08/08/2015
এশা, বিপাশা, ঐশ্বরিয়া ও ক্যাটরিনার পর এবার ‘ধুমগার্ল’ দীপিকা। যশরাজ ফিল্মিসের পরবর্তী ধুম সিরিজে পর্দায় প্রেম কাহিনি করবেন দীপিকা-হৃতিক। এমনই খবর উড়ছিল বলিউডের বাতাসে। আর এই খবরে দীপিকা-হৃতিক অনুরাগীরাও দিন গুনতে শুরু করে দিয়েছিল, কবে এই জুটিকে পর্দায় দেখতে পাবেন তারা। তবে তা আর হয়ে উঠল না ভক্ত, অনুরাগীদের। সম্প্রতি দীপিকা জানিয়েছে, “আমি হৃতিকের সঙ্গে কোনও ছবিকরছি না”।শুধু এই নয় দীপিকা জানিয়েছেন, ‘আমি যশরাজ ফিল্ম থেকে কোনও অফার পাইনি। তাই হৃতিকের সঙ্গে কাজ করা আর না করার কোনও প্রশ্নই উঠছেনা”।তবে বলিউড পাড়ার খরব, আদিত্য চোপড়া ‘ধুম-ফোর’তৈরির কথা ভাবছেন। আর এবারের সিরিজের জন্য হৃতিকে নেবেন বলে ঠিক করেছেন। তবে প্রতিবারের মতো এবারও পুলিশের ভূমিকায় থাকবেন অভিষেক বচ্চন ও উদয় চোপড়া।এদিকে দীপিকা এখন ব্যস্ত আছেন ইমতিয়াজের পরবর্তী ছবি ‘তামাশা’এর শুটিংয়ে। এই ছবিতে দীপিকার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে রনবীর কাপুরকে।