Lalmati Prakashan.

Lalmati Prakashan. Lalmati Prakashan
3 shyamacharan Dey street. Collect street. Kolkata
To buy Online WhatsApp 7439112665

অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে প্রবর্তিত এক ঐতিহ্যবাহী বাংলা গাণিতিক পদ্ধতি শুভঙ্করী। বিখ্যাত গণিতবিদ শুভঙ্কর দাস (বা রায়)...
14/09/2026

অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে প্রবর্তিত এক ঐতিহ্যবাহী বাংলা গাণিতিক পদ্ধতি শুভঙ্করী। বিখ্যাত গণিতবিদ শুভঙ্কর দাস (বা রায়) ছড়া ও পয়ারের মাধ্যমে জটিল পাটিগণিত ও জ্যামিতিক হিসাব-নিকাশ অত্যন্ত সহজ করে তুলেছিলেন।

এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য এবং ব্যবহারগুলো নিচে দেওয়া হল — ছন্দে গণনা: পাটিগণিতের কঠিন হিসাব, যেমন— যোগ, গুণ, ভাগ বা জমির মাপ, সুললিত ছড়ার (আর্যা) মাধ্যমে শেখানো হত।

সেকালের পাঠশালাগুলোতে জমির পরিমাপ, ক্ষেত্রফল, সরল সুদকষা এবং নিত্যদিনের কেনাকাটার হিসাবের জন্য এটি বহুল ব্যবহৃত হত।

আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক শিক্ষার আগে, বিশেষ করে গ্রাম বাংলায় গণিতকে সহজভাবে বুঝতে এই 'শুভঙ্করী' রীতি যুগান্তকারী ভূমিকা পালন করেছিল। পাঠশালার শিশুরা 'শুভঙ্করী' থেকে 'শতকিয়া', 'কড়াকিয়া', 'গণ্ডাকিয়া', 'বুড়িকিয়া', 'পণকিয়া', 'চৌকিয়া', 'কাঠাকিয়া', 'সেরকিয়া', 'দশকিয়া', 'পশুরিয়া' প্রভৃতি আবৃত্তি করতো সমস্বরে-সুরে-সুরে!

ভাগের প্রতিশব্দ হরণ। হরণে আছে 'হাৰ্য্যা', 'হারক' ও 'হরণফল'। হরণকে সহজসাধ্য করতে 'শুভঙ্কর'-এর সৃষ্টি 'হরণের আর্য্যা':

'হার্য্যের যতেক অঙ্ক যতনে রাখিবে।
ইলেক দিয়ে বাম দিকে হারক লিখিবে।
হার্য্য মধ্যে হারক যতেক বার রয়।
তাহাই হরণফল শুভঙ্কর কয়।'

'হার্য্য' আর 'হারক' যথাক্রমে 'ভাজ্য' আর 'ভাজক' হিসেবেও পরিচিত।

হারিয়ে যাওয়া সেই সব শুভঙ্করীয় বিদ্যার নির্বাচিত এই বই সুভাষ কাজল দাসের 'শুভঙ্করী'।

শুভঙ্করী
(তিনশ বছরের প্রাচীন 'পাটিগণিত')

সুভাষ কাজল দাস

মূল্য - ২৫০ টাকা

প্রাপ্তিস্থান - লালমাটি প্রকাশন
৩,শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট
কলকাতা- ৭০০০৭৩
হোয়াটসঅ্যাপ নম্বর- ৯১৪৩২২৯৫৮৫

লালমাটি প্রকাশন থেকে প্রকাশিত লেখিকা শুচিস্মিতা দেবের উপন্যাস 'চিরবিরহিনী হেনরিয়েটা' সমালোচিত সাপ্তাহিক বর্তমান পত্রিকা...
14/09/2026

লালমাটি প্রকাশন থেকে প্রকাশিত লেখিকা শুচিস্মিতা দেবের উপন্যাস 'চিরবিরহিনী হেনরিয়েটা' সমালোচিত সাপ্তাহিক বর্তমান পত্রিকায়(১২. ৯. ২৬)

লালমাটি প্রকাশন থেকে প্রকাশিত ছন্দা বিশ্বাসের 'রীহি' উপন্যাসটির আনুষ্ঠানিক প্রকাশ হল প্রকাশক, লেখিকা এবং লেখিকা প্রিয়জন...
14/09/2026

লালমাটি প্রকাশন থেকে প্রকাশিত ছন্দা বিশ্বাসের 'রীহি' উপন্যাসটির আনুষ্ঠানিক প্রকাশ হল প্রকাশক, লেখিকা এবং লেখিকা প্রিয়জনের উপস্থিতিতে...

