18/09/2026
নন্দীগ্রাম উপনির্বাচনের আগে মমতা ব্যানার্জী আরও একটি ধাক্কা খেলেন। সঞ্চিতা প্রধান (দে) নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন থেকে তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
তিনি মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন গোষ্ঠী, ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। এর আগের দিন তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন।