Bengal Voice

Bengal Voice BENGAL VOICE l খবর নয়, সত্যের অঙ্গীকার
বাংলার প্রতিটি প্রান্তের নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ l

27/08/2026

সুকান্ত মজুমদার বলেন, “উনি সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি?” তাঁর অভিযোগ, কলকাতা পুরসভা নিয়ম মেনে বেআইনি বিলবোর্ড খুলতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীরা পুরকর্মীদের বাধা দেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।
সুকান্ত আরও কটাক্ষ করে বলেন, “চুরি তো চুরি, আবার সিনাজুরি”—অর্থাৎ তাঁর দাবি, বেআইনি কাজের পরেও দাদাগিরি করা হচ্ছে। পুলিশকে এই ঘটনায় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

27/08/2026

অন্নপূর্ণা ভাণ্ডারে ৩ হাজার টাকা পেয়ে খুশি বাংলার মা-বোনেরা। সেই আনন্দে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাতে পথে নামলেন মহিলারা। ধামসা-মাদলের তালে নাচে-গানে মুখর হয়ে উঠল গোটা এলাকা।

#অন্নপূর্ণাভাণ্ডার #৩হাজারটাকা #নাগরাকাটা #ডুয়ার্স #ধামসামাদল #মহিলাদেরআনন্দ #ধন্যবাদমিছিল #বাংলারমা_বোনেরা

27/08/2026

অঙ্কুরহাটিতে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যুর ঘটনা সামনে রেখে রাজ্যে বারবার আবাসন, হোটেল ও গোডাউনে আগুন লাগার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। গত কয়েক দশকের অপরিকল্পিত নগরায়ণ, নির্মাণ এবং অগ্নিনিরাপত্তার ঘাটতিই কি এই ধরনের বিপর্যয়ের অন্যতম কারণ—তা নিয়েও জোরালো প্রশ্ন উঠছে।

27/08/2026

এনসিপিআই-এর সঙ্গে বিজেপির জোট নিয়ে জল্পনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই মুহূর্তে তাঁর কাছে জোটের কোনও তথ্য নেই। তিনি বলেন, বিজেপিতে কোনও সিদ্ধান্ত কোনও একজনের একার বিষয় নয়। রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ীই দল কাজ করবে।
তিনি আরও জানান, পশ্চিমবঙ্গে বিজেপি এখনও পর্যন্ত একাই নির্বাচনে লড়েছে এবং জোট বা আসন সমঝোতা নিয়ে তাঁর কাছে কোনও আলোচনা বা তথ্য নেই। পুরভোটে দল কীভাবে লড়বে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলীয় নেতৃত্ব।

27/08/2026

ভয়াবহ হড়পা বানে নেপালের ভোটেকোশি নদী ও সংলগ্ন একাধিক এলাকা বিধ্বস্ত। প্রাথমিকভাবে ভূমিকম্পের সম্ভাবনা সামনে এলেও, পরবর্তী বিশ্লেষণে আইস-রক অ্যাভাল্যাঞ্চ বা হিমবাহ ধসকেই বন্যার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। মুহূর্তের মধ্যে জল, বরফ ও পাথরের স্রোত নেমে এসে তৈরি করে ভয়ঙ্কর ফ্ল্যাশ ফ্লাড।

জলবায়ু পরিবর্তন ও দ্রুত হিমবাহ গলে যাওয়ার কারণে হিমালয়ে এমন বিপর্যয়ের ঝুঁকি ক্রমশ বাড়ছে। প্রকৃতির এই ভয়ঙ্কর বার্তা কি আমরা এবারও উপেক্ষা করব?

নেপালের ভয়াবহ দুর্যোগ আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল।প্রথমত, প্রকৃতির রোষের সামনে মানুষ কতটা অসহায়, তা আবারও চোখে আঙুল...
27/08/2026

নেপালের ভয়াবহ দুর্যোগ আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল।
প্রথমত, প্রকৃতির রোষের সামনে মানুষ কতটা অসহায়, তা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই বিপর্যয়।
দ্বিতীয়ত, পরিবেশের উপর ক্রমাগত আঘাত করে আমরাও প্রকৃতিকে যেন আরও রুষ্ট করে তুলছি।

প্রকৃতির এই বার্তা আমাদের মনে রাখা জরুরি—বিপদসীমার বাইরে আসলে আমরা কেউই নই।

ছবি: ফেসবুক

27/08/2026

হাওড়ার আন্দুলের একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আবাসনের ভিতরে একাধিক বাসিন্দা আটকে পড়েন। দমকলের তৎপরতায় ১২-১৩ জনকে উদ্ধার করা হয়েছে। ধোঁয়ায় অসুস্থ হয়েছেন কয়েকজন। ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করে দমকল। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তদন্ত চলছে।

26/08/2026

E20 পেট্রোল নিয়ে বেহালা পূর্বের বিধায়ক শংকর শিকদার কী বললেন?

26/08/2026

প্রথমে ভেবেছিলাম, এ বুঝি AI-এর তৈরি কোনও দৃশ্য! কিন্তু না—এটা সত্যি। নেপাল-তিব্বত সীমান্তে প্রকৃতির ভয়াবহ রূপ যেন আবারও মনে করিয়ে দিল, মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে প্রকৃতির ক্ষমতা। মুহূর্তের মধ্যে বদলে যেতে পারে পরিস্থিতি, স্তব্ধ হয়ে যেতে পারে জনজীবন।

প্রকৃতির এই ভয়ংকর রূপ সত্যিই শিহরণ জাগায়। প্রকৃতির কাছে আমরা সবাই নত। 🙏

26/08/2026

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কী বললেন বেহালা পূর্বের বিধায়ক শংকর শিকদার?
#অন্নপূর্ণাভাণ্ডার

Address

Jadavpur
Kolkata
700032

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share