Puspa Provat TV

Call Directions Website Contact the business

Puspa Provat TV https://puspaprovat.com/
১৯৯৪ থেকে প্রকাশিত পুষ্প প্রভাত পত্রিকা।
https://youtube.com/
https://t.me/+1uIa7rfKzidlMDA1

09/10/2026

মুখ্যমন্ত্রী গাড়ি ধামিয়ে MLA সমর মুখার্জি সঙ্গে কথা বললেন

08/10/2026

পুজোর মুখেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত চার বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সপরিবারে আশ্রয়! রাতেই প্রাথমিক ত্রাণ নিয়ে পৌঁছাল ব্লক প্রশাসন

রাকেশ লাহা , জামুড়িয়া :-

পুজোর আর কয়েক মুহূর্তের অপেক্ষা। চারদিকে উৎসবের আবহের মধ্যেই কয়েক মুহূর্তের প্রবল বৃষ্টি ও দমকা হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে গেল চারটি বাড়ি। কোনো বাড়ির টিনের ছাউনি উড়ে গেল, কোনোটির ভেঙে পড়ল টালির চাল ও আবার কোন বাড়ির উপর বিশাল আকৃতির গাছ মাটি শুদ্ধ উপরে পোড়ায় ভেঙে পড়ল বাড়ির মাটির দেওয়াল। দেওয়ালের নিচে চাপা পড়ে যায় বাড়ির নথিপত্র ও আসবাবপত্র। এই পরিস্থিতিতে দুটি পরিবারকে গ্রামের অঙ্গনওয়াড়ি তথা আইসিডিএস কেন্দ্রে অস্থায়ী আশ্রয় নিতে হয়েছে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে জামুড়িয়া থানার অন্তর্গত বাগডিহা গ্রামের বাউরিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর হঠাৎ প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। কয়েক মুহূর্তের মধ্যেই ক্ষতিগ্রস্ত হয় চারটি বাড়ি। এর মধ্যে দুটি বাড়ির টিনের ছাউনি সম্পূর্ণ উড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই দুই পরিবারের সদস্যদের উদ্ধার করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিয়ে যান। বাকি দুটি বাড়িও ক্ষতিগ্রস্ত হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ তুলনামূলক কম।

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া ব্লক প্রশাসনের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আধিকারিকরা। তাঁরা ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শনের পাশাপাশি পরিবারগুলির হাতে শুকনো খাবার, জামাকাপড় ও রান্নার সামগ্রী-সহ প্রাথমিক ত্রাণ তুলে দেন।

ক্ষতিগ্রস্ত বাড়ির কর্তা দিলীপ বাউরি ও রেখা বাউরি জানান, আচমকাই ঘরের ভিতরে জল পড়তে শুরু করে। পরে তাঁরা দেখেন, মাথার উপর ছাউনি নেই। কিছুক্ষণের মধ্যেই মাটির বাড়ির একাংশ ভেঙে পড়ে। কোনওক্রমে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাঁরা।

ব্লক প্রশাসনের এক আধিকারিক জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আপাতত আইসিডিএস কেন্দ্রে আশ্রয় নিয়েছে। তাঁদের পরিস্থিতি খতিয়ে দেখে স্থায়ী আবাসনের ব্যবস্থা করার প্রক্রিয়া শুরু করা হবে।

এদিকে, ঘটনার খবর পেয়ে বুধবার রাতেই এলাকায় পৌঁছান জেলা বিজেপির কৃষাণ মোর্চার সভাপতি রমেশ ঘোষ। তিনি ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও পাশে থাকার আশ্বাস দেন।

দুর্যোগের পর আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি দ্রুত নিরাপদ আশ্রয় ও প্রশাসনিক সহযোগিতার আশায় রয়েছে।

08/10/2026

নির্বাচন কমিশনারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে চন্দ্রকোনা রোডে কংগ্রেসের মহামিছিল

সুমন পাত্র, চন্দ্রকোনা রোড :- ভারত সরকারের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে সোচ্চার হলো জাতীয় কংগ্রেস। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে চন্দ্রকোনা রোড এলাকায় এক বিশাল মহামিছিলের আয়োজন করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্লক সভাপতি সাদ্দাম শেখ, এবং ব্লকের যুব সভাপতি সমীর মজুমদার।

এদিনের এই প্রতিবাদ মিছিলে ব্লক কংগ্রেসের শীর্ষ স্থানীয় নেতৃত্বসহ একাধিক কর্মী-সমর্থক সক্রিয়ভাবে স্বতঃস্ফূর্তভাবে পা মেলান। চন্দ্রকোনা রোডের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করার সময় আন্দোলনকারীদের মুখে রাজীব কুমার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিভিন্ন স্লোগান ওঠে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, দেশের স্বায়ত্তশাসিত সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়ে রাজনৈতিক স্বার্থে কাজ করছে।

বিক্ষোভকারীদের দাবি, অবাধ ও নিরপেক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখতে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে এবং তাকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। মিছিল শেষে স্থানীয় নেতৃত্বের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন আরও জোরদার করবেন।

08/10/2026

“গত বছরের সবুজ সাথী এখনও অধরা,কার গাফিলতি - স্কুলের না প্রশাসনের?

গত বছর নবম শ্রেণিতে পড়ার সময় সবুজ সাথীর সাইকেল পাওয়ার কথা ছিল। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেই সাইকেল এখনও হাতে পাননি পড়ুয়ারা। বর্তমানে তাঁরা দশম শ্রেণিতে। দীর্ঘদিনের অপেক্ষা ও একের পর এক আশ্বাসের পর এবার ক্ষোভে ফেটে পড়লেন পড়ুয়ারা। স্কুলের মূল গেটে তালা ঝুলিয়ে শুরু হল বিক্ষোভ।

ঘটনাটি বাঁকুড়ার মেজিয়া ব্লকের জপমালি দেশবন্ধু হাইস্কুলের। বৃহস্পতিবার স্কুল শুরুর সময় শতাধিক পড়ুয়া একত্রিত হয়ে গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, গত বছরের প্রাপ্য সবুজ সাথীর সাইকেল অবিলম্বে তাঁদের হাতে তুলে দিতে হবে। বিক্ষোভের জেরে শিক্ষক-শিক্ষিকারাও স্কুলে ঢুকতে পারেননি।

পড়ুয়াদের অভিযোগ, গত বছর নবম শ্রেণিতে থাকাকালীন সবুজ সাথী প্রকল্পের সাইকেল পাওয়ার কথা থাকলেও প্রশাসনিক জটিলতার কারণে তা দেওয়া হয়নি। এরপর বহুবার আবেদন জানানো হয়েছে। কিন্তু প্রতিবারই মিলেছে আশ্বাস, সাইকেল মেলেনি।

এরই মধ্যে তাঁরা দশম শ্রেণিতে উঠে গিয়েছেন। অন্যদিকে, চলতি বছরে নবম শ্রেণির পড়ুয়াদের ‘সারথি’ প্রকল্পের সাইকেল দেওয়া হলেও গত বছরের বঞ্চিত পড়ুয়াদের হাতে এখনও সাইকেল পৌঁছয়নি। এই ঘটনাতেই ক্ষোভ আরও বাড়ে।

পড়ুয়াদের বক্তব্য, “এক বছর ধরে অপেক্ষা করছি। আমাদের প্রাপ্য সাইকেল এখনও পাইনি। আর কতদিন শুধু আশ্বাস শুনতে হবে?” দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

পরিস্থিতি সামাল দিতে শিক্ষক-শিক্ষিকারা পড়ুয়াদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু বিক্ষোভ চলতে থাকায় শেষ পর্যন্ত তাঁদের স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।

স্কুল শিক্ষকদের দাবি, ইচ্ছাকৃতভাবে পড়ুয়াদের সাইকেল আটকে রাখা হয়নি। প্রশাসনিক জটিলতার কারণেই গত বছর সাইকেল দেওয়া সম্ভব হয়নি। তবে এক বছর ধরে অপেক্ষায় থাকা পড়ুয়াদের হাতে তাঁদের প্রাপ্য সাইকেল কবে পৌঁছবে, তা নিয়ে এখনও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এক বছর ধরে অপেক্ষা, একাধিকবার আশ্বাস—তবুও সাইকেল অধরা। তাই এবার গেটেই তালা। পড়ুয়াদের এই বিক্ষোভ প্রশাসনের নজরে কতটা আসে, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

