Ekalavya Prakashan

Ekalavya Prakashan বর্ণ লড়ুক ধনুঃশরের একাগ্রতায়।

Instagram link:
https://www.instagram.com/ekalavya_prakashan?igsh=MW11NjF0bGVwYTRuNw==

 #একলব্য_প্রকাশন  #রহস্য_উপন্যাসিকা_সঙ্কলন‘বজ্রসম্ভব’ চারটি কিশোর রহস্য কাহিনির সংকলন। বজ্রসম্ভব, ওককাঠের বাক্স, অস্ত্র ...
08/10/2026

#একলব্য_প্রকাশন

#রহস্য_উপন্যাসিকা_সঙ্কলন

‘বজ্রসম্ভব’ চারটি কিশোর রহস্য কাহিনির সংকলন। বজ্রসম্ভব, ওককাঠের বাক্স, অস্ত্র কোথায়, একটি রহস্যময় মৃত্যু। কিশোর মনে চিরকাল রহস্যময়তা, গোয়েন্দা গল্প, দুর্গম অ্যাডভেঞ্চারের প্রতি অমোঘ আকর্ষণ থাকে। চারটি কাহিনিতেই পরতে পরতে রয়েছে রহস্যের হাতছানি। বজ্রসম্ভবে রয়েছে তথাগতর ধর্মের সঙ্গে শয়তান মারের রুদ্ধশ্বাস লড়াইয়ের গল্প। বাস্তব-অবাস্তবের আলোছায়ার মাঝে এই কাহিনি এগিয়ে যায় পাহাড়ের চূড়ায় এক পরিত্যক্ত গুম্ফার দিকে। শেষ পর্যন্ত কী হয়, তার জন্য পাঠককে উত্তেজনা নিয়ে অপেক্ষা করতে হয়। ওককাঠের বাক্সের কাহিনির সূত্রপাত, যখন সিকিমের রাজধানী স্থানান্তরিত হওয়ার সময় বহু মূল্যবান সম্পদসহ একটি বাক্স হারিয়ে যায়। কেউ সেটি গোপন জায়গায় লুকিয়ে রেখে তার একটি সাংকেতিক মানচিত্র তৈরি করে রেখেছিল। সেই সম্পদ উদ্ধারের অভিযান নিয়ে এই কাহিনি। ‘অস্ত্র কোথায়’ উপন্যাসে রয়েছে সীমান্ত পেরিয়ে অস্ত্র পাচার করার দুঃসাহসী কৌশল ভেস্তে দেবার গল্প। ঘন অরণ্যে আদিবাসী জনজাতির আদিম অস্ত্র আর রাইফেলের লড়াই চলে রাতের অন্ধকারে। ধরা পড়ে অস্ত্র পাচারকারীর দল। ‘একটি রহস্যময় মৃত্যু’ গল্পের প্রতিটি বাঁকে রয়েছে বুদ্ধির লড়াই। কুকুরের কামড় না খেয়েও জলাতঙ্ক রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয় অনিল মোহান্ত। সেই রহস্য উন্মোচিত করতে গিয়ে অনেক গভীর রহস্য ভেদ হয়।

মূলত কিশোরদের জন্য লেখা হলেও প্রাপ্তমনস্কদেরও এই লেখাগুলো সমান ভাবে আকর্ষণ করবে।

একলব্য প্রকাশন থেকে প্রকাশিত সাহিত্যিক বিপুল দাসের "বজ্রসম্ভব" বইটি কলেজ স্ট্রিটে এবং অন্যান্য সেলারের কাছেও পাওয়া যাবে।

#প্রাপ্তিস্থান ::

১) একলব্য প্রকাশন (দে বুক স্টোরের বিপরীতে)
২) দেজ
৩) দে বুক স্টোর (দীপুদা)
৪) অরণ্যমন
৫) জানকী বুক ডিপো
৬) শব্দ
৭) কলকাতা বুকশেলফ
৮) পত্রপাঠ প্রকাশনী
৯) রূপায়নী গল্পগুচ্ছ স্টোর
১০) কথক বুক শপ (বারাসাত)

রূপায়নী গল্পগুচ্ছের অনলাইন লিঙ্ক ::
https://golpoguchho.com/?orderby=date&s=ekalavya&post_type=product

বইয়ের হাটের অনলাইন লিঙ্ক:
https://boierhaat.com/shop/Ekalavya-Prakashan-197

কলকাতা কিতাবের অনলাইন লিঙ্ক:
https://kolkatakitab.in/shop/?filter_publisher=ekalavya-prakashan&query_type_publisher=or

পড়বই.ইনের অনলাইন লিঙ্ক:
https://porboi.in/shop?publisher=ekalavya-prakashan

বইঘর.ইনের অনলাইন লিঙ্ক:
https://boighar.in/product-tag/ekalavya-prakashan/

এছাড়াও অন্যান্য বিপণি এবং অনলাইন সেলারদের কাছেও পাওয়া যাবে।

এই বইটি একলব্য প্রকাশন থেকে সরাসরি পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9038411785।

************

একলব্য প্রকাশন

মুদ্রিত মূল্য: ২৫০/ টাকা

 #একলব্য_প্রকাশন  #ভ্রমণ মানুষ ভ্রমণে যায় কখনও অবসর যাপনের জন্য; কখনও বা সেই ভ্রমণ হয় বিনোদনমূলক। নেহাত প্রয়োজনের জন্...
08/10/2026

#একলব্য_প্রকাশন

#ভ্রমণ

মানুষ ভ্রমণে যায় কখনও অবসর যাপনের জন্য; কখনও বা সেই ভ্রমণ হয় বিনোদনমূলক। নেহাত প্রয়োজনের জন্যও কখনও দূরদেশে পাড়ি দিতে হয়। উদ্দেশ্য যাই হোক না কেন, ভ্রমণ শেষে আমাদের কাছে সঞ্চিত হয় অসংখ্য অভিজ্ঞতা আর তার সঙ্গে পেয়ে যাই সামনের একঘেয়ে পথ চলার প্রয়োজনীয় রসদ। চোখের আর মনের আরাম যে হয়, তা বলাই বাহুল্য। কিন্তু এই ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায় যদি না সেই স্থানের সভ্যতা, ইতিহাস, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ধার্মিক দৃষ্টিভঙ্গি ও বিশেষ গুণাবলী আমরা উপলব্ধি করতে পারি৷ লেখিকা এই গ্রন্থে তাঁর ভ্রমণকাহিনীসমূহের মধ্যে দিয়ে এই বিষয়গুলিই পাঠকবৃন্দের কাছে উপস্থাপন করতে চেয়েছেন।

