Tobuo Proyas Prokashoni

Tobuo Proyas Prokashoni Book publication 19/2 RADHANATH MULLICK LANE
KOLKATA-700012

 #পুজোর_বই_৪নগ্ন পরিবারঅরুণেশ ঘোষপ্রচ্ছদ: অংশুমান দেসম্পাদনা: পঙ্কজ চক্রবর্তী মুদ্রিত মূল্য: ৪৭৫/-[নৈতিকতাকে চূর্ণ-বিচূর...
12/09/2026

#পুজোর_বই_৪

নগ্ন পরিবার
অরুণেশ ঘোষ

প্রচ্ছদ: অংশুমান দে

সম্পাদনা: পঙ্কজ চক্রবর্তী

মুদ্রিত মূল্য: ৪৭৫/-

[নৈতিকতাকে চূর্ণ-বিচূর্ণ করলেই মানুষের চরিত্রের সৌন্দর্য ফুটে ওঠে, এ-কথা বিশ্বাস করতেন অরুণেশ ঘোষ। এই বিশ্বাস তাঁর উত্তর জীবনে আরও দৃঢ় হয়েছিল। আজীবন গল্প কবিতা বা উপন্যাসে এই বিষয়টি ধ্রুবকের মতো ঘোরাফেরা করেছে তাঁর লেখায়। গানের ধুয়ার মতো ফিরে ফিরে এসেছে এক-এক জীবনে, এক-এক লগ্নে। এর জন্য তিনি যেমন সমকালের হাত ধরেছেন, তেমনই হাত পেতেছেন পুরাণ, রূপকথার। বস্তুতপক্ষে মিথের সমর্থন না থাকলে পাঠক হিসেবে হয়তো আমাদের অসুবিধে হত এ-কথা জানতেন অরুণেশ। তাই জীবনের শেষ পর্বে ‘নগ্ন পরিবার’, এমন এক বিপজ্জনক উপন্যাস লিখলেন, সারাজীবনের সমস্ত সঞ্চয় ক্ষরিত করে। এই উপন্যাসের ধাক্কা সামলানোর জন্য পাঠকের প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতি সম্ভবত আজও নেই। তাই বিপজ্জনক এক সেতুর উপর দাঁড়িয়ে লেখক ও পাঠকের যাবতীয় দূরভিসন্ধি একে-অপরের উপর আঁচড় কাটবে তেমনই সম্ভব। এই উপন্যাস তারই এক বিশ্বস্ত দলিল।]

#প্রকাশিতব্য

সোশ্যাল মিডিয়ার ভাষাঅমর পালমুদ্রিত মূল্য: ৪০০/-তবুও প্রয়াস প্রকাশনী [সোশ্যাল মিডিয়া এই গ্রহের শুধু আর্থ-সামাজিক-বৌদ্ধিক ...
12/09/2026

সোশ্যাল মিডিয়ার ভাষা
অমর পাল

মুদ্রিত মূল্য: ৪০০/-
তবুও প্রয়াস প্রকাশনী

[সোশ্যাল মিডিয়া এই গ্রহের শুধু আর্থ-সামাজিক-বৌদ্ধিক জগতের আমূল পরিবর্তন সাধিত করেনি, সেইসঙ্গে সে তৈরি করে ফেলেছে নিজস্ব এক ভাষাজগৎ। নিত্য সে তার নব নব বিষয় ও ভাবনাকে প্রকাশ করতে চায় শর্টকাট পদ্ধতিতে। কত কম সময়ে কত বেশি বলা যায় তাই যেন ইউজারদের কাছে একটি চ্যালেঞ্জ। ফলে ভাষাজগতে আবির্ভাব ঘটে চলেছে মনের ভাব প্রকাশের নিত্যনতুন কৌশল। কথ্যভাষার সঙ্গে শুধু নয়, লেখ্যভাষার অন্যান্য ক্ষেত্রের সঙ্গেও তাই সোশ্যাল মিডিয়ার লেখ্যভাষার প্রকৌশলে ঘটে যাচ্ছে প্রভেদ। যেই প্রভেদকে নানান দিক থেকে অসংখ্য দৃষ্টান্তের মাধ্যমে সমাজভাষিক দৃষ্টিতে বিশ্লেষণ করা হয়েছে এই গ্রন্থে।
সঙ্গে সোশ্যাল মিডিয়া ব্যবহারের সূচক থেকে আমাদের সমাজের নানান শ্রেণিবিভেদ যথা— নারী-পুরুষ, গ্রামীণ-শহুরে, যুবা-প্রৌঢ় প্রভৃতি বৈষম্য কীভাবে প্রকটিত হয়ে ওঠে আধুনিক জীবনযাপনের সুবিধালাভের নিরিখে তাও দেখানো হয়েছে।]