ডাক্তারি পড়তে এসে পর্ণাভর সঙ্গে রীহির এক নিখাদ ভালোবাসা তৈরি হয়। রীহি ছিল ক্লাসের অন্যান্য মেয়েদের থেকে একটু আলাদা প্রকৃতির। ব্যতিক্রমী মেয়েটির সঙ্গে ওদের ব্যাচের সেরা ছেলেটির প্রেম সকলের নজর কেড়েছিল। নৌকায় পাল তুলে ছুটছিল জীবন। কিন্তু এই পথচলা হঠাৎ থমকে গেল। অনভিপ্রেত ঘটনা তাদের জীবনে অশনি সংকেত হয়ে দেখা দিল। কলেজের সেরা জুটির ভিতরে হঠাৎ একদিন মেঘ ঘনিয়ে আসে। সেই অনভিপ্রেত ঘটনা তাদের জীবন পথ বদলে দিল। স্বাভাবিক চলার ছন্দ হারিয়ে ফেলল। রীহি কেন পর্ণাভর জীবন থেকে আচমকা সরে গেল এই প্রশ্নটা জানার জন্যে পর্ণাভ মরিয়া হয়েছে।

রীহি
ছন্দা বিশ্বাস
মূল্য - ২৫০ টাকা
প্রকাশন - লালমাটি

সাহিত্যের ইয়ারবুকের স্রষ্টা জাহিরুল হাসান এঁর 'কালের কাফেলা' এক স্মৃতিমূলক আখ্যান।এইটি ঠিক আত্মজীবনী নয়, যদিও লেখকের জন...
14/09/2026

সাহিত্যের ইয়ারবুকের স্রষ্টা জাহিরুল হাসান এঁর 'কালের কাফেলা' এক স্মৃতিমূলক আখ্যান।

এইটি ঠিক আত্মজীবনী নয়, যদিও লেখকের জন্ম থেকে মধ্য বয়স পর্যন্ত নানা ঘটনা এতে ছোটো ছোটো গল্পের আকারে উঠে এসেছে। ১৯৪৬ থেকে ১৯৯১, এই ৪৫ বছর শুধু লেখকের জীবনেই নয়, দেশবাসীর জীবনেও এক বড়ো পরিবর্তনের কাল। লেখক সেটাই নিজের জীবনের সঙ্গে এমন নিপুণভাবে জুড়ে দিয়েছেন যে তা নিছক 'আমার' কথা হয়ে থাকেনি, হয়ে উঠেছে সবার কথা যাঁরা ষাট-সত্তর-আশি-নব্বইয়ের দশকে যুবক ছিলেন। লেখাগুলির একটা আলাদা ঐতিহাসিক গুরুত্বও আছে। একরৈখিক বর্ণনা নয়, এখানে স্মৃতিচারণের মেজাজটাই অন্য রকম। একজন শিক্ষিত সমঝদার লেখক সংস্কৃতির সর্বত্র বিচরণ করে নিজেকে ক্রমাগত সমৃদ্ধ করেছেন। সেই সুবাদে লেখার নানা পর্বে প্রকাশ পেয়েছে তৎকালীন রাজনীতি, পুরোনো কলকাতা, সমাজ বিশেষ করে মুসলিম জীবন, ধর্ম, খেলা, নাটক, সিনেমা, সাহিত্য, ভ্রমণ, বহু বিখ্যাত মানুষের কথা, রাজ্য ও রাজ্যের বাইরেরও নানা ঘটনা যেগুলি লেখক নিত্য জীবনযাপনের মধ্যে দিয়ে, কর্মসূত্রে বা নিছক কৌতূহলে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। আত্মরতির কোনো জায়গা রাখেননি, উলটে নিজের এক সাদাসিধা চেহারাই তুলে ধরেছেন দুর্বলতা সমেত, নিজেকে নিয়েও কত উপহাস! অন্যদিকে, উপস্থাপনা এত কোমল, লেখার মধ্যে এমনই গল্পের টান, আচমকা সাসপেন্স, কখনও বা শেষে গিয়ে একটা ঝটকা, সব মিলিয়ে পড়তে বেশ লাগে।