একলব্য প্রকাশন থেকে প্রকাশিত সাহিত্যিক ঋতা বসুর "ভ্রমি বিস্ময়ে" বইটি কলেজ স্ট্রিটে এবং অন্যান্য সেলারের কাছেও পাওয়া যাবে।

#প্রাপ্তিস্থান ::

১) একলব্য প্রকাশন (দে বুক স্টোরের বিপরীতে)
২) দেজ
৩) দে বুক স্টোর (দীপুদা)
৪) অরণ্যমন
৫) জানকী বুক ডিপো
৬) শব্দ
৭) কলকাতা বুকশেলফ
৮) পত্রপাঠ প্রকাশনী
৯) রূপায়নী গল্পগুচ্ছ স্টোর
১০) কথক বুক শপ (বারাসাত)

রূপায়নী গল্পগুচ্ছের অনলাইন লিঙ্ক ::
https://golpoguchho.com/?orderby=date&s=ekalavya&post_type=product

বইয়ের হাটের অনলাইন লিঙ্ক:
https://boierhaat.com/shop/Ekalavya-Prakashan-197

কলকাতা কিতাবের অনলাইন লিঙ্ক:
https://kolkatakitab.in/shop/?filter_publisher=ekalavya-prakashan&query_type_publisher=or

পড়বই.ইনের অনলাইন লিঙ্ক:
https://porboi.in/shop?publisher=ekalavya-prakashan

বইঘর.ইনের অনলাইন লিঙ্ক:
https://boighar.in/product-tag/ekalavya-prakashan/

এছাড়াও অন্যান্য বিপণি এবং অনলাইন সেলারদের কাছেও পাওয়া যাবে।

এই বইটি একলব্য প্রকাশন থেকে সরাসরি পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9038411785।

*********

একলব্য প্রকাশন

মুদ্রিত মূল্য ২০০ টাকা

 #একলব্য_প্রকাশন  #রূপকথা দারুণ ভালো একটি রূপকথার সংকলন। ছোট ছোট কাহিনিতে ভরপুর মন ভালো করা একখানি বই। হাসির গল্প, দুঃখে...
08/10/2026

#একলব্য_প্রকাশন

#রূপকথা

দারুণ ভালো একটি রূপকথার সংকলন। ছোট ছোট কাহিনিতে ভরপুর মন ভালো করা একখানি বই। হাসির গল্প, দুঃখের গল্প, রাজকন্যের গল্প, পিঁপড়ের গল্প, রোদ্দুরের গল্প, গাছের গল্প, বেলুনের গল্প, মানুষের গল্প, দত্যিদানোর গল্প, কী নেই! সব আছে এই দু মলাটের ভেতরে।
ছোটদের জন্য ভালো বই খুব কম হয়। এই বই সব দিক দিয়েই কেবল ছোটদেরই নয়, বড়দেরও খুব পছন্দ হবে। মনকাড়া প্রচ্ছদ, বইয়ের পাতার কোয়ালিটি,গল্পগুলির অলংকরণ এবং প্রত্যেক পাতায় আঁকা লতাপাতার ডিজাইন।

একলব্য প্রকাশন থেকে প্রকাশিত লেখিকা দ্বৈতা হাজরা গোস্বামীর রূপকথার বই "সাত তারার দেশে" কলেজ স্ট্রিটে এবং অন্যান্য সেলারের কাছেও পাওয়া যাবে।

#প্রাপ্তিস্থান ::

১) একলব্য প্রকাশন (দে বুক স্টোরের বিপরীতে)
২) দেজ
৩) দে বুক স্টোর (দীপুদা)
৪) অরণ্যমন
৫) জানকী বুক ডিপো
৬) শব্দ
৭) কলকাতা বুকশেলফ
৮) পত্রপাঠ প্রকাশনী
৯) রূপায়নী গল্পগুচ্ছ স্টোর
১০) কথক বুক শপ (বারাসাত)

রূপায়নী গল্পগুচ্ছের অনলাইন লিঙ্ক ::
https://golpoguchho.com/?orderby=date&s=ekalavya&post_type=product

বইয়ের হাটের অনলাইন লিঙ্ক:
https://boierhaat.com/shop/Ekalavya-Prakashan-197

কলকাতা কিতাবের অনলাইন লিঙ্ক:
https://kolkatakitab.in/shop/?filter_publisher=ekalavya-prakashan&query_type_publisher=or

পড়বই.ইনের অনলাইন লিঙ্ক:
https://porboi.in/shop?publisher=ekalavya-prakashan

বইঘর.ইনের অনলাইন লিঙ্ক:
https://boighar.in/product-tag/ekalavya-prakashan/

এছাড়াও অন্যান্য বিপণি এবং অনলাইন সেলারদের কাছেও পাওয়া যাবে।

এই বইটি একলব্য প্রকাশন থেকে সরাসরি পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9038411785।

*************

একলব্য প্রকাশন

মুদ্রিত মূল্য: ২৮০ টাকা

 #একলব্য_প্রকাশন  #ঐতিহাসিক_উপন্যাসিকা_সংকলন "আয়না, আমার বোন।" ঘরের দ্বার খুলে রাখাই ছিল আগে থেকে। বিপদ যেখানে রাজশক্তি...
08/10/2026

#একলব্য_প্রকাশন

#ঐতিহাসিক_উপন্যাসিকা_সংকলন

"আয়না, আমার বোন।" ঘরের দ্বার খুলে রাখাই ছিল আগে থেকে। বিপদ যেখানে রাজশক্তির অধিকারী সেখানে সামান্য কাঠের দ্বার আটকে লাভ কী! সেই উন্মুক্ত প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছে মঙ্গলা। তাকে দেখে নিভে যাওয়া দু জোড়া চোখ যেন আবার ভরসা পেয়ে জ্বলে উঠল।