প্রাপ্তিস্থান :
👇👇👇

।।দপ্তর।।
১৯/২ রাধানাথ মল্লিক লেন (দ্বিতল), কলকাতা-৭০০০১২
যোগাযোগ: ৯৮৩৬৯২৯৫৮০, ৮৬৪১৯৩৭৩৫৬

।।তবুও প্রয়াস বইবিপণি।।
ব্লক-৩, স্টল-৯
সূর্য সেন স্ট্রিট, কলেজ স্কোয়ার
কলকাতা-৭০০০১২
যোগাযোগ: ৯০৬৪০৩৪৯৩২

[ এছাড়া কলেজ স্ট্রিটের দে'জ, দে বুক স্টোর (দীপু), বিমলা বুক এজেন্সি, ধ্যানবিন্দু ও প্ল্যাটফর্ম বুক স্টেশন, পাপাঙ্গুলের ঘর (সোদপুর), হারিত স্টোরিতে (পাটুলি), ভেইস্ট পকেট পাবেন ]

কলকাতার বাইরে ভূর্জপত্র (পশ্চিম মেদিনীপুর), মালদা পুনশ্চ (মালদা), চণ্ডাল বুকস্ (শিলিগুড়ি) এবং বাংলাদেশের উজান, বিদিত, বাতিঘর, তক্ষশীলা, কথাপ্রকাশ, বুকস্ অব বেঙ্গল, রকমারিসহ যেকোনো বিপণিতে আমাদের বই অর্ডার করলে পাওয়া যাবে।

Whatsapp Support: 9836929580

অনলাইন: বইঘর ডট ইন, হারিত বুকস্ ডট কম

মহাকাশের জ্যামিতি: ইউক্লিড থেকে আইনস্টাইনশঙ্কর ঘোষমুদ্রিত মূল্য: ৩৫০/-প্রচ্ছদ: সুপ্রসন্ন কুণ্ডুপ্রাপ্তিস্থান :👇👇👇।।দপ্তর...
11/09/2026

মহাকাশের জ্যামিতি: ইউক্লিড থেকে আইনস্টাইন
শঙ্কর ঘোষ

মুদ্রিত মূল্য: ৩৫০/-

প্রচ্ছদ: সুপ্রসন্ন কুণ্ডু

প্রাপ্তিস্থান :
👇👇👇

।।দপ্তর।।
১৯/২ রাধানাথ মল্লিক লেন (দ্বিতল), কলকাতা-৭০০০১২
যোগাযোগ: ৯৮৩৬৯২৯৫৮০, ৮৬৪১৯৩৭৩৫৬

।।তবুও প্রয়াস বইবিপণি।।
ব্লক-৩, স্টল-৯
সূর্য সেন স্ট্রিট, কলেজ স্কোয়ার
কলকাতা-৭০০০১২
যোগাযোগ: ৯০৬৪০৩৪৯৩২

[ এছাড়া কলেজ স্ট্রিটের দে'জ, দে বুক স্টোর (দীপু), বিমলা বুক এজেন্সি, ধ্যানবিন্দু ও প্ল্যাটফর্ম বুক স্টেশন, পাপাঙ্গুলের ঘর (সোদপুর), হারিত স্টোরিতে (পাটুলি), ভেইস্ট পকেট পাবেন ]

কলকাতার বাইরে ভূর্জপত্র (পশ্চিম মেদিনীপুর), মালদা পুনশ্চ (মালদা), চণ্ডাল বুকস্ (শিলিগুড়ি) এবং বাংলাদেশের উজান, বিদিত, বাতিঘর, তক্ষশীলা, কথাপ্রকাশ, বুকস্ অব বেঙ্গল, রকমারিসহ যেকোনো বিপণিতে আমাদের বই অর্ডার করলে পাওয়া যাবে।

