18/09/2026
গ্ৰেফতারির পর ফের গ্ৰেফতার লাভপুরের ঠিবা অঞ্চলের তৎকালীন তৃণমূলের অঞ্চল সভাপতি শাহিন কাজি।
জানা গেছে, গত বিধানসভা নির্বাচনে লাভপুরের কাজিপাড়া বুথে বিজেপি প্রার্থী তথা বর্তমানের বিধায়ক দেবাশীষ ওঝার উপর হামলার অভিযোগে বৃহস্পতিবারই কীর্ণাহার থানার পুলিশ গ্ৰেফতার করে মূল অভিযুক্ত শাহিন কাজি কে। শুক্রবার তাঁকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে সেখানে তাঁর জামিন মঞ্জুর করে আদালত আর তারপরেই এই ঘটনা নাটকীয় মোড় নেয়।
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর জামিন মঞ্জুর হওয়ার পর ভোট পরবর্তী হিংসা মামলার অভিযোগে ফের তাঁকে গ্ৰেফতার করে কীর্ণাহার থানার পুলিশ। আগামীকাল শনিবার ফের তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।।।।