"আর দেরি নয়। বাইরে পাল্কি দাঁড়িয়ে। চৌধুরী বাড়ির পাল্কি। সবাই জানে আমি বাপের বাড়ি যাচ্ছি। কেউ সন্দেহ করবে না। তার আগে আমার এই শাড়িখানি তুমি পরে নাও। আর তোমার একটা শাড়ি আমার জন্য রেখে যাও।" আয়নাকে নিজের শাড়ি দিয়ে মঙ্গলা বলল, "বা! রাজরানী হওয়ার মতোই রূপ তোমার। শোনো, পাল্কি যাবে গঙ্গার ঘাট পর্যন্ত। খবর পেয়েছি ওখানে একটা নৌকা গঙ্গাসাগর যাচ্ছে আজ রাতে। ভিড়ে যেও ওদের মধ্যে। আর এ মুখো হয়ো না কখনো।

কী রয়েছে আয়নার ভবিতব্যে? কেনই-বা রাতের অন্ধকারে বসতবাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে অজানার উদ্দেশ্যে? আয়নার সামনে আছে কি আরও কোনো দুর্যোগ, নাকি খুলে যাবে আরও এক অধ্যায়? যার গতি মহানদীর মতোই...!

একলব্য প্রকাশন থেকে প্রকাশিত অঙ্কন মুখোপাধ্যায় রচিত সমুদ্র অভিযানের এক দুর্ধর্ষ কাহিনি ঐতিহাসিক মহানদী মহাকন্যা। যার ইতিহাসের স্পর্শ আপনাকে নিয়ে যাবে মধ্যযুগীয় এক সময় পর্বে।

********************

ইতিহাসের পুরাতন ধ্বংসাবশেষের মধ্যে শোনা যায় ধূসর রোমাঞ্চের প্রতিধ্বনি। যুগের পর যুগ ধরে শত সহস্র রোমাঞ্চকর ঘটনার বোবা সাক্ষী হয়ে জমতে থাকে ইতিহাসের পাতা। আর সেই ইতিহাসের স্তরে স্তরে রয়ে যায় তত্কালীন সমাজ-সংস্কৃতি, রয়ে যায় হাজারো রক্তক্ষয়ী যুদ্ধের অসি ঝনঝনানি, থাকে প্রেম সৌন্দর্যের বাগিচা, থাকে বাণিজ্য যাত্রার শিহরণ, থাকে ষড়যন্ত্রের বিষ বাষ্প, থাকে হত্যা, গুপ্তহত্যা আর সর্বশেষে থাকে মানবতার জয়গাথা।

এই গ্ৰন্থের দুটি উপন্যাসিকা "শূর-বিগ্ৰহ" ও "গজমোতি বাঁকুড়াই" এবং একটি উপন্যাস "মহানদী মহাকন্যা" পড়তে পড়তে পাঠক হারিয়ে যাবেন ইতিহাসের দুনিয়ায়। যেখানে পৈতৃক সিংহাসন দখলকে কেন্দ্র করে নিঃশব্দে ঘটে যাওয়া পাল সাম্রাজ্যের অভ্যন্তরীণ এক পট পরিবর্তনের কুটিল ষড়যন্ত্রের চিত্র সাক্ষী হল "শূর-বিগ্ৰহ"। পশু প্রেম, মানব প্রেম ও নরনারীর প্রেমের সংমিশ্রণের এক মনোরম কাহিনি "গজমোতি বাঁকুড়াই"। যার নায়ক কোনো রাজা বা মহারাজা নন, নায়ক মাটির কাছাকাছি থাকা একজন গ্ৰাম্য মানুষ, বাঁকুড়াই। এবং শেরশাহের সময়কালীন এক বীর বাঙালি বণিক সোনাই সওদাগরের দুঃসাহসীক সমুদ্র অভিযানের কাহিনি "মহানদী মহাকন্যা"-য় শেষ পর্যন্ত ফুটে উঠেছে মানবতার জয়গাথা।

একলব্য প্রকাশন থেকে প্রকাশিত লেখক অঙ্কন মুখোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাসিকা সঙ্কলন "মহানদী মহাকন্যা" বইটি কলেজ স্ট্রিটে এবং অন্যান্য সেলারের কাছেও পাওয়া যাবে।

#প্রাপ্তিস্থান ::

১) একলব্য প্রকাশন (দে বুক স্টোরের বিপরীতে)
২) দেজ
৩) দে বুক স্টোর (দীপুদা)
৪) অরণ্যমন
৫) জানকী বুক ডিপো
৬) শব্দ
৭) কলকাতা বুকশেলফ
৮) পত্রপাঠ প্রকাশনী
৯) রূপায়নী গল্পগুচ্ছ স্টোর
১০) কথক বুক শপ (বারাসাত)

রূপায়নী গল্পগুচ্ছের অনলাইন লিঙ্ক ::
https://golpoguchho.com/?orderby=date&s=ekalavya&post_type=product

বইয়ের হাটের অনলাইন লিঙ্ক:
https://boierhaat.com/shop/Ekalavya-Prakashan-197

কলকাতা কিতাবের অনলাইন লিঙ্ক:
https://kolkatakitab.in/shop/?filter_publisher=ekalavya-prakashan&query_type_publisher=or

পড়বই.ইনের অনলাইন লিঙ্ক:
https://porboi.in/shop?publisher=ekalavya-prakashan

বইঘর.ইনের অনলাইন লিঙ্ক:
https://boighar.in/product-tag/ekalavya-prakashan/

এছাড়াও অন্যান্য বিপণি এবং অনলাইন সেলারদের কাছেও পাওয়া যাবে।

এই বইটি একলব্য প্রকাশন থেকে সরাসরি পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9038411785।

*******

একলব্য প্রকাশন

মুদ্রিত মূল্য :: ২৭০/- টাকা।

 #একলব্য_প্রকাশন  #বজ্রে_তোমার_বাজে_বাঁশি_প্রথম_খণ্ডতখন বিকালের ফ্যাকাশে সোনালি আলো চুঁয়ে চুঁয়ে পড়ছে মন্দিরের চূড়া থ...
08/10/2026