কালের কাফেলা
আমদের সময়ের গল্প

জহিরুল হাসান

মূল্য - ৫০০ টাকা

প্রাপ্তিস্থান - লালমাটি প্রকাশন
৩,শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট
কলকাতা- ৭০০০৭৩
হোয়াটসঅ্যাপ নম্বর- ৯১৪৩২২৯৫৮৫

যে মানুষের সঙ্গে প্রতিদিনের যোগাযোগ, যে আত্মীয় পরিজন তার জীবনচরিত লেখা সহজ কথা নয়। বন্দে মাতরম সম্প্রদায়ের অন্যতম  প্...
14/09/2026

যে মানুষের সঙ্গে প্রতিদিনের যোগাযোগ, যে আত্মীয় পরিজন তার জীবনচরিত লেখা সহজ কথা নয়। বন্দে মাতরম সম্প্রদায়ের অন্যতম প্রতিষ্ঠাতা, অ্যান্টি সারকুলার সোসাইটির সম্পাদক, লীলাবতী মিত্রের জামাতা শচীন্দ্রনাথ বসু সে কাজে অনেকটাই সফল হয়েছেন। তিনি লীলাবতী মিত্রের জামাতা। লীলাবতীর জীবনের কার্যাবলীর মধ্যে দিয়ে তাঁর অন্তর্গত আমিটিকে লেখক উপলব্ধি করতে চেয়েছেন। স্বদেশ প্রেমী,সৌন্দর্য পিয়াসী, ঈশ্বর পরায়ন লীলাবতীর বিচিত্র ব্যক্তিত্ব এখানে প্রতিফলিত। শচীন্দ্রনাথ শুধু লীলাবতীর বিচিত্র জীবনকাহিনী শোনাননি, বিশ শতকের প্রথম যুগের বাংলা ও বাঙালীর রাজনৈতিক প্রেক্ষাপট এবং ব্রাহ্ম মহিলাদের জীবনচরযার নানা কথা বলেছেন। প্রয়োজনীয় টীকা ও সম্পাদকের লেখা মূল্যবান ভূমিকা বইটিতে সংযোজিত। পরিশিষ্টে সম্পাদক শম্পা ভট্টাচার্য সুপ্রভাত ও অন্তঃপুর পত্রিকায় লীলাবতী মিত্রের লেখা কয়েকটি কবিতা ও প্রবন্ধ সংযোজন করেছেন।স্বদেশিয়ানা, সমাজ সংস্কারের বাসনা ও অধ্যাত্ম চেতনা এই গুণী নারীর সাহিত্যবোধের মধ্যেও সঞ্চারিত হয়েছিল এই লেখাগুলি থেকে তা অনুমেয়। জীবনীটি সুখপাঠ্য ও উপভোগ্য ।

লীলাবতী মিত্র

শচীন্দ্রপ্রসাদ বসু

সম্পাদনা - শম্পা ভট্টাচার্য

মূল্য - ৫০০ টাকা

প্রাপ্তিস্থান - লালমাটি প্রকাশন
৩,শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট
কলকাতা- ৭০০০৭৩
হোয়াটসঅ্যাপ নম্বর- ৯১৪৩২২৯৫৮৫

স্যার আর্থার কন্যান ডয়াল (১৮৫৯-১৯৩০) মূলত স্মরণীয় শার্লক হোমসের স্রষ্টা হিসেবে, কিন্তু সম্ভবত অনেকেই জানেন না তিনি আরও গ...
13/09/2026

স্যার আর্থার কন্যান ডয়াল (১৮৫৯-১৯৩০) মূলত স্মরণীয় শার্লক হোমসের স্রষ্টা হিসেবে, কিন্তু সম্ভবত অনেকেই জানেন না তিনি আরও গ্রন্থ রচনা করে গেছিলেন।

