BT TV

BT TV BT TV বাংলার সাধারণ মানুষের কথা বলে।
যোগাযোগ নম্বর 9732926458

31/08/2026

আশ্রমের ঘরে আপত্তিকর অবস্থায় মহারাজ, চাঞ্চল্য কোচবিহারে।

ভালোবাসার মানুষটাকে বিয়ে করেছিলেন তিনি। তখন স্বামীর হাতে ছিল না ভালো চাকরি, ছিল না নিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু স্ত্রীর বিশ্...
31/08/2026

ভালোবাসার মানুষটাকে বিয়ে করেছিলেন তিনি। তখন স্বামীর হাতে ছিল না ভালো চাকরি, ছিল না নিশ্চিত ভবিষ্যৎ। কিন্তু স্ত্রীর বিশ্বাস ছিল একটাই “আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু একদিন ও ঠিক সফল হবে।

বিয়ের পর সংসারের দায়িত্বও এসেছে। কাজের প্রয়োজন ছিল, তাই শক্তিনগর হাসপাতালে অ্যাম্বুলেন্স চালানোর কাজ শুরু করেন নদীয়ার গাংনাপুরের বাসিন্দা দেবজিৎ ভাদ্র।

কিন্তু চাকরি করেই থেমে যাননি তিনি। প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা ডিউটি করার পরও পড়াশোনা চালিয়ে গিয়েছেন। শরীর ক্লান্ত হয়েছে, সময় কম ছিল, তবুও স্বপ্নটা ছাড়েননি।

আর এই কঠিন সময়ে দেবজিতের সবচেয়ে বড় শক্তি ছিলেন তাঁর স্ত্রী।
স্বামীর ব্যর্থতায় হতাশ না হয়ে বারবার সাহস দিয়েছেন। বলেছেন, চেষ্টা চালিয়ে যেতে।

দেবজিতও বারবার চেষ্টা করেছেন। একবার নয়, পাঁচ-ছয়বার পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। অনেকেই হয়তো সেখানেই হাল ছেড়ে দিতেন। কিন্তু তিনি প্রতিবার ব্যর্থতাকে নতুন করে শুরু করার কারণ বানিয়েছেন।

ইউটিউবের শিক্ষামূলক ভিডিও, কোচিং এবং নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন। তাঁর কাছে ব্যর্থতা মানে শেষ নয়, আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার একটা সুযোগ।

মহাকাশ গবেষণা এবং বিশেষ করে চন্দ্রযান অভিযান তাঁকে আরও অনুপ্রাণিত করেছিল। দেশের মহাকাশ গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার স্বপ্ন তখন আরও শক্ত হয়ে ওঠে।
অবশেষে দীর্ঘ অপেক্ষার পর এল সেই কাঙ্ক্ষিত সাফল্য।

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে টেকনিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন দেবজিৎ। শ্রীহরিকোটার স্পেস সেন্টারে Technician-B পদে যোগ দিতে চলেছেন তিনি।

যে মানুষটা একদিন ১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে বাড়ি ফিরে বই খুলতেন, যে মানুষটা বারবার পরীক্ষায় ব্যর্থ হয়েও থামেননি, আজ তিনিই দেশের মহাকাশ গবেষণার অংশ হতে চলেছেন।

আর এই গল্পে শুধু দেবজিতের সাফল্য নেই।
আছে একজন স্ত্রীর বিশ্বাস।
আছে সংসারের দায়িত্বের মাঝেও স্বপ্নকে বাঁচিয়ে রাখার লড়াই।
আছে বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ানোর সাহস।

কখনও কখনও একজন মানুষের সাফল্যের পেছনে শুধু তার নিজের পরিশ্রম থাকে না, থাকে এমন একজন মানুষ, যে তার ব্যর্থতার দিনেও বিশ্বাস করে, “তুমি পারবে।”
দেবজিৎ ভাদ্রের গল্প তাই শুধু চাকরি পাওয়ার গল্প নয়।

এটা ভালোবাসা, বিশ্বাস, ধৈর্য আর না-হারার গল্প।

আজ নদীয়ার গাংনাপুরের এই মানুষটি শুধু নিজের পরিবারের নয়, গোটা দেশের জন্যও অনুপ্রেরণা।

ঘরের ভিতরে দুই মহিলা শিষ্যকে নিয়ে জ্ঞানানন্দ মহারাজের  আপত্তিকর অবস্থার ভিডিও ধারণ করেছে এক যুবক, আর সেই ভিডিওই ছড়িয়ে...
31/08/2026