#একলব্য_প্রকাশন

#বজ্রে_তোমার_বাজে_বাঁশি_প্রথম_খণ্ড

তখন বিকালের ফ্যাকাশে সোনালি আলো চুঁয়ে চুঁয়ে পড়ছে মন্দিরের চূড়া থেকে। ঠিক বিপরীত আকাশে ঘনিয়ে উঠেছে কালো মেঘ। সমগ্র মন্দির চত্বর প্রাগৈতিহাসিক আলো-আবছায়ায় মূর্ত হয়ে উঠছে। এই আলো, এই পটভূমি আজকের নয়,---- কুরুক্ষেত্রের যুদ্ধের পরের বিষণ্ণ অথচ সূচনাপর্বের পটভূমি। মন্দিরের সামনে পাহাড়ের গায়ে অনেক উপরে ছটি ছোট মন্দির খোদাই করা। পঞ্চ পাণ্ডব এবং দ্রৌপদীর। রুদ্রনাথের মন্দির লাগোয়া বনদেবীর মন্দিরটিও কী সুন্দর!
রুদ্রনাথের মন্দিরে প্রবেশের আগে প্রাণভরে দেখছিলাম অথবা কিছুই দেখছিলাম না,---- ডুবে যাচ্ছিলাম পুরাণে। লক্ষ লক্ষ মানুষের মৃ #ত্যু হয়েছিল কুরুক্ষেত্রে। প্রিয়জন, সংসার, ভালোবাসা,সম্পর্ক--- সব ধুয়ে মুছে গেল এক যুদ্ধে। ভবিষ্যতের উত্তরাধিকারীদেরও মৃ #ত্যু বরণ করতে হল ধর্মকে পাঁক থেকে তুলে আনার জন্য। পঞ্চ পাণ্ডব প্রায়শ্চিত্ত করতে চাইলেন শিবের উপাসনার মাধ্যমে। তাঁরা বারাণসীতে পূজা করতে চাইলেন। তখন শিব এক ষাঁড়ের রূপ ধারণ করে সেখান থেকে পালালেন। কারণ তিনি পাপী পাণ্ডবদের প্রায়শ্চিত্ত করতে দিতে রাজি নন।পঞ্চ পাণ্ডবও ছাড়ার পাত্র নন। তাঁরা ধাওয়া করলেন ষাঁড়কে। শিব উত্তরাখণ্ডের গুপ্তকাশীতে এসে লুকিয়ে রইলেন। গাড়োয়াল হিমালয়ে ষাঁড়রূপী শিব পালিয়ে বেড়ালেন। তাঁকে যেখানে যেখানে পাণ্ডবরা ধরতে পেরেছেন সেখানেই স্থাপিত হয়েছে কেদার। শিব প্রতিবার তাঁদের হাত থেকে পালিয়েছেন। রুদ্রনাথ স্থাপনের কাজ করেছেন নকুল।
নেমে আসছে ফোঁটা ফোঁটা বৃষ্টি। মহাভারতের অন্ধকার ছেয়ে যাচ্ছে। আমরা পিছিয়ে যাচ্ছি যুগান্তরে। এই মন্দির, এই সন্ধ্যা, ঐ ঘন্টাধ্বনি, পাহাড়গাত্রে খোদিত মন্দির,বনদেবী সব আমি দেখে এসেছি ছোটবেলা জুড়ে। শিবপুরাণের কাহিনীতে, মহাভারতের পাতায়। কত দুপুর,কত রাত কেটে গেছে এই জগতেই। ভ্রাতৃহ #ত্যার পাপ মুছে ফেলার জন্য পাঁচ ভাই কতো জ্যোৎস্নালোকিত রাত বরফাবৃত চূড়ায় চূড়ায় কাটিয়েছেন! এই মন্দির জেগে আছে সেই সময় থেকে। বাতাসে ভেসে আসে অতীত-শ্যাওলা।...

একলব্য প্রকাশন থেকে প্রকাশিত সেমন্তী মুখোপাধ্যায়ের লেখা "বজ্রে তোমার বাজে বাঁশি" প্রথম ও দ্বিতীয় খণ্ড কলেজ স্ট্রিটে এবং অন্যান্য সেলারের কাছেও পাওয়া যাবে।

#প্রাপ্তিস্থান ::

১) একলব্য প্রকাশন (দে বুক স্টোরের বিপরীতে)
২) দেজ
৩) দে বুক স্টোর (দীপুদা)
৪) অরণ্যমন
৫) জানকী বুক ডিপো
৬) শব্দ
৭) কলকাতা বুকশেলফ
৮) পত্রপাঠ প্রকাশনী
৯) রূপায়নী গল্পগুচ্ছ স্টোর
১০) কথক বুক শপ (বারাসাত)

রূপায়নী গল্পগুচ্ছের অনলাইন লিঙ্ক ::
https://golpoguchho.com/?orderby=date&s=ekalavya&post_type=product

বইয়ের হাটের অনলাইন লিঙ্ক:
https://boierhaat.com/shop/Ekalavya-Prakashan-197

কলকাতা কিতাবের অনলাইন লিঙ্ক:
https://kolkatakitab.in/shop/?filter_publisher=ekalavya-prakashan&query_type_publisher=or

পড়বই.ইনের অনলাইন লিঙ্ক:
https://porboi.in/shop?publisher=ekalavya-prakashan

বইঘর.ইনের অনলাইন লিঙ্ক:
https://boighar.in/product-tag/ekalavya-prakashan/

এছাড়াও অন্যান্য বিপণি এবং অনলাইন সেলারদের কাছেও পাওয়া যাবে।

বই দুটি একলব্য প্রকাশন থেকে সরাসরি পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9038411785।

********
একলব্য প্রকাশন
প্রথম খন্ড মুদ্রিত মূল্য: চারশো টাকা
দ্বিতীয় খণ্ড মুদ্রিত মূল্য: চারশো সত্তর টাকা

 #একলব্য_প্রকাশন  #ডার্ক_ফ্যান্টাসি_সংকলনমনোলোকের কুটিল জটিল অন্ধকারকে কেন্দ্র করে গড়ে ওঠে অশিব, অশুভের সাম্রাজ্য। মানব ...
08/10/2026

#একলব্য_প্রকাশন

#ডার্ক_ফ্যান্টাসি_সংকলন

মনোলোকের কুটিল জটিল অন্ধকারকে কেন্দ্র করে গড়ে ওঠে অশিব, অশুভের সাম্রাজ্য। মানব মনের গলিঘুঁজিতে বিবিধ তমসা রঙের ত্রিশটি গল্প বুনেছেন লেখকগণ, তুলে নিয়ে এসেছেন আঁধার মথিত করে। পাঠকের দরবারে 'আঁধার মনন ' যখন পৌঁছবে, তা শিহরিত করবে, ভীতি প্রদর্শন করবে এবং ভাবতে বাধ্য করবে, এমন আঁধার পাঠকের মননেও সুপ্ত হয়ে নেই তো?

