News Kolkata

News Kolkata এই পেজে সবাইকে স্বাগতম,
ছোট, বড়ো, মেজো, সেজো সব রকমের খবর এই পেজে পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন অনেক কিছু জানতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবরআগামী ১ অগাস্ট অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩০০০ টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। তবে যোজনার অ...
28/07/2026

গুরুত্বপূর্ণ খবর

আগামী ১ অগাস্ট অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩০০০ টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। তবে যোজনার অধীনে নাম নথিভুক্ত হলেও, আবারও নথিপত্র যাচাই চলছে। ফের অনেকের নাম বাদ যেতে পারে। নবান্ন সূত্রে খবর, 'অন্নপূর্ণা যোজনা' থেকে যাঁদের নাম বাদ যাবে, তাঁদের ৩০০০ টাকা ফেরত দিতে হতে পারে। অযোগ্য বিবেচিত হলেই কড়া পদক্ষেপ করবে রাজ্য সরকার। ভুল নথিপত্র জমা দিয়ে সুবিধা নিলেই টাকা ফেরত চাইতে পারে সরকার।

FIFA WC: আজ ফাইনালের মহারণে আর্জেন্টিনা VS স্পেনআজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। সকলের নজর লিওনেল মেসির দিকে। পর পর দু'বার কি...
19/07/2026

FIFA WC: আজ ফাইনালের মহারণে আর্জেন্টিনা VS স্পেন

আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। সকলের নজর লিওনেল মেসির দিকে। পর পর দু'বার কি আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করতে পারবেন তিনি? এবার মহারণে আর্জেন্টিনার সামনে স্পেন। ফ্রান্সের মতো অন্যতম সেরা দলকে হারিয়ে ফাইনালে উঠেছে লামিলে ইয়ামালের স্পেন। তারা কি পারবে? কার হাতে উঠবে ট্রফি? কে পাবে বিশ্বজয়ের স্বাদ? খেলা রাত ১২:৩০ থেকে। দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেল ও জি৫ অ্যাপে।

18/07/2026

কুয়েতে হামলা

কুয়েতের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও জল শোধন কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান। এই ঘটনার পরে নিরাপত্তাজনিত কারণে কুয়েতের আকাশপথে বিমান চলাচল সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জরুরি ব্যবস্থা গ্রহণ করেছেন। জানিয়েছেন, পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে বিমান চলাচল পুনরায় চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

15/07/2026
13/07/2026

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

গ্রেফতার ভাইপো, TMC তোলপাড়, বন্দ্যোপাধ্যায় পরিবারে হুলুস্থুলসরকারি নথি বিকৃত করার অভিযোগে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভ...
12/07/2026

গ্রেফতার ভাইপো, TMC তোলপাড়, বন্দ্যোপাধ্যায় পরিবারে হুলুস্থুল

সরকারি নথি বিকৃত করার অভিযোগে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, তাঁর ভাইপো কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা চরণপাহাড়ি দাসকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, সুজয়ের নির্দেশে বাকিরা ব্লক অফিসে ঢুকে 'অন্নপূর্ণা যোজনা' সহ বিভিন্ন প্রকল্পের নথি বিকৃতির চেষ্টা করছিলেন। বিজেপির বিক্ষোভ ও বিডিওর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করে। তদন্তে ৩ জনকে গ্রেফতার করা হল।

এ কী কাণ্ড!অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢুকেছে কিনা দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ শিলিগুড়ির গৃহবধূ মেহেরউন্নিসার। দেখেন যে তা...
12/07/2026

এ কী কাণ্ড!

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢুকেছে কিনা দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ শিলিগুড়ির গৃহবধূ মেহেরউন্নিসার। দেখেন যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে কোটি কোটি গুণ বেশি টাকা। নিজের অ্যাকাউন্টে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা পড়ে থাকতে দেখে হকচকিয়ে গিয়েছেন ওই গৃহবধূ। কী করবেন, কিছু বুঝে উঠতে পারছেন না। মেহেরউন্নিসাকে স্থানীয়দের পরামর্শ, সোমবার ব্যাঙ্ক খুললে যেন তিনি সেখানে গিয়ে বিষয়টি জানান।

12/07/2026

সেমিফাইনালে পৌঁছাল আর্জেন্টিনা

ম্যাচের ১২১ মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছাল আর্জেন্টিনা। প্রথমে ১০ মিনিটে ম্যাক অ্যালিস্টার দলকে এগিয়ে দেন। এরপর অতিরিক্ত সময়ের ১১২ মিনিটে আলভারেজের গোেল আলবিসেলেস্তেদের জয়ের পথ খুলে দেয়। শেষ মুহূর্তে সুইস কফিনে শেষ পেরেকটি পোঁতেন মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালের এই কঠিন যুদ্ধ জিতে শেষ চারে ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছে আজেন্টিনা।

Address

Kolkata
743145

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share