Kolkata Cocktail

Kolkata Cocktail Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kolkata Cocktail, Media/News Company, KOLKATA.

05/05/2026

পরিবর্তনউ সংসারের নিয়ম

03/05/2026

জয় হিন্দ 🇮🇳

প্রথম জয়
19/04/2026

প্রথম জয়

নাইটদের প্রথম বিজয়, অভিনন্দন Kolkata Knight Riders

Rinku Singh

জেনে নিন পয়লা বৈশাখ ও হালখাতার যোগসূত্র গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে পশ্চিমবঙ্গে চান্দ্রসৌর বাংলা পঞ্জিকা অনুসারে ১৫ই এপ...
14/04/2026

জেনে নিন পয়লা বৈশাখ ও হালখাতার যোগসূত্র

গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে পশ্চিমবঙ্গে চান্দ্রসৌর বাংলা পঞ্জিকা অনুসারে ১৫ই এপ্রিল পহেলা বৈশাখ পালিত হয়। এছাড়াও দিনটি পশ্চিমবঙ্গের সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত। বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা দিনটি নতুনভাবে ব্যবসা শুরু করার উপলক্ষ হিসেবে বরণ করে নেয়।

এই উৎসবটি শোভাযাত্রা, মেলা, পান্তাভাত খাওয়া, হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে উদযাপন করা হয়। বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল "শুভ নববর্ষ"। নববর্ষের সময় বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। ২০১৬ সালে, ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই উৎসব শোভাযাত্রাকে "মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য" হিসেবে ঘোষণা করে

বাংলা দিনপঞ্জীর সাথে হিজরী এবং খ্রিস্টীয় সনের মৌলিক পার্থক্য হলো হিজরী সন চাঁদের হিসাবে এবং খ্রিস্টীয় সন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্ধারিত হয়। এ কারণে হিজরী সনে নতুন তারিখ শুরু হয় সন্ধ্যায় আকাশে নতুন চাঁদ দৃশ্যমান হওয়ার পর আর খ্রিস্টীয় সনে নতুন দিন শুর হয় ইউটিসি±০০:০০ অনুযায়ী। পহেলা বৈশাখ রাত ১২ টা থেকে শুরু না হয়ে সূর্যোদয় থেকে শুরু এ নিয়ে ভিন্নমত রয়েছে, ঐতিহ্যগত ভাবে সূর্যোদয় থেকে বাংলা দিন গণনার রীতি থাকলেও ১৪০২ বঙ্গাব্দের ১ বৈশাখ থেকে বাংলা একাডেমী এই নিয়ম বাতিল করে আন্তর্জাতিক রীতির সাথে সামঞ্জস্য রাখতে রাত ১২.০০টায় দিন গণনা শুরুর নিয়ম চালু করে।

সৌর পঞ্জিকা অনুসারে বাংলা বারো মাস অনেক কাল আগে থেকেই পালিত হতো। এই সৌর পঞ্জিকার শুরু হতো গ্রেগরীয় পঞ্জিকায় এপ্রিল মাসের মাঝামাঝি সময় হতে। সৌর বছরের প্রথম দিন আসাম, বঙ্গ, কেরল, মনিপুর, নেপাল, উড়িষ্যা, পাঞ্জাব, তামিল নাড়ু এবং ত্রিপুরার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে অনেক আগে থেকেই পালিত হত। এখন যেমন নববর্ষ নতুন বছরের সূচনার নিমিত্তে পালিত একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে, এক সময় এমনটি ছিল না। তখন নববর্ষ বা পহেলা বৈশাখ আর্তব উৎসব তথা ঋতুধর্মী উৎসব হিসেবে পালিত হত। তখন এর মূল তাৎপর্য ছিল কৃষিকাজ, কারণ প্রাযুক্তিক প্রয়োগের যুগ শুরু না হওয়া পর্যন্ত কৃষকদের ঋতুর উপরই নির্ভর করতে হত।

হালখাতা বঙ্গাব্দ বা বাংলা সনের প্রথম দিনে দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার প্রক্রিয়া। বছরের প্রথম দিনে ব্যবসায়ীরা তাদের দেনা-পাওনার হিসাব সমন্বয় করে এদিন হিসাবের নতুন খাতা খোলেন। এজন্য খদ্দেরদের বিনীতভাবে পাওনা শোধ করার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়; শুভ হালখাতা কার্ড'-এর মাধ্যমে ঐ বিশেষ দিনে দোকানে আসার নিমন্ত্রণ জানানো হয়।এই উপলক্ষে নববর্ষের দিন ব্যবসায়ীরা তাদের খদ্দেরদের মিস্টিমুখ করান। খদ্দেররাও তাদের সামর্থ্য অনুযায়ী পুরোনো দেনা শোধ করে দেন। আগেকার দিনে ব্যবসায়ীরা একটি মাত্র মোটা খাতায় তাদের যাবতীয় হিসাব লিখে রাখতেন। এই খাতাটি বৈশাখের প্রথম দিনে নতুন করে হালনাগাদ করা হতো। হিসাবের খাতা হাল নাগাদ করা থেকে "হালখাতা"-র উদ্ভব

ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছোট বড় মাঝারি যেকোনো দোকানেই এটি পালন করা হয়ে থাকে।ইতিহাস ঘেটে হালখাতা সম্পর্কে যে ব্যাখ্যা পাওয়া যায়, তা হল— লাঙলের ব্যবহার শেখার পর মানুষ স্থায়ী বসবাস শুরু করে। কৃষিজাত দ্রব্য বিনিময়ের প্রথা শুরু হয় তখন। এই লাঙল বা হালের মাধ্যমে চাষের ফলে উৎপন্ন দ্রব্য সামগ্রী বিনিময়ের হিসেব একটি খাতায় লিখে রাখা হত। সেই খাতার নাম ছিল হালখাতা। হাল শব্দটি সংস্কৃত ও ফরাসি— দুটি থেকেই এসেছে। সংস্কৃতে হল বা হালের অর্থ লাঙল এবং ফরাসিতে হাল শব্দের অর্থ নতুন। সময়কাল বিশেষে দুটি অর্থই হালখাতার ক্ষেত্রে প্রযোজ্য।

অতীতে জমিদারকে খাজনা প্রদানের অনুষ্ঠান হিসেবে ‘পূণ্যাহ’ প্রচলিত ছিলো। বছরের প্রথমদিন প্রজারা সাধ্যমতো ভালো পোশাকাদী পরে জমিদার বাড়িতে গিয়ে খাজনা পরিশোধ করতেন। তাদের মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হতো। জমিদারি প্রথা উঠে যাওয়ায় ‘পূণ্যাহ’ বিলুপ্ত হয়েছে। তবে ব্যবসায়ী সম্প্রদায় নববর্ষে হালখাতার আয়োজন করে আজও। বাংলা সনের প্রথমদিন দোকানপাটের হিসাব আনুষ্ঠানিকভাবে হালনাগাদ করার এ প্রক্রিয়া পালন করা হয়। ব্যবসায়িরা এদিন তাদের দেনা পাওনার হিসাব সমন্বয় করে হিসাবের নতুন খাতা খোলেন। এজন্য ক্রেতাদের আগের বছরের সকল পাওনা পরিশোধ করার কথা বিনীতভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়। এ উপলক্ষে নববর্ষের দিন তাদের মিষ্টিমুখ করান ব্যবসায়িরা। আগে একটিমাত্র মোটা খাতায় ব্যবসায়িরা তাদের যাবতীয় হিসাব লিখে রাখতেন। এই খাতাটি বৈশাখের প্রথম দিন নতুন করে হালনাগাদ করা হতো। হিসাবের খাতা হালনাগাদ করার এ রীতি থেকেই উদ্ভব হয় হালখাতার। একসময় বাংলা নববর্ষের মূল উৎসব ছিলো হালখাতা।নববর্ষের হালখাতায় ব্যবসায়ীরা তাদের হিসাব-নিকাশ সম্পন্ন করে হিসাবের নুতন খাতা খুলেন। এই উপলক্ষে তাঁরা নুতন-পুরাতন খদ্দের ও শুভাকাংখীদের আমন্ত্রণ জানিয়ে মিষ্টি বিতরণ করতেন এবং নতুনভাবে তাদের সঙ্গে ব্যবসায়িক যোগসূত্র স্থাপন করতেন। চিরাচরিত পহেলা বৈশাখে হালখাতার এই অনুষ্ঠানটির মাধ্যমেই বাঙালির সম্পর্ক অটুট রাখার প্রয়াস। বছরের প্রথমদিন হালখাতার রেওয়াজ থাকলেও এটা প্রায় পুরো বৈশাখ মাস থেকে শুরু করে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত চলে।নিয়মিত গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানিয়ে থাকেন ব্যবসায়ীরা। হালখাতায় আগত অতিথিদের মিষ্টি মুখ করান। শুধু যে মিষ্টি মুখ তা কিন্তু না সাথে থাকে নানা রকম খাবারের ব্যবস্থা যেমন, রসগোল্লা, কালোজাম, সন্দেশ, বাতাসা, মন্ডা, জিলাপি, লুচি, পুড়ি, বুন্দিয়া, লাচ্ছা সেমাই, সুজি, হালুয়া, মুড়ি মুড়কি, দই, চিড়া, ভাতের সাথে ইলিশ মাছ, মাংস, মাছের মুড়িঘণ্ট, শরবত, বৈশাখী ফলমূল আর খাওয়া শেষে মিষ্টি পান। অনেক সময় দোকানের সামনেই কারিগররা নতুন চুলা বসিয়ে তৈরি করে গরম গরম জিলাপি, লুচি, বুন্দিয়া আর রসগোল্লা। খরিদ্দারদের গরম গরম মিষ্টি খাওয়ানোর উদ্দেশেই দোকানের সামনে এমন ব্যবস্থা করা হয়।