বাঁকুড়া থেকে আবদুল হাই এর রিপোর্ট

08/10/2026

আধার ও প্যান বাতিল না করে ডিটেনশন ক্যাম্পে কেন? রানিনগরের ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন কলকাতা হাই কোর্টের
​
যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং পরিচয়পত্র বাতিল না করে কোনও ব্যক্তিকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো যায় কি না, তা নিয়ে কড়া প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে আটক করে ডিটেনশন সেন্টারে পাঠানো সংক্রান্ত একটি মামলায় পুলিশের এক্তিয়ার ও পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রকাশ করেছে আদালত।
​মামলার সূত্রে জানা গেছে, গত ৮ অগস্ট মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ বাংলাদেশি সন্দেহে এক ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে ১০ অগস্ট তাঁকে ডিটেনশন সেন্টারে পাঠানো হয়। সংশ্লিষ্ট ব্যক্তির কাছে আধার ও প্যান কার্ড থাকা সত্ত্বেও এবং সেই নথিগুলি বাতিল না করেই কীভাবে তাঁকে সরাসরি ডিটেনশন ক্যাম্পে পাঠানো হলো, তা নিয়ে আদালতে প্রশ্ন ওঠে। প্রয়োজনীয় আইনানুগ ধাপ না মেনে পদক্ষেপ নেওয়া হয়েছে— এই অভিযোগ জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়া হয়।
​শুনানি চলাকালীন বিচারপতি মন্তব্য করেন, কেউ যদি তাঁর মৃত বাবার সন্তান হওয়ার প্রমাণ তাৎক্ষণিকভাবে তুলে ধরতে না পারেন, তবেই কি তাঁকে বাংলাদেশি বলে দেওয়া হবে? এই ধরনের সিদ্ধান্ত কীভাবে পুরোপুরি পুলিশের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলে আদালত।
​তবে বিষয়টি তাঁর এজলাসের নির্ধারিত এক্তিয়ারভুক্ত নয় জানিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটি ছেড়ে দেন এবং সমগোত্রীয় অন্যান্য মামলা বিচারাধীন থাকায় এটি সংশ্লিষ্ট এক্তিয়ারভুক্ত নির্দিষ্ট এজলাসে পাঠানোর নির্দেশ দেন।

08/10/2026

১৬ দফা দাবিতে জেলাশাসকের দ্বারস্থ ১০ সংগঠন, উত্তর দিনাজপুরে সরব নাগরিক সমাজ

রায়গঞ্জ, উত্তর দিনাজপুর:

উত্তরবঙ্গের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, নাগরিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি ও সামাজিক সুরক্ষার একাধিক বিষয় সামনে রেখে ১৬ দফা দাবিতে উত্তর দিনাজপুরের জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল ১০টি সামাজিক সংগঠন। ‘উত্তরবঙ্গের অধিকার ও উন্নয়ন মঞ্চ’-এর উদ্যোগে এই কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

এই কর্মসূচিতে বিজয় বর্মন, পাশারুল আলম, শাহিনুর রহমান, শম্ভু লাল রায়-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন আরও বহু সামাজিক কর্মী ও সাধারণ মানুষ।
স্মারকলিপিতে উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করা হয়েছে। বিশেষভাবে SIR বাতিল ও ভোটাধিকার পুনরুদ্ধার, নাগরিক অধিকার খর্ব না করা এবং বৈধ নাগরিকদের বেআইনিভাবে গ্রেফতার না করার দাবি সামনে এসেছে।
শিক্ষাক্ষেত্রে বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের শূন্যপদ পূরণ, ভেঙে পড়া পরিকাঠামো সংস্কার এবং স্বাভাবিক পঠন-পাঠনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে।

মিড-ডে মিল কর্মীদের বঞ্চনা দূর করা, তাঁদের ১২ মাসের পারিশ্রমিক প্রদান এবং মাসিক পারিশ্রমিক বৃদ্ধির দাবিও রয়েছে স্মারকলিপিতে।

08/10/2026

আমি বেঁচে থাকতে আর কালিয়াচক- মোথাবাড়ি করতে দেবো না: মুখ্যমন্ত্রী

08/10/2026

আজ দিল্লির রাজঘাটে INDIA জোটের প্রতিবাদ মিছিলের শেষে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
সহ বাকি সাংসদেরা।

08/10/2026

হেলিকপ্টারে ভূতনির বিস্তীর্ণ বন্যাকবলিত এলাকা পরিদর্শন মুখ্যমন্ত্রীর

08/10/2026

মালদা জেলায় আরো ৩ লক্ষ্য ১৪ হাজার ৬০২ নতুন আবাস যোজনায় বাড়ি তৈরি করা হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী

Address

Kolkata
700152

Alerts

Be the first to know and let us send you an email when Puspa Provat TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Puspa Provat TV:

Shortcuts

Share