Jana Gana

Jana Gana Jana Gana is Property of those people who always believe on Liberty. Jana Gana is just voice of those People.

30/07/2026

Hockey India's New Saffron Jersey Sparks Backlash — Here's Why They Made the Switch

From blue to saffron — Hockey India's new World Cup jersey has fans and former players divided. Ex-captain Viren Rasquinha called the change "embarrassing," but the federation says it's about visibility and player input. Full story inside.

26/07/2026

Who Will Take Responsibility for Police Action? |

Education Minister Dharmendra Pradhan has resigned following the massive student movement. Many are calling it a major victory for student protests.
However, another question continues to dominate the debate: Who will take responsibility for the police action against students?
This video examines the political developments, the public reaction, and the growing demand for accountability.
What do you think? Share your opinion in the comments.
👉 Like, Share & Subscribe for more national and international news updates.

11/07/2026

ভয়াবহ দুর্ঘটনা ভিয়েতনামে: বোট উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

ভিয়েতনামের ফু-কুয়ক (Phu Quoc) দ্বীপে ৩৬ জন আরোহীকে নিয়ে একটি ট্যুরিস্ট বোট উল্টে যাওয়ার জেরে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বোটটি হন-মে (Hon May Rut) আইল্যান্ড থেকে থই পোর্টের (An Thoi Port) দিকে যাওয়ার সময় প্রবল জলোচ্ছ্বাসের মুখে পড়ে এই বিপর্যয় ঘটে। ৩৬ জনের মধ্যে ৩২ জনই ছিলেন ভারতীয়। উদ্ধার করা সম্ভব হয়েছে ২১ জনকে, যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মালদ্বীপ বা বালি ছেড়ে বর্তমানে ভারতীয় পর্যটকদের কাছে অন্যতম সেরা ডেস্টিনেশন হয়ে উঠেছিল এই ফু-কুয়ক দ্বীপ। কিন্তু হঠাতই ধেয়ে আসা প্রবল হাওয়া ও ঢেউয়ের কারণে ওলটপালট হয়ে গেল সব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উদ্ধারকাজে সাহায্য করতে ইতিমধ্যেই ভিয়েতনামের ভারতীয় দূতাবাস তৎপর হয়েছে। 👉 জরুরী প্রয়োজনে ভারতীয় দূতাবাসের হেল্পলাইন নম্বর:📞 হো চি মিন সিটি: +84 36 281 7930, +84 91 552 37 14, +84 33 452 0414📞 হ্যানয়: +84 91 308 9165 আপনার মন্তব্য জানান কমেন্ট বক্সে। দেশের ও বিদেশের সব খবর সবার আগে পেতে পেজটি লাইক ও ফলো করে রাখুন।

02/07/2026

রাতে শোওয়ার সময় একটা কথা বলে ঘুমোন, দেখবেন দিন ভাল যাবে-
ঈশ্বর পৃথিবীর সব মানুষকে ভাল রেখো।

Breaking: গ্রেফতার সুজিত বসু
11/05/2026

Breaking: গ্রেফতার সুজিত বসু

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার হারানো মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারী। আর তারপরই শোনা গেল আ...
10/05/2026

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দুবার হারানো মেদিনীপুরের ছেলে শুভেন্দু অধিকারী। আর তারপরই শোনা গেল আরও বড় খবর। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত হতে চলেছেন নতুন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা। অর্থাৎ মুখ্যমন্ত্রী কীভাবে রাজ্য চালাবেন, তার পরামর্শ দেবেন সুব্রত গুপ্ত।

আমরা জানি সুব্রত গুপ্ত পশ্চিমবঙ্গ নির্বাচনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। যার ফলস্বরূপ এই প্রথম কোনও নির্বাচনে সেভাবে রক্তপাত হয়নি। প্রায়ই হিংসামুক্ত নির্বাচন বলাই যায়। সব রাজনৈতিক দল মোটের উপর খুশি। তাই এর কৃতিত্বের সিংহভাগ সুব্রত গুপ্তের পকেটে যদি যায়, কেই হয়তো প্রশ্ন তুলবে না। তবে, 27 লক্ষ ভোটার বাদ যাওয়ায় সুব্রত গুপ্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল।

