখ্যায় সেটি একই সাথে স্থান পাবে।
🔹লেখা জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি: যেহেতু প্রকাশের সময় পিছিয়ে যাচ্ছে, তাই আপনাদের সুবিধার্থে লেখা জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে দেওয়া হলো। আপনারা আগামী ১০ অগাস্ট ২০২৬ পর্যন্ত এই সংখ্যার জন্য লেখা জমা দিতে পারবেন। এর পর আর লেখা গ্রহব করা হবে না।

অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের জন্য আমরা আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। আশা করি পূর্বের ন্যায় এবারও আপনারা আপনাদের সহযোগিতা ও ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন।

আমরা সায়ন্তনীর দ্রুত আরোগ্য কামনা করি।

ধন্যবাদান্তে,
Bijnan-O-Bijnani
সম্পাদকীয় দপ্তর / প্রকাশনা বিভাগ

প্রিয় লেখক/বন্ধু,“বিজ্ঞান ও বিজ্ঞানী” ই-পত্রিকার জুলাই ২০২৬ সংখ্যার জন্য লেখা আহ্বান করা হচ্ছে।এবারের বিষয়ঃ পশু-পাখি-কীট...
25/05/2026

প্রিয় লেখক/বন্ধু,

“বিজ্ঞান ও বিজ্ঞানী” ই-পত্রিকার জুলাই ২০২৬ সংখ্যার জন্য লেখা আহ্বান করা হচ্ছে।

এবারের বিষয়ঃ পশু-পাখি-কীটপতঙ্গ ও উদ্ভিদের মজার আচরণ

প্রকৃতির নানা জীবের অদ্ভুত, মজার ও বিস্ময়কর আচরণ নিয়ে জনপ্রিয় বিজ্ঞানভিত্তিক লেখা, ফিচার, পর্যবেক্ষণ, গবেষণাধর্মী প্রবন্ধ কিংবা অনুবাদ পাঠাতে পারেন।

লেখা পাঠানোর শেষ তারিখঃ ২৫ জুন ২০২৬
লেখা পাঠানোর নিয়মাবলীঃ https://bijnan-o-bijnani.co.in/write-for-our-e-patrika/
লেখা পাঠানোর ঠিকানাঃ [email protected]
শব্দ সংখ্যাঃ ৬০০-১৫০০

নির্বাচিত লেখা প্রকাশিত হবে “বিজ্ঞান ও বিজ্ঞানী” জুলাই সংখ্যায়।

ধন্যবাদান্তে,
সম্পাদকমণ্ডলী

আর বেশি অপেক্ষা নয়। কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার নববর্ষ (এপ্রিল ২০২৬) সংখ্যা। এবারের বিষয়...
05/04/2026

আর বেশি অপেক্ষা নয়। কিছুদিনের মধ্যেই প্রকাশিত হবে বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার নববর্ষ (এপ্রিল ২০২৬) সংখ্যা। এবারের বিষয় ছিল "মানব স্বাস্থের উপর আধুনিক প্রযুক্তির প্রভাব"। আর এই বিষয়েই কিছু বাছাই করা নিবন্ধ নিয়ে এবারের সংখ্যা। থাকছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন রোগ নিরাময়ের তথ্য, থাকছে তার থেকে আসা বিপদের অগ্রিম আভাসের কথাও। বিশিষ্ট লেখক শ্রী অরূপ বন্দ্যোপাধ্যায় রচিত গল্পবিজ্ঞান "কৃত্রিম বুদ্ধিমত্তার ফাঁদে মানুষ" এবারের প্রচ্ছদ প্রবন্ধ রূপে প্রকাশিত হচ্ছে। পড়ে দেখতে ভুলবেন না।

আমাদের ওয়েব সংখ্যাটি আগে প্রকাশিত হবে।

পাখিরা এক পায়ে দাঁড়ায় কেন?আমাদের বিজ্ঞান ও বিজ্ঞানী ওয়েবজিনের ফ্রী আর্টিকেল বিভাগে প্রকাশিত হয়েছে এই শীর্ষক লেখাটি।লি...
29/03/2026

পাখিরা এক পায়ে দাঁড়ায় কেন?

আমাদের বিজ্ঞান ও বিজ্ঞানী ওয়েবজিনের ফ্রী আর্টিকেল বিভাগে প্রকাশিত হয়েছে এই শীর্ষক লেখাটি।

লিখেছেন Biswa Ranjan Goswami
https://bijnan-o-bijnani.co.in/free-bengali-science-articles/why-do-some-birds-stand-on-one-foot/

আমরা কি কখনও ভেবে দেখেছি, কেন কিছু পাখি প্রায়শই এক পায়ে দাঁড়িয়ে থাকে?