Whatsapp Support: 9836929580

অনলাইন: বইঘর ডট ইন, হারিত বুকস্ ডট কম

বাংলার বিয়ের গান: নারীকণ্ঠের বহুস্বরচন্দ্রা মুখোপাধ্যায়প্রচ্ছদ: রাজীব দত্তমুদ্রিত মূল্য : ৫০০/-অবিভক্ত বাংলার নানা জনপদে...
11/09/2026

বাংলার বিয়ের গান: নারীকণ্ঠের বহুস্বর
চন্দ্রা মুখোপাধ্যায়

প্রচ্ছদ: রাজীব দত্ত

মুদ্রিত মূল্য : ৫০০/-

অবিভক্ত বাংলার নানা জনপদের নানা জনগোষ্ঠীর, ন-শোর বেশি বিয়ের গানে বাংলার এক অপরূপ বহুমাত্রিক রূপ। ঢোলমঙ্গল, ঢেঁকিমঙ্গল, পানখিলি, সেরামুড়ি থেকে শুরু হয়ে নদীনিমন্ত্রণ, বৃক্ষআলিঙ্গন, সমাজের সর্বস্তরের মানুষের সোহাগ নিয়ে, ‘দাসী’ নয়, ‘দোসর’ খোঁজার সুর। সাজনের গানে স্বদেশির ডাক, পাশাখেলায় টক্কর আর বিদায়ের গানে মিশে যায় দেশহারানোর কান্না। পণবিরোধী, বৈষম্যবিরোধী দৃপ্ততার পাশাপাশি, দৃষ্টিভঙ্গির বহুকৌণিকতায়, বৈচিত্র্যের বহুস্বরে, ধরা আছে— নারীমননের বহুত্বযাপন। ‘বাংলার বিয়ের গান’ আসলে এক সমাজ-দর্পণ।

প্রাপ্তিস্থান

। দপ্তর ।
১৯/২ রাধানাথ মল্লিক লেন (দ্বিতল), কলকাতা-৭০০০১২
যোগাযোগ: ৯৮৩৬৯২৯৫৮০, ৮৬৪১৯৩৭৩৫৬

। আউটলেট।
'তবুও প্রয়াস বইবিপণি'
ব্লক-৩, স্টল-৯
সূর্য সেন স্ট্রিট, কলেজ স্কোয়ার
কলকাতা-৭০০০১২
যোগাযোগ: ৯০৬৪০৩৪৯৩২

[ এছাড়া কলেজ স্ট্রিটের দে'জ, দে বুক স্টোর (দীপু),বিমলা বুক এজেন্সি, ধ্যানবিন্দু ও প্ল্যাটফর্ম বুক স্টেশন, পাপাঙ্গুলের ঘর (সোদপুর), হারিত স্টোরিতে (পাটুলি)পাবেন ]

কলকাতার বাইরে ভূর্জপত্র (পশ্চিম মেদিনীপুর), মালদা পুনশ্চ (মালদা), চণ্ডাল বুকস্ (শিলিগুড়ি) এবং বাংলাদেশের উজান, বিদিত, বাতিঘর, তক্ষশীলা, কথাপ্রকাশ, বুকস্ অব বেঙ্গল, রকমারিসহ যেকোনো বিপণিতে আমাদের বইতে আমাদের সমস্ত বই অর্ডার করলে পাওয়া যাবে।

Whatsapp Support: 9836929580

অনলাইন: বইঘর ডট ইন, হারিত বুকস্ ডট কম

 #পুজোর_বই_৩নকশাল (উপন্যাস)উদভ্রান্তহিন্দি থেকে অনুবাদ: শ্রী যুক্তো ইন্দ্রোপ্রচ্ছদ: গীতশ্রী চ্যাটার্জীমুদ্রিত মূল্য: ২৫০...
10/09/2026

