07/04/2026
রাহি আর রাহুলের সংসার ভাঙতে চাওয়ার জন্য তিতলিকে চড় মেরে ঘরে বন্ধ করে রাখলো তার বাবা
রাহিকে ঠাকুর ঘরে দেখতে পেয়ে রাহুল বলে পিসি ঠাম্মিকে মিথ্যে প্রতিশ্রুতি কেন দিলে,রাহি তুমি তো জানো তুমি আর আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই তাহলে একটা বয়স্ক মানুষকে মিছেমিছি কেন মিথ্যে কথা বললে, আচ্ছা তুমি কোনভাবে এই সংসারে থেকে যেতে চাইছ না তো। রাহি বলে এইসব বিষয়ে আপনি বুঝবেন না, তখন রাহুল বলে কথার পৃষ্ঠে কথা বসাবে না,আমি প্রশ্নের উত্তর চাইছি
রাহি বলে ওই মুহূর্তে তখন আমার কিছু মাথায় আসেনি। বয়স্ক মানুষ বলল তাই আমি কথা দিয়ে ফেলেছি। আমি অত কিছু ভাবিনি। রাহুল এর পরেও মিথ্যে দোষারোপ দিতে চাইলে তিতলি বলে তাহলে বলছেন আমি ভুল করেছি ঠিক আছে চলুন পিসি ঠাম্মিকে সব সত্যি কথা বলে দিই, মানুষটা সহ্য করতে পারবে তো, মানুষটার কিছু যদি হয়ে যায় তার দায় আপনি নেবেন তো।
অন্যদিকে তিতলিকে ঘরেতে এনে তার মা বলে এই মেয়েকে বাইরে বের করা যাবে না। তখন তিতলির বাবা বলে কেন সুজাতা ও কি করেছে, তখন তিতলির মা বলে ও তোমার বড় মেয়ের সংসারটা ভাঙতে চাইছে। ও রাহির বাড়িতে চোখের সামনে সব কিছু দেখছে, এবার আফসোস করছে ও রাহুলকে বিয়েটা না করে কতটা ভুল করেছে, তাই সবকিছু সহ্য করতে পারছে না।
তিতলি বলে কিসের দিদির সংসার ওটা তো আমার সংসার ছিল তোমরা প্লান করে সবাই আমার সাথে এমনটা করেছ, আর দিদি এই সমস্ত কিছু জানতো, দিদি কি করে পারলো রাহুলকে বিয়ে করে নিতে, সব, সব তোমাদের প্ল্যান ছিল। তিতলির বাবা তখন বলে রাহি বিয়ে করতে চাইনি আমরা ওকে জোর করেছি তাই ও বিয়ে করতে রাজি হয়েছে আর এই সমস্ত কিছু তুই বলার কে,তুই তো আমাদের কথা না ভেবে বিয়ের মন্ডপ ছেড়ে পালিয়ে গিয়েছিলিস।
এরপরেও তিতলি রাহির বাড়ি যেতে চাইলে তিতলির বাবা এসে, তিতলিকে চড় মারে আর বলে কোথাও যাবি না এই বাড়িতে থাকবি আর তিতলির সংসার যদি ভাঙার চেষ্টা করিস তাহলে মেরে এই বাড়িতে তোকে **তে রাখবো। তখন তিতলির মা বলে এই মেয়েটার জন্য আমাদের মনে হয় বাড়ির সবাইকে বি**ষ খেয়ে মরতে হবে। কালকের ওদের বাড়ি পূজো আছে। ভালই ভালই কালকের দিনটা কেটে গেলে হয়। এই বলে সবাই ঘরে চলে গেলে, তিতলি আপন মনে বলতে থাকে কালকের দিনটা তো কোন ভাবে মিস করা যাবে না,এটা আমার কাছে একটা গোল্ডেন চান্স।
অন্যদিকে রাহি পিসি ঠাম্মিকে সব সত্যি কথা বলতে যেতে চাইলে রাহুল আটকাতে যায় আর দুজনে পর্দায় আটকে ঠাকুর ঘরের বাইরে পড়ে যায় তখন রাহুলের মা এসে তিতলিকে বলে তুমি কেমন মেয়ে যেখানে সেখানে এইসব শুরু করে দিয়েছো তখন রাহুল বলে মা ও কিছু করেনি, ভুল করে আমরা পড়ে গিয়েছি
তখন রাহুলের ঠাম্মি বলে বৌমা ওরা তো বলছে ভুল করে পড়ে গেছে ওদের মধ্যে কি বোধ বুদ্ধি নেই কোথায় কি করতে হয় জানে না।তখন রাহুলের মা বলে হ্যাঁ আমার ছেলেটার মধ্যে আগে বোধ বুদ্ধি ছিল কিন্তু এখন এই মেয়েটার পাল্লায় পড়ে সবকিছু হারিয়েছে। রাহি তখন বলে আপনি আমাকে বিশ্বাস করেন না কিন্তু আপনার ছেলেকে তো বিশ্বাস করেন ও যখন বলছে এটা ভুল করে ঘটে গেছে তাহলে তো ওর কথা আপনার বিশ্বাস করা উচিত।
#শুধুতোমারজন্য #স্টারজলসা