RUEL TV

RUEL TV RUEL TV ( formerly Khaborakhabar TV), the no.1 Indian Bengali Online Channel

মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ অনুষ্ঠানের শেষ দিনে রবীন্দ্র সদনে একসঙ্গে হাজির প্রসেনজিৎ, দেব ও জিৎ
06/09/2026

মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ অনুষ্ঠানের শেষ দিনে রবীন্দ্র সদনে একসঙ্গে হাজির প্রসেনজিৎ, দেব ও জিৎ

টানা বৃষ্টির জেরে নিউ ফারাক্কা জংশনে ধসে যায় রেললাইন। ফলে উত্তরের বহু ট্রেন বাতিল হয়ে যায়। এই হয়রানির মাঝে সড়কপথে বেশি ভ...
06/09/2026

টানা বৃষ্টির জেরে নিউ ফারাক্কা জংশনে ধসে যায় রেললাইন। ফলে উত্তরের বহু ট্রেন বাতিল হয়ে যায়। এই হয়রানির মাঝে সড়কপথে বেশি ভাড়া দিয়ে উত্তরবঙ্গে রওনা হচ্ছিলেন যাত্রীরা। অবশেষে, ট্রেন চলাচল স্বাভাবিক হল। শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের পর উত্তরের সব ট্রেন চলতে শুরু করল। তবে স্বাভাবিক ছন্দে ফেরানো মোটেও সহজ ছিলনা। পূর্ব রেলওয়ে দ্রুত ব্যবস্থা করার জন্য কুর্নিশ জানিয়েছেন বহু মানুষ।

ঘুমের ঘোরে ট্রেনের দরজা খুলতেই নিচে পড়ে মৃ*ত্যু হল এক তরুণের। সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই ম*র্মান্তিক ঘটনার দৃশ্য। সূত...
06/09/2026

ঘুমের ঘোরে ট্রেনের দরজা খুলতেই নিচে পড়ে মৃ*ত্যু হল এক তরুণের। সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই ম*র্মান্তিক ঘটনার দৃশ্য। সূত্রের খবর, রাজস্থানের জয়পুর থেকে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। মৃতের নাম প্রিয়াংশু দেবনাথ (১৯)। পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা তিনি। ঘটনাটি প্রতাপ এক্সপ্রেসে ঘটেছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, রাত প্রায় ৯টা নাগাদ ট্রেনটি উত্তর প্রদেশে অবস্থান করার সময় ঘুমের ঘোরে নিজের আসন ছেড়ে উঠে আসেন প্রিয়াংশু। শৌচাগার মনে করে ভুল করে ট্রেনের এসি কোচের দরজা খুলে ফেলেন তিনি। এরপর পা এগিয়ে দিতেই চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে যান। সেই সময় ট্রেনটির গতি ছিল ঘণ্টায় প্রায় ১২৭ কিলোমিটার। পুরো ঘটনাটি ট্রেনের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।।।

পাকিস্তানকে কার্যত উড়িয়ে দিল ভারতীয় মহিলা দল। ফতিমাদের ৫৫ রানে অলআউট করার পর সেই রান ৩ উইকেট হারিয়ে ৮.৪ ওভারেই তুলে ফেলল...
05/09/2026

পাকিস্তানকে কার্যত উড়িয়ে দিল ভারতীয় মহিলা দল। ফতিমাদের ৫৫ রানে অলআউট করার পর সেই রান ৩ উইকেট হারিয়ে ৮.৪ ওভারেই তুলে ফেললেন হরমনপ্রীত কৌররা। ফলে অপরাজিত দল হিসাবে এশিয়া কাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত।

লা- লিগায় রিয়াল বেটিসের কাছে হেরে গেল রিয়াল মাদ্রিদ। ৮১ মিনিটে প্যারোটের একমাত্র গোলে জিতল বেটিস। পেনাল্টি মিস করে খলনায়...
05/09/2026

লা- লিগায় রিয়াল বেটিসের কাছে হেরে গেল রিয়াল মাদ্রিদ। ৮১ মিনিটে প্যারোটের একমাত্র গোলে জিতল বেটিস। পেনাল্টি মিস করে খলনায়ক হয়ে গেলেন কিলিয়ান এমবাপে। পয়েন্ট টেবিলে বার্সেলোনার নিচে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল৷

আজ মহিলাদের এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে...
05/09/2026