#পুজোর_বই_৩

নকশাল (উপন্যাস)
উদভ্রান্ত
হিন্দি থেকে অনুবাদ: শ্রী যুক্তো ইন্দ্রো

প্রচ্ছদ: গীতশ্রী চ্যাটার্জী

মুদ্রিত মূল্য: ২৫০/-

তবুও প্রয়াস প্রকাশনী

[সত্তরের নকশাল আন্দোলনের উত্তাপ পেরিয়ে প্রায় পাঁচ দশক পরে, বাংলার বাইরে এক ছোটো শহরে আবার জেগে ওঠে সেই আদর্শের অভিঘাত। উদ্‌ভ্রান্তের ‘নকশাল’ সেই বিস্ময়কর যাত্রারই রুদ্ধশ্বাস আখ্যান। উত্তরপ্রদেশের এক মফস্সল শহর থেকে ছত্তিশগড়ের আন্দোলন-অধ্যুষিত অঞ্চল—সমাজের নানা স্তরের মানুষ কীভাবে নকশাল আদর্শ, স্বপ্ন ও সংঘাতের সঙ্গে জড়িয়ে পড়েন, উপন্যাসটি তারই বহুমাত্রিক কাহিনি। এক সাধারণ তরুণের রাজনৈতিক হয়ে ওঠাকে কেন্দ্র করে ক্রমে মুখোমুখি হয় আদর্শ ও বাস্তবতা, মানবতা ও হিংসা, ব্যক্তিস্বপ্ন ও সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা। বাংলার রাজনৈতিক ইতিহাসের এক পরিচিত অধ্যায়কে অন্য সময় ও অন্য পরিসরে দেখতে পাওয়ার এই অভিজ্ঞতা বাঙালি পাঠককে উপন্যাসটির তাৎপর্য নতুন করে ভাবার অবকাশ দেবে।]

#প্রকাশিতব্য

রায়সাহেব পঞ্চানন বর্মাঅরবিন্দ ডাকুয়াসম্পাদনা: অমলকান্তি রায়মুদ্রিত মূল্য: ৪৫০/-  [মনীষী পঞ্চানন বর্মা একটা লড়াইয়ের নাম। ...
09/09/2026

রায়সাহেব পঞ্চানন বর্মা
অরবিন্দ ডাকুয়া

সম্পাদনা: অমলকান্তি রায়

মুদ্রিত মূল্য: ৪৫০/-

[মনীষী পঞ্চানন বর্মা একটা লড়াইয়ের নাম। সামাজিক-আর্থিক-ধর্ম-কর্মসংস্থান এবং স্ব-পরিচিতি ইত্যাদি বহুবিধ লড়াই করতে হয়েছে পঞ্চানন বর্মাকে। হার না মানা এক অদম্য শক্তি দিয়ে একের পর এক লড়াই করে প্রতিষ্ঠা করেছেন নিজের এবং রাজবংশী সমাজের অস্তিত্বকে। কোচবিহার থেকে তাড়িয়ে দেওয়া মানুষটি ঘাঁটি তৈরি করে অধুনা বাংলাদেশের রংপুরে। সেখান থেকে ক্ষত্রিয়ত্বের লড়াই, মহিলাদের সুরক্ষা, শিক্ষা, রংপুর সাহিত্য পরিষদ পত্রিকার সম্পাদনার ভার নেওয়া ইত্যাদি নানান কর্মকাণ্ডের কাণ্ডারী। আজ তিনি রাজবংশী সমাজে পুজনীয়।]

প্রাপ্তিস্থান :
👇👇👇

। দপ্তর ।
১৯/২ রাধানাথ মল্লিক লেন (দ্বিতল), কলকাতা-৭০০০১২
যোগাযোগ: ৯৮৩৬৯২৯৫৮০, ৮৬৪১৯৩৭৩৫৬

। আউটলেট।
'তবুও প্রয়াস বইবিপণি'
ব্লক-৩, স্টল-৯
সূর্য সেন স্ট্রিট, কলেজ স্কোয়ার
কলকাতা-৭০০০১২
যোগাযোগ: ৯০৬৪০৩৪৯৩২

[ এছাড়া কলেজ স্ট্রিটের দে'জ, দে বুক স্টোর (দীপু), বিমলা বুক এজেন্সি, ধ্যানবিন্দু ও প্ল্যাটফর্ম বুক স্টেশন, পাপাঙ্গুলের ঘর (সোদপুর), হারিত স্টোরিতে (পাটুলি)পাবেন ]

কলকাতার বাইরে ভূর্জপত্র (পশ্চিম মেদিনীপুর), মালদা পুনশ্চ (মালদা), চণ্ডাল বুকস্ (শিলিগুড়ি) এবং বাংলাদেশের উজান, বিদিত, বাতিঘর, তক্ষশীলা, কথাপ্রকাশ, বুকস্ অব বেঙ্গল, রকমারিসহ যেকোনো বিপণিতে আমাদের বই অর্ডার করলে পাওয়া যাবে।

