Jonakir Sobde Rjk

Jonakir Sobde Rjk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jonakir Sobde Rjk, KOLKATA.

Kunal chanda rjk এখানে গল্প নয়,মনের কথা শোনাও হয় - কারন,তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই🍂 Rater Jonaki Kunal RJK
📻🎧
https://youtube.com/?si=RDu-wuioTJ0AP-Bc
RJK Home Production +91 8670965724🤙
Jonaki The Band RJK X Kunal Chanda

24/02/2026

♦️Part :- 1226.
আমি আসবোই ...🌺
তুমি ডাক দিলে -
একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল,
কতো হুলুস্থুল অনটন আজন্ম ভেতরে আমার |
তুমি ডাক দিলে
নষ্ট কষ্ট সব নিমেষেই ঝেড়ে মুছে
শব্দের অধিক দ্রুত গতিতে পৌছুবো
পরিণত প্রণয়ের উৎসমূল ছোঁব
পথে এতোটুকু দেরিও করবো না
তুমি ডাক দিলে
সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরুদ্যান হবো,
তুমি রাজি হলে
যুগল আহলাদে এক মনোরম আশ্রম বানাবো |
একবার আমন্ত্রণ পেলে
সব কিছু ফেলে
তোমার উদ্দেশ্যে দেব উজাড় উড়াল,
অভয়ারণ্য হবে কথা দিলে
লোকালয়ে থাকবো না আর
আমরণ পাখি হয়ে যাব, – খাবো মৌনতা তোমার।

💙🌺❤

Sunanda Das Chakraborty 🎙️
RJK Home Production 📻
Rater Jonaki Kunal RJK 📻
Rjk Story 📻

24/02/2026

♦️Part :- 2132.
অজান্তেই কতো কিছু 🌺
আজকাল ঘুম ভাঙার পর ফুল তুলি। এমনিতে তুলতে ইচ্ছে করে না। তাও গাছগুলো ভরে উঠলে ওদের একটু হাল্কা করি। সেই শীতের শুরুতে এনেছিলাম এদের। জল, সার, যত্ন। ধীরে ধীরে বেড়ে ওঠা। একসময় ভেবেছিলাম, আর বাঁচবে না। আবার বেঁচে উঠল। বড় হল। ফুল হল। থেকে গেল। তবে বড্ড সহজে। নীরবে। বোধহয়, ওরা বোঝে কীভাবে থেকে যেতে হয়। প্রত্যাশাকে মূল্য দিতে হয়। ধীরে ধীরে যে সম্পর্ক বেড়ে উঠেছে। তাকে কীভাবে আমৃত্যু বাঁচিয়ে রাখতে হয়। সত্যি, গাছগুলো অজান্তে কত কী শেখায়। শুধু আমরা শিখতে পারলাম না। দীর্ঘকাল যত্নে যে সম্পর্ক গড়ে তুললাম, আচমকা কোনও বিকল্প ছোঁয়ায় তাকে ভুলে গেলাম। এটা চাই। ওটা চাই। ওটা ভালো। এখানে ভালো। এসবের ভিড়ে আর থাকা হল না। সময়ে, সুযোগে সবাই বদলে গেলাম। মাঝে মাঝে মনে হয়, গাছেরা কী সহজ হয়। কী বোকা। আমরা কেন এমন বোকা হতে পারি না ?

