Bengal Mirror News Channel

Directions Website

Bengal Mirror News Channel News & media website · News personality · Journalist Bengal mirror news editor output come owner Hoque Zafar Imam

06/10/2026

৬ অক্টোবর, মালদা/সূত্রের খবর সভাধিপতি হচ্ছেন বিজেপির জেলা পরিষদ সদস্যা দীপালি বালা।

06/10/2026

৬ অক্টোবর, মালদা/জমি মাফিয়াদের দৌরাত্ম, নিজের জমি দখলে বাধা দিতে গিয়ে প্রাণনাসের হুমকি অভিযোগ দুই জমিমাফিয়া বিরুদ্ধে।

06/10/2026

৬ সেপ্টেম্বর, মালদা/আজ মালদা জেলা পরিষদের সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা জেলা পরিষদ চত্বর। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। পাশাপাশি বাড়তি পর্যবেক্ষক নিয়োগের পাশাপাশি প্রশাসনের আধিকারিকরাও উপস্থিত থাকছেন জেলা পরিষদ চত্বরে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন।

06/10/2026

৫ অক্টোবর, মালদা/মালদহ জেলা পরিষদের সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ঠিক আগেই সোমবার গভীর রাতে মালদহ স্টেশনে ট্রেন থেকে নামতেই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস শিবিরের প্রায় তিনজন সদস্যকে আটক করল মালদা জেলা পুলিশ। যাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি, দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী ও কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূরের অভিযোগ, মালদহ জেলা পরিষদ গঠনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পুলিশের সহযোগিতায় আমাদের তিনজন সদস্যকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাদের আটক করা হয়েছে। বিজেপি গণতন্ত্রকে হত্যা করতে চাইছে, মানুষ এর জবাব দেবে।

05/10/2026

৫ অক্টোবর, মালদা/গেরুয়া তাসে কংগ্রেস-তৃনমূলের স্বপ্ন ভন্ডুল। মালদা জেলা পরিষদ দখল করতে চলেছে বিজেপি। সঙ্গী তৃণমূলের অপর গোষ্ঠী।

05/10/2026

৫ অক্টোবর, আব্দুল ফরিদ,মালদা কালিয়াচক/আদালতের নির্দেশ অমান্য করে বিএড ও ডিএলএড কোর্সে বেআইনি ভর্তি প্রক্রিয়ার মারাত্মক অভিযোগ উঠল মালদহের কালিয়াচক থানার অন্তর্গত ‘সুলতানা বিএড কলেজ অফ এডুকেশন’ ও ‘নজরুল মিশন অফ এডুকেশন, হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার’-এর বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে।

05/10/2026

৫ অক্টোবর, মালদা/সোমবার সারা রাজ্যের সাথে মালদাতেও পথে নামলেন আইনজীবিরা। বিশিষ্ট আইন জীবী শামীম আহমেদ সায়ন ব্যানার্জী ও মহিলা আইনজীবী দের ওপর হামলার প্রতিবাদে পথে নামেন তারা,শহরের রাজপথ জুড়ে মিছিল করেন তারা,অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করেন তারা।

05/10/2026

৫ অক্টোবর, মালদা/বাঙালির শ্রেষ্ঠ পার্বণ দুর্গাপুজো। আর দুর্গাপুজোর নানা আচার-অনুষ্ঠানে পদ্মফুলের গুরুত্ব অপরিসীম। তাই পুজোর প্রস্তুতির সঙ্গে পাল্লা দিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পদ্ম সংগ্রহ ও সংরক্ষণের কাজ। মালদা জেলা ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে পদ্ম সংগ্রহ করে ইংরেজবাজার ব্লকের কমলাবাড়ি এলাকার একটি হিমঘরে মজুত করছেন চাষি ও ব্যবসায়ীরা।

05/10/2026

৫ অক্টোবর, আব্দুল ফরিদ, মালদা কালিয়াচক/নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘মালদা জেলা কবিতা কার্নিভাল’।

05/10/2026

৫ অক্টোবর, মালদা হরিশ্চন্দ্রপুর/শিক্ষাঙ্গনে শিক্ষকের কু-কীর্তি, নাবালিকা ছাত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক, স্কুলের নির্ধারিত সময়ের বাইরে ছাত্রীর সঙ্গে স্কুলে প্রবেশ, আপত্তিকর অবস্থায় ধরা পড়তেই এলাকাবাসীর গণপিটুনি শিক্ষককে, উদ্ধার করতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পুলিশ, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।

Address

Tollygunge
Kolkata
PIN700033

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Mirror News Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share