19/12/2025
”BREAKING NEWS | WEST BENGAL
Left Leg Fractured, Surgery Done on the Right
“Swasthya Sathi Was There — So the Mistake Came Free?”
Murshidabad Medical College Sparks Outrage Over Medical Negligence
A shocking incident at Murshidabad Medical College and Hospital has raised serious concerns about the condition of public healthcare in West Bengal.On December 17, 75-year-old Renu Bibi slipped on the stairs of her home and sustained a severe fracture in her left hip joint. Her left leg bone was shattered, and doctors said surgery was unavoidable.
The family gave consent.
However, after the operation, it was discovered that👉 surgery had been performed on her right leg instead of the injured left leg.
After regaining consciousness, the patient cried out:
“You made a mistake… a mistake!”
The family accused the hospital of gross medical negligence, alleging that the wrong-leg surgery was conducted in the presence of nurses and OT staff.
After protests, the patient was reportedly taken back for emergency treatment, and traction was applied to the actually fractured leg. Later, hospital authorities claimed that both legs were fractured, a statement denied by the family.A relative, Selim Malik, questioned how such an error could occur despite X-rays and pre-surgical protocols.
The Acting Medical Superintendent, Dr. Anadi Roy Chowdhury, stated:
“We have received a verbal complaint. If negligence is proven after inquiry, appropriate action will be taken.”
🩺 The Swasthya Sathi Irony
Swasthya Sathi card — ✔
Correct identification of injury — ❌
Correct site of surgery — ❌
Operation declared “successful” on paper — ✔
The treatment was cashless.
The mistake was free.
The scheme covers the cost,
but who covers responsibility, safety, and humanity?One Page. One Message.
But an Impact on the Entire Society.
📰 One Page Diary (OPD)
🚨 ব্রেকিং নিউজ | পশ্চিমবঙ্গ
বাঁ পা ভেঙেছে, অস্ত্রোপচার ডান পায়ে
পাশে ছিল ‘স্বাস্থ্যসাথী’—তাই ভুলটা নাকি ফ্রি!
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে চাঞ্চল্য, প্রশ্নের মুখে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ১৭ ডিসেম্বর বাড়ির সিঁড়িতে পা পিছলে পড়ে গিয়ে বাঁ দিকের হিপ জয়েন্টে গুরুতর চোট পান ৭৫ বছরের রেণু বিবি।
বাঁ পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে যায়। তাঁকে ভর্তি করা হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচার ছাড়া উপায় নেই। পরিবার সম্মতি দেয়।
কিন্তু অপারেশনের পর যা সামনে আসে, তা ভয়াবহ।
👉 বাঁ পায়ের বদলে অস্ত্রোপচার করা হয় ডান পায়ে।
জ্ঞান ফিরতেই রোগিণীর আর্তনাদ—
“ভুল করেছেন… ভুল!”. পরিবারের অভিযোগ, এটি চরম চিকিৎসা-গাফিলতি।
নার্স ও অপারেশন থিয়েটারের কর্মীদের উপস্থিতিতেই এই ভুল হয়েছে বলে দাবি।
পরিস্থিতি উত্তপ্ত হলে আবার রোগিণীকে অপারেশন টেবিলে নিয়ে গিয়ে ভাঙা পায়ে ট্রাকশন দেওয়া হয়।
পরে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করে, দুই পা-ই নাকি ভাঙা—যা পরিবার মানতে নারাজ।রোগিণীর আত্মীয় সেলিম মালিক প্রশ্ন তোলেন,
“এক্স-রে দেখে অপারেশন হয়। সুস্থ পায়ে কীভাবে অস্ত্রোপচার সম্ভব?”
হাসপাতালের ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপার অনাদি রায় চৌধুরী বলেন,
“মৌখিক অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দোষ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।”🩺 ‘স্বাস্থ্যসাথী’ ও বাস্তবতার ব্যঙ্গ
স্বাস্থ্যসাথী কার্ড আছে ✔
কোন পা ভাঙা—ভুল ❌
ঠিক জায়গায় অস্ত্রোপচার—ভুল ❌
কাগজে লেখা—“সফল অপারেশন” ✔
চিকিৎসা ফ্রি,
কিন্তু ভুলের দায়ও কি ফ্রি?
আজ রেণু বিবি,
কাল কার পালা—এই প্রশ্নটাই থেকে যায়।এক পৃষ্ঠা, এক বার্তা — কিন্তু প্রভাব সারা সমাজে।
📰 One Page Diary (OPD)