আজ মহিলাদের এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন স্মৃতি মন্ধারা। তবুও এই ম্যাচকে ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৮টায়। টিভিতে সোনি স্পোর্টসের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে৷ মোবাইলে লাইভ স্ট্রিমিং হবে সোনি লিভ অ্যাপে।

২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসে প্রথম ম্যাচ খেলবে ভারত। তার আগে ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে ক্রিকেটে। একটি বিবৃতিতে জানানো হয়েছে...
05/09/2026

২৮ সেপ্টেম্বর এশিয়ান গেমসে প্রথম ম্যাচ খেলবে ভারত। তার আগে ঐতিহাসিক ম্যাচ হতে চলেছে ক্রিকেটে। একটি বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২২ সেপ্টেম্বর, সকাল ৯.৩০টায় তোচিগি প্রিফেকচারের সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে জাপানের বিরুদ্ধে খেলবে ভারত। বোর্ড জানিয়েছে, ভারত এবং জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে এই ম্যাচ আয়োজন করা হবে। এই ম্যাচ সুজুকি কাপের অন্তর্গত। ফলে ক্রিকেটে দুধের শিশু জাপানের সামনে বিরাট সুযোগ ভারতের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করার।

সম্প্রতি হড়পা বানে তছনছ হয়ে যায় নেপালের বিস্তীর্ণ এলাকা। ঘটনায় প্রা*ণ হারিয়েছেন বহু মানুষ। এখনও নিখোঁজ বহু। দুর্যোগের ৯ ...
04/09/2026

সম্প্রতি হড়পা বানে তছনছ হয়ে যায় নেপালের বিস্তীর্ণ এলাকা। ঘটনায় প্রা*ণ হারিয়েছেন বহু মানুষ। এখনও নিখোঁজ বহু। দুর্যোগের ৯ দিন পর মন ভালো করা খবর। সুড়ঙ্গ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল দুজনকে।

মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উদযাপনে টালিগঞ্জে একসঙ্গে তিন টলি সুপারস্টার।
03/09/2026

মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উদযাপনে টালিগঞ্জে একসঙ্গে তিন টলি সুপারস্টার।

প্রোটিয়াদের ঘরের মাঠে দাদাগিরি তৌহিদ হৃদয়ের। একাই ভেঙে দিলেন বাংলাদেশীদের রেকর্ড। ৩৫০ রান করে বিরাট রেকর্ড গড়ে ফেললেন তি...
02/09/2026

প্রোটিয়াদের ঘরের মাঠে দাদাগিরি তৌহিদ হৃদয়ের। একাই ভেঙে দিলেন বাংলাদেশীদের রেকর্ড। ৩৫০ রান করে বিরাট রেকর্ড গড়ে ফেললেন তিনি। ব্যক্তিগত ৩৫০ করেই ইনিংস ডিক্লেয়ার করলেন তাওহীদ হৃদয়। সঙ্গে সঙ্গেই দক্ষিণ আফ্রিকা 'এ' দলের ক্রিকেটাররা ছুটে এসে অভিবাদন জানালেন। এই ইনিংসের পর অভিবাদন পাওয়াটাই স্বাভাবিক।

২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রান করেছিলেন সাকিব আল হাসান। ২০০৩ সালে পাকিস্তান সফরে প্যাট্রনস ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সেখানে ডিফেন্স হাউজিং অথরিটির বিপক্ষে ২১৮ রান করেছিলেন সাবেক ওপেনার বিদ্যুৎ। দেশের বাইরে ফার্স্ট ক্লাস ক্রিকেটে এই দুটোই ছিল কোনো বাংলাদেশির সর্বোচ্চ। বাংলাদেশ 'এ' দলের হয়ে ৩৫০ করে সেই রেকর্ড ভাঙলেন তাওহীদ হৃদয়।

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটারও এখন হৃদয়। সাউথ আফ্রিকার মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে মোটে ১১ জন ব্যাটার ৩০০ রানের ইনিংস খেলেছিলেন। এই তালিকায় নেই আর কোনো বিদেশি। হৃদয়ের এই ৩৫০ রানের ইনিংস অনন্য, অসাধারণ এক স্বীকৃতি।।।

Address

Bright Street
Kolkata
700019

Alerts

Be the first to know and let us send you an email when RUEL TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RUEL TV:

Shortcuts

Share