Aranyamon Prokashoni

Aranyamon Prokashoni অরণ্যমন প্রকাশনী
পুস্তক প্রকাশক

Somnath Mukherjee লিখলেন, #বইতরণীবইয়ের নাম:  #মাস্টারস্ট্রোক. কিছু বই থাকে যা শেষ করার পর মনের ভেতর একটা রেশ রেখে যায়। স...
14/09/2026

Somnath Mukherjee লিখলেন,

#বইতরণী
বইয়ের নাম: #মাস্টারস্ট্রোক.

কিছু বই থাকে যা শেষ করার পর মনের ভেতর একটা রেশ রেখে যায়। সম্প্রতি শেষ করলাম ‘মাস্টারস্ট্রোক’। এটি বেশ কিছু দারুণ গল্পের একটি সুন্দর সমাহার।বইটির সব গল্প আমার সমপরিমাণ ভালো লাগেনি; কিছু গল্প গড়পড়তা বা অল্প ভালো লেগেছে। কিন্তু এর মধ্যেই এমন কিছু অসাধারণ গল্প রয়েছে যা এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দেয় এবং মনকে পুরোপুরি ছুঁয়ে যায়। সেই চমৎকার গল্পগুলোর জন্যই বইটি পড়া সার্থক মনে হয়েছে। ।

"বিশ্বসাহিত্যের এই অসামান্য গল্পগুলোকে এত চমৎকার ও সাবলীল বাংলায় অনুবাদ করার জন্য লেখক ও অনুবাদক সৈকত মুখোপাধ্যায়কে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং অরণ্যমন প্রকাশনী কেও জানাই অসংখ্য ধন্যবাদ"।

রেটিং: ⭐⭐⭐⭐☆ (৪/৫)

সব কটি গল্পের মধ্যে আমার যে যে গল্পগুলি সবথেকে ভালো লেগেছে সেগুলি হলো .

*যমদুয়ার

*তার বদলে পেলে

*ছাল ছাড়িয়ে

*অমানুষের মেলা

*সুখে আছে যারা

অরণ্যমন প্রকাশনীর পক্ষ থেকে লেখক বিশ্বজিৎ সাহাকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 💚তাঁর সৃষ্টির সঙ্গে পথ চলত...
14/09/2026

অরণ্যমন প্রকাশনীর পক্ষ থেকে লেখক বিশ্বজিৎ সাহাকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 💚

তাঁর সৃষ্টির সঙ্গে পথ চলতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। তাঁর কলমে আরও অনেক নতুন গল্পের জন্ম হোক, তাঁর সৃষ্টিশীলতার পথ আরও দীর্ঘ ও সমৃদ্ধ হোক, এই কামনাই র‌ইল।

 #পুজোর_বই (৩)জীবনের কোনও এক আপাত-সাধারণ মুহূর্তে হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ায় অন্ধকার।তখন যুক্তি থাকে, বুদ্ধি থাকে, সাহ...
13/09/2026

#পুজোর_বই (৩)

জীবনের কোনও এক আপাত-সাধারণ মুহূর্তে হঠাৎ আমাদের সামনে এসে দাঁড়ায় অন্ধকার।

তখন যুক্তি থাকে, বুদ্ধি থাকে, সাহসও হয়তো থাকে, শুধু থাকে না আলো।

সেই অন্ধকারেরই কিছু আখ্যান নিয়ে আসছে,

“অমাওস”

লেখক: তমোঘ্ন নস্কর
প্রকাশক: অরণ্যমন প্রকাশনী

আসছে কৌশিক সামন্তের কলমে, ‘ব্লু চেয়ার’অরণ্যমন প্রকাশনী
12/09/2026

আসছে কৌশিক সামন্তের কলমে,
‘ব্লু চেয়ার’

অরণ্যমন প্রকাশনী

যে মানুষটি অরণ্যের নীরবতাতেও শুনেছিলেন জীবনের গল্প... 🌿সেই চিরসবুজ কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে, অরণ্...
12/09/2026

যে মানুষটি অরণ্যের নীরবতাতেও শুনেছিলেন জীবনের গল্প... 🌿

সেই চিরসবুজ কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে, অরণ্যমন প্রকাশনার পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ প্রণাম।

11/09/2026

কৌশিক সামন্ত ও ঋভু মুখোপাধ্যায়ের পর এবার আরও দু’টি বই...

তমোঘ্ন নস্কর ও অনিরুদ্ধ সরকারের কলমে...
এবার পুজো জমজমাট...

আপনাদের কী মনে হয়, এবার কোন লেখকের বই আসছে?জানান কমেন্টে 😎
11/09/2026

আপনাদের কী মনে হয়, এবার কোন লেখকের বই আসছে?

জানান কমেন্টে 😎

10/09/2026

এবার পুজো জমজমাট
পুজোর চারদিনের চারটি ভিন্ন স্বাদের বই

ভয় - আতঙ্ক - প্রেম - প্রবন্ধ

10/09/2026

জানালেন,

📕রক্ষস
✍️ তমোঘ্ন নস্কর
📚অরণ্যমন
💰২৫০/-

 #পুজোর_ব‌ই (২)কলেজ স্ট্রিটের বইপাড়ার সেই আচমকা বৃষ্টিতে যে গল্পের শুরু, আজ বারো বছর পর শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গলে...
09/09/2026

#পুজোর_ব‌ই (২)

কলেজ স্ট্রিটের বইপাড়ার সেই আচমকা বৃষ্টিতে যে গল্পের শুরু, আজ বারো বছর পর শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গলে আরেক বৃষ্টিতেই কি লেখা হবে তার শেষ পরিণতি?

হাওড়া স্টেশনের ভিড়ে হারিয়ে যাওয়া এক অতীত, শ্রাবণের একটানা বৃষ্টিতে কি আবার ফিরে আসবে?

কিছু প্রেম বোধহয় শুধু বৃষ্টিরই অপেক্ষা করে...

আসছে ঋভু মুখোপাধ্যায়ের কলমে
"বৃষ্টি হোমস্টে"

Address

Block 2, Stall 20, Surya Sen Street
Kolkata
700012

Alerts

Be the first to know and let us send you an email when Aranyamon Prokashoni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aranyamon Prokashoni:

Shortcuts

Share

Category