02/08/2026
আজকে বন্ধুত্ব দিবস , বিশ্বাস করুন কোনোদিন এইসব পালন করিনি কারণ আমি অনেক পিছিয়ে পড়া মানুষ , যদিও বন্ধুত্ব প্রসঙ্গে বলতে গেলে স্মৃতিচারনের শেষ হবে না , অগুনতি বন্ধুদের মধ্যে আজ প্রায় সব বিলুপ্তির পথে , একটা সময় ছিল যখন আমি কোথায় থাকতাম সেটা কাওকে বলতে হত না , ওরা ঠিক খুঁজে বার করে নিত এবং আমার বেলাতেও তাই, স্কুল কলেজের ক্লাস , মাঠের খেলা থেকে পুজোয় ঘুরতে যাওয়া কি মারামারির সময় বন্ধুর অভাব হয়নি , কিছু শত্রু পক্ষও ছিল কিন্তু সময়ের সাথে তাদের কিছুও বন্ধু হয়ে উঠেছিল এক সময়,
এরা তো গেল আমার সমবয়সী ভালো মন্দ ছেলে ছোকরার দল,
অনেক শিক্ষক শিক্ষিকারা ছিল যারা বন্ধুর থেকে কম ছিল না, আমার কপাল এদিক থেকে ভালো ছিল, পড়াশুনায় ভালো না হওয়া সত্ত্বেও ওঁরা আমায় খুব ভালোবাসত। এবং তাদের থেকে পাওয়া কিছু জ্ঞান ও পথ প্রদর্শনের জন্য এখনও মানুষ হবার লড়াই চালিয়ে যাচ্ছি,
সবথেকে চমকপ্রদ হল আমার বর্তমান সময়ে বন্ধুর তালিকা না থাকার মতন, তবে কিছু বছর আগেও এলাহী এক মজলিস ছিল, দিন রাত ঠাহর করতে পারতাম না , তবে অর্থ নামক বন্ধুটি সঙ্গ ত্যাগের সাথে সাথে বেড়াল ঝুলি থেকে বেরিয়ে পড়ল, বর্তমানে আমার নামটি ত্যাজ্য ও সমালোচনার খাতায় , এখন সব ফক্কা!
তবে জীবনসঙ্গিনী রূপে যাকে পেয়েছি সেই শেষ বয়স পর্যন্ত এই পদ নিয়ে বসে আছে বর্তমানে , তাই তাকে সর্বাগ্রে বন্ধুত্ব দিবসের অনেক শুভেচ্ছা 🌹 এবং যারা এতক্ষন ধরে লেখা পড়লে তাদের কেও অনেক শুভেচ্ছা রইল , ভালো থেকো 🌿