ঘরের ভিতরে দুই মহিলা শিষ্যকে নিয়ে জ্ঞানানন্দ মহারাজের আপত্তিকর অবস্থার ভিডিও ধারণ করেছে এক যুবক, আর সেই ভিডিওই ছড়িয়ে পড়তেই সিতাইয়ের স্বামী বিবেকানন্দ আশ্রমকে ঘিরে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য। জানা যায়, ঘটনার সময় এক যুবক পুরো বিষয়টি মোবাইল ফোনে ভিডিও করে ফেলেন। পরে বিষয়টি প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দারা জ্ঞানানন্দ মহারাজসহ ওই দুই মহিলাকে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, ওই দুই মহিলা দীর্ঘদিন ধরেই মহারাজের সঙ্গে থাকতেন এবং প্রায় সবসময় আশ্রমেই দেখা যেতেন। এ নিয়ে পাড়ার যুবকদের মধ্যে আগে থেকেই সন্দেহ তৈরি হয়েছিল।

এলাকাবাসীর আরও অভিযোগ, আশ্রমে পুরুষদের যেতে বাধা দেওয়া হতো। মহিলারা বিভিন্ন সময় পুজো দিতে গেলেও পুরুষদের প্রবেশ করতে দেওয়া হতো না বলে দাবি স্থানীয়দের। পাশাপাশি ওই দুই মহিলা সবসময় আশ্রমে থাকায় বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছিল।

এরপর ঘরের ভিতরের কথিত ঘটনার ভিডিও সামনে আসতেই সেই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয়দের একাংশ জ্ঞানানন্দ মহারাজকে ভণ্ড ও প্রতারক বলে অভিযোগ তুলেছেন।

অন্যদিকে, জ্ঞানানন্দ মহারাজের আসল পরিচয় নিয়েও তৈরি হয়েছে রহস্য। তিনি কোথা থেকে এসেছেন, তাঁর প্রকৃত পরিচয় কী এবং তিনি আদৌ কোচবিহারের বাসিন্দা কিনা, এসব বিষয় নিয়ে পুলিশ খোঁজখবর চালাচ্ছে বলে জানা গেছে।

ঘটনাকে ঘিরে এখন সিতাই এলাকায় একটাই প্রশ্ন ,
আশ্রমের আড়ালে আসলে কী চলছিল?

ভাঙড় ডিভিশনের ট্রাফিক সার্জেন্ট নুরুল ইসলাম মোল্লা এবং কনস্টেবল শিবনাথ ঠাকুরকে সাসপেন্ড করা হয়েছে।জানা গেছে, এক ট্রাকচ...
30/08/2026

ভাঙড় ডিভিশনের ট্রাফিক সার্জেন্ট নুরুল ইসলাম মোল্লা এবং কনস্টেবল শিবনাথ ঠাকুরকে সাসপেন্ড করা হয়েছে।

জানা গেছে, এক ট্রাকচালক তাঁদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয় এবং দুই পুলিশকর্মীর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়।

গত ২৭ আগস্ট ভাঙড় ট্রাফিক গার্ডের ওই দুই পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে।

অভিযোগের পর দ্রুত ব্যবস্থা, দুই পুলিশকর্মী সাসপেন্ড।

রাজনীতির ময়দান হোক কিংবা দাদাগিরির মঞ্চ, দুই জায়গাতেই নিজের উপস্থিতি ও ব্যক্তিত্বের ছাপ রেখে এগিয়ে ভাইজান নওশাদ সিদ্দ...
30/08/2026

রাজনীতির ময়দান হোক কিংবা দাদাগিরির মঞ্চ, দুই জায়গাতেই নিজের উপস্থিতি ও ব্যক্তিত্বের ছাপ রেখে এগিয়ে ভাইজান নওশাদ সিদ্দিকী।

জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দাদাগিরি’-র এই সিজনে উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব, কুনাল ঘোষ, কৌস্তব বাগচী, মুস্তাফিজুর রহমান রানা, মদন মিত্র, সজল ঘোষ এবং ভাইজান নওশাদ সিদ্দিকী।

তবে শেষ হাসি হাসলেন ভাইজানই। দাদাগিরির মঞ্চে তাঁর হাতে উঠল চেক এবং ট্রফি। আর সেই মুহূর্ত যেন আরও একবার প্রমাণ করে দিল, প্রতিযোগিতার মঞ্চ হোক কিংবা বিধানসভার ময়দান, আত্মবিশ্বাস আর লড়াইয়ের মানসিকতা নিয়ে নিজের জায়গা করে নিতে জানেন নওশাদ সিদ্দিকী।

এই বিশেষ অনুষ্ঠানে জাজের ভূমিকায় ছিলেন জনপ্রিয় অভিনেতা দেব। তাঁর হাত থেকেই চেক ও ট্রফি গ্রহণ করেন ভাইজান।

তাই এখন অনেকের মুখেই একটাই কথা,
বিধানসভা হোক কিংবা দাদাগিরির মঞ্চ, জয়ের দৌড়ে এগিয়ে ভাইজান নওশাদ সিদ্দিকী।

