সালটা ২০০৯, বর্ষা শেষ হতে চলেছে, আকাশে শরতের ভাব। কয়েকজন দৈনিক রেলযাত্রীর ভাবনায় ভর করলো এক পাগলামি। রেলযাত্রার দুঃখ, কষ্ট, যন্ত্রনা, আনন্দ, ভালোবাসা নিয়ে প্রকাশ হলো নিত্যযাত্রীদের একমাত্র ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "ট্রৈনিক"। রেলের বর্ণময় ইতিহাস, সুদূর প্রসারী সমান্তরাল লাইন, হকার, চেকার, যা কিছু রেলের সঙ্গে সম্পৃক্ত, সবকিছুই হয়ে উঠলো 'ট্রৈনিক' পত্রিকার রসদ। পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হচ্ছিল
দেবজ্যোতি ভট্টাচার্যের 'ইতিহাসের রেল'। নিত্যযাত্রীদের লালনে পত্রিকা এগিয়ে চললো। পত্রিকার দশ বছরে পদার্পনের শুভ মুহূর্তে সকলের উৎসাহে ও উদ্যোগে, প্রকাশনা জগতে জন্ম নিল 'ট্রৈনিক প্রকাশন'। আমাদের বিশ্বাস, সকলের ভালোবাসায় 'ট্রৈনিক পত্রিকা' এবং 'ট্রৈনিক প্রকাশন' অনেক দূরের পথ পাড়ি দেবে। মূলত রেলকে আধার করে লেখালিখি প্রকাশ করার লক্ষ্যে 'ট্রৈনিক প্রকাশন'। দেবজ্যোতি ভট্টাচার্যের 'ইতিহাসের রেল' দিয়ে যাত্রা শুরু। একই সঙ্গে প্রকাশিত হয় মুনির হোসেনের অসাধারণ কবিতার বই 'নিজের নির্জনে'। সকলের ভালোবাসায় আগামী দিনে অসাধারণ কিছু বই উপহার দেবে 'ট্রৈনিক প্রকাশন'।