Atmajaa

Atmajaa Welcome to the official page for Atmajaa Publishers & Distributors.

Atmajaa Publishers was set up with the objective of creating a unique set of books that provide unmatched reading pleasure to people across the country. Atmajaa has published books in the field of Fiction, Non-Fiction, Translations, Plays, Children’s literature, Biographies, Self-help, Religion, Philosophy, Culture and Management in Bengali and English. With there ongoing endeavour to provide Quality books at economical prices, Atmajaa has made paperback books easily accessible to the masses.

নববর্ষের নতুন বই ১। বাংলার বাউল ফকির সংস্কৃতি (সাধনা, শিল্প, বিপণন) - অন্তরা ব্যানার্জি২। কলকাতার ঘাট পরিক্রমা - বৈদূর্য...
12/04/2026

নববর্ষের নতুন বই

১। বাংলার বাউল ফকির সংস্কৃতি (সাধনা, শিল্প, বিপণন) - অন্তরা ব্যানার্জি
২। কলকাতার ঘাট পরিক্রমা - বৈদূর্য্য সরকার

বইদুটির অনলাইন অর্ডার লিঙ্ক নিচের কমেন্ট বক্সে -

বর্ষশেষের বিশেষ ছাড়আগামীকাল থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত সমস্ত বইতে ৩০% বিশেষ ছাড়। আমাদের ওয়েবসাইট www.atmajaa.com এ ব্যবহার ...
04/04/2026

বর্ষশেষের বিশেষ ছাড়
আগামীকাল থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত সমস্ত বইতে ৩০% বিশেষ ছাড়। আমাদের ওয়েবসাইট www.atmajaa.com এ ব্যবহার করুন কুপন কোড "ATMAJAA30". অফারটি আগামী পয়লা বৈশাখে প্রকাশিতব্য বইয়ের ক্ষেত্রেও প্রযোজ্য।

নারীর যৌন অঙ্গচ্ছেদ( FGM)--- বহু প্রাচীন কুসংস্কারে ভরা প্রথা আজও পৃথিবীর মাটিতে মেয়েদের হাহাকার আর কান্নার আওয়াজ অতিক্র...
29/01/2026

নারীর যৌন অঙ্গচ্ছেদ( FGM)--- বহু প্রাচীন কুসংস্কারে ভরা প্রথা আজও পৃথিবীর মাটিতে মেয়েদের হাহাকার আর কান্নার আওয়াজ অতিক্রম করে বেঁচে আছে... প্রতিটি অর্জনে মেয়েদের লড়াই এর রক্তিম ইতিহাস লেখা আছেI বিশ্বজুড়ে মেয়েরা প্রতিবাদে নেমেছে "My Body-My Choice" এর লড়াই তে...

এই লড়াই যেমন মেয়েদের সাহস তেমনই মেয়েদের যন্ত্রণার ইতিহাস, সেই ইতিহাস গল্পের আকারে প্রকাশিত "খতনা" নামে।

স্টল নাম্বার ৫০১
19/01/2026

স্টল নাম্বার ৫০১

17/01/2026
বইটির মূল কথা সোজা হলেও বেশ গভীর। ভার্জিনিয়া উলফকে শুধু একজন বিখ্যাত লেখক হিসেবে দেখলে তাঁকে ঠিকঠাক বোঝা যায় না। তাঁকে ব...
16/01/2026

বইটির মূল কথা সোজা হলেও বেশ গভীর। ভার্জিনিয়া উলফকে শুধু একজন বিখ্যাত লেখক হিসেবে দেখলে তাঁকে ঠিকঠাক বোঝা যায় না। তাঁকে বুঝতে হলে তাঁর মন, ভাবনা আর অনুভূতির কাছে যেতে হয়। ভিক্টোরিয়া ওকাম্পোর স্মৃতি, উলফের সঙ্গে তাঁর চিঠিপত্র আর উলফের নিজের ডায়েরির অংশ পড়লে দেখা যায় উলফ কীভাবে জীবনকে খুব মন দিয়ে দেখতেন, কীভাবে সাধারণ জিনিসের মধ্যেও গভীর অর্থ খুঁজে পেতেন। বইটিতে উলফ কখনো আনন্দ আলাদা করে দেখেননি। আনন্দের উল্টোদিকে যে কষ্ট, ভয় আর একাকিত্ব লুকিয়ে থাকে, তিনি তা স্পষ্টভাবে বুঝতেন। এই সৎ দর্শনের ক্ষমতাই তাঁর লেখার আসল শক্তি। ভার্জিনিয়া উলফের লেখা শুধু সাহিত্য নয়, তাঁর জীবন আর অনুভবের এক গভীর প্রকাশ।

চিঠিপত্র সংগ্রহ : ভার্জিনিয়া উলফ ও ভিক্টোরিয়া ওকাম্পো
বৈশাখী মিত্র

#প্রকাশিত

ঋগ্বেদ পুরাণ বা মহাকাব্যে দেবাসুর সংগ্রাম বা অন্যান্য কাহিনির মাধ্যমে মহাকাশের তারাদের অবস্থান, গতি ও প্রকৃতি সম্বন্ধে ব...
16/01/2026

