05/09/2026
ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বিশেষ উপহার হিসেবে ‘ইন্ডিয়া গেট’-এর একটি চকলেট রেপ্লিকা নিয়ে এসেছিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। কিন্তু ভারতে আসার পথেই গলে যায় সেই চকলেটের তৈরি রেপ্লিকা! সাক্ষাতের সময় বিষয়টি নিজেই মজার ছলে মোদিকে জানান বেলজিয়ামের প্রধানমন্ত্রী।
“ইন্ডিয়া গেট যেমন শতাব্দীর পর শতাব্দী ধরে মাথা উঁচু করে পোক্ত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ইন্ডিয়া গেটের বেলজিয়ান চকলেট রেপ্লিকা সেভাবে নিজেকে ধরে রাখতে পারেনি।”
তবে উপহার দেওয়ার আশা এখনও শেষ হয়নি। বার্ট ডে ওয়েভার জানান, আরও একটি রেপ্লিকা রয়েছে, সেটি প্রধানমন্ত্রী মোদির কাছে পৌঁছে দেওয়া হবে। বেলজিয়াম দূতাবাসও রেপ্লিকার ছবি পোস্ট করে জানিয়েছে, “নেক্সট টাইম”। কূটনৈতিক ব্যস্ততার মাঝেই এই মজার ঘটনা ভারত-বেলজিয়াম সম্পর্কের এক উষ্ণ মুহূর্ত হয়ে উঠেছে।