28/09/2026
এস আই সার্জিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির CEO শ্রী সঞ্জয় মুখার্জী .তিনি বলেন প্রায় এক হাজার ছেলের কর্মসংস্থান হবে। সার্জিক্যাল প্রডাক্ট বিদেশেও রপ্তানি হবে এই কোম্পানি থেকে। তিনি আরও বলেন যে তার শৈশব কেটেছে এই হাওড়া জেলায় , বাংলার বাইরেও তিনি কোম্পানির জন্য জমি পেতে পারতেন , কিন্তু উনি বাংলায় কোম্পানি করবেন বলেই মনস্থির করেন। বাংলার মূখ্যমন্ত্রী সহ শিল্পমন্ত্রী ও অর্থ মন্ত্রীর সহযোগীতা তিনি পেয়েছেন। আজ তাদের উপস্থিতিতে তিনি যারপরনাই আহ্লাদিত।