ঋগ্বেদ পুরাণ বা মহাকাব্যে দেবাসুর সংগ্রাম বা অন্যান্য কাহিনির মাধ্যমে মহাকাশের তারাদের অবস্থান, গতি ও প্রকৃতি সম্বন্ধে বলতে চেয়েছিলেন ঋষিরা। দেবগুরু বৃহস্পতি ও অসুরগুরু শুক্রাচার্যও সেই থেকে এসেছে। ঋগ্বেদের প্রসঙ্গ টেনে বলা যায় আজও প্রধান যে দুই দেবতার (বিষ্ণু ও মহাদেব) বিভিন্ন রূপে পুজো হয়ে চলেছে তারা জ্যতিষ্ক থেকেই এসেছেন। সূর্য বা ব্রহ্ম থেকে ব্রহ্মা এসেছেন ভাবা যায়। সেজন্যেই তিনি সৃষ্টিকর্তা। সমুদ্র মন্থনের কাহিনিতে যেমন অমৃত, লক্ষ্মী, হলাহল ওঠার কথা আছে তেমন নীহারিকা থেকে চন্দ্র ও বহু জ্যোতিষ্কের আবির্ভাব।

জ্যোতিষ শাস্ত্রে গ্রহ নক্ষত্র তারকা জ্যোতিষ্কদের স্থিতি গতি ক্রিয়া বিষয়ে জানা যায়। পুরাণে বলা হয়েছে, বিশ্বসংসার অন্ধকার ছিল শুরুতে। পরে সূর্য স্থাবর জঙ্গম জগৎ রাশি গ্রহ নক্ষত্র সৃষ্টি করলেন। সংহারক কালপুরুষের মূর্তি নিয়ে রাশিচক্র গড়ে উঠল।

বলা যায় বশিষ্ট অত্রি ভৃগু পরাশর থেকে আর্যভট্ট বরাহমিহিরের সূর্যসিদ্ধান্তের সব পুঁথি বৈদেশিক আক্রমণে নষ্ট হয়ে গেছে। আরবি ভাষায় বহু গ্রন্থের অনুবাদ হয়েছিল। আবার পাশ্চাত্যে সেই আরবি পুঁথি পৌঁছে গেছিল। সেগুলি থেকে আরিস্টটল সক্রেটিস টলেমীর আবির্ভাব। যদিও উপনিবেশের কাল থেকে সেগুলোকে অনুকরণ করে এদেশে বিচার করা হয়েছে সেও এক লজ্জার কাহিনি।

নক্ষত্রের দেবতা: বৈদিক আকাশের দেবলোক
বৈদূর্য্য সরকার

চিরস্থায়ী বন্দোবস্তের ফলে গ্রামীণ অর্থনীতি ধ্বংস হয় এবং নগর কলকাতা কেন্দ্রিক বাঙালির উত্থান ঘটে। দেওয়ানি বা বেনিয়ান হয়ে ...
15/01/2026

চিরস্থায়ী বন্দোবস্তের ফলে গ্রামীণ অর্থনীতি ধ্বংস হয় এবং নগর কলকাতা কেন্দ্রিক বাঙালির উত্থান ঘটে। দেওয়ানি বা বেনিয়ান হয়ে এসেছিলেন আদিবাবুরা। তাদের পরবর্তী প্রজন্মের বিলাসের কথা পাওয়া যায় নববাবু প্রসঙ্গে। উনিশ শতকের বাবুরা কিছুটা ইংরেজি মাধ্যমে পড়ে অশুদ্ধ ইংরেজি বলতে শুরু করে। ইংরিজি জুতো, চায়না কোট, অ্যালবার্ট চুল, পায়ে মোজা বা হাতে ছড়ি নিয়ে চলাফেরার চল আসে। মাংস মদ বারাঙ্গনা নিয়ে মেতে ওঠে সবাই। এদের সবথেকে হাস্যকর বিষয় ছিল অনুকরণ করা। বলা যায় অষ্টাদশ শতকের মাঝামাঝি থেকে উনিশ শতক পর্যন্ত বাবুরা ছিলেন পাশ্চাত্য সভ্যতার তল্পিবাহক। তার থেকে কেরানিবাবু ও ফোতোবাবুরা আসেন। যদিও তাদের অর্থনৈতিক সামর্থ বিশেষ ছিল না। সব মিলিয়ে উনিশ শতকের বাবু সংস্কৃতির ছবি পাওয়া যায়। তাদের ছবি এখনও বাঙালির নস্টালজিয়ায় থেকে গেছে নিশ্চিতভাবে।

মদ - মায়া - মেহফিল
কলকাতার বাবু কালচার
বৈদূর্য্য সরকার

#প্রকাশিত

Address

2/6, Beharilal Ghosh Road
Kolkata
700007

Opening Hours

Monday 11am - 7pm
Tuesday 11am - 7pm
Wednesday 11am - 7pm
Thursday 11am - 7pm
Friday 11am - 7pm
Saturday 11am - 7pm

Telephone

+916289457589

Alerts

Be the first to know and let us send you an email when Atmajaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atmajaa:

Share

Category