Kolkata Tribune

Call Directions Website Contact the business

Kolkata Tribune Official page for Kolkata Tribune, Kolkata's largest Online News Publisher. Kolkata Tribune is a Bengali Online Newspaper from Kolkata.
(2)

ভিডিও বার্তায় অভিনেতা মুকেশ খান্না বলেন, 'দিল্লি পুলিশ এই আরশোলাগুলোর বিরুদ্ধে সঠিক পদক্ষেপই নিয়েছে, আমিও এটাই চেয়েছি...
11/10/2026

ভিডিও বার্তায় অভিনেতা মুকেশ খান্না বলেন, 'দিল্লি পুলিশ এই আরশোলাগুলোর বিরুদ্ধে সঠিক পদক্ষেপই নিয়েছে, আমিও এটাই চেয়েছিলাম। নাটক-বেয়াদবি-ঔদ্ধত্যেরও একটা সীমা আছে! আপনারাই এদের মনোভাব এবং দুঃসাহস দেখুন!'

ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপে দেয় এক তরুণী। ঘটনায় রাষ্ট্র সংলাপ...
11/10/2026

ঢাকার সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপে দেয় এক তরুণী। ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব আয়াস, অভিযুক্ত নারীসহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে।

নিজের নাগরিকত্ব সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে ক্যামেরার সামনে ভারতীয় পাসপোর্ট তুলে ধরেন ধ্রুব রাঠি। তিনি বলেন, “এই দেখুন...
11/10/2026

নিজের নাগরিকত্ব সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে ক্যামেরার সামনে ভারতীয় পাসপোর্ট তুলে ধরেন ধ্রুব রাঠি। তিনি বলেন, “এই দেখুন আমার পাসপোর্ট। আমি একজন ভারতীয় নাগরিক ছিলাম, আছি এবং থাকব। একজন ভারতীয় নাগরিক হিসেবে দেশে যে কোনও গণতান্ত্রিক প্রতিবাদে অংশ নেওয়ার পূর্ণ অধিকার তার রয়েছে।"

বিস্তারিত- https://kolkatatribune.in/dhruv-rathee-speaks-out-after-release/

ফের ককরোচদের বিক্ষোভে যোগ দিলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
11/10/2026

ফের ককরোচদের বিক্ষোভে যোগ দিলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

চেন্নাই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্...
11/10/2026

চেন্নাই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদী পোরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্রোতে যাত্রা করবেন এবং ফিরে আসবেন। এরপর তিনি চেন্নাইয়ের জলকান্তেশ্বর মন্দিরে দর্শন ও পুজো দেবেন। পরে আইআইটি মাদ্রাজের ব্রেন সেন্টার ঘুরে দেখবেন তিনি।

এদিন প্রধানমন্ত্রী ১৩,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস, উদ্বোধন করবেন। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে ভাষণও দেবেন তিনি।

এছাড়াও, চেন্নাইয়ের জয়গোপাল গারোদিয়া হিন্দু বিদ্যলয় ম্যাট্রিকুলেশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে উপস্থিত জনতার উদ্দেশে ভাষণ দেবেন।

এক বছরের জন্য কোথাও শান্তি ভঙ্গ করতে পারবেন না শর্তে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে, সৌরভ ও আশুতোষ রাঙ্কা
11/10/2026

এক বছরের জন্য কোথাও শান্তি ভঙ্গ করতে পারবেন না শর্তে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে, সৌরভ ও আশুতোষ রাঙ্কা

রবিবার চেন্নাই সফরে ১৩,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ...
11/10/2026

রবিবার চেন্নাই সফরে ১৩,০০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনকে পাল্টা কড়া জবাব দিল ভারত। সাফ জানালো, “নয়াদিল্লিতে আজকের ঘটনাবলি সম্পর্কে ...
11/10/2026

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনকে পাল্টা কড়া জবাব দিল ভারত। সাফ জানালো, “নয়াদিল্লিতে আজকের ঘটনাবলি সম্পর্কে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর (OHCHR)-এর মন্তব্য আমাদের নজরে এসেছে।

ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আমাদের সংবিধানে শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়ার অধিকার নিশ্চিত করা হয়েছে। শক্তিশালী প্রতিষ্ঠান, স্বাধীন বিচারব্যবস্থা এবং মুক্ত সংবাদমাধ্যম এই অধিকারকে সুরক্ষিত রাখে। প্রতিটি গণতন্ত্রের মতোই, ভারতীয় নাগরিকরা জনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আরোপিত যুক্তিসংগত বিধিনিষেধ মেনে এই অধিকার প্রয়োগ করেন। অন্যদিকে, প্রশাসন আইন মেনেই কাজ করে এবং যেকোনও অভিযোগের প্রতিকার চেয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ সকলের জন্য উন্মুক্ত রয়েছে।

তাই OHCHR-এর উদ্বেগ যথাযথ নয় এবং তা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপের শামিল।

এই প্রেক্ষাপটে, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার নীতি মেনে OHCHR-এর উচিত বিশ্বের অন্যান্য প্রান্তে চলা বৃহৎ আকারের বিক্ষোভগুলির প্রতিও তুলনামূলকভাবে একই রকম মনোযোগ দেওয়া।”

মহালয়ায় ইডেন গার্ডেনে ৩ হাজার ঢাক বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লো পশ্চিমবঙ্গ
10/10/2026

মহালয়ায় ইডেন গার্ডেনে ৩ হাজার ঢাক বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লো পশ্চিমবঙ্গ

CJP নেতাদের বাদে আটক থাকা বাকি সকলকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। সিজেপি নেতাদের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ ক...
10/10/2026

CJP নেতাদের বাদে আটক থাকা বাকি সকলকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। সিজেপি নেতাদের ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ

Address

Jorasanko
Kolkata
700069

Alerts

Be the first to know and let us send you an email when Kolkata Tribune posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kolkata Tribune:

Shortcuts

Share