একলব্য প্রকাশন থেকে প্রকাশিত ডার্ক ফ্যান্টাসি সংকলন "আঁধার মনন" কলেজ স্ট্রিটে এবং অন্যান্য অনলাইন সেলারদের কাছেও পাওয়া যাবে।

#প্রাপ্তিস্থান ::

১) একলব্য প্রকাশন (দে বুক স্টোরের বিপরীতে)
২) দেজ
৩) দে বুক স্টোর (দীপুদা)
৪) অরণ্যমন
৫) জানকী বুক ডিপো
৬) শব্দ
৭) কলকাতা বুকশেলফ
৮) পত্রপাঠ প্রকাশনী
৯) রূপায়নী গল্পগুচ্ছ স্টোর
১০) কথক বুক শপ (বারাসাত)

রূপায়নী গল্পগুচ্ছের অনলাইন লিঙ্ক ::
https://golpoguchho.com/?orderby=date&s=ekalavya&post_type=product

বইয়ের হাটের অনলাইন লিঙ্ক:
https://boierhaat.com/shop/Ekalavya-Prakashan-197

কলকাতা কিতাবের অনলাইন লিঙ্ক:
https://kolkatakitab.in/shop/?filter_publisher=ekalavya-prakashan&query_type_publisher=or

পড়বই.ইনের অনলাইন লিঙ্ক:
https://porboi.in/shop?publisher=ekalavya-prakashan

বইঘর.ইনের অনলাইন লিঙ্ক:
https://boighar.in/product-tag/ekalavya-prakashan/

এছাড়াও অন্যান্য বিপণি এবং অনলাইন সেলারদের কাছেও পাওয়া যাবে।

এই বইটি একলব্য প্রকাশন থেকে সরাসরি পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9038411785।

*************

প্রকাশক :: একলব্য প্রকাশন

মুদ্রিত মূল্য :: চারশো টাকা

 #একলব্য_প্রকাশন সবে শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মিত্রশক্তির জয়ে উদ্বেল ইংল্যান্ড সহ নানান ইয়োরোপীয় দেশ। এমনই সময়ে হ্য...
08/10/2026

#একলব্য_প্রকাশন

সবে শেষ হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। মিত্রশক্তির জয়ে উদ্বেল ইংল্যান্ড সহ নানান ইয়োরোপীয় দেশ। এমনই সময়ে হ্যাগলি এস্টেটের এক উইচ এল্মের কোটরে পাওয়া গেল এক কঙ্কাল। কী পরিচয় ওই কঙ্কালের? কে মা #রল তাকে? কেন মা #রল? স্কটল্যান্ড ইয়ার্ড যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত, তখনই হ্যাগলি ওবেলিস্কে কে যেন লিখে গেল, “কে রাখিল বেলারে উইচি এল্মের অন্দরে?” তবে কি ওই কঙ্কাল, বেলা নামের কারুর?

কিন্তু কে এই বেলা? জানতে হলে পড়তে হবে একলব্য প্রকাশন থেকে প্রকাশিত প্রদীপ্তা রায়চৌধুরী সেনের গল্প "লেখা আছে দেওয়ালে"। গল্পটি "ফটিকজল" বইটির অন্তর্ভুক্ত।

ভালো-মন্দ, খারাপ-ভালো, সৎ-অসৎ…এমন আরও কত শব্দবন্ধ আছে, যেগুলো একে অন্যের বিপরীত, যেগুলির ধারণা আপেক্ষিক, যেগুলির অর্থ বদলে যায় সময়ের সঙ্গে, পারিপার্শ্বিকের সঙ্গে, কিছু ক্ষেত্রে মানুষের বদলের সঙ্গে…স্থির তো ধ্রুবতারাও নয়! পনেরোটি গল্প…ধূসরের পনেরোটি বিন্যাস…বেনীআসহকলার প্রতিফলন…ইতিহাস থেকে বর্তমান, মুর্শিদাবাদ থেকে মিশর, নবাব থেকে শেঠ, আগুনপাখি থেকে স্ক্রিমিং মমি…ফটিকজলের আহ্বানে কাগজে ফুটে ওঠে সবার গল্প।

একলব্য প্রকাশন থেকে প্রকাশিত লেখিকা প্রদীপ্তা রায়চৌধুরী সেনের গল্পসংকলন "ফটিকজল" কলেজ স্ট্রিটে এবং অন্যান্য সেলারের কাছেও পাওয়া যাবে।

#প্রাপ্তিস্থান ::

১) একলব্য প্রকাশন (দে বুক স্টোরের বিপরীতে)
২) দেজ
৩) দে বুক স্টোর (দীপুদা)
৪) অরণ্যমন
৫) জানকী বুক ডিপো
৬) শব্দ
৭) কলকাতা বুকশেলফ
৮) পত্রপাঠ প্রকাশনী
৯) রূপায়নী গল্পগুচ্ছ স্টোর
১০) কথক বুক শপ (বারাসাত)

রূপায়নী গল্পগুচ্ছের অনলাইন লিঙ্ক ::
https://golpoguchho.com/?orderby=date&s=ekalavya&post_type=product

বইয়ের হাটের অনলাইন লিঙ্ক:
https://boierhaat.com/shop/Ekalavya-Prakashan-197

কলকাতা কিতাবের অনলাইন লিঙ্ক:
https://kolkatakitab.in/shop/?filter_publisher=ekalavya-prakashan&query_type_publisher=or

পড়বই.ইনের অনলাইন লিঙ্ক:
https://porboi.in/shop?publisher=ekalavya-prakashan

বইঘর.ইনের অনলাইন লিঙ্ক:
https://boighar.in/product-tag/ekalavya-prakashan/

এছাড়াও অন্যান্য বিপণি এবং অনলাইন সেলারদের কাছেও পাওয়া যাবে।

এই বইটি একলব্য প্রকাশন থেকে সরাসরি পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9038411785।

