12/10/2026
এবার পুজোয় ইতিহাস। 🙏📖
কলকাতার প্রথম সর্বজনীন দুর্গাপূজো শুরু হয়েছিল বিপ্লবীদের হাত ধরে? ১৯২৬ সালে শিমলা ব্যায়াম সমিতি থেকেই আজকের পুজোর যাত্রা শুরু।
সেই অজানা গল্প নিয়েই বই - 'বিপ্লবতীর্থ শিমলা ব্যায়াম সমিতি'।
📚 বই: বিপ্লবতীর্থ শিমলা ব্যায়াম সমিতি ও কলকাতার প্রথম সর্বজনীন দুর্গাপূজো
লেখক: গৌতম বাগচি
এই যে আজ পাড়ায় পাড়ায় সর্বজনীন পুজো দেখি, তার শুরুটা হয়েছিল কোথা থেকে?
১৯২৬ সাল। উত্তর কলকাতার শিমলা ব্যায়াম সমিতি। শুধু লাঠি-খেলা বা শরীরচর্চা নয়, ব্রিটিশদের চোখ এড়িয়ে বিপ্লবীদের আখড়া ছিল এই সমিতি। সেই বিপ্লবীরাই প্রথম ভাবলেন, দুর্গাপুজোকে শুধু বনেদি বাড়ির মধ্যে আটকে না রেখে, তাকে সবার করে তুলতে হবে। মায়ের বোধনকে মিলিয়ে দিতে হবে দেশের জাগরণের সঙ্গে।
সেখান থেকেই জন্ম নিল কলকাতার প্রথম সর্বজনীন দুর্গাপুজো। এই বইটি সেই ভুলে যাওয়া ইতিহাসের দলিল। পুরনো ছবি, তথ্য আর গল্প দিয়ে লেখক গৌতম বাগচি তুলে ধরেছেন কীভাবে পুজো হয়ে উঠল বাঙালির মিলনক্ষেত্র আর স্বাধীনতা আন্দোলনের গোপন শক্তি।
বইটি পাওয়া যাচ্ছে আমাদের স্টোরে ডি এম লাইব্রেরি।