Alipure Times

Alipure Times A local News Paper

06/08/2026

দক্ষিণ কলকাতার গোপালনগরের কাছে হেস্টিংস হাউসের সামনে ফুটপাতের লোহার রড যুক্ত রেলিং অন্যতম ব্যস্ত রাস্তায় বিপদজনক অবস্থায় বেড়িয়ে রয়েছে। গাড়ি চালকেরা ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করছেন।

১ লা আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত জনগণনা ২০২৭ এর জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ হতে স্ব-গণনা পোর্টাল চালু হচ্ছে...
31/07/2026

১ লা আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত জনগণনা ২০২৭ এর জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ হতে স্ব-গণনা পোর্টাল চালু হচ্ছে। আজ এক সাংবাদিক সম্মেলনে জেলাশাসক অভিষেক কুমার তিওয়ারি জানান যে আগামীকাল থেকে ১৫ আগস্ট পর্যন্ত জেলার সাধারণ নাগরিকরা স্ব-গণনা পোর্টালের মাধ্যমে নিজেদের নাম ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন। মোট ৩৬টি বিভিন্ন ধরনের প্রশ্নের হ্যাঁ অথবা না উত্তর দিতে হবে। এরপরে ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি নাম নথিভুক্ত করণ করা হবে। জেলা প্রশাসনের পক্ষ হতে এজন্য ২৯ টি ব্লক, ৭ টি মিউনিসিপ্যালিটি ও ১ টি ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপের জন্য ৩৭ টি চার্জ অফিস গঠন করা হয়েছে। মোট ১৪ হাজার ৩৯৯ টি হাউস লিস্টিং ব্লকস তৈরি করা হচ্ছে। মোট ১৭১২২ জন জনগণনাকারী ও ২৯৩৯ জন সুপারভাইজার নিযুক্ত করা হচ্ছে। ২৭৩ জন ফিল্ড ট্রেনারকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। ছবি: অরিন্দম হালদার।

আলিপুর টাইমস্ পত্রিকার অন্যতম সাংবাদিক সদস্য বিশিষ্ট চিকিৎসক অভিনেতা ডাঃ বাসুদেব মুখোপাধ্যায়ের স্ত্রী ডাঃ লিনা মুখোপাধ্...
23/07/2026

আলিপুর টাইমস্ পত্রিকার অন্যতম সাংবাদিক সদস্য বিশিষ্ট চিকিৎসক অভিনেতা ডাঃ বাসুদেব মুখোপাধ্যায়ের স্ত্রী ডাঃ লিনা মুখোপাধ্যায় ( আলিপুর টাইমস্ পত্রিকার সাংবাদিক সদস্যা) হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন। চিকিৎসার পাশাপাশি তিনি আলিপুর টাইমস্ পত্রিকার বিভিন্ন বিভাগে তাঁর লেখনীর মাধ্যমে তিনি সমান জনপ্রিয় ছিলেন। ওঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি। ওঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।🙏🏻

21/07/2026

দক্ষিণ ২৪ পরগনায় অরণ্য সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান

পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় যে বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে একটি গাছ মায়ের নামে নামক প্রকল্প। এই প্রকল্পের অধীনে জনসাধারণকে গাছ লাগানো এই বিষয়ে উৎসাহদানে বিনামূল্যে বনদপ্তর থেকে গাছের চারা বিতরণ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের বনদপ্তরের উদ্যোগে দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে পালন করা হয়েছে অরণ্য সপ্তাহ । ১৫ জুলাই থেকে ২০ শে জুলাই পর্যন্ত এই অরণ্য সপ্তাহের শেষ দিনে অর্থাৎ আজ ২০ শে জুলাই হরিণডাঙ্গা উচ্চ বিদ্যালয় পালিত হল অরণ্য সপ্তাহের সমাপ্তি অনুষ্ঠান। বৃক্ষরোপণ, বনভূমির প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপিত হল।

দক্ষিণ ২৪ পরগনা জেলার বনদপ্তর এর উদ্যোগে, দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও ডায়মন্ড হারবার মহকুমা প্রশাসনের আয়োজনে ও হরিণডাঙ্গা উচ্চ বিদ্যালয় এর সহযোগিতায় আজ সপ্তাহব্যাপী অরণ্য সপ্তাহ উদযাপনের (১৫ ই জুলাই থেকে ২০ শে জুলাই)সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফলতা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী দেবাংশু পান্ডা মহাশয় দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক, ভূমি সংস্কার, জনাব সাদ্দাম নাভাস মহাশয়,দক্ষিণ চব্বিশ পরগনার মাননীয় বিভাগীয় বন আধিকারিক শ্রীমতি নিশা গোস্বামী মহাশয়া, ডায়মন্ডহারবার মহকুমার মহকুমা শাসক শ্রী অয়ন দত্তগুপ্ত মহাশয,ডেপুটি ফিল্ড ডিরেক্টর ,সুন্দরবন টাইগার রিজার্ভ, শ্রী চিত্রক ভট্টাচার্য মহাশয় ,উপ অধিকর্তা,উদ্যান পালন, শ্রী কুশধবজ বাগ মহাশয় , শ্রী শুভাশিস হালদার, বনাঞ্চল আধিকারিক, ডায়মন্ড হারবার,জেলা বিদ্যালয়ের পরিদর্শক, শিক্ষা, শ্রী সুনীতি সাঁপুই, ফলতা সমষ্টি উন্নয়ন আধিকারিক, শ্রী তন্ময় ভট্টাচার্য মহাশয়, মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক শ্রীমতি পিয়ালী বরুয়া মহাশয়া, হরিণডাঙ্গা উচ্চ বিদ্যালয় এর মাননীয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মাল্য হালদার মহাশয় ও অন্যান্য বিশিষ্ট আধিকারিক, সম্মানীয় অতিথি বর্গ এবং ছাত্রছাত্রীরা।
ছবি ও তথ্য: দক্ষিণ ২৪ জেলা তথ্য ও সংস্কৃতি বিভাগ।

11/07/2026

বিজয়গড়ে কৃষ্ণচূড়া গাছ ভেঙে হাই-টেনশন তার ছিঁড়ে বিপত্তি, দীর্ঘদিনের ঝুঁকি নিয়ে প্রশ্ন এলাকাবাসীর।

Address

Kolkata

Telephone

+917688013529

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alipure Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alipure Times:

Shortcuts

Share