**********

একলব্য প্রকাশন

মুদ্রিত মূল্য ২৬০ টাকা

 #একলব্য_প্রকাশন মেয়েটা এবার আমার দিকে ফিরল। যেন কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে পারছে না। আমিও ওর দিকে তাকিয়ে আছি। কিছু...
08/10/2026

#একলব্য_প্রকাশন

মেয়েটা এবার আমার দিকে ফিরল। যেন কিছু একটা বলতে চায়, কিন্তু বলতে পারছে না। আমিও ওর দিকে তাকিয়ে আছি। কিছু মানুষের দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকা যায়। এই মেয়েটাও তেমনই। ইচ্ছে করছে, মেয়েটার পাশে গিয়ে দাঁড়াই; একসাথে চাঁদ দেখতে দেখতে মেয়েটা আমার কাধে মাথা রাখবে; আমি মেয়েটার চুলে বিলি কেটে দেব।
আমি এগিয়ে গেলাম ওর দিকে। আশপাশটা অন্ধকার। শুধু চাঁদের আলো আমাদের দুজনের ওপর এসে পড়েছে। এরকম সময়ে মনে হয় চাঁদটা শুধু আমাদের সম্পত্তি। মেয়েটার চোখে চাপা লজ্জা। ঠোটের কোণে একটা হাসির ঝিলিক মতো। আমি এগিয়ে যাচ্ছি ওর দিকে। হঠাৎ খুট করে একটা শব্দ হলো পেছনে। দরজা খোলার শব্দ। আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু মেয়েটার চোখ দুটো হঠাৎ বড়ো বড়ো হয়ে গেল। লজ্জা মেশানো চোখে মুহূর্তে ছেয়ে গেলো ভয়। ঠোঁট দুটো কেঁপে উঠলো ওর। আমাকে চাপা অথচ কঠিন গলায় বলল-“পালাও… এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও!”
আমি অবাক হয়ে গেলাম। জিজ্ঞেস করলাম ওকে-“কিন্তু কেন?”
-“পালাতে বলছি, পালাও, নাহলে বেঁচে ফিরবে না!”
-“কিন্তু কে মা #রবে আমাকে?”
মেয়েটা উত্তর দিল না; উত্তর দেওয়ার মতো অবস্থায় ও নেই। দৌড়ে এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল-“যাও বলছি! কথা শোনো…চলে যাও এখান থেকে!”
হঠাৎ দেখছি মাথার ওপর চাঁদটা আর নেই। চারদিকে মিশমিশে কালো অন্ধকার। চারপাশের কিচ্ছু দেখা যাচ্ছে না আর। আমি মেয়েটার নাম ধরে ডাকতে গেলাম। মনে পড়ল আমি মেয়েটার নাম জানি না। হঠাৎ আমি কুহুর নাম ধরে চিৎকার করলাম। আশ্চর্য, মেয়েটা এবার উত্তর দিল! ওর গলার স্বরটা অবিকল কুহুর মতো শোনাচ্ছে। ফিসফিসানি কঠিন গলায় আমাকে বলল-“কানে কথা ঢুকছে না? চলে যাও এখান থেকে! না হলে মুশকিলে পড়বে! বেঁচে ফিরবে না!”...

স্বপ্ন...
এই নিয়ে পৃথিবীর তাবড় তাবড় বিজ্ঞানীরা নানান থিওরি বলে গেছেন।
কিন্তু স্বপ্ন আসলে কি? স্বপ্ন কি ভবিষ্যতের কথা বলে? নাকি স্বপ্নটাই আরেকটা প্যারালাল রিয়ালিটি?
অর্ক, কুহু আর স্বপ্নে দেখা একটা খু #ন। স্বপ্ন কি আদৌ সত্যি হয়?

জানতে হলে পড়তে হবে একলব্য প্রকাশন থেকে প্রকাশিত মৃগাঙ্ক চক্রবর্তীর "আমি হিমুকে চিনি"।

একলব্য প্রকাশন থেকে প্রকাশিত লেখক মৃগাঙ্ক চক্রবর্তীর "আমি হিমুকে চিনি" বইটি কলেজ স্ট্রিটে এবং অন্যান্য সেলারের কাছেও পাওয়া যাবে।

#প্রাপ্তিস্থান ::

১) একলব্য প্রকাশন (দে বুক স্টোরের বিপরীতে)
২) দেজ
৩) দে বুক স্টোর (দীপুদা)
৪) অরণ্যমন
৫) জানকী বুক ডিপো
৬) শব্দ
৭) কলকাতা বুকশেলফ
৮) পত্রপাঠ প্রকাশনী
৯) রূপায়নী গল্পগুচ্ছ স্টোর
১০) কথক বুক শপ (বারাসাত)

রূপায়নী গল্পগুচ্ছের অনলাইন লিঙ্ক ::
https://golpoguchho.com/?orderby=date&s=ekalavya&post_type=product

বইয়ের হাটের অনলাইন লিঙ্ক:
https://boierhaat.com/shop/Ekalavya-Prakashan-197

কলকাতা কিতাবের অনলাইন লিঙ্ক:
https://kolkatakitab.in/shop/?filter_publisher=ekalavya-prakashan&query_type_publisher=or

পড়বই.ইনের অনলাইন লিঙ্ক:
https://porboi.in/shop?publisher=ekalavya-prakashan

বইঘর.ইনের অনলাইন লিঙ্ক:
https://boighar.in/product-tag/ekalavya-prakashan/

এছাড়াও অন্যান্য বিপণি এবং অনলাইন সেলারদের কাছেও পাওয়া যাবে।

এই বইটি একলব্য প্রকাশন থেকে সরাসরি পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9038411785।

************

একলব্য প্রকাশন

মুদ্রিত মূল্য :: ২৮০/- টাকা

 #একলব্য_প্রকাশন  #অলৌকিক_গল্পসংকলন "তার মাথাটা চাঁদের আলোর মধ্যে এসে পড়েছিল, এবার তাকে সম্পূর্ণ দেখতে পেলাম আমি। লম্বা ...
08/10/2026

