30/05/2026
আমরা বেশিরভাগ মানুষই জীবনে কোনো না কোনো সময় বিপর্যয়ের মধ্যে দিয়ে যাই 🌧️
বিপর্যয় বলতে যে কোনো একটাই চূড়ান্ত বিপর্যয়ের কথা বলছি না। একেকজন মানুষের জীবনে একেক রকম বিপর্যয় আসে এবং সেগুলোতে আমরা ভেঙে পড়ি। তৎক্ষণাৎ মনে হতে থাকে সবকিছু যেন শেষ হয়ে গেল...
কিন্তু আমার মনে হয় এই বিপর্যয়গুলোও অনেক সময় জীবনের এক একটা আশীর্বাদ স্বরূপ 🌿
বলা হয়, “ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন” কথাটা একেবারেই ভুল নয়। জীবনের অভিজ্ঞতা থেকে এটা একটা বড় উপলব্ধি ✨
ভেবে দেখুন, অতীত থেকে শুরু করে বর্তমানে যারা মানুষকে বিভিন্ন সময় আলো দেখিয়ে চলেছেন, motivate করেন 💫—তাদের মধ্যে বেশিরভাগই জীবনের কোনো না কোনো সময় ওই phase টার মধ্যে দিয়ে গিয়েছেন… হতাশা, ভেঙে পড়া, তারপর সেখান থেকে বেরিয়ে আসা।
আর সেই আত্ম উপলব্ধির পরেই যেন জীবনের মানে গুলো আরও পরিষ্কার হতে থাকে 🌼
তাই Depression আসছে মানেই জীবনে সবকিছু শেষ হয়ে যায় না 🖤
সাময়িকভাবে ওটা মনে হলেও, দীর্ঘ সময়ের বিচারে অনেক সময় সেই বিপর্যয়ই জীবন গড়েও দেয়—যেটার সত্যিই দরকার ছিল।
ভুল মানুষগুলোও জীবনে আসে এক একটা অধ্যায় হয়ে 📖
নরম মাটিকে শক্ত শিলা বানাতেই হয়তো।
আর Depression থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার পরে একটা আলাদা অনুভূতি কাজ করে… আলাদা দৃষ্টিভঙ্গি 🌤️
নিজের উপরেই তখন হাসি পায়, কতটা immature ছিলাম!
জীবনের অনেক মানে পরিষ্কার হতে থাকে...
তাই এই কথাটা মাথায় রাখুন, অনেক ঘটনা খারাপের ছদ্মবেশে আসলে আশীর্বাদ হয় 🌸
আবার অনেক কিছু ভালো ছদ্মবেশে অভিশাপও হতে পারে। 😊
নিজেকে শেষ করে দেওয়া কোনো সমাধান নয় 🙏
ধৈর্য ধরে সময়ের হাতে সবটা ছেড়ে দিন।
সময়ই একদিন ওর সব উদ্দেশ্য বুঝিয়ে দেয়… ⏳
মানসিকভাবে ভেঙে পড়লে সাহায্য চাইতে লজ্জা নেই। কথা বলুন..