শার্লক হোমস চরিত্র তাঁর অমর সৃষ্টি সন্দেহ নেই, কিন্তু সৃষ্টি করার প্রতিভা যাঁর থাকে, তিনি কখনোই এক চরিত্র নিয়ে সারা জীবন গল্প লিখে যেতে পারেন না। নতুন নতুন চরিত্র সৃষ্টির প্রেরণা তাঁকে টেনে নিয়ে যায় নিত্যনতুন চরিত্রের মাধ্যমে বহুবিচিত্র কাহিনির মধ্যে।

আধুনিক যুগের অ্যাডভেঞ্চার কাহিনি লেখেন 'দ্য ট্র্যাজেডী অফ কোরোসকো' (১৮৯৮), 'দ্য লস্ট ওয়ার্ল্ড' (১৯১২) এবং 'দ্য পয়জন বেল্ট' (১৯১৩)। এছাড়াও লেখেন অসংখ্য ছোটো বড়ো রহস্য গল্প, অ্যাডভেঞ্চার কাহিনি, বীভৎস উপাখ্যান, কৌতুকাবহ আখ্যান এবং নিছক ফ্যানট্যাসি গল্পকল্প।

'ল্যান্ড অফ মিস্ট' নামক প্রেততত্ত্ব সম্পর্কিত ভয়ালভয়ংকর অথচ কৌতুকী মেজাজের অসাধারণ উপন্যাস।
'লস্ট ওয়ার্ল্ড' এক কথায় একটা ক্লাসিক। ডয়াল তাঁর মন প্রাণ ঢেলে দিয়েছিলেন এই কাহিনির মধ্যে। ইতিহাস, অ্যাডভেঞ্চার, রোমাঞ্চ, বিভীষিকা, রহস্য, কৌতুক- সবই যেন পরিপূর্ণ মাত্রায় প্রকাশ পেয়েছে এই একটি মাত্র গ্রন্থে।
--------------------------'
॥সূচি॥

লস্ট ওয়ার্ল্ড
অজ্ঞাত জগৎ

পয়জন বেল্ট
বিষ বলয়

ল্যান্ড অফ মিস্ট
কুয়াশার দেশ

হোয়েন দি ওয়ার্ল্ড স্ক্রিমড
পৃথিবী যেদিন চেঁচিয়েছিল

ডিসইনটিগ্রেসন মেশিন
নিলয় যন্ত্র
--------------------------------------
স্যার আর্থার কন্যান ডয়াল
প্রফেসর চ্যালেঞ্জার সমগ্র

অনুবাদ অদ্রীশ বর্ধন

মূল্য- ৬০০ টাকা।

প্রাপ্তিস্থান - লালমাটি প্রকাশন
৩ শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট।
কলকাতা- ৭০০০৭৩
হোয়াটসঅ্যাপ নম্বর- ৯১৪৩২২৯৫৮৫

কী আশ্চর্য, হঠাৎ মেঘের মাঝখান থেকে দেখা দিল নীলাকাশ। দু-পাশে ঘনকৃষ্ণ মেঘ, মাঝখানে একটা মেঘলোকের উপত্যকা, ঠিক যেন ঘনকৃষ্ণ...
13/09/2026

কী আশ্চর্য, হঠাৎ মেঘের মাঝখান থেকে দেখা দিল নীলাকাশ। দু-পাশে ঘনকৃষ্ণ মেঘ, মাঝখানে একটা মেঘলোকের উপত্যকা, ঠিক যেন ঘনকৃষ্ণ চুলের মাঝে সিঁথির মতো ফুটে উঠল আকাশ। কোনো অদৃশ্য হাত সেই সীমন্তিনীর সিঁথির উপর দিয়ে দিল সিঁদুরের প্রলেপ।

মুহূর্তে মনে হল আমার সম্মুখে সব সৌন্দর্যের কপাট খুলে দিয়ে দাঁড়িয়েছে কাঞ্চনজঙ্ঘা। অকৃপণ হাতের দাক্ষিণ্যে ধন্য হয়ে গেলাম। দৈনন্দিন লেনাদেনা, বস্তুতান্ত্রিক জগতের ক্ষুদ্রতা যেন হারিয়ে যায় এমনি উদার মহাদৃশ্যের সামনে। খ্যাতি, নিন্দা, প্রতিপত্তি যা কিছু নিয়ে জীবনের হাটে বেচা-কেনা করি তার কথা নিমেষে মুছে যায় মন থেকে। হঠাৎ মনে হয় এই যে সৌন্দর্যের মহাসাগর, এর মাঝে অতি ক্ষুদ্র আমার আসনও পাতা আছে। আমিও এই নিয়মতান্ত্রিক জগতের এক নগণ্য অংশীদার।