#একলব্য_প্রকাশন

#অলৌকিক_গল্পসংকলন

"তার মাথাটা চাঁদের আলোর মধ্যে এসে পড়েছিল, এবার তাকে সম্পূর্ণ দেখতে পেলাম আমি। লম্বা জিভটা মুখের বাইরে এসে পড়েছে, জ্বলন্ত কাঠকয়লার মতো দুটো চোখ জ্বলছে ধকধক করে। আমার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় সে চিৎকার করে উঠল।

কী ভয়ানক সে চিৎকার বিভূতি! আমার মনে হল একশোটা স্টিম ইঞ্জিনের বাঁশি একসঙ্গে বেজে উঠল, মাথার ভিতরে ছুঁচলো তুরপুণ দিয়ে কেউ যেন ছ্যাঁদা করে ফেলতে লাগল খুলি থেকে ঘিলু অবধি। কিন্তু মনোলোকের সে ভীতি আমি কিছুতেই বাইরে আসতে দিলাম না, রুদ্রাক্ষের মালাখানি সামনের দিকে তুলে ধরে শক্ত করে দাঁড়িয়ে, এক মনে জপ করতে লাগলাম...
“অট্টহাসভিন্নপদ্মজাণ্ডকোশসংততিং
দৃষ্টিপাত্তনষ্টপাপজালমুগ্রশাসনম্।
অষ্টসিদ্ধিদাযকং কপালমালিকাধরং
কাশিকাপুরাধিনাথকালভৈরবং ভজে।।”

কে এই ভয়াল ভয়ংকর নারীমূর্তি? আদিত্যনাথ কি পারবেন তার হাত থেকে কমলকে রক্ষা করতে?

উত্তর আছে একলব্য প্রকাশন থেকে প্রকাশিত কর্ণ শীল বিরচিত 'পরিব্রাজক ' গ্রন্থে।

******************

ভয় পেতে মানুষ যতটুকু ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় দুঃখ পেতে, সে যেমন দুঃখই হোক না কেন। প্রকৃত মানুষ নিজের দুঃখের চেয়ে বেশি কাতর হয় আপনজনের দুঃখে। আর যাঁরা মহামানব তাঁদের দুঃখ, সহমর্মিতা প্রসারিত হয় সর্বমানসে। মানুষের দুঃখে তো বটেই, প্রকৃতির দুঃখেও তাঁদের প্রাণ কেঁদে ওঠে। আপামর মানবকে, প্রকৃতিকে রক্ষা করার জন্য তাঁরা শেষ নিঃশ্বাস অবধি পণ করে ফেলতে পারেন নির্দ্বিধায়।

এমনই এক মহাজীবনের কথামালা 'পরিব্রাজক '। এ গ্রন্থপথের অক্ষরব্রজে এমনই এক মানুষের কথা পাওয়া যাবে যিনি আপামরের জন্য বার বার ছুটে যাবেন প্রব্রজ্যায়, অশুভ শক্তির চোখে চোখে রেখে দাঁড়াবেন। এ অরণ্য, এ মহামানবজীবনের জন্য তিনি বার বার পথে নামবেন। তাই তো তিনি পরিব্রাজক।

একলব্য প্রকাশন থেকে প্রকাশিত লেখক কর্ণ শীলের লেখা "পরিব্রাজক" বইটি কলেজ স্ট্রিটে এবং অন্যান্য সেলারের কাছেও পাওয়া যাবে।

#প্রাপ্তিস্থান ::

১) একলব্য প্রকাশন (দে বুক স্টোরের বিপরীতে)
২) দেজ
৩) দে বুক স্টোর (দীপুদা)
৪) অরণ্যমন
৫) জানকী বুক ডিপো
৬) শব্দ
৭) কলকাতা বুকশেলফ
৮) পত্রপাঠ প্রকাশনী
৯) রূপায়নী গল্পগুচ্ছ স্টোর
১০) কথক বুক শপ (বারাসাত)

রূপায়নী গল্পগুচ্ছের অনলাইন লিঙ্ক ::
https://golpoguchho.com/?orderby=date&s=ekalavya&post_type=product

বইয়ের হাটের অনলাইন লিঙ্ক:
https://boierhaat.com/shop/Ekalavya-Prakashan-197

কলকাতা কিতাবের অনলাইন লিঙ্ক:
https://kolkatakitab.in/shop/?filter_publisher=ekalavya-prakashan&query_type_publisher=or

পড়বই.ইনের অনলাইন লিঙ্ক:
https://porboi.in/shop?publisher=ekalavya-prakashan

বইঘর.ইনের অনলাইন লিঙ্ক:
https://boighar.in/product-tag/ekalavya-prakashan/

এছাড়াও অন্যান্য বিপণি এবং অনলাইন সেলারদের কাছেও পাওয়া যাবে।

এই বইটি একলব্য প্রকাশন থেকে সরাসরি পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9038411785।

*************

একলব্য প্রকাশন

মুদ্রিত মূল্য ৩০০ টাকা

 #একলব্য_প্রকাশন  #কিশোর_রহস্য_সংকলন সময় আস্তে আস্তে উঠে দাঁড়াল। নীরবে বন্ধুদের অনুসরণ করে চলল। অন্ধকারের পথে কোথাও উঁচু...
08/10/2026

#একলব্য_প্রকাশন

#কিশোর_রহস্য_সংকলন

সময় আস্তে আস্তে উঠে দাঁড়াল। নীরবে বন্ধুদের অনুসরণ করে চলল। অন্ধকারের পথে কোথাও উঁচু, কোথাও নিচু। এমন বন্ধুর পথ দিয়ে যেতে যেতে সময় দেখল, একটা প্রচণ্ড রকমের স্যাঁতসেঁতে জায়গায় এসে পৌঁছেছে ওরা।

ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে পুরোহিত চিৎকার করে কাকে ডাকল, "চুন্নী মীনা, আমি এসসে গিয়েছি। সঙ্গে আচ্ছে সাতটি ভোগ। আজকের বলি সাঙ্গ হলে একুশটি ভোগের পর্ব সাঙ্গ হব্বে। আম্মা তুষ্ট হব্বে। তুমি জাগো চুন্নী মীনা।"

অমনি এক ভয়াবহ সত্য চোখের সামনে এসে উপস্থিত হল সময়ের। এই লোকটি বলেছিল, নন্ডুর বা মহেঞ্জোদড়োতে বর্ষাকাল শুরুর আগে অশ্বত্থগাছের নিচে উৎসব হত। নাচ, গান হত। আর হত... এইটুকু বলে লোকটা থেমে গিয়েছিল। ওর মুখে রহস্যময় হাসি ফুটে উঠতে দেখেছিল সময়। এর অর্থ হল, নাচ, গানের সঙ্গে সঙ্গে নরবলি হত! আজ সাতজনকে এখানে আনা হয়েছে বলি দেওয়ার জন্য! এর আগে চোদ্দটা বলি হয়ে গিয়েছে? আজ সাতটি বলি হলে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হবে, এটাই বলছে লোকটা?