প্রকাশিত হয়েছে আমাদের বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার সর্বশেষ প্রবন্ধ।বিলুপ্ত জার্ডনস কোর্সার (Jerdon’s Courser) পাখির খো...
20/03/2026

প্রকাশিত হয়েছে আমাদের বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার সর্বশেষ প্রবন্ধ।
বিলুপ্ত জার্ডনস কোর্সার (Jerdon’s Courser) পাখির খোঁজে পাঁচজন পাখি প্রেমীকের যাত্রার কথা, আসুন জানা যাক।
https://bijnan-o-bijnani.co.in/free-bengali-science-articles/jordan-korsar-spotted-after-200-years-part-2/

লিখেছেনঃ বিশ্ব রঞ্জন গোস্বামী

আসন্ন এপ্রিল মাসের ই-পত্রিকা প্রকাশনার কাজ জোর কদমে চলছে। ইচ্ছা আছে বাংলা নববর্ষ পালন ও পত্রিকা প্রকাশ এক সাথে করার। তাই...
11/03/2026


আসন্ন এপ্রিল মাসের ই-পত্রিকা প্রকাশনার কাজ জোর কদমে চলছে। ইচ্ছা আছে বাংলা নববর্ষ পালন ও পত্রিকা প্রকাশ এক সাথে করার। তাই আমরা এখনও প্রবন্ধ গ্রহণ করছি। আপনা স্বচ্ছন্দে মার্চ ৩০ তারিখের মধ্যে আমাদের লেখা পাঠাতে পারেন।

বিষয়ঃ স্বাস্থ্যের ওপর আধুনিক প্রযুক্তির প্রভাব

লেখা মৌলিক হতে হবে। সঙ্গে লেখক পরিচিতি ও তথ্যসূত্র বা রেফারেন্স লিঙ্ক, ছবি, ইত্যাদি সংযুক্ত করে পাঠাতে পারেন।

ইমেলঃ [email protected]

প্রায় ১২৫ বছর পর অন্ধ্রপ্রদেশে নিখোঁজ জার্ডনস কোর্সার (Jerdon’s Courser) পাখির খোঁজ পাওয়া গেল। এই নিবন্ধটি হরিশ থাঙ্গারা...
18/02/2026

প্রায় ১২৫ বছর পর অন্ধ্রপ্রদেশে নিখোঁজ জার্ডনস কোর্সার (Jerdon’s Courser) পাখির খোঁজ পাওয়া গেল। এই নিবন্ধটি হরিশ থাঙ্গারাজের ব্লগের হোম পেজ থেকে সংগৃহিত তথ্যের উপর ভিত্তি করে লেখা। লিখেছেন বিশ্ব রঞ্জন গোস্বামী।
https://bijnan-o-bijnani.co.in/free-bengali-science-articles/jordan-korsar-spotted-after-200-years/

প্রায় ১২৫ বছর পর অন্ধ্রপ্রদেশে নিখোঁজ জার্ডনস কোর্সার (Jerdon’s Courser) পাখির খোঁজ পাওয়া গেল।

বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার পেইড ওয়েব ভার্সন পড়তে আপনাদের কার কেমন লাগে?গত এক বছরেরও বেশী সময় ধরে যত্ন সহকারে আমরা ওয়ে...
10/02/2026

বিজ্ঞান ও বিজ্ঞানী ই-পত্রিকার পেইড ওয়েব ভার্সন পড়তে আপনাদের কার কেমন লাগে?
গত এক বছরেরও বেশী সময় ধরে যত্ন সহকারে আমরা ওয়েব ভার্সনটি প্রকাশ করে চলেছি। লগিন করে দেখতে হয় বলে অনেকেই হয়ত খুলে পড়েন না। যাঁরা পড়েন তাঁদের কাছে অনুরোধ করছি একটু মতামত দিলে ভালো হয়।
কোন কোন প্রবন্ধ আপনার আজ পর্যন্ত ভালো লেগেছে?
কোন কোন লেখকদের প্রবন্ধ আপনারা আরও বেশী করে পড়তে চান?
কোন ধরণের বা বিষয়ের প্রবন্ধ আপনারা আরও বেশী করে পড়তে চান?
ভবিষ্যতে আপনারা ওয়েব ভার্সন ছাড়া আর কোন ভার্সনে এই পত্রিকা পওড়তে চান?
দয়া করে মতামত জানাবেন।

Address

Flat 3A, 37A Jadavpur Central Road
Kolkata
700032

Alerts

Be the first to know and let us send you an email when Bijnan-O-Bijnani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bijnan-O-Bijnani:

Shortcuts

Share

Category