'অস্ত্যত্তরস্যাং দিশি হিমালয়ঃ নামঃ নগাধিরাজঃ'

মেঘলোকের দেশে

নারায়ণ সান্যাল

মূল্য - ৬০ টাকা

প্রাপ্তিস্থান - লালমাটি প্রকাশন
৩,শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট
কলকাতা- ৭০০০৭৩
হোয়াটসঅ্যাপ নম্বর- ৯১৪৩২২৯৫৮৫

১৯১৭ সালের গোড়ায় আমেরিকার নেব্রাস্কার লিংকন শহরে রবীন্দ্রনাথ বক্তৃতা দিতে গিয়েছেন। সেখানের অধিবাসীরা শান্তিনিকেতন স্কুলে...
13/09/2026

১৯১৭ সালের গোড়ায় আমেরিকার নেব্রাস্কার লিংকন শহরে রবীন্দ্রনাথ বক্তৃতা দিতে গিয়েছেন। সেখানের অধিবাসীরা শান্তিনিকেতন স্কুলের ছাত্রদের একটি ছাপাখানা উপহার দিলেন। প্রথম বিশ্বযুদ্ধ চলার কারণে অনেক কাঠখড় পোড়ানোর পর সেটি দেশে এল।এদিকে ইংরেজ সরকার ছাপার অনুমতি দিতে গড়িমসি করে কারণ কবি কোন কবিতায় বা বক্তৃতায় শাসককে আক্রমণ করে লেখা ছাপেন কে জানে! শেষে অনুমতি মিলল। কলকাতা থেকে সুকুমার রায় শান্তিনিকেতনে গেলেন নিমাই, বিষ্ণু ও অন্যদের ছাপার কাজ শেখাতে। ছাপাখানা চালু হতে রবীন্দ্রনাথের মনে হলো একটা প্রকাশনা করা দরকার যা ইউরোপ আর মধ্যপ্রাচ্যের অনুকরণ ছেড়ে দেশীয় রূপ পাবে। ১৯২৩-এ প্রতিষ্ঠিত হলো বিশ্বভারতী গ্রন্থনবিভাগ। বাংলা বইয়ের রূপ, রং, আকার, বিন্যাস, বিবরণ, বিজ্ঞাপন ইত্যাদিতে আমূল পরিবর্তন ঘটল।

বর্তমান বইটিতে বিশ্বভারতী ছাপাখানা ও প্রকাশনার বাইরে আরও আঠারোটি লেখা আছে। তাতে রয়েছে নোবেল পুরস্কার পাওয়ার পরের পাঁচ সপ্তাহ রবীন্দ্রনাথ কী করেছিলেন, কীইবা লিখেছিলেন সে কথা। এছাড়াও আছে পুলিনবিহারী সেন, নবকান্ত বরুয়া, বিনোদিনী দেবী, রঘুমণি শর্মা, আমিনউদ্দিন, স্বপন গুপ্ত ও সূর্যদাদার মতো মানুষদের কথা যাঁরা রবীন্দ্রনাথকে হৃদমাঝারে ধরে রেখেছিলেন।

সদ্য সরস্বতী সম্মাননা পাওয়া রামকুমার মুখোপাধ্যায়ের 'কবির ছাপাখানা কবির প্রকাশনা' বইটি পাঠক পড়লে বুঝতে পারবেন।

কবির ছাপাখানা কবির প্রকাশনা

রামকুমার মুখোপাধ্যায়

মূল্য - ২৫০ টাকা

প্রাপ্তিস্থান - লালমাটি প্রকাশন
৩,শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট
কলকাতা- ৭০০০৭৩
হোয়াটসঅ্যাপ নম্বর- ৯১৪৩২২৯৫৮৫

বাংলা সাহিত্যে হালকা হাস্যরসের সাথে পরিমিত তিক্তরস মিশ্রণে যিনি পারদর্শী এবং রম্যরচয়িতাদের মধ্যে পাঠক-পাঠিকাদের কাছে ভী...
13/09/2026