সময়ের মনে আছে, যেদিন এই লোকটির সঙ্গে প্রথম দেখা হয়, সেদিন লোকটার বলা মহেঞ্জোদড়োর কথা শুনে ও নেট সার্চ করে মহেঞ্জোদড়োকে নিয়ে পড়াশোনা করেছিল। সেখানে সামান্য ইঙ্গিত পেয়েছিল এই উৎসবের। রেভারেন্ড হেরাস মহেঞ্জোদড়োর লিপির পাঠ উদ্ধার করেছিলেন। তিনি বলেছেন, চুন্নী মীনা নামের এক রাজা 'আম্মা' নামের দেবীর প্রচলন করেছিল। সেই আম্মা একটি পবিত্র গাছ ছিল। বছরের একটি নির্দিষ্ট সময়ে কৃষিক্ষেত্র তৈরির আগে এই উৎসব হত। জমিতে যেন প্রচুর ফসল ফলে, জমি উর্বর হয়, প্রাকৃতিক দুর্যোগ না আসে, সেই জন্যই এই পূজার্চনার শুরু করেছিল চুন্নী মীনা। বড় এবং রোমাঞ্চকর অনুষ্ঠান হত উৎসবের শেষে। সেটা নরবলি। সাত নয়তো সাতের গুণিতক একুশটি নরবলি দেওয়া হত সেই দেবীরূপী গাছের নিচে।

সময় মোবাইল ফোন বের করল সাবধানে। এখানে কি নেট কানেকশন পাবে!

তারপর? জানতে হলে পড়তে হবে একলব্য প্রকাশন থেকে প্রকাশিত সাগরিকা রায়ের রহস্য উপন্যাসিকা সঙ্কলন "নরবলির গুহা"।

*********************

পাঁচটি কিশোর রহস্য উপন্যাসের একত্র সম্মেলন 'নরবলি গুহা' নামক বইটি। নরবলির গুহা, বাঘবুড়ির জঙ্গলে, অপহরণের পরে, গগন মন্ডলের ভিটে, এক প্যাকেট বিস্কুট -এই পাঁচটি উপন্যাস কিশোর উপযোগী যেমন,তেমনই প্রাপ্তমনস্কও বটে। প্রাচীন সভ্যতার প্রতি আকৃষ্ট মুহূর্ত আর সময় নামের বন্ধু হরপ্পা মহেঞ্জোদড়োর কোন গোলোকধাঁধায় ঢুকে পড়ল, দার্জিলিঙ্গের রহস্যময় কুয়াশায় হারিয়ে গেল পিকলুর জেঠা, অদ্ভুত ধাঁধা, ভুটানরাজের দেওয়া রত্ন-বাক্সের খোঁজে কেন সত্য মাস্টার “গুলু গুলু দিন আয়া রে” গায়, অপহরণকারীরা ভুল করে যাকে অপহরণ করে, সে কি পারবে দুষ্কৃতকারীদের কবল থেকে পালিয়ে যেতে? নাকি সে…! এক প্যাকেট বিস্কুটের মধ্যে কোন গোপন খবর লুকিয়ে আছে…, জানতে হলে “নরবলির গুহা” পড়তে হবে! রহস্য, ধাঁধা, ভয় ছাপিয়ে আছে এক খুশিয়ালি গুহা, যেখানে মনের আনন্দে রাইশাক রান্না করে এক খুরখুরে বুড়ো! পিকলু আর মুন্না কি তাঁকে খুঁজে পাবে?

একলব্য প্রকাশন থেকে প্রকাশিত লেখিকা সাগরিকা রায়ের কিশোর রহস্যসংকলন "নরবলির গুহা" কলেজ স্ট্রিটে এবং অন্যান্য সেলারের কাছেও পাওয়া যাবে।

#প্রাপ্তিস্থান ::

১) একলব্য প্রকাশন (দে বুক স্টোরের বিপরীতে)
২) দেজ
৩) দে বুক স্টোর (দীপুদা)
৪) অরণ্যমন
৫) জানকী বুক ডিপো
৬) শব্দ
৭) কলকাতা বুকশেলফ
৮) পত্রপাঠ প্রকাশনী
৯) রূপায়নী গল্পগুচ্ছ স্টোর
১০) কথক বুক শপ (বারাসাত)

রূপায়নী গল্পগুচ্ছের অনলাইন লিঙ্ক ::
https://golpoguchho.com/?orderby=date&s=ekalavya&post_type=product

বইয়ের হাটের অনলাইন লিঙ্ক:
https://boierhaat.com/shop/Ekalavya-Prakashan-197

কলকাতা কিতাবের অনলাইন লিঙ্ক:
https://kolkatakitab.in/shop/?filter_publisher=ekalavya-prakashan&query_type_publisher=or

পড়বই.ইনের অনলাইন লিঙ্ক:
https://porboi.in/shop?publisher=ekalavya-prakashan

বইঘর.ইনের অনলাইন লিঙ্ক:
https://boighar.in/product-tag/ekalavya-prakashan/

এছাড়াও অন্যান্য বিপণি এবং অনলাইন সেলারদের কাছেও পাওয়া যাবে।

এই বইটি একলব্য প্রকাশন থেকে সরাসরি পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9038411785।

********

একলব্য প্রকাশন

মুদ্রিত মূল্য: ৩০০ টাকা

Address

Kolkata
700033

Telephone

+919038411785

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ekalavya Prakashan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ekalavya Prakashan:

Shortcuts

Share

Category