10/06/2026
যদি আপনি “মিলেনিয়াল” হন, তাহলে হয়তো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত transition-টা আপনিই দেখেছেন! 😅
আমরা সেই প্রজন্ম, যারা ছোটবেলায় আইসক্রিমের চেয়ে বেশি খেয়েছি বকা আর ধমক। 🍦❌😄
কিন্তু বড় হয়ে আবার আমরাই শিখলাম—
“বাচ্চাদের ওপর চিৎকার করলে বা মারলে ওদের মনেও প্রভাব পড়ে!” 🤦♀️
ফলে যে মা একসময় অঙ্কে ভুল করলে রাগ করতেন, সেই মায়ের মেয়েই এখন নিজের বাচ্চা দুষ্টুমি করলে Google-এ খোঁজে—
“How to stay calm while parenting?” 😌🌿
আর short-term memory loss যদি কারও হয়ে থাকে, তাহলে সেটা সিনেমার নায়কের নয়, আমাদের মা-বাবাদের! 😂
যে কারণে ছোটবেলায় আমরা ধমক খেতাম—
“এত লাফাস কেন?”
“এক জায়গায় বসে থাক!”
“এত প্রশ্ন করিস কেন?”
আজ সেই একই কাজ নাতি-নাতনিরা করলে শোনা যায়—
“ওরা তো বাচ্চা, ওরা এমন করবেই!” 🥰
আর যদি আপনি একজন মহিলা মিলেনিয়াল হন, তাহলে তো আলাদা গল্প!
সমাজ প্রতিদিন একটা অদৃশ্য মার্কশিট নিয়ে বসে থাকে—
সংসারও সামলাতে হবে,
ক্যারিয়ারেও সফল হতে হবে,
বাচ্চাকেও সুন্দর মানুষ করতে হবে,
নিজের শরীর-মনও ঠিক রাখতে হবে...
মানে জীবনের প্রতিটা বিষয়ে ফুল মার্কস চাই! 😭
তবু একটা ব্যাপার আছে...
খারাপ দিনের মধ্যেও আমাদের কাছে এখনও SRK-এর দু’হাত ছড়িয়ে ভালোবাসার সেই জাদু আছে... ❤️
আর আছে KK-এর গান...
যেগুলো শুনলেই মনে হয়—
“জীবনটা সহজ নয়, কিন্তু খারাপও নয়।” 🎶✨