বাংলা সাহিত্যে হালকা হাস্যরসের সাথে পরিমিত তিক্তরস মিশ্রণে যিনি পারদর্শী এবং রম্যরচয়িতাদের মধ্যে পাঠক-পাঠিকাদের কাছে ভীষণ জনপ্রিয়, তিনি হলেন তারাপদ রায়।

কবিতার পাশাপাশি লিখতেন রম্যরচনা। তাছাড়াও লিখেছেন অজস্র গল্প, ছোট উপন্যাস ও শিশু সাহিত্য। তিনি রসসাহিত্যে ও শিশু সাহিত্যে বেশ গতিশীল ছিলেন। তার 'ডোডো-তাতাই' বিখ্যাত শিশু চরিত্রগুলি, যা আজও বাঙালি পাঠকের মনে দাগ কাটে।

তারাপদ রায় ১ম খণ্ড - ৭০০ টাকা।
তারাপদ রায় ২য় খণ্ড - ৬০০ টাকা
তারাপদ রায় ৩য় খণ্ড - ৭০০ টাকা।
তারাপদ রায় ৪য় খণ্ড - ৬০০ টাকা।
তারাপদ রায় ৫ম খণ্ড - ৭০০ টাকা।
তারাপদ রায় ৬য় খণ্ড - ৭০০ টাকা।
তারাপদ রায় ৭ম খণ্ড - ৭০০ টাকা।

প্রাপ্তিস্থান - লালমাটি প্রকাশন
৩,শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট
কলকাতা- ৭০০০৭৩
হোয়াটসঅ্যাপ নম্বর- ৯১৪৩২২৯৫৮৫

মন মাতানো নাটকের জন্যে চাই মন ভেজানো সরস গল্প। কথা সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের গল্পে সরসতা থাকায় নাট্যকার নাট্যরূপ দ...
12/09/2026

মন মাতানো নাটকের জন্যে চাই মন ভেজানো সরস গল্প। কথা সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের গল্পে সরসতা থাকায় নাট্যকার নাট্যরূপ দেওরার জন্য বেছে নিয়েছেন ছ'টি গল্প, তারই প্রয়াস এই নাট্যরূপ সংকলন 'ছয়ে-ছক্কা'।

গল্পের মূলসুরটিকে অক্ষুণ্ণ রেখেচেন নাটকগুলিতে। গল্পের ধাঁচ ঠিক করে দেয় সেই গল্পের নাট্যরূপটি কোন দিকে গতিশীল হবে। নাটকটি কম্পোজিশন ভিত্তিক হবে না সংলাপধর্মী। এখানে নাটকগুলি অধিকাংশ সংলাপধর্মী আর এই ধরনের নাটকে অভিনেতাদের অভিনয় কুশলতা বা পারদর্শিতা অনেক বেশি উচ্চমানের হওয়া জরুরি। তপন বন্দ্যোপাধ্যায়ের বহু গল্পে যে তীব্র ও তীক্ষ্ণ বিদ্রূপ (স্যাটায়ার) আছে তা নাটকগুলির সংলাপে নাট্যকার তুলে ধরেছেন। হো-হো হাসির খোরাক না থাকলেও তবু 'চিমটি কাটা-মজা' অনুভূত হবে সব ক'টি নাটকেই।

ছয়ে ছক্কা
(প্রখ্যাত কথা সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়ের হাসির গল্প সংকলন থেকে নির্বাচিত ছ'টি ফাটাফাটি হাসির নাটক)

নাট্যরূপ দিয়েছেন অনুপম মুখোপাধ্যায়

মূল্য - ১৮০ টাকা

প্রাপ্তিস্থান - লালমাটি প্রকাশন
৩,শ্যামাচরণ দে স্ট্রিট, কলেজস্ট্রিট
কলকাতা- ৭০০০৭৩
হোয়াটসঅ্যাপ নম্বর- ৯১৪৩২২৯৫৮৫

Address

3 Shyamacharan Dey Street
Kolkata
700073

Opening Hours

Monday 11am - 7pm
Tuesday 11am - 7pm
Wednesday 11am - 7pm
Thursday 11am - 7pm
Friday 11am - 7pm
Saturday 11am - 7pm

Telephone

+919831023322

Alerts

Be the first to know and let us send you an email when Lalmati Prakashan. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Lalmati Prakashan.:

Shortcuts

Share

Category