💙🌺❤

Suchandra Paul 🎙️
Rjk Story 📻
Rjk Brand
RJK Home Production 📻
Rjk House

24/02/2026

♦️Part :- 1231.
চেষ্টা রা ক্লান্ত...🌺
একটা সময় সব চেষ্টারা ক্লান্ত হয়ে যায়। পাশ ফিরিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়তে চায়। আর জবাব চাইতে ইচ্ছে করে না। শুধু নীরবতাই ভালো লাগে। আর তার পিছু নিতে ইচ্ছা করে না। তার অভিমানের খোঁজ নিতে ইচ্ছে করে না। রাগ ভাঙাতে ইচ্ছে করে না। জোর করতে ইচ্ছে করে না। বারবার থেকে যাওয়ার কথা বলতে ইচ্ছে করে না। যত্ন, আদর, খোঁজ। এসব বলে নিতে ইচ্ছে করে না। রাতের পর রাত যার জন্য আর্তনাদ করেছি। একটা সময় পর আর তার সঙ্গে দেখা করতে ইচ্ছে করে না। একই শহরে একই এলাকায় থেকেও ওই চেনা গলিতে ঢুকতে ইচ্ছে করে না। কতবার একসঙ্গে ঘর বাঁধার, সাজানোর স্বপ্ন দেখেছি। একটা সময় পর আর তাকে ডাকতে ইচ্ছে করে না। আমরা নিজেদের মতো করে ঘর সাজাই। থেকে যাই। একটা সময় পর চাওয়া, পাওয়া, থেকে যাওয়া - সব কেমন জ্বরের মুখের মতো স্বাদহীন হয়ে যায়। শুধু মনে হয় সেই শৈশব ফিরে আসুক। কোনও চিন্তা ছাড়াই মায়ের কোলে মুখ গুঁজে ঘুমিয়ে পড়ি।

💙🌺❤

Chandana Roy 🎙️
RJK Home Production 📻
Gobhir Rate Jonakir Sathe RJK 📻
Rater Jonaki Kunal RJK 📻

24/02/2026

♦️Part :- 1233.
তোমার কারাগার...🌺
আমি একশো বছর বন্দি হতে রাজি,
যদি তোমার বুকেই পাই সেই কারাগার।
যে কারাগারে শিকল নেই,
তবুও পালাতে ইচ্ছে করে না।
যেখানে দেয়ালগুলো ঠান্ডা পাথরের নয়,
দেয়ালের স্পর্শে লেগে থাকে ভালোবাসার উষ্ণতা।
ওখানে সময় থেমে থাকে না,
কিন্তু ক্লান্তিও আসে না।
শাস্তি নেই,
আছে শুধু দায়িত্ব—
ভালোবেসে থাকার দায়িত্ব,
কেয়ার করার নীরব শপথ।
আমি জানি,
মুক্তি শব্দটা খুব বড়, খুব দামি।
তবুও আমি অনুজ এটা বুঝি—
কিছু কারাগার আছে
যেখানে মুক্তির চেয়েও মধুর
একটা মানুষের বুক।
যেখানে মাথা রাখলে
সব যুদ্ধ শেষ হয়ে যায়,
সব অভিযোগ চুপ করে বসে পড়ে।
যেখানে বন্দি হওয়া মানে হারানো নয়,
বরং নিজের ভাঙা অংশগুলোকে
আস্তে আস্তে জোড়া লাগানো।
তাই যদি প্রশ্ন আসে—
“এত ভালোবাসা দিয়ে কী পাবে?”
আমি শুধু বলি,
একটা কারাগার
যেখানে থাকতে ইচ্ছে করে আজীবন।

❤🌺💙

Suchitra Das 🎙️
RJK Home Production 📻
Rjk Story 📻
Rjk House

24/02/2026

♦️Part :- 1234.
আবেগী মন...🌺
যৌবনে মেয়েদের মানসিক সাপোর্ট আর পার্টনারের সঙ্গ অনেক দরকার হয়।

একটা মেয়ে যখন সেটা পায় না তখন সমাজ, পরিবার তাকে বোঝায়,, এটাই মেয়েদের জীবন। সংসার করো, সব মেনে নাও....

