26/08/2026
⭕BREAKING NEWS | নেপালে ভয়াবহ হড়পা বান!
তিব্বত সীমান্তবর্তী নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান। আচমকা জলস্তর বেড়ে তাণ্ডব ভোতে কোশী নদীতে। ক্ষতিগ্রস্ত রাস্তা, সেতু ও একাধিক পরিকাঠামো। তিমুর ও সিয়াপ্রুবেশি এলাকায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বলে জানা গিয়েছে।
নদীতীরবর্তী বাসিন্দাদের নিরাপদ ও উঁচু এলাকায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজে নেমেছে নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ ও সেনাবাহিনী। পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।