নেপালে বেড়াতে গিয়েছিলেন প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ এবং বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক...
30/08/2026

নেপালে বেড়াতে গিয়েছিলেন প্রয়াত মুকুল রায়ের পুত্রবধূ এবং বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা ভৌমিক রায়। কিন্তু বিপর্যয়ের পর থেকেই তাঁর সঙ্গে আর কোনও যোগাযোগ নেই। পরিবারের দাবি, হড়পা বানের ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ছিলেন শর্মিষ্ঠা। মঙ্গলবার রাতে পরিবারের সঙ্গে শেষবার কথা হয়েছিল তাঁর। তারপর থেকেই ফোনে আর যোগাযোগ করা যায়নি।

২১ অগাস্ট একটি বেসরকারি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপাল গিয়েছিলেন শর্মিষ্ঠা। কিন্তু বিপর্যয়ের পর তাঁর সঙ্গে যেমন যোগাযোগ করা যাচ্ছে না, তেমনই ওই ভ্রমণ সংস্থার সঙ্গেও কোনওভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। স্ত্রীকে খুঁজে পেতে নবান্ন ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেন শুভ্রাংশু। পরিবারের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আশ্বাসও পেয়েছেন শুভ্রাংশু।

সাত দিন পেরিয়ে গেলেও এখনও কোনও খোঁজ না মেলায় দুই সন্তানকে নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছে পরিবার।

29/08/2026

এক বউকে নিয়ে দুই স্বামীর টানাটানি। #

দীর্ঘ ৮ বছরের অপেক্ষার পর অশোকনগরের ONGC কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল বাণিজ্যিকভাবে অপরিশোধিত খনিজ তেল উৎপাদন। মা...
29/08/2026

দীর্ঘ ৮ বছরের অপেক্ষার পর অশোকনগরের ONGC কেন্দ্র থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল বাণিজ্যিকভাবে অপরিশোধিত খনিজ তেল উৎপাদন। মাটির প্রায় ২,৩৯৬ ফুট গভীর থেকে তোলা হচ্ছে এই কাঁচা তেল।

প্রতিদিন প্রায় ১৫, ২০ হাজার লিটার তেল উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। পরে এই তেল শোধন করে পেট্রোল, ডিজেলসহ বিভিন্ন পেট্রোলিয়ামজাত পণ্য তৈরি করা হবে। এর ফলে দেশের তেল আমদানির উপর নির্ভরতা কিছুটা কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে।

পাশাপাশি অশোকনগরের রাস্তাঘাট, স্কুল, কলেজ ও হাসপাতালের উন্নয়নেও ONGC-এর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

সব মিলিয়ে, অশোকনগরের এই সাফল্য পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের জ্বালানি ক্ষেত্রে নতুন আশার আলো দেখাচ্ছে।

আপনার কী মত? অশোকনগরের এই তেল উৎপাদন কি ভারতের জন্য বড় পরিবর্তন আনতে পারবে? কমেন্টে জানান।

বহরমপুরের নামকরা শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ।বহরমপুরের এক নামকরা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের যৌন হেনস্তার অভিযো...
28/08/2026

বহরমপুরের নামকরা শিক্ষকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ।

বহরমপুরের এক নামকরা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন শিক্ষক পীযূষ রুদ্র।

জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি একটি নামকরা বেসরকারি স্কুলে ভৌত বিজ্ঞানের শিক্ষক হিসেবে কাজ করতেন। পাশাপাশি একাধিক ব্যাচে প্রাইভেট টিউশনিও পড়াতেন।
অভিযোগ, টিউশন পড়ানোর সময় কয়েকজন ছাত্রের সঙ্গে যৌন হেনস্তার ঘটনা ঘটেছে। যদিও অভিযোগের সত্যতা এবং ঘটনার সম্পূর্ণ বিবরণ তদন্তের পরই স্পষ্ট হবে।

এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কী? কমেন্ট করে অবশ্যই জানাবেন।

মুর্শিদাবাদ থেকে পায়ে হেঁটে মক্কায় হজ করতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গোলাম মোস্তফা। পায়ে হেঁটে যাওয়ার সময় আ...
28/08/2026

মুর্শিদাবাদ থেকে পায়ে হেঁটে মক্কায় হজ করতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গোলাম মোস্তফা। পায়ে হেঁটে যাওয়ার সময় আসানসোলের কাছে তাঁকে হেনস্থার অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে।

অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই ওই যুবককে গ্রেফতার করল আসানসোল কমিশনারেট। জানা গেছে, ওই যুবক বিহারের বাসিন্দা।

দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আসানসোল পুলিশকে ধন্যবাদ জানাই। এই ঘটনায় আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when BT TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BT TV:

Shortcuts

Share

Category