প্রাচীন কালের হালখাতার অনুকরণে জমিদারদের কাছ থেকে বকেয়া রাজস্ব আদায়ের জন্য পুণ্যাহ চালু করেন সম্রাট আকবর। একই নিয়ম মেনে বাংলার নবাব মুর্শীদকুলি খাঁ পুণ্যাহ প্রচলন করেন। এসময় খাজনা বা রাজস্ব পরিশোধ করতেন সকলে। প্রাচীন কালের হালখাতা নবাবী আমলে নাম পাল্টে হয় পুণ্যাহ। কিন্তু পরবর্তী কালে হালখাতা নামটিই প্রচলিত হয়ে পড়ে।হালখাতা আসলে রাজস্ব আদায়ের আর এক নাম। চৈত্র মাসের শেষে রাজস্ব পরিশোধ করে দেওয়ার রীতি চালু ছিল সেই আমলে। তার পর নববর্ষের দিনে শুরু হত নতুন হিসেব নিকেশ। সেই রীতি মেনেই এখনও পুরনো বছরের হিসেব মিটিয়ে নতুন বছরের হিসেব লেখা শুরু হয়। হালখাতা নামে এই রীতিই এখনও বাংলার প্রতিটি ব্যবসায়িক প্রতিষ্ঠান ও দোকানে পালিত হয়। লাল কভারের খাতার পুজো করে, প্রথম পাতায় স্বস্তিক এঁকে শুরু হয় নতুন বছরের হালখাতা লেখা।মূলত পহেলা বৈশাখের সকালে সনাতন ধর্মাবলম্বী দোকানী ও ব্যবসায়ীরা সিদ্ধিদাতা গণেশ ও বিত্তের দেবী লক্ষ্মীর পূজা করে থাকেন এই কামনায় যে, তাদের সারা বছর যেন ব্যবসা ভাল যায়। দেবতার পূজার্চনার পর তার পায়ে ছোঁয়ানো সিন্দুরে স্বস্তিকা চিহ্ন অঙ্কিত ও চন্দন চর্চিত খাতায় নতুন বছরের হিসেব নিকেশ আরম্ভ করা হয়। এই দিন ক্রেতাদের আনন্দদানের জন্য মিষ্টান্ন, ঠাণ্ডা পানীয় প্রভৃতির ব্যবস্থা করে থাকেন ব্যবসায়ীরা। অনেক ব্যবসায়ী অক্ষয় তৃতীয়ার দিনেও হালখাতা বা শুভ মহরৎ অনুষ্ঠান করে থাকেন।

বর্তমানে অনেকটাই বদলে গেছে হালখাতার রীতিনীতি। মিষ্টির সাথে এখন নানা রকম আকর্ষণীয় ও রসনাদায়ক ভূড়ি ভোজের আয়োজন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। গ্রামের হালখাতা আর শহরের হালখাতার মধ্যে একটু ভিন্নতা দেখা যায়। গ্রামের হালখাতাতে ব্যবসায়ীরা বৈশাখের প্রথমদিনে সকালে এসে দোকান পরিষ্কার করে কাগজের ফুল দিয়ে সাজান বর্ণিল সাজে। শহরের ব্যবসায়ীরা হালখাতার দিনে নানা রঙের আলোকসজ্জায় দোকান সাজিয়ে থাকেন। তারা নামকরা অথবা পাশের কোনো মিষ্টির দোকানদারদের সাথে কথা বলে রাখেন। নামকরা বাবুর্চি দিয়ে তৈরি করেন পোলাও, বিরিয়ানী, তেহারী, জর্দ্দা, দধিসহ নানা খাদ্যসামগ্রীর। হালখাতার আয়োজক অতিথি অনুযায়ী বিভিন্ন রকমের নির্দেশনা দিয়ে থাকেন পরিবেশনকারীদের। আবার অনেক জায়গা দেখা যায়, হালখাতায় মিষ্টি মুখ করাতে ব্যবসায়ীরা প্যাকেটের আয়োজন করেন। যাতে মিষ্টি, জিলাপি ও নিমকীসহ বিভিন্ন রকমের প্যাকেজ থাকে। ইদানিংকালে দেখা যাচ্ছে হালখাতায় সর্বোচ্চ বিক্রেতাদের বিভিন্ন উপহারাদী প্রদান করার অঘোষিত রীতি। এছাড়াও এ হালখাতায় র‌্যাফেল ড্র’র মাধ্যমে আকর্ষণীয় পুরষ্কার প্রদান ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়