Whatsapp Support: 9836929580

অনলাইন: বইঘর ডট ইন, হারিত বুকস্ ডট কম

ডার্ক ১২অনুপম মুখোপাধ্যায়প্রচ্ছদ ও অলংকরণ: হিয়া মুখার্জীমুদ্রিত মূল্য: ৩৭৫/-[‘ডার্ক ১২’-র বারোটা গল্প ভয়ংকরভাবে প্রাপ্তব...
08/09/2026

ডার্ক ১২
অনুপম মুখোপাধ্যায়

প্রচ্ছদ ও অলংকরণ: হিয়া মুখার্জী

মুদ্রিত মূল্য: ৩৭৫/-

[‘ডার্ক ১২’-র বারোটা গল্প ভয়ংকরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা। পড়ার পরে আপনার মাঝরাতে ওয়াশরুমে যেতে ভয় করবে কি না সেটা খুব তুচ্ছ প্রশ্ন। কিন্তু গল্পগুলো পড়ার পরে আপনার নখ কাটতে ভয় করতে পারে। স্নান করতে ভয় করতে পারে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মনে হতে পারে কিছু একটা ঠিক নেই। বাসে বা ট্রেনে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তে পারেন। অফিসে কাজ করতে করতে ত্রাসে ঘেমে উঠতে পারেন। কোনো অচেনা বাড়ির সামনে হয়তো আপনি থমকে দাঁড়াবেন, হয়তো না ঢুকেই ফিরে আসবেন। বাড়ির বাচ্চাদের হাতে এই বই যেন কোনোভাবে না পড়ে। যাঁদের প্যানিক অ্যাটাকের ধাত আছে, তাঁদের হাতেও না। এই বই মামুলি ভূত-প্রেত-পিশাচ-ডাইনি অবলম্বন করে গড়ে ওঠেনি। ‘ডার্ক ১২’-এর আতঙ্ক বাংলা সাহিত্যে নতুন। হাঁ করে রক্ত খেতে আসা ভয়াল মূর্তির বর্ণনা যাঁরা খোঁজেন, বা কোনো তান্ত্রিক দেবদেবীর বিকট কাহিনি, তাঁদের জন্য ‘ডার্ক ১২’ একটা অন্য অভিজ্ঞতা হবে। এই বইটা আপনাকে তাড়া করবে। ]

প্রাপ্তিস্থান :
👇👇👇

। দপ্তর ।
১৯/২ রাধানাথ মল্লিক লেন (দ্বিতল), কলকাতা-৭০০০১২
যোগাযোগ: ৯৮৩৬৯২৯৫৮০, ৮৬৪১৯৩৭৩৫৬

। আউটলেট।
'তবুও প্রয়াস বইবিপণি'
ব্লক-৩, স্টল-৯
সূর্য সেন স্ট্রিট, কলেজ স্কোয়ার
কলকাতা-৭০০০১২
যোগাযোগ: ৯০৬৪০৩৪৯৩২

[ এছাড়া কলেজ স্ট্রিটের দে'জ, দে বুক স্টোর (দীপু), বিমলা বুক এজেন্সি, ধ্যানবিন্দু ও প্ল্যাটফর্ম বুক স্টেশন, পাপাঙ্গুলের ঘর (সোদপুর), হারিত স্টোরিতে (পাটুলি), ভেইস্ট পকেট পাবেন ]

কলকাতার বাইরে ভূর্জপত্র (পশ্চিম মেদিনীপুর), মালদা পুনশ্চ (মালদা), চণ্ডাল বুকস্ (শিলিগুড়ি) এবং বাংলাদেশের উজান, বিদিত, বাতিঘর, তক্ষশীলা, কথাপ্রকাশ, বুকস্ অব বেঙ্গল, রকমারিসহ যেকোনো বিপণিতে আমাদের বই অর্ডার করলে পাওয়া যাবে।

