17/12/2025
ওম ক্রিয়েশন এর নতুন বছরের ফটোশুট অনুষ্ঠানে অনির্বাণস বিরিয়ানি এন্ড ক্যাটারার এর অধিকারী সবার পরিচিত অনির্বাণ দাস ও পত্নী শ্রমনা দাস।!
সারা বছর ধরে বিভিন্ন প্রকার ফ্যাশনশুট করতে দেখতে পাওয়া যায় ওম ক্রিয়েশনকে। একইভাবে গত ৫ই ডিসেম্বর বং কানেকশন স্টুডিওতে হয়ে গেল এই আয়োজক সংস্থার পক্ষ থেকে নিউ ইয়ার ক্যালেন্ডার শ্যুট। এই দিনের এই সুট টি তে দেখা গেল নানা প্রকার রেটরো থিমের উপর বিশেষ সমস্ত কালেকশন । সামগ্রিক এই শ্যুট টির আয়োজকের দায়িত্বে ছিলেন ওম ক্রিয়েশনের কর্ণধার আয়োজক, এক্ট্রেস মডেল তনুমিতা মুখার্জী এবং প্রযোজক, এক্টর , মডেল অনুপ্রিয় চ্যাটার্জী। শ্যুট টির ডিজাইনার হিসাবে ছিলেন রাহুল সর্দার, স্টাইলাইজেশন এর দায়িত্বে ছিলেন Tanumita এবং ডিরেকশনের দায়িত্বে ছিলেন অনুপ্রিয় চ্যাটার্জী। এই দিনের এই শুটটিতে উপস্থিত ছিলেন বেশ কিছু অতিথিবৃন্দ - তারা হলেন : বিশিষ্ট অভিনেত্রী ও গাইনোকোলজিস্ট ডক্টর দীপান্বিতা হাজারি, স্বনামধন্য সাংবাদিক কে টি নিউজ থেকে শাকিল আখতার, কলকাতা জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন, নিউলিপ মাল্টি স্পেশালিটি ক্লিনিক এর কসমাটোলজিস্ট ডক্টর অরিন্দম মাইতি , অনির্বাণস বিরিয়ানি এন্ড ক্যাটারার এর অধিকারী সবার পরিচিত অনির্বাণ দাস ও পত্নী শ্রমনা দাস। সমস্ত অতিথিবৃন্দের আগমনে এই শ্যুট টি আরো বেশি হয়ে উঠেছিল আলোকিত এবং উল্লেখযোগ্য পূর্ণ। আসুন দেখে নিই, উপস্থিত অতিথিবৃন্দ থেকে শুরু করে ওম ক্রিয়েশনের আয়োজকগণ কি বলছেন এই শুট টি প্রসঙ্গে, এক নজরে দেখে নেওয়া যাক।
Anupriyo Chatterjee
Anupriyo Chatterjee
Anirban Das
Tanumita Mukherjee