30/07/2026
‼️😜 এই মহিলাটা আজকেও আমাদের দিয়ে ঠিক নিজের নামে পোস্টটা করিয়ে নিল.! 😜‼️
সত্যি মাইরি, এই নিশাটা অত্যন্ত খারাপ! এত খারাপ যে বলে বোঝানো যাবে না।
প্রত্যেকদিন এমন কিছু কাণ্ডকারখানা ঘটাচ্ছে, এমন সব পারফরম্যান্স দিচ্ছে, যে আমাদের বাধ্য করছে ওকে নিয়ে লিখতে। আমরা তো আর ওকে নিয়ে লিখতেই চাই না। আমাদের তো কোনো ইন্টারেস্টই নেই এরকম একটা ফালতু ক্যারেক্টার নিয়ে লেখার। কিন্তু কী করব? এমন অভিনয় করছে, এমন সব দৃশ্য দিচ্ছে, যে লিখতে বাধ্য হচ্ছি। ইচ্ছে না থাকলেও লিখতে বাধ্য হচ্ছি।
সত্যি বলছি, একদম ভালো লাগে না। এভাবে কারও অভিনয়ের সামনে বারবার নতিস্বীকার করতে বাধ্য হলে নিজের কাছেই ছোট লাগে। কেন আমরা বারবার আপনার অভিনয়ের প্রশংসা করব? কেন? কেন? কেন?
নিশা... মানে অভিনেত্রী শ্রুতি দাস, আপনাকেই বলছি। এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। এইভাবে রোজ রোজ এত ভালো পারফরম্যান্স দেওয়া বন্ধ করুন। বুঝতে পেরেছেন? এটা কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে।
নাহলে কিন্তু আমরা আপনার নামে থানায় অভিযোগ জানাতে বাধ্য হব! 😡😡
💥 দেখুন "জোয়ার ভাঁটা" প্রতিদিন রাত ৮:৪৫ এ, শুধুমাত্র জি বাংলায়..!! 👍
★ এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের পেজটিকে FOLLOW করে নিও..!! 🥰
আর হ্যাঁ এটাই বলবো, যদি পারো তোমরা তোমাদের প্রত্যেকটা ফেবারিট সিরিয়াল অবশ্যই TV'তেই দেখার চেষ্টা করো.! কারণ শেষ অবধি কিন্তু TRP টাই ম্যাটার করে, সে যত বড়ো সিরিয়ালই হোক না কেন.! 😍
#জোয়ারভাঁটা