Whatsapp Support: 9836929580

অনলাইন: বইঘর ডট ইন, হারিত বুকস্ ডট কম

হাউস অব জগৎ শেঠজে এইচ লিটলঅনুবাদ: সুবীরকুমার পালপ্রচ্ছদ: সুপ্রসন্ন কুণ্ডুমুদ্রিত মূল্য: ৫০০/-তবুও প্রয়াস প্রকাশনী [বাংলা...
07/09/2026

হাউস অব জগৎ শেঠ
জে এইচ লিটল

অনুবাদ: সুবীরকুমার পাল
প্রচ্ছদ: সুপ্রসন্ন কুণ্ডু

মুদ্রিত মূল্য: ৫০০/-

তবুও প্রয়াস প্রকাশনী

[বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইতিহাস চর্চার জন্য জগৎশেঠ পরিবার অনেকটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আছে। সুবাদার বা নবাব আলিবর্দি খাঁর সময় থেকে নবাব দরবারে এদের প্রভাব আরম্ভ হয় এবং একটা সময় এদের ইচ্ছানুসারে নবাব নির্ধারিত হত। ভারতে এদের সম্পদ ছিল সবচেয়ে বেশি, মূলত ব্যাংক ব্যাবসার সঙ্গে জগৎশেঠরা যুক্ত ছিল, বলা হত যে জগৎশেঠদের সঞ্চিত স্বর্ণ ও রৌপ্য মুদ্রা দিয়ে ভাগীরথীর জল আটকানো যেত। ভারতবর্ষ ছাড়িয়ে এদের ব্যাংকের শাখা বিদেশেও ছিল। সিরাজ উদ্ দৌলার পতনের জন্য এরা ছিল মূল ষড়যন্ত্রী, পরবর্তী সময়ে মির জাফর আলি এবং মির কাশিমের ক্ষমতা দখল এদের সমর্থন ছাড়া সম্ভব হত না। ওই সময়কার অনেক অজানা তথ্য জে এইচ লিটলের হাউস অব জগৎশেঠ বইতে আছে।]

প্রাপ্তিস্থান :
👇👇👇

। দপ্তর ।
১৯/২ রাধানাথ মল্লিক লেন (দ্বিতল), কলকাতা-৭০০০১২
যোগাযোগ: ৯৮৩৬৯২৯৫৮০, ৮৬৪১৯৩৭৩৫৬

। আউটলেট।
'তবুও প্রয়াস বইবিপণি'
ব্লক-৩, স্টল-৯
সূর্য সেন স্ট্রিট, কলেজ স্কোয়ার
কলকাতা-৭০০০১২
যোগাযোগ: ৯০৬৪০৩৪৯৩২

[ এছাড়া কলেজ স্ট্রিটের দে'জ, দে বুক স্টোর (দীপু), বিমলা বুক এজেন্সি, ধ্যানবিন্দু ও প্ল্যাটফর্ম বুক স্টেশন, পাপাঙ্গুলের ঘর (সোদপুর), হারিত স্টোরিতে (পাটুলি), ভেইস্ট পকেট পাবেন ]

কলকাতার বাইরে ভূর্জপত্র (পশ্চিম মেদিনীপুর), মালদা পুনশ্চ (মালদা), চণ্ডাল বুকস্ (শিলিগুড়ি) এবং বাংলাদেশের উজান, বিদিত, বাতিঘর, তক্ষশীলা, কথাপ্রকাশ, বুকস্ অব বেঙ্গল, রকমারিসহ যেকোনো বিপণিতে আমাদের বই অর্ডার করলে পাওয়া যাবে।

Whatsapp Support: 9836929580

অনলাইন: বইঘর ডট ইন, হারিত বুকস্ ডট কম

কথা কলকাতাফাল্গুনী মুখোপাধ্যায় সম্পাদনা: অরিত্রী দেপ্রচ্ছদ: স্বর্ণেন্দু ঘোষমুদ্রিত মূল্য: ৩৫০/-তবুও প্রয়াস প্রকাশনী [ইংর...
06/09/2026