সুব্রত গুপ্ত নিভৃতে কাজ করতে ভালবাসেন। জানা যাচ্ছে এই মৃদুভাষী মানুষটির সঙ্গে নির্বাচনের পর খোদ শুভেন্দু অধিকারী দেখা করেন এবং তাঁকে পরামর্শ দাতা হিসাবে কাজ করার প্রস্তাব দেন। তাতে সুব্রত গুপ্ত রাজি হন বলে জানা যায়।

১৯৯০ ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। আমলা মহলে আলোচনা—এক সময়ে এই সুব্রত গুপ্তই তাঁর সিনিয়রিটির জন্য মুখ্য সচিব পদের অন্যতম দাবিদার ছিলেন।

সেটা কীভাবে? ১৯৮৫ ব্যাচের আইএএস অফিসার মলয় দে রাজ্যের মুখ্যসচিব হয়েছিলেন। তাঁর অবসরের পর মুখ্য সচিব হন ১৯৮৬ ব্যাচের আইএএস রাজীবা সিনহা। রাজীবার পর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য সচিব পদে নিয়োগ করেন ১৯৮৭ ব্যাচের আইএএস অফিসার আলাপন বন্দ্যোপাধ্যায়কে। তখন অর্থ সচিব ছিলেন ১৯৮৮ ব্যাচের আইএএস অফিসার হরিকৃষ্ণ দ্বিবেদী। আলাপনের পর তিনিও মুখ্য সচিব হন।

এর পর ১৯৮৯ ব্যাচের দুই আইএএস অফিসার অনিল বর্মা ও অত্রি ভট্টাচার্যর মধ্যে কাউকে মুখ্য সচিব করা হবে না, জোর চর্চা চলছিল। কিন্ত কাউকেই না করে ১৯৮৯ ব্যাচের আইএএস অফিসার বি পি গোপালিকাকে মুখ্যসচিব করা হয়। গোপালিকার পর ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার সুব্রত গুপ্ত মুখ্য সচিব পদে স্বাভাবিক দাবিদার ছিলেন। সুব্রতবাবু বাঙালি। বাংলার মুখ্য সচিব পদে আরও এক বাঙালি বসবেন, এমন ধারনাও অনেকের ছিল। কিন্তু তাঁকে মুখ্য সচিব না করে ১৯৯১ ব্যাচের আইএএস অফিসার মনোজ পন্থকে মুখ্যসচিব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সুব্রতবাবু হয়তো সেটা আগাম আঁচ করতে পেরেছিলেন। তাই সেন্ট্রাল ক্যাডারে অর্থাৎ দিল্লিতে কেন্দ্রীয় সরকারে ডেপুটেশনে যেতে চাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রীর কাছেও অনুমতিও চেয়েছিলেন। কিন্তু নবান্ন তাঁকে ছাড়েনি। শেষমেশ যখন পর্যন্ত ছাড়পত্র মেলে, ততদিনে চাকরির মেয়াদে অল্প কদিন বাকি ছিল। তাই দিল্লিতে গেলেও কেন্দ্রের কোনও বড় মন্ত্রকে সচিব পদে বসার সুযোগ পাননি।

এই হল গল্প। যদি আজ তাঁর মেয়াদ থাকত শুভেন্দু হয়ত সুব্রত গুপ্তকেই মুখ্যসচিব করতেন। কিন্ত ভাগ্যের পরিহাস দেখুন, সিনিয়রিটির দিক দিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পরই তিনি হতেন মুখ্যসচিব। আর আজ কার্যত আলাপন বন্দ্যোপাধ্যায়ের জায়গাই তিনি মুখ্যমন্ত্রী পরামর্শদাতা। শুধু মুখ্যমন্ত্রীর মুখ বদলে গিয়েছে। সেদিন ছিলেন মমতা। আজ শুভেন্দু।

তবে তৃণমূল কটাক্ষ করে বলছে, অবসরের পর আলাপন, হরেকৃষ্ণ,মনোজ পন্থদের উপদেষ্টা করায় শুভেন্দু সবথেকে বেশি সরব হয়েছিলেন, আজ সেই শুভেন্দু এক জন অবসরপ্রাপ্ত আমলাকে উপদেষ্টা করলেন, যিনি আবার বিতর্কিত SIR কাজ শেষ করেছেন।

28/03/2026

যদি ভবানীপুরে মমতা হারেন, কী হবে?

31/01/2026

Minakshi Mukherjee : তৃণমূলের থেকে দেড় টাকার হিসেব চাইলেন মীনাক্ষী | CPIM | West Bengal Elections

| |

Address

College Street
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jana Gana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category