বছর দশক আগেও খুব জাঁকজমকভাবে হালখাতা অনুষ্ঠানের আয়োজন চোখে পড়তো। সেই উৎসাহ-উদ্দীপনা এখন অনেকটাই কমে গেছে। হালখাতা বলতে আগে যেমনটি বোঝাতো এখন আর তা নেই। নিয়ম রক্ষার জন্য অনেকেই হালখাতা করেন। পুরোনো খাতার বদলে লাল রঙের নতুন খাতা কেনেন। অনলাইন কেনা-কাটায়, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড বা ডেবিট কাডের্র মাধ্যমে লেনদেন প্রক্রিয়া শুরু হওয়ায় কমে গেছে বাকি লেনদেনের পরিমাণ। আবার চাকরিজীবী থেকে শুরু করে ব্যবসায়ী প্রায় সবাই ইংরেজি মাসের ওপর ভিত্তি করে আয়-ব্যয় করেন। ফলে পহেলা বৈশাখ অধিকাংশ ক্রেতা বকেয়া পরিশোধ করেন না। এসব কারণে ঐতিহ্যবাহী হালখাতার কৌলিন্য হারাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ঐতিহ্য হারানোর কারণ প্রসঙ্গে ব্যবসায়ীরা জানান, বর্তমানে সর্বত্র ইংরেজি মাসের হিসাব-নিকাশ প্রচলিত হওয়ায় হালখাতার উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।হালখাতার হাল আগের মতো না থাকলেও চিরায়ত এ অনুষ্ঠানটি কিন্তু হারিয়ে যায়নি এখনও। সার্বজনীন উৎসব হিসেবে ‘হালখাতা’ বাংলা নববর্ষের অন্যতম উপাদান। হালখাতার এই আতিথিয়তায় এক অন্য রকম তৃপ্তি; অন্য রকম স্বাদ, বাঙালির হাজার বছরের ঐতিহ্য আর সম্প্রীতির প্রতীক। অসাম্প্রদায়িক বাঙালি জীবনে হালখাতা উৎসব হোক সুখকর ও সমৃদ্ধময়। সমস্ত হিংসা ও বিদ্বেষ ফেলে আপন আলোয় আমাদের শুভবোধ, সত্য ও সুন্দর স্বপ্নরা হোক চিরজীবী। মিলে যাক আমাদের হালখাতার সকল হিসাব

রেকর্ড
11/04/2026

রেকর্ড

ফের রেকর্ড বৈভবের

29/03/2026

ওম শান্তি

যারা পুরী যেতে চলেছেন তাদের জন্য
29/03/2026

যারা পুরী যেতে চলেছেন তাদের জন্য

যারা পুরী ঘুরতে যেতে চলেছেন বা আগামীদিন যাবেন তাদের জন্য জেনে রাখা অত্যন্ত জরুরী

রেলের এই নিয়ম সবার জানা দরকার
17/03/2026

রেলের এই নিয়ম সবার জানা দরকার

২০২৬ সালে ট্রেন যাত্রীদের জন্য রাতের নিয়ম, জানতেন এই নিয়ম?

জেনে রাখুন কা/যে দেবে
16/03/2026

জেনে রাখুন কা/যে দেবে

ইন্ডাকশন স্টোভের কার্যক্ষমতা প্রায় ৯০%, যেখানে গ্যাসের স্টোভে তাপের মাত্র প্রায় ৪০% কার্যকর

দারুন তথ্য, জেনে রাখা ভাল
15/03/2026

দারুন তথ্য, জেনে রাখা ভাল

ইন্ডাকশন স্টোভের কার্যক্ষমতা প্রায় ৯০%, যেখানে গ্যাসের স্টোভে তাপের মাত্র প্রায় ৪০% কার্যকর

Address

Kolkata

Telephone

+918972888088

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kolkata Cocktail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share