16/03/2026
যাদবপুরে বিকাশরঞ্জন, কালীগঞ্জে তামান্নার মা ! 192 আসনে প্রার্থী তালিকা ঘোষণা বামেদের
প্রথম দিনেই 192 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট । এর মধ্যে আছেন 28 জন মহিলা । তাৎপর্যপূর্ণভাবে কালীগঞ্জে 'তৃণমূলের বোমাবাজি'তে মৃত তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করেছে সিপিআইএম । যাদবপুর আসনে প্রার্থী করা হয়েছে বিকাশরঞ্জন ভট্টাচার্যকে ৷ বামেদের প্রার্থী তালিকায় তরুণ ও যুবদের উপর আস্থা রাখতে দেখা গিয়েছে শীর্ষ নেতৃত্বকে ৷ সেই তালিকায় রয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি সাহা-সহ যুব সম্প্রদায়ের একাধিক নেতা ৷
ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরদিনই অর্থাৎ সোমবার সাংবাদিক সম্মেলন করে প্রথম ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা ৷ আলিমুদ্দিনে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, আরএসপির রাজ্য সম্পাদক তপন হোড় ও সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় ।
এদিন বিমান বসু বলেন, "মানুষের দুঃখ দুর্দশা বাড়ানোর ক্ষেত্রে যে কলা কৌশল চলছে তার বিরুদ্ধে, আমাদের বামপন্থী শক্তি পুনরুত্থানের জন্যই এবারের নির্বাচনে লড়াই । উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বা জঙ্গলমহলের সব জায়গায় রাজনৈতিক প্রচার পরিকল্পিতভাবে হবে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে । আমাদের মনোভাবের কথা আমরা জানিয়েছি সহযোগীদের, তাঁরাও সম্মতি জানিয়েছেন । জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই প্রচার ৷ ধর্ম, ভাষা, জাতির ভিত্তিতে মানুষকে বিভক্ত করার যে চেষ্টা চলছে, তা নিয়েও কথা হয় । রাষ্ট্রপতি কেমন দেখতে সেটা নিয়ে কথা বলতে জনপ্রতিনিধি কুণ্ঠাবোধ করে না । এগুলোর প্রতিবাদে আমরা সরব হব ।"
বামেদের প্রার্থিতালিকার উল্লেখযোগ্য নামগুলি একনজরে,
নাগরাকাটা - তিনকুমার ওরাও
শিলিগুড়ি - শরদিন্দু চক্রবর্তী
চাকুলিয়া - আমজাদ আলি
ইটাহার - সুদীপ্ত দাস
কুশমণ্ডি - জ্যোতির্ময় রায়
মাদারিহাট - সুভাষ লোহার (আরএসপি)
ধূপগুড়ি - নিরঞ্জন রায় (সিপিআইএম)
জলপাইগুড়ি - দেবরাজ বর্মন (সিপিআইএম)
রাজগঞ্জ - হরেন্দ্রনাথ রায় (সিপিআইএম)
মেখলিগঞ্জ - কমল রায়
মাথাভাঙা - খগেন বর্মন (সিপিআইএম)
প্রণয় কাঞ্জি - কোচবিহার উত্তর
দিনহাটা - বিকাশ মণ্ডল
পানিহাটি - কলতান দাশগুপ্ত
কামারহাটি - মানস মুখোপাধ্যায়
নোয়াপাড়া - গার্গী চট্টোপাধ্যায়
দেবজ্যোতি দাস - খড়দহ
বীজপুর - দেবাশিস রক্ষিত
দমদম উত্তর - দীপ্সিতা ধর
বরাহনগর - সায়নদ্বীপ মুখোপাধ্যায়
দমদম - ময়ূখ বিশ্বাস
রাজারহাট নিউটাউন - সপ্তর্ষি দেব
কালীগঞ্জ - সাবিনা ইয়াসমিন (তামান্নার মা)
গঙ্গারামপুর - বিপ্লব বর্মন (সিপিআইএম)
গাজোল - ক্ষিতীশ সরকার
মানিকচক - দেবজ্যোতি সিনহা (সিপিআইএম)
মুর্শিদাবাদ - আবদুল মান্নান
বেলডাঙা - রাজেশ ঘোষ
শ্যামপুর - অসিতবরণ সাউ
উদয়নারায়ণপুর - ষষ্ঠী মাঝি
উত্তর পাড়া - মীনাক্ষী মুখোপাধ্যায়
শ্রীরামপুর - নবনীতা চক্রবর্তী (সিপিআইএম)
কসবা - দীপু দাস
বিকাশরঞ্জন ভট্টাচার্য - যাদবপুর
মোনালিসা সিনহা - সোনারপুর দক্ষিণ
নীহার ভক্ত - বেহালা পশ্চিম
সায়ন বন্দ্যোপাধ্যায় - মহেশতলা
সঞ্জয় বসু - চৌরঙ্গী
পারমিতা রায় - বেলেঘাটা
মানিকতলা - মৌসুমী ঘোষ