একটা সময় পর কেদেকেটে মেয়েটা মেনেও নেয় তাকে শুধু সেই ভালোবাসে। নেজেকে নিজেরই সঙ্গ দিতে হবে। নিজের সাথে নিজেই হাসা, কাদা, কথা বলা সব শিখে যায়৷

তার মস্তিষ্ক তখন সার্ভাইভাল মুডে চলে যায়। জাস্ট নিশ্বাস যতক্ষন চলে দায়িত্ব পালন করে বেঁচে থাকতে হবে। আবেগশূন্য হয়ে যায় মন।

যেই আবেগী মনই ছিলো তার সবচেয়ে বড় দূর্বলতা!!
সেই মনই হয়ে যায় আবেগশূন্য।
আর আবেগশূণ্য মনের নারী হয় মানসিক শক্তিতে অনন্য!!

সে একাকিত্বের প্রেমে এতো ভয়ানকভাবে পতিত হয় যে... পার্টনারের সঙ্গ তাকে বিরক্ত করতে শুরু করে😑😑
এ প্রশিক্ষন এই সমাজ, পরিবার আর তার পার্টনার মিলে তাকে দিয়েছে😊

অপরপক্ষে পুরুষের শারিরীক সাপোর্ট দরকার হয় যৌবনে। যার কারনে সে ফিমেল পার্টনার জোগাড় করে নিজের জন্য...
আবেগশূণ্য থাকে মন। তাই ফিমেল পার্টনারের আবেগী মনের চাওয়াগুলোকে সে পড়তে ব্যার্থ হয়!!

কিন্তু এই পুরুষেরই মানসিক সাপোর্ট, পার্টনারের সঙ্গ দরকার হয় বার্ধক্যে। কিন্তু ততদিনে টেবিল ঘুরে গেছে🙂

এখন তার পাশে আবেগশূন্য এক নারী। যে তাকে দায়িত্ব পালনের আশ্বাস দিলেও আবেগী সঙ্গী হতে নারাজ!!

পুরুষের পক্ষ থেকে নারীকে দেয়া যৌবনের আবেগ, সঙ্গ, সময়গুলো আসলে তার করা বার্ধক্যের ইনভেস্টমেন্ট। যার ফিডব্যাক সে বার্ধক্যে পাবে!

নারীকে আবেগহীন হতে দেয়া তার পুরুষ সঙ্গীর জন্য সবচেয়ে লসের৷

নারীর আবেগকে চারাগাছের মত যত্ন নিতে হয়, দৈনিক পানি ঢেলে সতেজ রাখতে হয়৷ নইলে একবার শুকিয়ে কাঠ হয়ে গেলে দাঁড়িয়ে থাকবে শুধু....সবুজ, ছায়া, প্রশান্তি কিছুই দেবে না।

❤️🌺💙

Suchitra Das 🎙️
RJK Home Production 📻
Rjk Story 📻
Rjk House
Jonakir Sobde Rjk 📻

Send a message to learn more

30/12/2025

♦️Part :- 2044.
তোমাকে পাবোনা আমি জানতাম...🌺

Kunal chanda rjk 🎙️
RJK Home Production 📻
Rjk Story 📻

30/12/2025

♦️Part :- 2045.
তুমি ছাড়া সুখ নেই...🌺

Kunal chanda rjk 🎙️
RJK Home Production 📻
Rjk House

30/12/2025

♦️Part :- 2049.
আমি তোমাকে বিশ্বাস করি...🌺

Kunal chanda rjk 🎙️
RJK Home Production 📻
Rjk Story 📻
Rjk Shorts

30/12/2025

♦️ Part:- 2050.
শরীরের ভাঁজে...🌺

Kunal chanda rjk 🎙️
RJK Home Production 📻
Gobhir Rate Jonakir Sathe RJK 📻

30/12/2025

♦️Part :- 2051.
অপূর্ণতার গল্প...🌺

Kunal chanda rjk 🎙️
RJK Home Production 📻
Gobhir Rate Jonakir Sathe RJK 📻

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Jonakir Sobde Rjk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jonakir Sobde Rjk:

Share