কথা কলকাতা
ফাল্গুনী মুখোপাধ্যায়

সম্পাদনা: অরিত্রী দে

প্রচ্ছদ: স্বর্ণেন্দু ঘোষ
মুদ্রিত মূল্য: ৩৫০/-

তবুও প্রয়াস প্রকাশনী

[ইংরেজ ঔপনিবেশিক শক্তি প্রায় ফোকটে ভারতের মতো বিশাল দেশকে দখল করেছিল। ঐতিহাসিক লেস্টো হাচিনসন খেদোক্তি করেছিলেন যে ক্লাইভ প্রবেশ করলে তাকে দেখার জন্য যে-ভিড় হয়েছিল, সেই ভিড়ের প্রত্যেকে একটা করে ঢিল ছুড়লে ক্লাইভের পালানোর পথ ছিল না। সেই সময়ের বাঙালি সমাজের নেতা নবকৃষ্ণ দেব পলাশীর যুদ্ধে জয়ী ক্লাইভকে সংবর্ধনা দেওয়ার জন্য ধুমধাম করে দুর্গাপুজোর আয়োজন করেছিলেন। তারপর থেকে শহর হিসেবে কলকাতার উত্থান, বিকাশ, তার নানা বোল-চাল ও চিহ্ন মানুষকে আকৃষ্ট না করে পারেনি। ফলে কলকাতা কখন যেন তার চারপাশ নিয়ে ‘চরিত্র’ হয়ে উঠেছে। হাওড়া ব্রিজ, ট্রাম-সহ কলকাতার পরিবহন ব্যবস্থা, রাস্তাঘাট, পুস্তক প্রকাশনা, থিয়েটার, বেতার-গ্রামোফোন রেকর্ড-চলচ্চিত্র নিয়ে বাঙালির বিনোদন-সহ পঞ্জিকাকেন্দ্রিক স্বভাব সবই উঠে এসেছে ‘কথা কলকাতা’-র প্রবন্ধ সম্ভারে। বাদ পড়েনি উত্তর কলকাতা ও কলকাতার সাতের দশক-এর মতো গুরুত্বপূর্ণ ‘টাইমফ্রেম’, যা আমাদের চির পরিচিত অথচ রহস্যে মোড়া কলকাতা সম্পর্কে জানার আগ্রহকে সন্তুষ্ট করে।]

প্রাপ্তিস্থান :
👇👇👇

।।দপ্তর।।
১৯/২ রাধানাথ মল্লিক লেন (দ্বিতল), কলকাতা-৭০০০১২
যোগাযোগ: ৯৮৩৬৯২৯৫৮০, ৮৬৪১৯৩৭৩৫৬

।।তবুও প্রয়াস বইবিপণি।।
ব্লক-৩, স্টল-৯
সূর্য সেন স্ট্রিট, কলেজ স্কোয়ার
কলকাতা-৭০০০১২
যোগাযোগ: ৯০৬৪০৩৪৯৩২

[ এছাড়া কলেজ স্ট্রিটের দে'জ, দে বুক স্টোর (দীপু), বিমলা বুক এজেন্সি, ধ্যানবিন্দু ও প্ল্যাটফর্ম বুক স্টেশন, পাপাঙ্গুলের ঘর (সোদপুর), হারিত স্টোরিতে (পাটুলি), ভেইস্ট পকেট পাবেন ]

কলকাতার বাইরে ভূর্জপত্র (পশ্চিম মেদিনীপুর), মালদা পুনশ্চ (মালদা), চণ্ডাল বুকস্ (শিলিগুড়ি) এবং বাংলাদেশের উজান, বিদিত, বাতিঘর, তক্ষশীলা, কথাপ্রকাশ, বুকস্ অব বেঙ্গল, রকমারিসহ যেকোনো বিপণিতে আমাদের বই অর্ডার করলে পাওয়া যাবে।

Whatsapp Support: 9836929580

অনলাইন: বইঘর ডট ইন, হারিত বুকস্ ডট কম

নতুন উপন্যাস ‘আমপাত চিরিচিরি' হাতে লেখক সৈকত রক্ষিত।
05/09/2026

নতুন উপন্যাস ‘আমপাত চিরিচিরি' হাতে লেখক সৈকত রক্ষিত।

Address

19/2 Radhanath Mullick Lane
Kolkata
700012

Opening Hours

Monday 12pm - 8pm
Tuesday 12pm - 8pm
Wednesday 12pm - 8pm
Thursday 12pm - 6pm
Friday 12pm - 8pm
Saturday 12pm - 8pm

Telephone

+918641937356

Alerts

Be the first to know and let us send you an email when Tobuo Proyas Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tobuo Proyas Prokashoni:

Shortcuts

Share

Category