24/08/2026
তারাও একদিন ফিরবে নিজের দেশে। সায়ক, সৈকত, বীরেন, অমল, রানা, নুসরাত, মিরাজদের মত ওরা সবাই। ওরা আছে বলেই তো আমরা রাতে নিশ্চিন্তে ঘুমাই। তারা রাত জাগে লুকিয়ে থাকে পরের দেশে। জীবন হাতে রেখেছে ওরা। নিজের দেশ ছেড়ে গ্রাম শহর ছেড়ে বারি নিজের মানুষ সব ছেড়ে ওরা পরে আছে ভিন দেশে। দেশে ফোন করে লুকিয়ে তাও আবার only information দিতে, নিজের ভাষা ছেড়ে কথা বলে code language এ। সব শান্ত হবে একদিন। দেশে বসে তুষার রঙ্গনাথান আশরাফ মাথুর এরাও একদিন শান্ত হবে। একদিন এরাও বর্ডার বা এয়ারপোর্টে দাড়িয়ে থাকবে হাসি মুখে আর অপেক্ষা করবে ওরা সবাই ফিরছে বলে। তথাগত, রেহান, রামেশ্বরাম, অবস্তির মতো আর কেউ হারাবেনা কাওকে হারাবেনা। পৃথিবী শান্ত হবে, দুষ্কৃতি দমন হবে। রিমির মতো কেউ তার প্রেমিকের প্রেমের প্রস্তাবে হ্যাঁ বলে আর প্রেমিক হারাতে হবেনা। হয়তো রিমিরূ জানতেও পারেনা তার প্রেমিকরা দেশের জন্য মারা গেছে। তারা পরের দেশে গিয়ে জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সব করছে, জানি তাদের মতো ওই দেশের লোকজনও আমার দেশে আছে আমাদের ভীড়ে মিশে। তাদের ধরতেই তো বসে আছে পীযুষ রা। একদিন জঞ্জাল সাফ হবে আমার দেশে। ধর্মের মারামারি বন্ধ হবে, বীরেন যে জন্ম থেকে জানতো তার এক পরিচয় এক ধর্ম হঠাৎ বদলে গেল তার পরিচয়,জাতি, ধর্ম সব। মিনির মতো আর কাউকে দেশের অপরাধী ধরানোর জন্য আর অপহরন ও রে*প হতে হবেনা তাও ভিন দেশে। ভালো থাক মিজানুল এর মতো মানবিক অফিসাররা। কেউ আমার দেশে বসে জ্যোতির্ময় (হাসান মাকসুদ), কাদরী হয় আবার কেউ শত্রু দেশে থেকে হয় ডঃরিসভী। আাব্বাসের মতো কেউ দেশের কথা বলেনা কঠিন অত্যাচারের পরেও, সব সহ্য করে নেয়।
জীবন আমাদের সবার দামী। ওদের পরিবারও হয়তো জানেনা কি করে তাদের সন্তান। পৃথিবীর জঞ্জাল সাফের জন্য আর কেউ সারমিন বা জাহিদা হতে হবেনা।
বীরেনও একদিন বোনের জন্য কুর্তি কিনে ঘরে ফিরবে। সায়কও রবিবার সকালে মায়ের লুচি তরকারি খাবে, সৈকত আবার নন্দনে সিনমা দেখবে।
ওরা আছে বলেই আমার দেশ বেঁচে যায় ওরা আছে বলেই আমরা বেঁচে।
ওরা জেগে থাকে ওরা ভয় পায়না ওরা নিজের দেশের জন্য লড়ে দেশের মানুষগুলোর জন্য নিজেদের intelligence দিয়ে রক্ষা করে, জাতি ধর্ম ভুলে শুধু ভারতীয় হিসেবে।
ওরা ভালো থাক, প্রার্থনা করবো ওরা অক্ষত হয়ে সব শান্ত করে ফিরুক নিজের দেশে।