AsthirKabi

AsthirKabi ভাল লাগলে লাইক দিন ।

07/09/2026
07/09/2026

যারে যা উড়ে রাজার কুমার পক্ষীরাজে, যারে সাত সমুদ্দুরে তেপান্তরে যা উড়ে - উত্তমকুমারের লিপে সোনার খাঁচায় বীরেশ্বর সরকারের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান গেয়েছেন সম্বরন চক্রবর্ত্তী বিগত ৩রা সেপ্টেম্বর সকালে R Plus চ্যানেলে। প্রসঙ্গত সম্বরন দা হলেন আমাদের অনুষ্ঠানের নিয়মিত শিল্পী। আমাদের বাৎসরিক অনুষ্ঠানটি প্রতিবছর ডিসেম্বর মাসে হয়ে থাকে। আমরা নতুন প্রতিভাদেরও সুযোগ দিই। কোন নতুন প্রতিভা যদি আমাদের প্রোগ্রামে গাইতে চান তবে গান রেকর্ড করে পাঠাবেন 9064088802 হোয়াটস অ্যাপ নম্বরে।

06/09/2026

গতকাল উত্তমমঞ্চে আমন্ত্রিত ছিলাম শিসধ্বনি শিল্পী তরুন গোস্বামীর অনুষ্ঠান দেখবার জন্য। সঞ্চালক ছিলেন দেবাশিস বসু।

বিশেষভাবে সম্মানিত বোধ করলাম যখন তরুনদা এই অধমকে মঞ্চে ডেকে নিলেন। ডাকার সময় আমার ছদ্মনাম অর্থাৎ অস্থির বলেই আমাকে সম্বোধন করলেন। কারন তরুনদা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, উত্তমকুমার নিয়ে আমার কাজগুলো জানেন।

আমি তরুনদার এই শিসধ্বনি শিল্পের কিছু ক্লিপ আগে দেখেছিলাম। কিন্তু আজ সামনাসামনি জিনিসটা শুনে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। অবশ্যই ভিডিও দেবো আপনাদের জন্য।

তরুনদা অসাধারন বক্তা। বিবেকানন্দ নিয়ে যেমন দুর্দান্ত বলেন উত্তমকুমার নিয়েও বক্তব্যগুলো রেকর্ড করে রেখে দেবার মতো। এই অনুষ্ঠান তাই শুধু হৃদয়ের নয়, মস্তিষ্কেরও পুষ্টি ঘটিয়েছে।

আমাদের গ্রুপের সাংস্কৃতিক অনুষ্ঠানে এই অনন্য শিল্পের প্রদর্শন তথা কিছু বক্তব্যের জন্য আমিও তাঁকে আমন্ত্রণ জানিয়েছি। তরুনদা সময় করে উঠতে পারলে আমরা ধন্য হব।

বক্তব্যটি শুনে কিছু মন্তব্য করবেন সবাই।

ভিডিও সৌজন্য - ইন্দ্র সেন।

05/09/2026

নন্দনের চার নম্বর হলে Indranil Chowdhuri র অতি উত্তম এক্সিবিশান।

04/09/2026

আসর মাত করা বোধহয় একেই বলে! গতকাল নজরুল মঞ্চে খরাজ মুখার্জী। এলেন, দেখলেন, জয় করলেন। ভিডিও সৌজন্য - সমর সিনহা।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when AsthirKabi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share